তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৮৩ জনের প্রাণহানি

চন্দ্রদীপ ডেস্ক: সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। দেশটিতে গত সপ্তাহে শীত-তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটেছে। খবর সিবিএসের

প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান।

এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুত উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।




বরিশালে ২২ শতাংশ জমিতে বোরো আবাদ সম্পন্ন

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের বোরো আবাদের লক্ষ্যমাত্রার মাত্র ২১ দশমিক আট শতাংশ জমিতে বোরো আবাদ সম্পন্ন করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে এ তথ্য জানিয়েছেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের ৬ জেলায় এ বছর ২ লাখ ৫ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে উফসি জাতের বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। হাইব্রিড জাত ৭৭ হাজার ৭ হেক্টর ও স্থানীয় জাত ২ হাজার ৪২০ হেক্টরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এর মধ্যে রবিবার পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৩ হাজার ২৩৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আবাদ হওয়া জমির মধ্যে ২৩ হাজার ২৪০ হেক্টরে হাইব্রিড, ১৮ হাজার ৪৭৯ হেক্টরে উফসি ও ১ হাজার ৫১৭ হেক্টরে স্থানীয় জাত রয়েছে।

বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ৪৯ ভাগ জমিতে আবাদ হয়েছে পিরোজপুর জেলায়। সর্বনিম্ন তিন দশমিক ৪০৫ ভাগ জমিতে আবাদ হয়েছে পটুয়াখালী জেলায়। এছাড়া ঝালকাঠি জেলায় ৩১ দশমিক ৬ ভাগ, বরিশাল জেলায় ২৫ দশমিক ২৭, বরগুনা জেলায় ৬ দশমিক ৯১৮ ও ভোলা জেলায় ৭ দশমিক ৬৩৫ ভাগ জমিতে আবাদ হয়েছে।

বিভাগের মধ্যে সবচেয়ে বরিশাল জেলায় বেশি বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জেলায় ৬৩ হাজার ১৫০ হেক্টরে বোরো আবাদে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৯৫৭ হেক্টরে আবাদ হয়েছে।

এরপরে রয়েছে ভোলা জেলা। এ জেলায় ৬৩ হাজার হেক্টরে বোরো আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১০ হেক্টরে আবাদ হয়েছে।

পিরোজপুর জেলায় লক্ষ্যমাত্রার ৩৪ হাজার ৭০ হেক্টরের মধ্যে ১৬ হাজার ৬৯৪ হেক্টরে আবাদ হয়েছে। ঝালকাঠিতে ১৩ হাজার ৭৫০ হেক্টরের লক্ষ্যমাত্রার ৪ হাজার ৩৪৫ হেক্টরে আবাদ হয়েছে এবং পটুয়াখালীতে ২০ হাজার ৫৬০ হেক্টরের মধ্যে ৭০০ হেক্টরে আবাদ হয়েছে। এছাড়া বরগুনার ১০ হাজার ৫৫২ হেক্টরের মধ্যে ৭৩০ হেক্টরে আবাদ হয়েছে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনয় ভুষন মন্ডল বলেন, সাধারণত নভেম্বর মাস থেকে বরিশালে বোরো আবাদ শুরু হয়। ১৫ মার্চ পর্যন্ত আবাদ চলবে।

রবিবার পর্যন্ত যা চাষাবাদ হয়েছে তা সন্তোষজনক মন্তব্য করে তিনি বলেন, ‘শীত, কুয়াশা ও বৃষ্টিতে বোরো চাষিদের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। শীতের হাত থেকে বোরো বীজ রক্ষায় পলিথিন কিনতে হচ্ছে। এছাড়া ছত্রাকের হাত থেকে রক্ষায় ওষুধ দেওয়া ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হচ্ছে। এতে কৃষকদের বাড়তি ব্যয় গুণতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের বর্তমানে একটু সচেতন থাকতে হবে। আবাদ করা বোরো বীজে ছত্রাকনাশক ওষুধ ছিটিয়ে দিতে হবে। এছাড়াও গোড়া পচন থেকে রক্ষায় ক্ষেতে পানি থাকলে অপসারণ করতে হবে।’




বরিশালে হোটেলে পুলিশের অভিযানে নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৪

বরিশাল অফিস :: বরিশাল শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে চলছে হোটেল ব্যবসার আড়ালে দেহ ভিত্তিক ও মাদক ব্যবসা। এমন তথ্য সূত্রে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে এমন তথ্য সুত্রে নগরীর লঞ্চঘাট সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হাজ্বী মহাসিন মার্কেটের হোটেল গুলোতে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন এস আই আরাফাত রহমান হাসান তিনি বলেন, নগরীর পোর্টরোড এলাকাসহ বেশকিছু হোটেল,চিল, এবং পাতারহাট, এ আর ফারুক,অন্তরা,ভোলা,উজিরপুরসহ বেশ কিছু আবাসিক হোটেলে দেহব্যবসা চলছে ‍এমন তথ্য সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে ।

এ বিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) এটিএম আরিচুল হক জানান, নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিক কার্যকালাপ চলছে ‍এমন তথ্য সূত্রে কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে আটজন নারী ও ৬ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়।




ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক আটক

বরিশাল অফিস :: ঝালকাঠিতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ রিয়াজ মৃধা (৪১) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ঝালকাঠি পৌরসভার নেছারাবাদ দারুল কায়েদ তাহীলি মাদ্রাসা সংলগ্ন তোলাবা টেইলার্স দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রিয়াজ বাসন্ডা এলাকার দেলোয়ার মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালত প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

 




দশমিনার সড়ক ধান ব্যবসায়ীদের দখলে, যান চলাচল ব্যাহত

বরিশাল অফিস :: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধান ব্যবসায়ীরা দখল করায় ভোগান্তিতে পড়েছে যানচলাচলসহ পথচারীরা। এতে সৃষ্টি হয়েছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।

রোববার (২১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্কুলের সামনের সড়ক দখল করে ধান ফড়িয়রা ব্যবসা করছে। উপজেলার রনগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামে ৬৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের এপাশ ওপাশে শতাধিক বস্তা ধান রেখে উচু টিলা বানিয়ে রেখেছে তারা। এছাড়া উপজেলার আরজবেগী বাজারের দক্ষিণ পাশে সড়ক জুড়ে ধানের বস্তার স্তুপ।

উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারের পুর্ব ও পশ্চিম পাশের সড়কজুড়ে ধানের বস্তা রাখা হয়েছে।

উপজেলার ঠাকুরের হাটে সড়ক জুরে ধানের বস্তা, তারপাশে দাঁড়িয়ে আছে ট্রাক এতে করে দেখা দিয়েছে যানজট। সড়কে ধানের বস্তা ও ট্রাক রাখায় রাস্তার এক-তৃতীয়াংশ দখল করে ধান বস্তা, ট্রাকে উঠানো এবং ভ্যানগাড়ী দিয়ে এনে নামানোর কাজ করছে দিনভর ধান ব্যবসায়ীরা।

এছাড়াও স্থানীয়রা জানান, শীতের সকালে ঘন কুয়াশা দশমিনা-পটুয়াখালী ও বরিশালসহ বিভিন্ন স্থানে লোকজন গুরুত্বপূর্ণ কাজে যায় এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন, রোগী বহনকারী এ্যাম্বুলেন্স এবং মালামালবাহী, বড় ট্রাক, ঢাকাগামী বাসসহ যানবাহন আসা যাওয়া করে কিন্তু ধানের বস্তায় সড়কের বেশিরভাগ জায়গা দখল করায় যানজট সৃষ্টি হয়। এতে করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাছাড়া মাঘ মাসের শীতে ঘন কুয়াশায় মধ্যরাত ও সূর্য উদয়ের পূর্বে যানচলাচলকারী গাড়ির আসা যাওয়াতে সময় ও জীবনের ঝুঁকি থাকে।

সদর ইউনিয়নের আরজবেগী বাজারের এলাকার বাসিন্দা মো.নাফিউল বলেন, এ বাজারের সন্ধ্যার পর এলাকার বিভিন্ন পেশার লোকজন এসে নিত্য প্রয়োজনীয় মালামাল কেনা-বেঁচা করে। এ বাজারটি জুড়ে ধানের বস্তার স্তুপ। কেউ দেখার নেই মনে হচ্ছে ফড়িয়ারদের ধান ব্যবসা করার জন্য এই রাস্তা নির্মাণ করা হয়েছে। এস্তুপের তলে শিশু ও বৃদ্ধরা যে কোনো সময় পড়ে যেতে পারে।

দশমিনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান প্যাদা বলেন, উপজেলার বিভিন্ন সড়ক দখল করে রাখা হচ্ছে ধানের বস্তা দিয়ে। এতে করে রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয় আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাব।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিজা নাজ নীরা বলেন, আমি ইউপি চেয়ারম্যানদেরকে অবগত করব, খোঁজ খবর নিয়ে ধান ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল অফিস :: র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর রোববার  সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বিকেলে গৌরনদী উপজেলার সাউদেরখাল ব্রিজ এলাকার উত্তর পাশে অভিযান চালিয়ে ২১৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-কটকস্থল গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মোল্লা ও একই গ্রামের মৃত ইসকেন্দার খানের ছেলে চাঁন মিয়া খান।




বরিশালে সরকারি রাস্তার গাছ কেটে উজার

বরিশাল অফিস :: কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি রাস্তার গাছ কেটে উজার করার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য সহ ও এক যুবলীগ নেতার নির্দেশে গাছ কাটার মহোৎসবে হতবাক এলাকাবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের।

ওই গ্রামের একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন হাওলাদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী খাল খনন প্রকল্পের নামে সরকারি রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয়দের। অতিদ্রæত গাছ কেটে না নিলে তারা (ইউপি সদস্য ও যুবলীগ নেতা) গাছ নিয়ে যাবে বলেও হুমকি দেয়। পরে তাদের নির্দেশে গাছ কাটা শুরু করে স্থানীয়রা। অভিযোগ অস্বীকার করে সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার কোন নির্দেশ দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউপি সদস্য জসিম উদ্দিন। তবে এবিষয়ে জানতে যুবলীগ নেতা রাসেল রাঢ়ীর ০১৭৩৩-৬৮৩৮৩২ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, সরকারি রাস্তার গাছ কাটার কথা শুনে গ্রাম পুলিশ পাঠিয়ে প্রাথমিক ভাবে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বিষয়টি বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সাকিব জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নবায়ন কমিটির সভাপতি মোঃ আবু আবদুল্লাহ খান জানান, অনুমতি ব্যতিত সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার কোন সুযোগ নেই।

এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।




বিনাচিকিৎসায় ২ বছর ধরে শিকল বন্দি মানুষিক ভারসাম্যহীন নাজমা

বরিশাল অফিস :: ‘সাত-আট বছর থেকে মানষিক রোগে আক্রান্ত হয়ে পরেন গৃহবধু নাজমা আক্তার (৩৫)।’তবে তিন বছর পূর্বে স্বামী রহিম হাওলাদারের মৃত্যুর পরপরই পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।’পরিবারের অস্বচ্ছলতার কারনে সুচিকিৎসা করাতে পারেনি বৃদ্ধ বাবা’।

তবে স্থানীয় বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছেন,’তাতে লাভ হয়নি। ফলে গত দুই বছর যাবত শিকল বন্দি হয়েই মানববেতর জীবনযাপন করে আসছেন তিন মেয়ে ও এক ছেলের জননী নাজমা। এ মর্মান্তিক ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের। মানসিক ভারসাম্যহীন নাজমা সালতা গ্রামের বৃদ্ধ উমর আলী হাওলাদারের মেয়ে।

রোববার সকালে সরেজমিন নাজমার বাড়িতে গিয়ে দেখা গেছে,’ছোট্ট একটি টিনের চালাঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে এক পা বেঁধে রাখা হয়েছে নাজমাকে। ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্মে ওই চালাঘরের মেঝেতে খরের ওপর শুয়ে কিংবা ঘরের দরজার সামনে বসে সারাদিন শিকলে বন্দি হয়েই দিন কাটে তার। নাজমার বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান,’তিন বছর আগে মারা যায় নাজমার স্বামী রহিম হাওলাদার। এরপর পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। অন্যত্র যাতে চলে যেতে না পারে সেজন্য গত দুই বছর যাবত তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।

তিনি আরও জানান,’যেখানে আমাদের তিন বেলা খাবার জুটেনা সেখানে মেয়েকে সুচিকিৎসা করাই কিভাবে? তাই বাধ্য হয়েই মেয়েকে শিকল দিয়ে বেধে রেখেছি।

স্থানীয় বাসিন্দা রিফাত সরদার,’মাসুম ফকির জানান, পরিবারটি এতটাই অস্বচ্ছল যে মানসিক ভারসাম্যহীন গৃহবধুকে সুচিকিৎসা করানোর মত সক্ষমতা তাদের নেই।

এছাড়াও পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিও ষাটোর্ধ্ব বয়স্ক। তার ওপরই সাত সদস্যের ভরনপোষনের দায়িত্ব।’পরিবারটি প্রকৃতপক্ষেই মানববেতর জীবনযাপন করে আসছে। রাষ্ট্রীয় ও সমাজের বৃত্তবানদের সহযোগিতায় সুচিকিৎসা পেয়ে শিকল বন্দি নাজমা আবার স্বাভাবিক
জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের’।

‘বরিশাল গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান,’বিষয়টি কেবলই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন।




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টিভিতে দেখুন আজকের খেলা :

ক্রিকেট

৫ম টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট
শ্রীলঙ্কা–জিম্বাবুয়ে
দুপুর ২টা, স্টার স্পোর্টস ১

নিউজিল্যান্ড–নেপাল
দুপুর ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি
ডেজার্ট ভাইপার্স–আবুধাবি নাইট রাইডার্স
বিকেল ৪–৩০ মিনিট, টি স্পোর্টস

এসএ২০
পার্ল রয়্যালস–এমআই কেপটাউন
সন্ধ্যা ৭–৩০ মিনিট
এ স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

এমআই এমিরেটস–গালফ জায়ান্টস
রাত ৮–৩০ মিনিট, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

শেফিল্ড ইউনাইটেড–ওয়েস্ট হাম
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–লিভারপুল
রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ৎ

স্প্যানিশ লা লিগা

রিয়াল মাদ্রিদ–আলমেরিয়া
রাত ৯–১৫ মিনিট, র্যাবিটহোল

রিয়াল বেতিস–বার্সেলোনা
রাত ১১–৩০ মিনিট, র্যাবিটহোল

জার্মান বুন্দেসলিগা

বায়ার্ন মিউনিখ–ব্রেমেন
রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ফুটবল

এএফসি এশিয়ান কাপ
ওমান–থাইল্যান্ড
রাত ৮–৩০ মিনিট, টি স্পোর্টস ডিজিটাল

কিরগিজস্তান–সৌদি আরব
রাত ১১–৩০ মিনিট, টি স্পোর্টস ডিজিটাল




বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ বিতরণ

বরিশাল অফিস ;: লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ইসিজি ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনভর জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ খোকন মুন্সি।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেছেন হাসপাতালের আরএমও ডাঃ তরিকুল ইসলাম রাকিব,  ডাঃ সাকিব মেহেদী, ডাঃ স্বপ্না আক্তার ও ডাঃ মোঃ রাজিব গাজী। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, শিশুসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ইসিজি ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।