বরিশালে ২০ লাখ রেণুসহ গ্রেপ্তার ৫

বরিশাল অফিস :: বরিশালে বাবুগঞ্জ উপজেলায় পাচারের সময় পিকআপ থেকে আট ড্রাম ভর্তি মাছের রেণু, পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর স্টিল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

 




ভেলায় পরীক্ষা দিতে না পারায় ৩ ছাত্রীর মামলা

বরিশাল অফিস :: ভোলার লালমোহনে চলমান দাখিল পরীক্ষায় তিন শিক্ষার্থী অংশগ্রহণ করতে না পারায় নিজ প্রতিষ্ঠানের প্রধান ও অফিস সহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার লালমোহন থানায় তিন পরীক্ষার্থীর পক্ষ থেকে এ মামলা করেছেন বাউরিয়া গ্রামের এক ছাত্রীর দাদা মোহাম্মদ আলী।

জানা গেছে, বৃহস্পতিবার দাখিল পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে আসে করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার তিন ছাত্রী। তারা হলো মুনতাহা, সোনিয়া আক্তার ও মোসা. সালমা আক্তার।

তারা জানায়, পরীক্ষা দিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের চাহিদামতো রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ ও প্রবেশপত্রের ফিসহ সর্বমোট ১২ হাজার টাকা করে দিলেও তাদের নামে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড আসেনি। পরে ওই শিক্ষার্থীদের হাতে অন্য তিন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় বসতে কেন্দ্রে পাঠান অধ্যক্ষ। তারা পরীক্ষাকেন্দ্রে এসে অন্যের নামে পরীক্ষায় বসলে প্রক্সি হবে এবং ধরা পড়লে জেল-জরিমানা হবে, এমন শঙ্কায় কেন্দ্রে ঢুকেননি।

এমন ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ওই শিক্ষার্থীদের সরিয়ে দেন। এই তিন ছাত্রীর হাতে যাদের রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে, সেই প্রকৃত পরীক্ষার্থীদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে একদিন পর অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ও অফিস সহকারী মো. ওবায়েদের বিরুদ্ধে শুক্রবার লালমোহন থানায় প্রতারণার মামলা করেন প্রতারণার শিকার ছাত্রী মুনতাহার দাদা।

অভিযোগের বিষয়ে জানতে করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিনের মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

লালমোহন থানার ওসি মাহবুব-উল-আলম জানান, করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও অফিস সহকারীর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত 

বরিশাল অফিস :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা সৃষ্টিতে আজ দুমকিতে মোটর শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার সময় দুমকি উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো, মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগেট সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬ শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটর শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে আমদের গ্রহন নেয়া হয়েছে বলে জানান তিনি।




বরিশালে আট ড্রাম ভর্তি রেণুসহ পাঁচজন আটক

বরিশাল অফিস :: গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনা পাচারের সময় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আট ড্রাম ভর্তি রেণু পোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে জব্দকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর স্টীল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

পরবর্তীতে আটককৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে।

অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস। বরিশালে পাঁচ লাখ টাকার জাল জব্দ অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সহায়তায় আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ বেহুন্দী, একটি মশারী, বিপুল পরিমাণ কারেন্ট জাল, চায়না দুয়ারী ও ছয়টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




বিলুপ্তের পথে বরিশালে আখ চাষ

বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা, ঘন্ডেশ্বর , ভরসাকাঠি গ্রামে বিগত সময় আখ চাষ হত। সেখান থেকে উৎপাদন হতো হাজার হাজার মেট্রিক টন আখের গুড়। বর্তমানে ভেজালের ভিড়ে প্রকৃত আখের গুড় দেখা যায় না।

ভেজাল মুক্ত আখের গুড় সংগ্রহ করতে এলাকার লোকজনের চাহিদা ছিল ব্যাপক । ভরসাকাঠি গ্রামের আখ চাষী মোহাম্মদ আনোয়ার হোসেন সিকদার জানান তিনি এ বছর ৫২ শতাংশ জমিতে আখ চাষ করেন এতে তার সব মিলিয়ে খরচ হয় এক লক্ষ টাকা, তার চাষ কৃত আখ থেকে প্রায় এক হাজার কেজি গুড় উৎপাদন হয় যার বাজার মূল্য ২ লক্ষ টাকা।

ঘন্ডেশ্বর গ্রামের অপর কৃষক মোহাম্মদ মোশারফ মল্লিক জানান, তিনি মাত্র ৪৫ শতাংশ জমিতে আখ চাষ করে খরচ করেছেন ৭৫ হাজার টাকা। আখ থেকে উৎপাদিত গুড় বিক্রি করে সেখান থেকে আয় করেছেন এক লক্ষ দশ হাজার টাকা।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, এক
সময় এ অঞ্চল আখের গুড়ে র জন্য বিখ্যাত ছিল,কিন্তু কালের বিবর্তনে আখ চাষ হারিয়ে
গিয়েছে। কৃষকরা আরো জানান,আখ চাষ অত্যন্ত লাভজনক কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে, উন্নত জাতের আখের চারা, রোগ বালাই সনাক্ত ও প্রতিকারের বিষয় অজ্ঞতার কারণে
আমরা লাভবান হতে পারছি না।
এ বিষয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কোন সহায়তা করছে না। তাদের সাথে
যোগাযোগ করলে তারা বলেন আখ চাষের উপরে সরকারের কোন বরাদ্দ নেই।

স্থানীয় সিনিয়র স্কুল শিক্ষক মোহাম্মদ নান্নু জান, এখানকার কৃষকদের উৎপাদিত গুড় স্থানীয়রা ২০০ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে যায়। যেহেতু ভেজালমুক্ত গুড়ের প্রচুর চাহিদা রয়েছে এটি একটি সম্ভাবনাময় ফসল। তাই এই আখ চাষকে সম্প্রসারণ করে ভেজালমুক্ত গুড় উৎপাদনের দাবি করেন এই শিক্ষক।

কৃষকেরা আরো জানান, মার্চ- এপ্রিল মাসে আখের চারা রোপন করলে কোন প্রকার খরচ ছাড়াই ফেব্রয়ারি মাসে আঁখ মাড়াই করা সম্ভব। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন প্রকার রোগ বালাই দেখা দেয়। রোগবালাই নিরাময়ের জন্যই দরকার সরকারি পরামর্শ ও প্রতিকারের নির্দেশনা। কৃষক আরো জানান, আখ চাষের বর্তমানে প্রধান শত্রু হল ইঁদুর।

এ বিষয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস জানান,’আমাদের সরাসরি আখের উপরে কোন প্রকল্প নেই।তবে আমরা সকল প্রকার পরামর্শ দিয়ে থাকি,রোগবালাই হলে কখন কি কীটনাশক বা বালাই নাশক ব্যবহার করতে হবে তার সকল পরামর্শ আমরা দিয়ে থাকি। এখন থেকে আমরা এ অঞ্চলের ঐতিহ্যবাহী আখ চাষ ফিরিয়ে আনার জন্য।চেষ্টা করব ।




বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায়, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সোমবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য বরিশাল জেলা ক্রীড়া সংস্থা সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস। এ সময় খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম। দুটি গ্রুপে সিমীত ওভার (একদিনের ম্যাচ) ফরমেটের এই প্রতিযোগীতায় জেলা ৮টি স্কুল অংশগ্রহন করছে।

উদ্বোধনী দিনে সদর সরকারি জিলা স্কুল ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করে।




আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন পটুয়াখালীর মেয়েরা

বরিশাল অফিস :: পটুয়াখালীতে কলেজ পড়ুয়া নারী শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ চলছে। জেলায় প্রথমবারের মতো কলেজ পর্যায়ের মেয়েদের কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এ প্রশিক্ষণের মাধ্যেমে নারীরা আত্মবিশ্বাসী ও সাহসীকতার সাথে পথ চলতে পারবে। প্রথবারের মতো পটুয়াখালী সরকারী মহিলা কলেজ পড়ুয়া নারী শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এমন আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণে ৫০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

রাস্তাঘাটে নারীর চলাচল এখনও শতভাগ নিরাপদ নয়। ছিনতাই-বখাটেদের উৎপাতের বাজে অভিজ্ঞতা প্রায় প্রতিটি তরুণ শিক্ষার্থীদের। অপমান হজম না করে প্রতিবাদী হতে আত্মরক্ষার প্রয়োজনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। মেয়েদের এমন সাহসী করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে মার্শাল আর্ট বা কারাতে। চলার পথে নিজের আত্মরক্ষা সুনিশ্চিত করে মনোবল ও মনোযোগ বাড়িয়ে তুলতে দিন দিন কারাতে শেখায় নারীদের অংশগ্রহণ করাচ্ছে বলেও জানান এই শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে প্রস্তুত করতে হবে। এ জন্য অভিভাবক সমাজকে এগিয়ে আসতে হবে। প্রথম পর্যায়ে এ প্রশিক্ষণে ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। সামনে আরও বাড়বে।

শিক্ষার্থীরা জানান, নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে প্রস্তুত করতে হবে। এ জন্য মেয়েদের নিরাপত্তার জন্য এ কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রথবারের মতো পটুয়াখালী সরকারী মহিলা কলেজে কারাতে চর্চা শুরু হয়েছে। শুধু আত্মরক্ষায়ই নয়, কারাতে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যাওয়ার সঙ্গে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা। বিচিত্র কলাকৌশলের এই ক্রীড়া নারীকে আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তোলে।




কলেজ ছাত্র প্রীতম পাল আবিষ্কার করে কৃত্রিম হাত

বরিশাল অফিস :: বাবার কাছ থেকে আনা পড়াশুনার জন্য খরচের টাকা থেকে কিছু টাকা সেইফ করে করে সে টাকাদিয়ে প্রথমে হাত বানানোর কাজ শুরু করি। বিষটি আমার বাবা জানতে পারেন। তিনি আমাকে উৎসাহিত করেন। আমার সঞ্চয় ও বাবা দেয়া টাকা দিয়ে বিভিন্ন দূর্ঘটনায় সারাদেশসহ সারাবিশে^ অনেক লোক তাদের হাত হারাচ্ছেন তাদের কথা চিন্তা করে এই রোবটিক আর্ম মানব কল্যাণে জন্য তৈরি করি। এই কথাগুলো বলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল।

সে উপজেলার শিহিপাশা গ্রামের বাসিন্দা ও রাজিহার ইউনিয়ন পরিষদ সচিব গৌতম পাল ও গৃহিনী কাজলী পালের ছেলে। প্রীতম পাল গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিলো। বর্তমানে সে বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে।

স্থানীয় সূত্রে জানগেছে, ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল হাত হারানো মানুষের জন্য রোবটিক আর্ম বা মানবদেহে সংযোজনের জন্য কৃত্রিম হাতের আবিষ্কার করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। দেশের চিকিৎসা বিজ্ঞানে হাত হারানো ধনাঢ্য ব্যক্তিরা বিদেশ থেকে ৫ থেকে ২০ লাখ টাকা ব্যয়ে কৃত্রিম হাত আমদানি করে তার সংযোজন করছেন। তবে ক্ষুদে বিজ্ঞানী প্রীতমের উদ্ভাবিত কৃত্রিম হাত তৈরীতে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন তথা মানবদেহে কৃত্রিম হাত সংযোজনের মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য রোবটিক আর্মের যুগোপযোগী উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যে বাজারজাত করণে আগ্রহী ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পালের। এ উদ্ভাবন নিয়ে আরও কাজ করতে প্রয়োজন সরকারি ও  বেসরকারি পৃষ্টপোষকতা।

প্রীতমের বাবা ইউপি সচিব গৌতম পাল জানান, তার ছেলের উদ্ভাবন নিয়ে তিনি আনন্দিত। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা পেলে পড়াশুনার পাশাপাশি  আমার ছেলে প্রীতম তার উদ্ভাবনীতে আরও সাফল্য পাবে বলে আমি আশা করি। আমি ছোট একটি চাকুরি করি আমার আজদিয়ে সংসার চালিয়ে ছেলে আবিস্কারে জন্য টাকা দিতে পরছিনা। সে সরকারি পিষ্ঠপোসকতা পেলে আরো ভালো কিছিু আবিষ্কার করতে পারবে। আর  এই আবিষ্কার দেশের মানুষের জন্য উপকারে আসবে বলে আমি মনে করি।

গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল স্কুলজিবনে আবিস্কারনিয়ে চিন্তাভাবনা চিলো। তার যেচিন্তা ভাবনা তা অনেক সূদুরপ্রসারিত।

 

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত কালেরকন্ঠকে বলেন, গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র প্রীতম পাল সে এই ছোট্ট বয়সে তার চিন্তাচেতনা থেকে দূর্ঘটনায় হাত হারানো মানুষের কথাভেব সে যে হাত আবিষ্কার করেছে তা মানব কল্ল্যানে আসবে। প্রীতম পাল আগৈলঝাড়ার সন্তান এটা আমাদের গর্ব। সরকারে প্রতি আমার দাবি প্রীতম পাল এর এই আবিষ্কৃত হাত তৈরিতে সহযোগিতা করেন তাহলে সে আরো ভালোকিছু আবিষ্কার করতে পারবে যা মানুষের কল্ল্যানে আসবে।

 




বরিশালে উপজেলা নির্বাচনে নতুন প্রার্থীদের প্রচারনা

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলা পরিষদের নির্বাচন ঘোষণায় মাঠে নেমেছেন বরিশালের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে মাঠপর্যায়ে এখন পর্যন্ত যারা বিরামহীন গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন তারা সকলেই নতুন মুখের প্রার্থী। তাই ভোটারদের কাছেও তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলায় একাধিক প্রার্থীদের নাম শোনা গেলেও মাঠপর্যায়ে দিন-রাত সমানতালে প্রচার-প্রচারনার সরগরম করে রেখেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। সেক্ষেত্রে সাধারণ ভোটারদের কাছ থেকেও তিনি ব্যাপক সাড়া পাঁচ্ছেন।

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। সেই লক্ষ্যে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গৌরনদীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দিকনির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করা যায়। তবে সার্বিকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নেই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকায় কাজ করছি।

একইভাবে দিনরাত একাকার করে নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম জাকির হোসেন ও যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। উজিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা।




বঙ্গবন্ধুর কন্যা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে: আবুল হাসানাত

বরিশাল অফিস ::পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তিনি বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের মহানায়ক।

অথচ স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় খুনিদের যাতে কেউ বিচার করতে না পারে, সেজন্য বিএনপি দায়মুক্তি অধ্যাদেশ প্রণয়ন করে হত্যার বিচার চাওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সকল কালো আইন বাতিল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যেকারণে আজ দেশের সব মানবাধিকার লঙ্ঘনের ন্যায় বিচার হচ্ছে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দর সাথে শুক্রবার রাতে মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ সত্য ও ন্যায়ের পথে থেকে আইনজীবীদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একজোট হওয়ার আহবান করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দরা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সাথে তার আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরে তারা মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার মুন্সী, আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম কবীর বাদল, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খানসহ নবনির্বাচিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।