মিষ্টি কুমড়া চাষে সাফল্য এসেছে বরগুনার পল্টু’র

বরিশাল অফিস :: মাঠ জুড়ে সবুজ মিষ্টি কুমড়ার ক্ষেত। গাছে গাছে হলদে ফুল আর গুটি গুটি দানায় কুমড়া ধরেছে। কৃষক আতিকুর রহমান পল্টু নিজের কুমড়া ক্ষেতে যথারীতি সার, আগাছা নিড়িয়ে দিচ্ছেন, কীটনাশক ও পানি দিচ্ছেন। গত বছর কুমড়া চাষে লাভবান হয়েছেন, একারণে এবছর আগ্রহ বেড়েছে পল্টুর। কৃষি বিশেষজ্ঞ ও চাষিদের সাথে কথা জানা গেছে, কুমড়া চাষে এবছর ভালো ফসনের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী গ্রামের আতিকুর রহমান পল্টু একজন আদর্শ কৃষক। তিনি নিজ গ্রামে ৬৫ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছন। কুমড়া ক্ষেতে নিয়মিত পানি, জৈব ও রাসায়নিক সার এবং ক্ষতিকর পোকামাকড় ধ্বংসে কীটনাশক ওষুধ প্রয়োগ করছেন।

এছাড়া আগাছা নিড়িয়ে দিচ্ছেন এবং যথারীতি পরিচর্যা করছেন। এই একই জমিতে গত বছর মিষ্টি কুমড়া চাষ করে ২ হাজার ৫ শ কেজি কুমড়া পেয়েছেন এবং এতে লাভ হয়েছে ৭০ হাজার টাকা। চাষি আতিকুর রহমান বলেন, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে উন্নত প্রজাতির বীজ বপন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ‘

কৃষিবিদ লিটন কুমার ঢালী বলেন,’ মিষ্টি কুমড়া সাধারণত একটু উঁচু জমিতে ভালো ফলন হয়। কুমড়া ফল এলে ক্ষতিকর পোকার আক্রমন থেকে রক্ষায় নিয়মিত কীটনাশক ওষুধ, রাসায়নিক সার এবং পানি প্রয়োগ করতে হবে।’ এবিষয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন,’ কুমড়া ক্ষেতে জাব পোকার আক্রমন বেশি হয়। এছাড়া কুমড়া গাছে ফুল থেকে গুঁটি গুঁটি দানা পড়ার সময় ব্লোজম এন্ড রট রোগ দেখা দেয়। প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ইনসাফ বা থিয়ভিট বা সালফোলাঙ বা কুমুলাস অথবা ১০ গ্রাম ক্যালিঙিন ১৫ দিন পর পর স্পে করে এসব রোগ নিয়ন্ত্রণ করা যায়।’

অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু আরো বলেন,’ ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টসমূহের ধারক। এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে।’ বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন,’ এ উপজেলায় ১৯৫ হেক্টর জমিতে কুমড়া চাষ করা হয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠের চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।’




নাব্যতা সংকটে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট

বরিশাল অফিস :: পটুয়াখালী শহরে প্রবেশের জন্য ৪ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম লোহালিয়া খেয়াঘাট। প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে হাজারও মানুষ পারাপার হয়। নাব্য সংকটের কারণে লোহালিয়া পাড়ে খেয়ানৌকা আটকে গিয়ে প্রায়ই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পটুয়াখালী জেলা শহরের সঙ্গে দ্রুত এবং সংক্ষেপে চলাচল করতে সদর উপজেলার লোহালিয়া, কমলাপুর, ভুড়িয়া ইউনিয়নসহ দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলার কয়েক লাখ মানুষ লোহালিয়া-কাশিপুর সড়ক ব্যবহার করেন। এ পথে চলাচলের প্রধান বাধা লোহালিয়া নদী। এই লোহালিয়া নদী প্রতিদিন হাজারও মানুষ খেয়া পার হয়ে চলাচল করেন।

এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, লোহালিয়া খেয়াঘাটের নাব্য সংকট সমাধানের জন্য ইতোমধ্যে আমরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। যেহেতু বর্তমানে লোহালিয়া নদীতে ড্রেজিং কাজ চলছে এবং পৌরসভার ড্রেজিং কাজ করার সক্ষমতা নেই, সে কারণে বিআইডব্লিউটিএ এটুকু জায়গা ড্রেজিং করলে খেয়াঘাটে নাব্য সমস্যার সমাধান হবে।

এদিকে গুরুত্ব বিবেচনায় এই নদীতে ইতোমধ্যে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। তবে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও লোহালিয়া খেয়াঘাট চলমান থাকবে। মূলত ব্রিজটি শহর থেকে কিছুটা দূরে নির্মিত হওয়ায় মানুষ এবং হাতে নেওয়া যায় এমন পণ্য নিয়ে এই খেয়া পারাপার করেই অনেকে চলাচল করেন।




পটুয়াখালীর মেয়র ও ভাইয়ের মনোনয়ন বৈধ, স্ত্রীর অবৈধ

বরিশাল অফিস :: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে মেয়র পদে ৬ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার বড় ভাই আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ হলেও বাদ পড়েছেন বর্তমান মেয়রের সহধর্মিণী মারজিয়া আক্তার। এছাড়া মো. এনায়েত হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।

সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৪১ জন বৈধ হয়েছেন এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন প্রার্থীর মধ্যে ১৫ জনই বৈধ।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, তার বড় ভাই আবুল কালাম আজাদ, সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম এবং নাসির উদ্দিন খান।

রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ১৫ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৪১ জন বৈধ হয়েছে।

এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

আচরণবিধি না মেনে শো-ডাউন করে মনোনয়নপত্র দাখিল ও ব্যানার পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিন আলাল ও মো. চাঁনু খা, মো. শফিকুল ইসলাম এবং মো. বেল্লাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে; যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এবারের নির্বাচনে পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৭৫০ এবং দুই জন আছেন হিজরা ভোটার। পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৫ হাজার ৫৫৫ জন নতুন ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।




বরিশালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বার্ষিকী পালিত

বরিশাল অফিস :: এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বন্ধু মহল সমবায় সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রাতে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে প্রতিষ্ঠিত সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক খোকন আহম্মেদ হীরা,

 

শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন বেপারী। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সভাপতি মোঃ মাইনদ্দীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য মোঃ জুবায়ের রাজু, বেল্লাল বেপারী, আল-মামুন, রফিকুল ইসলাম, শুভ বেপারী,

 

সিরাজুল মাতুব্বর প্রমুখ। সভায় আগামী একবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।




এসএসসিতে বরিশালে ৬৮২ পরীক্ষার্থী অনুপস্থিত

বরিশাল অফিস :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ৬৮২ জন পরীক্ষার্থী। একইসাথে পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন জানান, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে বিভাগের ছয় জেলায়

১৯৯টি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার মোট ৮৩ হাজার ৭৫৫ জনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যে অংশগ্রহণ করেছে ৮৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ৬৮২ জন। আর শতকরা হিসেবে এই হার দশমিক ৮১।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ১৭৬ জন। এরপর ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ ও ঝালকাঠিতে ৫৫ জন শিক্ষার্থী। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডবিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছেন।

সূত্রমতে, পরীক্ষায় শিক্ষা বোর্ডের ৩০টি স্পেশাল টিম কেন্দ্র তদারকি করেছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় দুইটি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করেছে।

এ দিকে, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল জিলা স্কুল এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন।

এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনসহ সকল (১০টি) উপজেলায় মোট ৬৮টি কেন্দ্রে এসএসসি, ১৮টি কেন্দ্রে দাখিল, ১১টি কেন্দ্রে এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮৮১৩ জন, দাখিল পরিক্ষার্থী ৫৫৮৯ জন, এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরিক্ষার্থী ১৫৩৮ জন। মোট ৩৫ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী।




সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি পক্ষ (১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪) আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি২০২৪),বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালেকা কাফড়া সভায় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন,দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু অতি দুঃখের বিষয় যে স্বাধীনতার ৫২ বছরেও তা প্রতিষ্ঠিত হয়নি হয়েছে তার বিপরীতটা সকল ক্ষেত্রেই জনগণের দাবি মতামত উপেক্ষিত জনসাধারণের চাহিদা বা প্রয়োজন দুঃখ দর্দশা দেখার কেউ নেই আজ দেশের মানুষ লাঞ্ছিত বঞ্চিত অপ মানিত খুন ঘুম ধর্ষণ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ গতিতে দেশের মানুষ দিশেহারা আমরা বহু নেতা দেখেছি বহু নীতি দেখেছি কিন্তু উক্ত অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে সকলেই ব্যর্থ হয়েছে এ অবস্থা থেকে মুক্তি পেতে জুলুম নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের দৌরত্ব রোধ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই তাই আমি আহবান করছি।

তিনি বলেন, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয় শান্তির সমাজ প্রতিষ্ঠা করি বৈষম্য জুলুম নির্যাতন ও সন্ত্রাসবাদ দেশ থেকে চিরতরে বন্ধ করি মহান আল্লাহ আমাদের সহায় হোন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজি মামুনুর রশিদ,জেলা এসিটেন্ট সেক্রেটারি মাওলামা মোঃ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোঃ রফিকুজ্জামান, মাওলানা মোঃ নাসির উদ্দীন রোকন ডাকুয়া সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা, হাফেজ মাওলানা সানাউল্লাহ সভাপতি ইসলামি যুব আন্দোলন বরিশাল জেলা, মাওলানা আবুল হাসান সাধারণ সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা, এইচ এম আল আমিন সভাপতি ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল জেলা।




পদ্মা সেতুর কারণে বরিশাল মূলধারার অর্থনীতির সাথে যুক্ত হয়েছে : ড. আতিউর রহমান

বরিশাল অফিস :: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশাল অঞ্চল দেশের মূলধারার অর্থনীতির সাথে যুক্ত হয়েছে। শিল্পোন্নয়নের পাশাপাশি বরিশালের কৃষি ব্যবস্থাপনা যন্ত্রনির্ভর হয়েছে। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে গত ৫০ বছরে এটি একটি বিস্ময়কর রূপান্তর।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের একটি হোটেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. আতিউর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের বিদ্যালয়। দেশের অর্থনীতিতে শিক্ষার্থীরা আগামীতে বড় ভূমিকা রাখবে। তাই বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হওয়া দরকার। মুখস্থ পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়।

তিনি বলেন,৫২ বছর আগে বাংলাদেশে মাত্র ৮ বিলিয়ন ডলার ছিলো। আমরা স্বপ্ন দেখছি আগামী ১৫ বছর পর বাংলাদেশ হবে এক হাজার বিলিয়ন ডলারের। শূন্য হাতে দেশের হাল ধরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মৃত্যুর পর দেশের অর্থনীতি তেমনভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্বগ্রহণের পর আজ দেশের অর্থনীতি এগিয়ে গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২২ বিভাগ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক পাস করা ৭০ জনকে সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বরিশালে আসেন ড. আতিউর রহমান।

মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউনুস আলী সিদ্দিকী, ববি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম,

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, কৃতি শিক্ষার্থী আরিফা রহমান, রিয়াদ মোরশেদ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে

বরিশাল অফিস :: শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৫) ফেব্রয়ারী সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়।

২০২৪ সালের নির্বাচনে বরিশাল আইনজীবী সমিতি পরিষদের সভাপতি ও দুটি সাধারন সম্পাদক পদ সহ ১১টি কার্যকরি পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নিল প্যানেল দুটি দল থেকে ২২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।


প্রার্থীরা হচ্ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করছেন এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ও সাধারন সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মোঃ মোর্শেদ।

এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম থান মঞ্জু,অর্থ সম্পাদক ১টি পদে মোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ। প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ,মোঃ মিলন ভূইয়া,মোঃ সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র।


অপরদিকে প্রতিপক্ষ নিল প্যানেলের সভাপতি পদে নির্বাচন প্রতিদ্বন্ধিতা করছেন এ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন ও সাধারন সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হোসেন।

নিল দলের অপর প্রাথীরা হচ্ছেন সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক ১টি পদে মোঃ ফরিদ উদ্দিন। যুগ্ম সম্পাদকের ২টি পদে মোঃ মনির হোসেন ও মোঃ রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মোঃ রিয়াজুল হক,মোঃ মাইনুল ইসলাম সজল,আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান।

আইনজীবী সমিতির এবারের নির্বাচনে একমাত্র হেভিওয়েট ভোটার এ্যাড. ইউসুফ হোসেন হুমাউন ও গোলাম আব্বাস চৌধুরী আলাল ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। ভোট দিতে আসেননি পাট ও বস্ত্র মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. মজিবর রহমান সরোয়ার,এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন আইনজীবী সদস্য গণ।




বরিশালে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন

বরিশাল অফিস :: সারা দেশের ন্যায় বরিশালেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী তিনি বলেন, বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ২৫৫ জন এবং ছাত্র সংখ্যা ৪১ হাজার ৩৩১। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের অংশগ্রহণ করেছেন ২৪ হাজার ৬৬৩ জন।


তিনি বলেন, মানবিক বিভাগের ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসা বিভাগে ১০ হাজার ৯১১ জন। গতবছর পরিক্ষার্থী ছিল ৯০ হাজার ১৯৬ জন। গত বছর বিভাগের ১ হাজার ৪৮৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র ছিল ১৯০ টি। বরিশালে এই বছর বিভিন্ন কারণে ৬ টি কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৬ টি । তবে কমেছে পরিক্ষার্থীদের সংখ্যা। বিগত বছরগুলোর চেয়ে শিক্ষার্থীরা যাতে নিরাপদে পরিক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে সে জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরিক্ষা অনুষ্ঠিত হয়।




বরিশালে ভ্যালেন্টাইন ডে

বরিশাল অফিস :: ঋতুরাজ্যে আগমন ঘটেছে ‘ঋতুরাজ’ বসন্তের। প্রকৃতি পুষ্পপত্রে সুশোভিত হয়ে উঠবে। দখিনা বাতাসের অলৌকিক স্পর্শে জেগে উঠবে নানা ফুলসহ পত্রহীন বৃক্ষ। শীতের শুষ্কতায় বিবর্ণ প্রকৃতিতে প্রাণ ফিরে পাওয়ার মতই ‘ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে’ তে ডেটিং এ মেতে উঠেছে প্রেমিক-প্রেমিকারা। তারা বাহারি ফুলের পাশাপাশি হলুদ ও বাসন্তী রঙের পাঞ্জাবি-শাড়ি পড়ে বর্ণনাতীত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তের প্রথম দিনটিকে নানাভাবে বরণ করতে দেখা গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ব্রজমোহন কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, মহিলা কলেজ ক্যাম্পাসসহ শিশু পার্কে, ত্রিশ গোডাইন নদীর পাড়, দুর্গাসাগর দিঘীর পাড়, বঙ্গবন্ধু উদ্যানে ও দপদপিয়া সেতুর উপরে এছাড়া বিভিন্ন স্থানে বাসন্তী ও হলুদ রঙের শাড়ি পরা নর-নারীরা হাতে বিভিন্ন রঙের ফুলে রঙিন হয়ে ওঠে।

বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিশাত,বুসরা, তুলি, কলি, ডলিসহ সাগর,ডলার ও আয়নাল বলেন, আগুন রাঙা এ বসন্ত প্রকৃতিতেই শুধু উচ্ছ্বাসের রং ছড়ায় না, রং ছড়ায় প্রতিটি প্রাণে। বসন্ত ঋতুতেই এই বৈচিত্র্য সৌন্দর্য ছড়ায়। যে সৌন্দর্য উপমাহীন। এর সাথে তুলনা চলে না অন্য কোনো ঋতুর। এমন ফুলেল সময় আর কখনো দেখা যায় না। শীতের জীর্ণতা শেষে প্রকৃতিতে যে উষ্ণতা আসে সেই উষ্ণতায় মানুষের মনও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে জেগে ওঠে নতুনের আহবানে। ষড়ঋতুর সর্বশেষ ঋতু বসন্ত। ঋতুর নাট্য শালায় বসন্ত কে ‘ঋতুরাজ’ বলা হয়। ফাল্গুন-চৈত্র এ দু’মাস বসন্তকাল। প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্তকে বরণ করেছে বাঙালির সমাজ।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ফারজানা আক্তার ইভা বলেন, বসন্ত আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি খুলে দেয় দখিন দুয়ার। দখিনা হাওয়ায় মেতে ওঠে প্রকৃতি। পর্যায়ক্রমে এ সময়গাঁদা, মালতী, চন্দ্রমল্লিকা, মাধবী, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, রক্তকাঞ্চন, নাগেশ্বর, অশোক, মহুয়া, ক্যামেলিয়া ইত্যাদি ফুল ফোটে। শীতের খোলসে ঢুকে থাকা এসব ফুল যেন এই বসন্তে এক অলৌকিক স্পর্শে নতুন রুপে জেগে উঠে। আমের মুকুলের সৌরভ ছড়াবে। গাছে গাছে পাতার আড়ালে লুকিয়ে মিষ্টি কণ্ঠে ডেকে আকুল হয় বসন্তের দূত কোকিল। বসন্তকাল কবি ও সাহিত্যিকের প্রেরণার উৎস হয়ে আছে যুগ যুগ ধরে। যেমন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বসন্ত নিয়ে লিখেছেন একটি গানে- ‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।’ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন—‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে/এত বাঁশি বাজে, এত পাখি গায়…।’ কাজী নজরুল ইসলাম লিখেছেন—‘বসন্ত মুখর আজি/দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে/বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি…।’

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে ফুল ব্যবসায়ীরা অনান্য দিনের তুলনায় ‘ভালোবাসা দিবস’ এর দিনে ফুল ক্রয়-বিক্রয়ের হিড়িক পড়েছে। গোলাপ, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা ও ডালিয়া ফুলের খোঁপা বেঁধে, কেউ ফুলের মালা দিয়ে বেণি করে, কেউবা আবার ফুলের বিভিন্ন অলংকারে সেজে ঘুরতে বের হয়েছে।

অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে শহরের অলিগলিতে, বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে চলমান মেলা প্রাঙ্গণে ও বসন্ত উপলক্ষে ভোজন রসিক বাঙালিয়ানা খাবারের রেস্টুরেন্টে স্ব-পরিবারে অংশ নিতে দেখা গেছে। সবচেয়ে জমজমাট ছিল বরিশাল সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসে।

ঘুরে দেখা যায়, সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ কলেজের বাংলা, ইংরেজী, রসায়ন, সমাজকর্ম বিভাগ ও বিএনসিসি সেনা শাখার আয়োজনে নানা ধরনের পিঠা উৎসবের আয়োজন করেছে। ব্যতিক্রম স্ট ছিল ‘পিঠা খাবেন?’ পিঠার মূল্য ছিল ২০ থেকে ৫০ টাকার মধ্যে। নগরীর অন্য কলেজগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বসন্ত উৎসব। সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মুখরিত থাকলেও বিকাল ও সন্ধ্যা আড্ডা জমে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। বসন্তের আগমনে সংস্কৃতি অঙ্গনও মুখর। আবার লোকমুখে ছড়িয়ে রয়েছে ‘ফুল ফুটক বা নাই ফুটুক আজ বসন্ত’ ‘প্রকৃতির সব ফুল ছিড়ে ফেললেও আজ বসন্ত’। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে বিগত দিনগুলোর তুলনায় বেড়েছে নানা বয়সী বিনোদনপ্রেমী মানুষদের ভিড়।

বরিশাল নগরীর কাউনিয়া ভাঁটিখানার এলাকার বাসিন্দা নুসরাত জাহান রুপা জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে এসেছি। প্রিয়জনের সঙ্গে হাত ধরে ও সেলফি তুলে দিনটি স্মরণীয় করে রাখার জন্যই মূলত এখানে এসেছি। অনেক ভালো লাগছে।

বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা আরিফুর রহমান সিফাত জানান, পরিবারের সকলকে নিয়ে আজ ঘুরতে এসেছি, আমি চাকরি করি সব সময় পরিবারের সদস্যদের সময় দেওয়া হয় না। তাই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তাদেরকে খুশি রাখতেই বিনোদন কেন্দ্র এসেছি, এখানে এসে দেখি অনেক ভিড়। পরিবারের সকলের সঙ্গে ঘোরাঘুরি করে অনেক ভালোই লাগছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে ১৪০১ বঙ্গাব্দ সাল থেকে বসন্তোৎসব পালনের রীতি চলে আসছে। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। বর্তমান যুগে ফোন, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়।