বরিশালে জাহাজ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল জেলার বানরীপাড়া উপজেলায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২২) নামের এক যুবক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

নিহত শ্রমিক রাকিব ওই একই উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসরাফিল বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল বানারীপাড়া থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম, তিনি জানান, নিহত রাকিব তার একই উপজেলার বিশারকান্দি ইউনিয়নের এমডি তালুকদার নামীয় বালুর জাহাজে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রামের পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির সাবনে খালের ভিতরে নোঙ্গর করে রাখে বালুবাহী জাহাজ। আজ সকালে একই জাহাজের সুকানি রাসেল আকন দেখতে পান ইঞ্জিন রুমের মধ্যে ছাউনি লোহার সঙ্গে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষণিক বিষয়টি বানরীপাড়া থানা জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা,এ বিষয়ে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তারপরও মৃত্যুর রহস্য উদঘাটনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে।

 




অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের মুলাদী থেকে কিশোরী অপহরণের অভিযোগে কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

ওই কথিত নারী ক্রিকেটার হলেন লিজা খান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের বসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরীর মা বলেন, ‘তার মেয়ের সঙ্গে ফেসবুকে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে নারী ক্রিকেটার পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করেন।’

ওসি মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীকে অপহরণের অভিযোগে তার মা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। সে সময় মামলার আসামি লিজা খান নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। লিজা খান নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটার হিসেবে দাবি করেছেন।’

তিনি আরও বলেন, ‘লিজা খান নারী ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।’




বরিশাল জেলার পৌর নির্বাচনে একই পরিবারের তিনজনের মনোনয়ন দাখিল

বরিশাল অফিস :: বরিশাল জেলার পৌরসভা নির্বাচনে মেয়র পদে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়ন জমার শেষ দিন বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর হক এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম। বেলা আড়াইটায় মনোনয়ন জমা দেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী মারজিয়া আখতার ও তার বড় ভাই আবুল কালাম আজাদ। এছাড়া মনোনয়ন দাখিল করেন নাসির উদ্দিন খান নামের আরেক প্রার্থী।

সোমবার পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি এনায়েত হোসেন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্গন করতে পারবে না এ মর্মে সকল প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে। আপনারা জানেন গতকাল ১২ তারিখ সোমবার দুইজন প্রার্থীকে আচরণ বিধিমালা লংঘন (শো-ডাউন) করে মনোনয়ন পত্র জমা দিতে আসায় তাদেরকে শোকজ করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তারা জবাব দিয়েছে তাদের পরবর্তী করনীয় সম্পর্কে আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন হবে ইভিএম-এ।

ইতোমধ্যে বিভিন্ন স্থানে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারণা দেয়া হচ্ছে।




পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দুই জেলে দগ্ধ

বরিশাল অফিস :: পটুয়াখালীর মহিপুরে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে দুই জেলে দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধোলাই মার্কেট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাগরে থাকা অন্য ট্রলার এসে তাদের উদ্ধার করে।

আহতরা হলেন ট্রলার মাঝি সাহেব আলী ও মো. মামুন। তাদের উদ্ধার করে বর্তমানে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ট্রলার মালিক।

ট্রলার মালিক মো. ইছা গাজি বলেন, ট্রলারটি আজ সকালে আটজন জেলে নিয়ে সাগরে যাচ্ছিল। সাগরের আধা ঘণ্টা চলার পরেই হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ট্রলারে রান্নার কাজ চলছিল। আগুন দেখে প্রথমে সবাই নেভানোর চেষ্টা করছিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রলারে বিস্ফোরণ ঘটে এবং ট্রলারের ওপরের অংশ উড়ে যায়। এ সময় ইছা গাজি ও মামুন দগ্ধ হন। বাকিরা লাফ দিয়ে সাগরে পরে যায়। আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ট্রলার মালিক।

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং সেখানে গিয়েছি। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।




বরিশালে সরিষার বাম্পার ফলন, লাভের আশা কৃষকের

বরিশাল অফিস :: বরিশালের গ্রামীণ জনপদে এখন হলুদের সমারোহ। যতদূর চোখ যায় দেখা যাবে শুধু সরিষার আবাদ। অনাবাদী জমিতেও এবার সরিষা চাষ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলন ঘরে তুলে লাভের আশা করছে সরিষা চাষিরা।

অনাবাদি জমিতে সরিষার ব্যাপক চাষকে তেল ফসল আবাদের বিজয় হিসেবে দেখছে বরিশাল কৃষি বিভাগ।

৮ হাজার ৬শ’ মেট্রিক টন তেলের লক্ষ্যমাত্রা নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় এবার ১৭ হাজার ৫৫ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। গতবারের চেয়ে এবারে ৭৭১ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। যার বেশীরভাগই ছিলো অনাবাদি জমি।

স্বল্প সময়ে বাড়তি লাভ হচ্ছে বলে এ অঞ্চলের কৃষকরা তেল ফসল চাষে ঝুঁকছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
কৃষকরা জানান, সরিষা চাষ করে অপেক্ষাকৃত স্বল্প খরচে অধিক লাভ করতে পারছেন তারা। বর্তমান বাজারে তেলের অধিক মূল্যের ধকল সামলাতে পারছেন নিজেদের উৎপাদিত সরিষার তেল দিয়ে। বাজারে বিক্রি করেও অধিক মুনাফা পাচ্ছেন তারা।

তবে তেল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে আরও বেশি লাভ হতো বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকরা।

সদর উপজেলার চরকাউয়ার কৃষক আলাউদ্দিন জানান, এক বিঘা (৩৩ শতাংশ) অনাবাদি জমিতে সরিষা চাষে খরচ হয় ৫ হাজার টাকা। এক বিঘা জমিতে ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদিত হয়। যা বিক্রি করে ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় করতে পারছেন তারা। ভরা মৌসুমে সরিষার ন্যায্য মূল্য আরও লাভবান হতেন তারা।

বাবুগঞ্জের কৃষক মো. আরিফ জানান, বাজারে সব ধরনের ভোজ্য তেলের বাজার উর্ধ্বমুখি। নিজেদের উৎপাদিত সরিষা দিয়ে পরিবারের ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অবশিষ্টাংশ বাজারে বিক্রি করতে পারছেন তারা।

কৃষকরা জানান, তেল ফসল অত্যন্ত নাজুক কৃষি। এই ফসলের ফলন প্রাপ্তি নির্ভর করে আবহাওয়ার উপর। সামান্য দুর্যোগেই ফসলহানির আশংকা থাকে। এবার বৃষ্টির কারণে সরিষা চাষ বিলম্বিত হওয়ায় ফলনেও বিলম্ব হচ্ছে। তাদের মতে, মৌসুমের এই সময়ে জমিতে সরিষার ফুল ঝড়ে ফল আসার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারণে জো (উপযুক্ত সময়) দেরিতে আসায় চাষ হয়েছে বিলম্বে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন তারা।

বরিশাল জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান জানান, সরিষা চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করেন তারা। এখন ক্রাস মেশিন দিয়ে কৃষক ঘরে বসেই উৎপাদিত সরিষা থেকে তেল উৎপাদন করে বিক্রি করার সুযোগ পাচ্ছে। কৃষিতে সব সুবিধা নিশ্চিত হওয়ায় গত দুই বছরে বরিশাল জেলায় ৩ হাজার হেক্টর অনাবাদী জমিতে সরিষা চাষ বেড়েছে। এতে দেড় হাজার টন সরিষা তেলের উৎপাদন বেড়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ উৎপাদিত সরিষা বিক্রির সুযোগও তৈরী করে দিয়েছে বলে তিনি জানান।

কৃষি সম্প্রসারণ বিভাগ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান জানান, এ অঞ্চলে আগে আমন চাষের পর প্রচুর জমি অনাবাদি থাকতো। কৃষি বিভাগ অনাবাদি জমিতে তেল ফসল উৎপাদনের উদ্যোগ নেয়। এ কারণে বরিশাল অঞ্চলে আগের চেয়ে সরিষার উৎপাদন বেড়েছে। ৭০ থেকে ৮০ দিনের মধ্যে ফলন ঘরে ওঠায় এ অঞ্চলের কৃষকরাও সরিষা চাষে আগ্রহী হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ভোজ্য তেলের ঘাটতি অনেকাংশে দূর হবে বলে আশা করেন তিনি।

বরিশাল বিভাগের ৬ জেলায় এবার ১৯ হাজার ৯শ’ ২৪ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৭ হাজার ৫৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সর্বাধিক ৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে ভোলায় এবং দ্বিতীয় সর্বাধিক সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।




বরিশালে বোমা বিস্ফোরণের দুই পুলিশ সহ তিনজন আহত

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বোমা বিস্ফোরনে পুলিশ সহ তিনজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন-গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা সোমবার দিবাগত রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে তালাবদ্ধ দেখে তালা ভাঙ্গেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০/১২ টি বোমা দেখতে পেরে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুঁটে যান।

পরবর্তীতে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরন ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুত্বর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




বরিশালের ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

এস এল টি তুহিন,বরিশাল :: বসন্তের প্রথম দিন, ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরীর ফুল ব্যবসায়ীরা।

অধিক বিক্রির আশায় ইতোমধ্যে প্রয়োজনীয় ফুল মজুদ করা শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার( ১২ ফেব্রুয়ারি) নগরীর সদর রোডের ফুল বিক্রির দোকানগুলোতে গিয়ে দেখা গেছে ব্যবসায়ীদের ব্যস্ততা।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালবাসা দিবস ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বরিশালেও ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুন। সারা বছর টুকটাক ব্যবসা চললেও জমজমাট হয় পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে।

ব্যবসায়ীরা জানান, সময়ের সাথে সাথে এখন সর্বত্রই ফুলের কদর। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসে আছেন। নগরীর কাকলীর মোড় এলাকার পর থেকেই দেখা যাবে বেশ কয়েকটি ফুলের দোকানের। চাহিদা বেড়ে যাওয়ায় নগরীর নতুন বাজার এলাকাতে ফুল বিক্রির দোকান খোলা হয়েছে। এছাড়া পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে মৌসুমি ব্যবসায়ীরা নগরীর ফুটপাতের উপর পসরা সাজিয়ে ফুল বিক্রি করে থাকেন।

ছবি: চন্দ্রদ্বীপ নিউজ, আরমান।
ব্যবসায়ীরা জানান, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ছাড়াও রয়েছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ তিনটি দিবস সামনে রেখে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। এক কথায় তাদের এখন দম ফেলার ফুরসত নেই। বাগান মালিকদের সাথে যেমন যোগাযোগ করতে হচ্ছে তেমনি চাহিদার কথা বিবেচনা করে ফুল এনে মজুদ করতে হচ্ছে।

বরিশাল নগরীর প্রবীন ফুল ব্যবসায়ী আফসার হোসেন বলেন, ফুল নিয়ে বাড়তি বিক্রি ও আয়ের আশা করছি। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে লাল গোলাপ ও গাঁদা ফুলের চাহিদা বেড়ে যায়। মানভেদে দাম নির্ধারন করা হয়ে থাকে। ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টির কথা মাথা রেখেই ব্যবসা কার্যক্রম চলছে।




পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

বরিশাল অফিস :: পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা নাসরিন (৩৮) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের মাহবুব তালুকদারের স্ত্রী।

সোমবার  শহরের পুরান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই মিজান কাজী জানান, তার বোন নাসরিন দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। মিজান দোকানের ভিতরে এবং বোন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি ইজি বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে বোনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। ইন্টারনাল হেমারেজ এর কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবনস্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইজিবাইক চালক পলাতক রয়েছে।

 




ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদে সাদা ও নিল প্যানেল থেকে ২২ জন নির্বাচনে লড়াই করবেন

বরিশাল অফিস ::আসন্ন ২০২৪-২৫ ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে সভাপতি ও সম্পাদক সহ প্রার্থীরা পৃথক পৃথক ছাড়াও চলছে প্যানেল ভিত্তিক জোড়ে সোড়ে প্রচার প্রচারনা।

বরিশাল বারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নিল প্যানেল) সহ আইনজীবী সমিতির ১১টি কার্যকরি পরিষদের পদে ২ জন সভাপতি ও ২ জন সাধারন সম্পাদক সহ ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্ধন্ধিতা করছেন।

আগামী (১৫) ফেব্রয়ারি বৃহস্পতিবার বরিশাল আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে অঘোষিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত নিল প্যানেলের সভাপতি পদে লড়ছেন এ্যাড, সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারন সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হেসেন।

অন্যদিকে অঘোষিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ও সাধারন সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মোঃ মোর্শেদ।

এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম থান মঞ্জু,অর্থ সম্পাদক ১টি পদেমোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ।

সদস্য পদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ,মোঃ মিলন ভূইয়া,মোঃ সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র। নিল প্যানেলের প্রাথীরা হচ্ছেন সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক ১টি পদে মোঃ ফরিদ উদ্দিন।

যুগ্ম সম্পাদকের ২টি পদে মোঃ মনির হোসেন ও মোঃ রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মোঃ রিয়াজুল হক,মোঃ মাইনুল ইসলাম সজল,আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান। এবারের নির্বাচনে ৯শত ৬৫ জন ভোটার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। দুপুরে মধ্য খাবার বিরতীর পর পুনরায় আবার দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার গণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আইনজীবী সমিতিতে নতুন নেতৃতদেরকে নির্বাচিত করবেন।




বরিশালে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করার মামলায় দুজনকে দুই ধারায় যাবজ্জীবন এবং ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামের আউয়াল রাঢ়ি ও তৌকির সন্যামত। আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি বলেন, ২০১৪ সালের ৭ জুন সন্ধ্যায় প্রেমের সম্পর্কে ১৬ বছর বয়সী কিশোরী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে লঞ্চে চড়ে বাকেরগঞ্জ ডিসি ঘাটে নামে। সেখানে নামার পর প্রেমিকাকে লঞ্চঘাটে রেখে প্রেমিক টাকা আনতে যায়। এ সময় আউয়ালসহ কয়েকজন প্রেমিককে মারধর করে কিশোরীকে অপহরণ করে। পরে পশ্চিম ভাতশালা গ্রামের শংকর সাধুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে তৌকির ও আউয়াল ধর্ষণ করে। পরে কিশোরীকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।

কিশোরীর কাছ থেকে ঘটনা শুনে তৌকির ও আউয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কিশোরী বাদী হয়ে দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করে। বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার একই বছরের ৫ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার এ রায় প্রদান করে।

আদালতের বেঞ্চ সহকারী আরও বলেন, রায়ে অপহরণের অভিযোগে দুজনকে ১৪ বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ধর্ষণের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি দুজনই আদালতে উপস্থিত ছিলেন।