বরিশালে ম্যাজিস্ট্রেটের উপরে হামলা যুবক আটক

বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসংলগ্ন কথাবার্তা ও হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত শাখার অংছিং মারমা তার কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান, আজকে দুপুরে একটি যুবক আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করে সে জায়গায় আমাদের ম্যাজিস্ট্রেট অংছিং মারমা দায়িত্ব পালনের অবস্থায় ছিল। সে সময় সেই যুবক তাকে অসংলগ্ন কথা বলে ও তাকে সহ অনেককে হুমকি দিয়ে থাকে একপর্যায়ে তার উপর হামলা করে।তাৎক্ষনিক ভাবে আমরা পুলিশকে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে ।

হামলাকারী মেহেদী হাচান অভি(২৬) বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে মজিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক বলেন,অভি নামের ওই যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অন্যায় ভাবে কোন কাজের জন্য চাপ সৃষ্টি করছিল । খবর পেয়ে পুলিশের একাধিক টিম ছুটে যায়। সে জায়গায় থেকে ১ যুবককে আটক করা হয়েছে। এখন জেলা প্রশাসক অফিস থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় অভিযুক্ত মেহেদী হাসান অভি জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনতদন্তের বিষয়ে খোঁজ নিতে অং মাচিং মারমার কক্ষে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় বাদানুবাদের এক পর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন।

এ বিষয়ে জানার জন্য নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।




পায়রায় বদলে দিচ্ছে দেশের অর্থনীতি গতিপথ

এস এল টি তুহিন, বরিশাল :: পায়রায় আয় ছাড়িয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা পায়রা বন্দর এখন দৃশ্যমান এগিয়ে চলার বাংলাদেশ, এই স্লোগান নিয়ে পায়রা বন্দর এখন দৃশ্যমানভাবে পাকাপোক্ত হয়ে দেশের অর্থনীতির জোগান দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক এ যাত্রা শুরু হয়েছে ২০১৬ সালের ১৩ আগস্ট। ওই দিন থেকে ফরচুন বার্ড নামের মাদার ভেসেল এই বন্দরের ইতিহাসে নাম লিখেছে প্রথম পণ্যবাহী জাহাজ হিসেবে। আর এই শুভক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তখন থেকে অর্থনীতির তৃতীয় করিডর পায়রার দ্বার উন্মোচিত হয়।

শুরু হয় পণ্য আমদানি এবং খালাসের কার্যক্রম। সেই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে এক হাজার ১০৪ কোটি চার লাখ ৪৩ হাজার ১৯৩ টাকা। এ পর্যন্ত এ বন্দরে মোট দুই হাজার ৩১০টি পণ্যবাহী জাহাজ পণ্যখালাস করেছে। এর মধ্যে ৩৮৬টি বিদেশী জাহাজ পণ্য নিয়ে এ বন্দরে ভিড়েছে। ২০২৩ সালে পায়রায় ৯৮টি বিদেশী এবং ৯২৩টি দেশী জাহাজ পণ্য খালাস করেছে। এখন রাবনাবাদ চ্যানেলে প্রতিনিয়ত মাদার ও লাইটার জাহাজ পণ্য আনা-নেওয়ার কাজ করছে। রয়েছে প্রাণচাঞ্চল্য।

বর্তমানে পণ্য খালাসের পাশাপাশি রাবনাবাদ চ্যানেলের পারিপাড়ায় দিনরাত প্রথম টার্মিনাল কেন্দ্রিক উন্নয়ন কাজ চলমান রয়েছে। কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন শত শত শ্রমিকসহ বিভিন্ন ক্যাটাগরির লোকবল। এক সময়ের ভাঙনকবলিত রাবনাবাদপাড়ে পায়রা বন্দরের কর্মযজ্ঞের কারণে বিরাজ করছে কোলাহলমুখর পরিবেশ। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল, ছয় লেন সড়ক ও ফোর লেন সেতুর নির্মাণসহ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫১৬ কোটি টাকা। এখন শেষের পথে দেশের তৃতীয় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজ।

এ বছরই সড়কপথে পণ্য খালাসের জন্য টার্মিনালে সরাসরি ২০০ মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ ভেড়ানোর লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় নির্মিত এ টার্মিনালে একই সঙ্গে ২০০ মিটারের তিনটি মাদার ভেসেল ভেড়ানোর সক্ষমতা থাকছে। ৬৫০ মিটার দীর্ঘ মূল টার্মিনাল এবং তিন লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপইয়ার্ড, ১০ হাজার বর্গমিটার সিএফএস সুবিধা থাকছে। এ বন্দরে পণ্য খালাসে সকল ধরনের অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের মধ্য দিয়ে বার্থিং সুবিধা পাবেন আমদানিকারকরা। পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে শুরু হওয়া বিস্ময়কর উন্নয়ন কর্মের কারণে এক সময়ের অবহেলিত সাগরপাড়ের এই জনপদের দৃশ্যপট আজ বদলে গেছে।




পিরোজপুর-২ ও ৩ আসনের দুই এমপির বাড়ি মঠবাড়িয়ায়

বরিশাল অফিস :: পিরোজপুর-২ ও ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজের বাড়ি মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন নিউমার্কেট বাজার এলাকায়। এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের বাড়িও মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে।

৭ জানুয়ারি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পিরোজপুর-২ এবং ৩ আসনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।

পিরোজপুর-৩ আসনের নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে চারবারের এমপি স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ।

বিজয়ী কলার ছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

অপরদিকে পিরোজপুর-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ৭ বারের সংসদ সদস্য, ৩ বারের মন্ত্রী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে (নৌকা প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ (ঈগল প্রতীক)। মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১৯৪।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সংবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের একজন সুস্থ নাগরিক দেশের যেকোনো এলাকার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।




মন্ত্রিপরিষদ থেকে ফোন পেলেন মহিববুর রহমান, আনন্দ মিছিল

বরিশাল অফিস :: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত নম্বরে ফোনটি আসে বলে নিশ্চিত করেছেন মহিববুর রহমানের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম।

এদিকে, মহিববুর রহমান প্রতিমন্ত্রী হচ্ছেন এ বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন। রাত ৯টার দিকে কলাপাড়া ও মহিপুরে ঢাক ঢোল পিটিয়ে মিছিলটি বের করা হয়। এছাড়া অনেক স্থানে মিষ্টি বিতরণ করতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।

অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে অধ্যক্ষ মো. মহিববুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তীতে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

অধ্যক্ষ মহিববুর রহমানের বাড়ি কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামে। তার বাবার নাম মৌলভী জালাল উদ্দিন আহমেদ। তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।




পটুয়াখালীতে এক টানে জালে উঠল ৯২ মণ ইলিশ!

বরিশাল অফিস :: পটুয়াখালীর পায়রা বন্দর শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এক টানে জেলের জালে ধরা পড়েছে ৩ হাজার ৬৮০ কেজি (৯২ মণ) ইলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে এসব মাছ মহিপুর মৎস্য বন্দরের ঝুমুর অ্যান্ড ব্রাদার্স নামে একটি আড়তে নিয়ে আসা হয়।

পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে ইলিশের জালের এক টানে ৯৩ মণ মাছ ধরা পড়ে।

শীত মৌসুমে দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা।

জেলে ফরিদ মাঝি বলেন, চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামে ট্রলার নিয়ে আমরা সাগরে যাই।

প্রথমদিকে মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হয়ে যাই। পরে আরও গভীর সাগরে পায়রা বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে যাই।

গত সোমবার (৮ জানুয়ারি) আমাদের জালে কিছু পরিমাণ ইলিশ ধরা পরে। পরদিন মঙ্গলবার আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর এক টানে অনেক বেশি মাছ ইলিশ ওঠে। ট্রলার বোঝাই হওয়ার পর আমরা তীরে ফিরে আসি।

এফবি মা জননী ট্রলারের মাঝি শহীদ কোম্পানি বলেন, অনেকদিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছে। তার মধ্যে এই শীত মৌসুমে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়বে সেটা কল্পনাও করতে পারিনি। এই মাছ বিক্রি করে পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারব।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর মাছ জেলেরা জাল ফেললে আরও বেশি মাছ ধরা পড়বে। এছাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে পারে।




মন্ত্রী হচ্ছেন বরিশালের দুই কৃতি সন্তান

বরিশাল অফিস :: নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পেয়েছেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বরিশালের কৃতি সন্তান প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবীর নানক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম।

বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাদেরকে ফোন করা হয়েছে মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহন অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত হবার জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানক ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজেই।

নতুন মন্ত্রণালয়ে তাঁদের কী পদ দেওয়া হবে, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নানক। এছাড়া পূর্বের মন্ত্রণালয়ে পূর্বের পদে বহাল থাকতে পারেন কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম।

তারই অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন।




ব‌রিশালে সাগরদী খালের দুই পাড়ে নির্মাণ করা হবে সাইকেলিং ওয়ে

বরিশাল অফিস :: ব‌রিশাল নগরের সাগরদী খা‌লের দুই পাড়ে সোয়া চার কো‌টি টাকা ব‌্যয়ে ওয়াকওয়ে ও সাই‌কেল ওয়ে নির্মাণ কাজ শুরু ক‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন।

বুধবার (১০ জানুয়ারি)দুপু‌রে মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াব‌াত এই কা‌জের উদ্বোধন ক‌রেন।

এসময় বরিশাল সিটি করপোরেশনের বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, ৩নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, ৪নম্বর সংরক্ষিত আসনের আয়শা তৌহিদ লুনা, ৫নম্বর সংরক্ষিত আসনের ইসরাত জাহান লাভলী, ৮নম্বর সংরক্ষিত আসনের রেশমী বেগমসহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

জানা গে‌ছে, ১২৪০ মিটার ওয়াক ও সাই‌কে‌লিং ও‌য়ে, এর পা‌শেই ৮৬‌টি বসার কন‌ক্রিট বেঞ্চ, ১৫০‌টি স্টিল ডাস্ট‌বিন, ৬৮‌টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪‌টি এবং প‌রিবেশ, স্বাস্থ‌্য ও সামা‌জিক নিরাপত্তা বাবদ প্রকল্প‌টি‌তে খরচ হ‌বে ৪ কো‌টি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টাকা। ওয়াক ও‌য়ের প্রস্থ হ‌বে ৫ দশ‌মিক ৫ মিটার ও সাই‌কে‌লিং ও‌য়ের প্রস্থ হ‌বে ৪ দশ‌মিক ৫ মিটার।

মেয়র জানান, ব‌রিশা‌ল নগরীর খালগু‌লো খনন ও উদ্ধা‌রের কাজ চল‌ছে। সাগরদী খাল ঘি‌রে সাধারণ মানু‌ষের বি‌নোদ‌নের ব‌্যবস্থা করা হ‌চ্ছে। কাজ শেষ হ‌লে সাধারণ মানুষ এখা‌নে হাট‌তে পার‌বে, সাই‌কে‌লিং কর‌তে পার‌বে, ঘুর‌তে আস‌তে পার‌বে।

এ সময় তিনি জনগনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কোন কিছু বলতে চাইনা, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত। আমাদের মন্ত্রাণলয়সহ বিদেশিরাও বরিশালের উন্নয়নের স্বার্থে সহায়তা করছে এবং করবে।




আ.স.ম ফিরোজকে মন্ত্রী দেখতে চায় বাউফলবাসী

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী আ.স.ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে অষ্টমবারের মতো এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। এবার নিয়ে তিনি নৌকার ১০ বার মনোনয়ন পেয়েছেন।

 

এরআগে আ.স.ম ফিরোজ ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে অষ্টমবার নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করলেন বাউফল উপজেলা আওয়ামী লীগে তিনি হচ্ছেন অদম্য সিংহপুরুষ। বাউফল আসনে মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৩ জন।

ভোটদানের হার শতকরা ৪৫.৩৬ শতাংশ। যুক্তফ্রন্ট সরকারের পর শিক্ষিত নন্দিত বাউফলে এখনো কোন মন্ত্রী না দেয়ায় হতাশা প্রকাশ করেছে বাউফলবাসী। এবারে ৮ম বার নির্বাচিত আ.স.ম ফিরোজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণমন্ত্রী দেবেন এ দাবি বাউফলের সর্বস্তরের মানুষের। বাউফলের বয়োজেষ্ঠ্যরা জানান, ১৯৭৯ সাল থেকে আ.স.ম ফিরোজ নিরলশ পরিশ্রমের মাধ্যমে বাউফলের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে গড়ে তুলেছেন আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভীত। ফলে বাউফল হয়ে উঠে আওয়ামী লীগের দুর্গ। ১৯৭৯ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বচনেই নিজ দলের মধ্যে কিছু বিরোধীতা এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচীকে রাজনীতির অভিজ্ঞতা দিয়ে মোকাবেলা করেই তিনি এই সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। একারণেই শিক্ষিত, ন¤্র, ভদ্র এবং শান্তিপ্রিয় এই অভিভাবককে বাউফলের সাধারন মানুষ বারবার বেছে নিচ্ছেন। আ.স.ম ফিরোজ জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিসহ হুইপ, চীফ হুইপ এবং প্যানেল স্পীকারের দায়িত্ব পালন করেছেন।

 

কিন্তু ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের আমালে বাউফলের এমপি মনোরঞ্জন সিকদারকে স্বাস্থ্যমন্ত্রী দেওয়া হয়েছিল। এরপর প্রায় ৭০ বছর পার হয়ে গেলেও শিক্ষিত-নন্দিত আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত বাউফলে আর কেউ মন্ত্রীত্ব পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আ.স.ম ফিরোজকে পূর্ণ মন্ত্রীত্ব দেবেন এমনটাই প্রত্যাশা করছেন বাউফলের সর্বস্তরের মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিত করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন ক্যারিশমেটিক আ.স.ম ফিরোজ।

 

তার রাজনৈতিক কৌশলের কাছে বারবারই ধরাশায়ী হয়েছে বিপক্ষের প্রার্থীরা। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। অষ্টমবার এমপি নির্বাচিত আ.স.ম ফিরোজ এক প্রতিক্রিয়ায় জানান, আমি জনগণকে কতটা ভালবাসি তার প্রমাণ হচ্ছে তাদের পবিত্র ভোটে আমি বারবার নির্বাচিত হচ্ছি।

রাজনীতির মূল ভরসা হচ্ছে জনগণ। তাদের সুখ-দু:খের সময় আমি পাশে থাকি এটাই আমার রাজনৈতিক কারিশমা। জনবান্ধব আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা- ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাউফল বাসীর কাছে ঋনী। বাউফলের জনগণের প্রত্যাশা সম্পর্কে প্রধানমন্ত্রী বুঝেন।




কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বরিশাল অফিস :: ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ,

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ অলক কর্মকার, আকবর হোসেন দুলাল, শেখ নিয়াজ আহমেদ, হারুন অর রশিদ, সোহাগ তালুকদার, জাহাঙ্গীর হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




বরিশালে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন প্রতবাদ

বরিশাল অফিস :: বরিশাল শহীদ এ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাংচুর সহ আইনজীবী শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল আইনজীবী সমিতি।

আজ বুধবার (১০) জানুয়ারী বেলা ১২ টায় নগরীর ফজলুল হক এ্যভিনিয় সড়কস্থ জেলা জজ আদালত প্রবেশদ্বার মোড়ে একর্মসূচি পালিত হয়। বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.ফাইজুল হক ফয়েজের সভাপতিত্বে

বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,এ্যাড. মুনসুর আহমেদ,এ্যাড. দিলিপ কুমার ঘোষ।

এ সময় সাবেক সভাপতি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেন, আইনমহা বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও শিক্ষক সহ ছাত্র-ছাত্রীদের উপর যেসকল সন্ত্রাসীরা হামলা করে মারধর,লুঠপাট করার প্রতিবাদে আজ আইনজীবীরা মাঠে দাঁড়িয়েছে অভিলম্ভে এসকল সন্ত্রাসীদের দ্ররুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আইনজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুসিয়ারী দেন।