বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ক্যাম্পাসে পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৫) ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইট সংলগ্ন পুকুরপাড় এবং এর আশপাশ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ।

 

এসময় উপাচার্য বলেন, একটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। এজাতীয় উদ্যোগ বিশ^বিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক
হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। একইসাথে উপাচার্য পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর প্রতিও আহবান জানান ।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম,
কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম,

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বিডি ক্লিন।




পটুয়াখালীতে ব্যবসার কথা বলে বন্ধুদের কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবক

অনলাইন ডেস্ক :: পটুয়াখালীতে ব্যবসার কথা বলে বন্ধুদের কাছ থেকে কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন মো. মেহেদী হাসান রাহাত (৩০) নামের এক যুবক। এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী দুই বন্ধু পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলা আমলে নিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত মো. মেহেদী হাসান পটুয়াখালী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিসিক এলাকার বাসিন্দা। তিনি পটুয়াখালীতে একটি মোবাইল ফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করলেও নিজেকে একটি বহুজাতিক কোম্পানির ইমপোর্ট-এক্সপোর্টার বলে পরিচয় দিতেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদী বলতেন তিনি ঢাকায় ইমপোর্ট-এক্সপোর্ট ব্যবসা করেন। পাশাপাশি ইউনিলিভার কোম্পানির একটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তাঁর ব্যবসায় বিনিয়োগ করলে সবাইকে টাকার অনুপাতে লভ্যাংশ দেবেন তিনি। মেহেদি বলতেন, লেনদেনের বিষয়ে অন্য কেউ যেন না জানে। এ ছাড়া ঢাকায় তিনি গাড়িও ব্যবহার করতেন। স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে সেলফি তুলে নিজেকে এলাকায় প্রভাবশালী হিসেবে জাহির করতেন। এসব দেখে তাঁর প্রতি এলাকার সবারই আস্থা জন্মেছিল।

গত বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার দুটি মামলা করা হয়। যাঁরা মামলা করেছেন, তাঁরা হলেন অভিযুক্ত মেহেদী হাসানের বন্ধু শহরের সবুজবাগের শাহাপাড়া এলাকার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ খান ও দক্ষিণ টাউন কালিকাপুর এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে মো. মশিউর রহমান।

মামলার অভিযোগ অনুযায়ী, মেহেদী তাঁর বন্ধু বরিশাল শহরের সহজ আইটির স্বত্বাধিকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবু সাঈদ খানের কাছ থেকে গত বছর ধাপে ধাপে ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ টাকা নেন। এ ছাড়া মশিউর রহমানের কাছ থেকে গত বছরের অক্টোবরে ১ লাখ টাকা নেন। এই বছরের ১৫ জানুয়ারির মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও টাকা না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে ভুক্তভোগী আবু সাঈদ খান বলেন, ‘ব্যবসার কথা বলে বিভিন্নভাবে আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছে মেহেদী। অথচ ও কোনো ব্যবসা কিংবা চাকরি কিছুই করত না। আর ওর আচরণ ও ব্যবহারে মনে হয়নি সে এত বড় প্রতারক। এখন আমি নিঃস্ব হয়ে আদালতের মুখোমুখি হয়েছি।’

ভুক্তভোগী মশিউর রহমান বলেন, ‘বাবার জমানো টাকা থেকে ব্যবসার কথা বলে ১ লাখ টাকা নিয়েছে। আমাকে বলেছে, চাকরিরও ব্যবস্থা করে দেবে, সেই সুবাদে ১ লাখ টাকা ধার হিসেবে নিয়েছে। এখন শুনি আমাদের অনেক বন্ধুর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে সে পালিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে মামলার আইনজীবী গাজী আল মামুন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর থানার বেঞ্চ সহকারী ফয়সাল মাহমুদ বলেন, মামলাটি আদালতে উপস্থাপন করলে বিচারক তা আমলে নিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত মেহেদী হাসান রাহাতের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।




ভোলায় ৯ জুয়াড়ি আটক

বরিশাল অফিস :: ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি গ্রুপের ৯ জনকে আটক করেছে ভোলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শনিবার মধ্যরাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে ডেকোরেশন দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

আটক ৯ জুয়ারি হলেন- মো. আলাউদ্দিন মোড়াদার (৩৮), মো. পারভেজ হোসেন (২৩), মো. জসিম তালুকদার (৩৫), মো. মাহবুব (১৯), মো. বাবুল তালুকদার (৫৫), মো. নেছার উদ্দিন (৩২), মো. খোকন (৪০), মো. জাহাঙ্গীর বকশি (৪৮), মো. কাজল ইসলাম (৪২)।

রবিবার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্, ভোলা) মো. আসাদুজ্জামান খান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বলেন, আটক সকলে পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি। তারা প্রতিদিন জুয়ার আসর বসায়। এদের কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়৷ জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১ হাজার ৮‍‍`শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।

 




প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল : জাহিদ ফারুক

বরিশাল অফিস  :: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন,যে দেশে নাগরিক,যে দেশের মানুষ শারীরিকভাবে সুস্থ না হতে পারে সে দেশ কখনো সমৃদ্ধশালী লাভ করতে পারে না। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে। সোনার বাংলা করতে হলে যদি সোনার বাংলার জনসাধারণ যদি শারীরিকভাবে যোগ্যতা অর্জন করতে না পারি। তাহলে এটা সোনার বাংলা হবে না এটা হবে লুগ্ন বাংলা।

রবিবার ( ৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রতি বছর দুইটি খেলার আয়োজন করে থাকে একটা গ্রীষ্মকালীন একটি শীতকালীন এছাড়া বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এগুলোর সব কিছুরই পিছনে জাতির পিতা এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার একটা কারণ আছে।

তিনি বলেন,এই সোনার বাংলা গড়তে হলে আমাদের প্রতিটা নাগরিককে শারীরিক দিকে নজর দিতে হবে। এজন্যই কিন্তু সরকার খেলাধুলার উপরে নজর দিয়েছে। আমার বিশ্বাস ও আশা করি এখনকার ছাত্র-ছাত্রীরা তাদের লেখাপড়া সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতি তারা মনোযোগী হবে। একটা ছাত্র-ছাত্রী লেখাপড়ার সঙ্গে যদি খেলাধুলার উপরে মনোযোগী হয় তাহলে তারা অন্য খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। স্বাভাবিকভাবেই তারা দূরে থাকবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে এনেছেন। আমরা ২০৪১ সালের ভিতরের সমৃদ্ধশালী দেশের পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং ২০৪১ সালে আমরা থাকবো না আজকে তোমরা যারা ছাত্র-ছাত্রীরা যুবসমাজ আছো তোমরাই হবে ২০৪১ সালের কর্ণধার। সেই জন্য তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তোমাদের লেখাপড়া করতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে ভবিষ্যতের জন্য এখন থেকেই গঠন মূলক কর্মকান্ড করতে হবে। তোমরা যদি সততার সঙ্গে আন্তরিক নিষ্ঠার সঙ্গে তোমরা নিজেকে গড়ে তুলতে পারো তাহলে তোমরা ভবিষ্যতে এই বাংলাদেশের কর্ণধর হতে পারবে। তোমরাই এই দেশকে পরিচালনা করবে। শুধু গল্প করলে স্বপ্ন দেখলেই হবে না তোমাদেরকে লক্ষ্য ও বস্তু স্থীর করতে হবে। বড় হয় কি হবে সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যায়ন করতে হবে। তোমাদের সেই ভাবে নিজেকে প্রস্তু হতে হবে।


তিনি বলেন,দেশ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি তোমরা যদি বাংলাদেশকে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাও তোমাদের অনুশীলনের মাধ্যমেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের নিজেকে শারীরিকভাবে যোগ্যতা অর্জন করে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আর না হয় সেই স্বপ্ন অধরাই থেকে যাবে তাই তোমাদের ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম,বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন। বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




বরগুনায় মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

বরিশাল অফিস:: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না – ফুলঝুড়ি সড়কটি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের নামে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার  এক অনারাম্বড় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন।স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সি: সাংবাদিক চিত্ত রন্জন শীল, গৌরিচন্না টিবিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম টিটু। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার এর নামে সড়কের নাম করায় বর্তমান সরকার তথা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।




আগুনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক

বরিশাল অফিস :: বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় সোমবার( ৩০ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা সজীব জমাদ্দার নিহত হন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সজিবের বাবা আবুল কালাম জমাদ্দার কে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, ইউনিয়ন চেয়ারম্যান।

সজিব ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি পার্সের দোকানে ম্যানেজার হিসেবে চাকুরি করতেন বলে জানা যায়।




বরগুনায় আগুনে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই

বরিশাল অফিস :: গভীর রাতে বরগুনার শত বছরের পুরাতন ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে একটার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে সোনালীনিউজকে নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান।

বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজারে রাত অনুমান পৌনে বারোটার মিনিটের সময় একটি খাবার হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়।

আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুই ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুটি স্বর্ণের দোকান, দুটি গোডাউন,গার্মেন্টস, মুদি,হোটেল সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকগণ এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হন। এসকল প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ আনায় এখন তারা পড়েছে মারাত্মক বিপদে।

আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল আ. হালিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান রাজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম।

 




বরিশালে ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

বরিশাল অফিস :: পুলিশের কঠোর অবস্থানের কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় পূর্ব ঘোষিত দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেননি।

বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের পূর্বে মঙ্গলবার ভোর থেকে দলীয় কার্যালয় ও তার পাশ্ববর্তী এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এমনকি তাদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ফলে গ্রেপ্তার এড়াতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোঃ ফজলুল করিম জানান, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।




বরিশালে ৪ দোকান আগুন পুড়ে ছাই, ঘুমিয়ে থাকা কর্মচারীর মৃত্যু

বরিশাল অফিস :: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে এ সময় ঘুমিয়ে থাকা সজীব জমাদার নামের এক কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

দগ্ধ কর্মচারী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার( ২৯) জানুয়ারী নতুল্লাবাদ দিয়া সড়কে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুইটি ফার্নিচার, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ও একটি গ্যারেজ রয়েছে। রাত সাড়ে ৩টার দিকে আমরা ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পাই। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে।’

তিনি বলেন,ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন তার মৃত্যু হয়েছে। এখন সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়েছে।’




বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা।

অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পান্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটাবএ ওয়ান ব্রীকস, বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রীকস ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা কাচাঁ ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।