বরিশালে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডে ২ টি বসতঘর ভষ্মিভূত

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে কোরআন শরীফ।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, বরিশাল সদর উপজেলা ইউনিয়নের ২ নাং ওয়ার্ডের সাইদুল সরদার ও হাদিস সরদার ও সাবেক মেম্বার বেল্লাল হোসেনের বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

রবিবার ( ৩রা মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে গেলেও রাস্তা সরু থাকায় তাদের প্রথমে তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। পরে ছোট গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক পর্যায়ে ১ ঘন্টা চেষ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়ে নিশ্চিত করেছেন,বরিশাল এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন তিনি জানান,হঠাৎ করে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ায় ৩ বসত ঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। তবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে কোরআন শরীফ। তাৎক্ষণিক পুলিশ,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় সাধারণ জনতার সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের মাধ্যমেই এই আগুনের সূত্রপাত্র ঘটে। তবে আমারা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।




বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে বরিশাল ভোলা মহাসড়ক বন্ধ

বরিশাল অফিস :: বরিশাল-ভোলা মহাসড়কের টুঙ্গীবাড়িয়া এলাকায় একটি বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে গেছে। এ ঘটনা ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।

বরিবার ( ৩ রা মার্চ) ভোর রাতে বরিশাল জেলার সদরে টুঙ্গীবাড়িয়া বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়ও প্রত্যক্ষদর্শী এস বি রাকিব জানিয়েছেন।

এ কারণে ব্রিজের দু’পাশে পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী আটকে পড়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কখন নাগাদ ঠিক হবে এমন কোন সিদ্ধান্ত এখনো জানা যায়নি স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থানে অবস্থান করছেন।

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন,টুঙ্গীবাড়িয়া এলাকায় হঠাৎ করে এক বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালের যায় এতে ঘটনা স্থলে চালকও হেলপার কিছুটা আহত হয়। এ ঘটনায় বরিশাল -ভোলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকলের ভোগান্তির কথা চিন্তা করেই খুব দ্রুত যানবাহন চলাচল জন্য বিকল্প পথ তৈরি করা হচ্ছে।




বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলের দাফন সম্পূর্ন

বরিশাল অফিস :: বরিশাল প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার প্রকাশক সম্পাদক কাজী

নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। আজ রোববার (৩ই) মার্চ বেলা ২টায় নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি জামে
মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

 

এসময় জানাজার নামাজে অংশ গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ,বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি)জুলফিকার আলী হায়দার, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, জেলা
আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল
কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার,বরিশাল মহানগর জাতীয় পার্টি অঅহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল,অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন,

বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস সহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান,প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক,সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম
প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের মানুষ জানাজার নামাজে অংশ গ্রহন করেন। এর পূর্বে কাজী বাবুলের বড় ছেলে কাজী রাসেল বাবার হয়ে উপস্থিত মুসল্লিদের উর্দেশ্যে বক্তব্য রাখেন। পরে জানাজার নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান।

উল্লেখ্য শনিবার সোয়া ৮টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়কি হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।




দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বিপাকে শিক্ষিকা

বরিশাল অফিস :: দরিদ্র পরিবারের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে সহকর্মীদের রোষানলে চরম বিপাকে পরেছেন বীর মুক্তিযোদ্ধার মেয়ে সহকারি শিক্ষিকা নুপুর আক্তার।

উপায়অন্তুর না পেয়ে রবিবার ( ৩ রা মার্চ) সকালে ওই শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে ওই শিক্ষিকাকে মানসিক নির্যাতন শুরু করেছেন সহকর্মী অন্যান্য শিক্ষক, বিএনপি নেতাদের নিয়ে গঠিত ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ও তাদের ভাড়াটিয়া লোকজনে। এতে শারিরিকভাবে অসুস্থ্য শিক্ষিকা নুপুর আক্তার মানসিকভাবে ভেঙ্গে পরেছেন।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। রবিবার বিকেলে শিক্ষিকা নুপুর আক্তার জানান, ২০১২ সালের ১১ জুলাই থেকে তিনি ওই
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করে ২০২১ সাল পর্যন্ত সুন্দরভাবেই চাকরি করে আসছিলেন। কিন্তু বর্তমান প্রধানশিক্ষক কমল কান্তি সরকার ওই বিদ্যালয়ে যোগদানের পর পরই কতিপয় সহকারি শিক্ষককে নিয়ে নানা অনিয়ম করে আসছেন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের শারিরিক নির্যাতন, রাতভর জাতীয় পতাকা টানিয়ে রাখার মতো একাধিক অনিয়ম করেন। এর প্রতিবাদ করায় তাকে (নুপুর) অসংখ্যবার মানসিক নির্যাতন করা হয়।

এমনকি উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার নাম ব্যবহার করে প্রধানশিক্ষক কমল কান্তি
সরকার তাকে (নুপুর আক্তার) শোকজ করার হুমকি প্রদর্শন করেন। প্রধানশিক্ষকের অনিয়ম মেনে নিতে না পেরে ইতোমধ্যে ওই বিদ্যালয়ের দুইজন সহকারি শিক্ষক অন্যত্র বদলী হয়ে গেছেন।

নুপুর আক্তার আরও জানান, তিনি দীর্ঘদিন থেকে নিজের বেতনের টাকার একটি অংশদিয়ে ওই বিদ্যালয়ের দরিদ্র পরিবারের কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস দিয়ে আসছেন। বিষয়টি মেনে নিতে না পেরে চরম বিরোধিতা করেন প্রধানশিক্ষক কমল কান্তি সরকারসহ তার অনুসারী কতিপয় শিক্ষকরা। ফলে বিভিন্নভাবে তার (নুপুর) মান সন্মান ক্ষুন্নসহ হেয় প্রতিপন্ন করে আসছেন প্রধানশিক্ষক ও তার অনুসারী শিক্ষকরা।

এমনকি স্কুলের লাইব্রেরী থেকে নুপুর আক্তারের বসার চেয়ারটিও গায়েব করে নাজেহাল করা হয়। সহকারি শিক্ষিকা নুপুর আক্তারের সকল অভিযোগ অস্বীকার করে প্রধানশিক্ষক কমল কান্তি সরকার বলেন, অভিযোগের কোন সত্যতা নেই। মূলত তার (নুপুর) স্বামী অঢেল সম্পত্তির মালিক। তাই তিনি কাউকে সম্মান দিয়ে কথা বলেন না।




দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে সদস্যদের ভোটাভুটিতে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পিএমএল-এন নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আইয়ুব খানকে। খবর জিও নিউজের।

এদিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হয়।

এর আগে, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যেকোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হতো।

তবে, ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), পাকিস্তান মুসলিম লীগ-জিয়া (পিএমএল-জেড), ইস্তেহকাম-ই-পাকিস্তান (আইপিপি) এবং ন্যাশনাল পার্টির (এনপি) সমর্থন নিশ্চিত ছিল শাহবাজের। এই সাত দলের জোটে মোট আসন সংখ্যা ২০৫টি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা ওমর আইয়ুব পেয়েছেন ৯২ ভোট।

ভোটাভুটি শুরুর হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদ থেকে বেরিয়ে যান জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সদস্যরা। তারা আগেই প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া, ভোটদানে বিরত ছিলেন বেলুচিস্তান ন্যাশনাল পার্টির সরদার আখতার মঙ্গল।




বরিশালের সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করা হবে: বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক

বরিশাল অফিস :: বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেছেন,বরিশালের সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের ওয়াদা দিয়েছেন। এছাড়া দশম ওয়েজ বোর্ড ঘোষণায় আমলাতান্ত্রিক জটিলতায় ধীরগতি দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে।

ব‌রিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে র‌বিবার (৩ মার্চ) দুপুরে বিএফইউজে ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আয়োজিত বরিশাল বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড ঘোষণা, নবম ওয়েজবোর্ড অনুযায়ী ঘোষিত বেতনের বকেয়া পরিশোধ ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামোর
দাবিতে এ কর্মসূচি হয়েছে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক আরও বলেন, নবম ওয়েজ বোর্ড অনুযায়ী ঘোষিত বেতনের বকেয়া পরিশোধ করতে হবে। দেশের টেলিভিশনগুলোত কর্মরত সাংবাদিকদের জন্য সংবাদপত্রের মত অভিন্ন বেতন কাঠামো অবিলম্বে ঘোষণা এখন সময়ের দাবি। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আজকে বরিশালে বিভাগীয় সমাবেশ করছি। এরপর দেশের সব সাংবাদিকদের নিয়ে রাজধানীতে বিক্ষোভ করবো। সেই বিক্ষোভের মাধ্যমে সাংবাদিকদের সব অধিকার নিশ্চিত করা হবে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন অপসাংবাদিকতাকে প্রশ্রয় দেয় না। সুশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ যাতে এ পেশায় প্রবেশ করতে না পারে সেদিকে সব সাংবাদিক সংগঠনকে নজর রাখতে হবে। আমরা সব সময় দেশের জনসাধারণের কল্যাণে কাজ করি। তাই আমাদের ন্যায় অধিকার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাই। এজন্য সব সাংবাদিকের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে সংবাদ শ্রমিকদের অধিকার আদায় করে ছাড়বো।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ জামাল। জেইউবি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তৃতা দেন সাংবাদিক আবদুল মতিন, অরুপ তালুকদার, মুরাদ আহমেদ, এমএম আমজাদ হোসাইন, গোপাল সরকার, মাহাবুবুর রহমান সৈকত, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সুশান্ত ঘোষ, মুফতি সালাউদ্দিন প্রমুখ।

এ বিক্ষোভ সমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী বাবুলের মৃত্যুতে সভার শুরুতে এক
মিনিট নিরবতা পালন করে সাংবাদিকরা। পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শেষ হয়।




বিপন্ন উপকূলের বন্যপ্রাণী

বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ
পটুয়াখালী প্রতিনিধি :

আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। জাতিসংঘভুক্ত দেশগুলো প্রতি বছর ৩ মার্চ এ দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বাংলাদেশে কয়েক দশক ধরে আশঙ্কাজনকভাবে কমছে বন্যপ্রাণী। বনভূমি উজাড় হওয়ার ফলে এসব প্রাণী লোকালয়ে প্রবেশ করায় পিটুনিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ ছাড়া নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে উপকূলের বন্যপ্রাণীও।

২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে এই দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বাড়ানো দিবসের মূল লক্ষ্য।

একটা সময় অহরহ বন্যপ্রাণীর দেখা মিললেও এখন আর মেলে না। শোনা যায় না বসন্তে কোকিলের কুহু ধ্বনি। পচা আর মরা কোনো প্রাণী খেতে শকুন কিংবা কাক আসে না। এমনকি এসব বন্যপ্রাণী এখন বিলুপ্তির পথে।

ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে প্রায় তিনশ প্রজাতির বন্যপ্রাণী। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে আরও শখানেক। প্রকৃতির প্রতি মানুষের নৃশংসতা, পরিবেশদূষণ ও পরিবর্তিত জলবায়ুর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রাণী বিশেষজ্ঞরা।

তাদের মতে, সময়ের সঙ্গে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩০ থেকে ৪০ শতাংশ প্রাণী বিলুপ্ত হতে পারে।

ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশ (ডব্লিউটিবি) ও দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন (আইইউসিএন) বাংলাদেশ শাখার এক জরিপে দেখা গেছে, ইতোমধ্যে দেশের প্রায় দেড়শ প্রজাতির বন্যপ্রাণী, মেরুদণ্ডী প্রাণীর ১৩টি, ৪৭ প্রজাতির দেশি পাখি, ৮ প্রজাতির উভচর ও ৬৩ প্রজাতির সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীর ১০টি মিলিয়ে প্রায় তিনশ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এ ছাড়া বিপন্ন ৪৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। একইভাবে বিপন্ন অবস্থায় রয়েছে ১০৬ প্রজাতির নলবাহী উদ্ভিদ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বন্যপ্রাণীর ব্যাপক বিনাশ চলছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বন্যপ্রাণী শিকার, বাসস্থান দখল করে হোটেল, মোটেল এবং রিসোর্ট নির্মাণ, খাদ্যাভাবসহ নানা কারণেই বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।

পরিবেশবাদী সংগঠনের কর্মীরা বলছেন, খাদ্য আর বাসস্থানের সংকট প্রকট হওয়ায় বন্যপ্রাণীর এমন সংকট দেখা দিয়েছে। তারা আরও জানিয়েছেন, নিষ্ঠুরভাবে বন উজাড়, নদীর নাব্য হ্রাস, অপরিকল্পিত নগরায়ণ এবং পাখি শিকারিদের ফাঁদে উপকূল থেকে বন্যপ্রাণীর আশঙ্কাজনকভাবে বিলুপ্তি ঘটছে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য মিরাজ মিজু বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এ ছাড়া নানা স্থাপনা নির্মাণ, বন কর্মকর্তাদের উদাসীনতায় বন উজাড় হওয়াও বন্যপ্রাণী কমে যাওয়ার অন্যতম কারণ।

কলাপাড়া উপজেলার মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম বলেন, উপকূল থেকে প্রতি বছরই কমছে বন্যপ্রাণী। তবে আমরা সচেতন হলে বিলুপ্তর পরিমাণ কমে আসবে।

বিভাগীয় বন কর্মকর্তা (উপকূলীয় বন বিভাগ) মো. শফিকুল ইসলাম বলেন, আধুনিক নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনকভাবে বন্যপ্রাণীর উপস্থিতি কমছে, আমরা বন উজাড় থেকে বিরত রাখার চেষ্টা করছি সব সময়।




বম্বে মরিচ চাষে ভাগ্য বদলের স্বপ্ন গাজী হেমায়েত উদ্দিনের

প্রথমে তিনি শুরু করেন বম্বে মরিচের চাষ। এতেই সাফল্য এসে ধরা দেয় তাকে। চলতি বছর তিনি শুধু বম্বে মরিচ চাষ করেই উপার্জন করেছেন প্রায় তিন লাখ টাকা। মাত্র ৩৫ শতাংশ জমিতে বম্বে মরিচ চাষ করে সারা বছর তিনি মরিচ বিক্রি করেন। এ ছাড়াও তিনি এ বছর মৌসুমি সবজি চাষ করে আয় করেন ১০ লাখ টাকারও বেশি।

বঙ্গোপসাগর তীরবর্তী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে হেমায়েত উদ্দিনের বাড়ি। বাড়ির পাশেই পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তিনি গড়ে তুলেছেন কৃষি খামার। সম্প্রতি সরেজমিন ওই খামারে গিয়ে দেখা গেছে, তিনি মাত্র ৩৫ শতাংশ জমিতে বম্বে মরিচের চাষ করেছেন। পুরো মরিচ ক্ষেতজুড়ে তিনি পলিথিনের ছাউনি দিয়ে ঢেকে রেখেছেন যাতে অতিবর্ষণ বা অধিক তাপমাত্রায় মরিচ গাছের কোনো ক্ষতি না হয়। তিনি সার্বক্ষণিক তার খেতের পরিচর্যায় ব্যস্ত থাকেন।

পাখিমারা এলাকায় এটি ‘পাখিমারা খাল’ এবং কুমিরমারা এলাকায় ‘কুমিরমারা খাল’ নামে পরিচিত। এই খালের পানি লবণাক্ততার কারণে নীলগঞ্জে এক সময় একটি মাত্র ফসল হতো। ২০০৫ সালে স্থানীয় কৃষকরা সারা বছর ফসল চাষের জন্য খালের বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য পরামর্শ করতে একত্রিত হন। তারা খালের উপর চারটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেন। পরে এই বাঁধের কারণেই তারা মিষ্টি পানি সংরক্ষণ করতে সক্ষম হন। এভাবে ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার কৃষক আমন ধান চাষের পাশাপাশি সবজি চাষ করে ব্যাপক সাফল্য পেতে শুরু করেন।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আর এম সাইফুল্লাহ বলেন, আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগড়ি সহায়তা দিয়ে থাকি। এখানে প্রতি বছর ১০-১৫ টন সবজি উৎপাদন হয়, যার অর্থনৈতিক মূল্য দাঁড়ায় প্রায় ১৫ কোটি টাকা।




৮ মার্চের পর বরিশাল আসবে চ্যাম্পিয়ন ট্রফি

বরিশাল অফিস :: এক যুগ ধরে লালন করা স্বপ্ন অবশেষে বাস্তব হলো ফরচুন বরিশালের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো শক্তিশালী দলকে উড়িয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতা এ এক অন্যরকম অনুভূতি। বিপিএলে এর আগে তিনবার ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। অবশেষে সেই বিজয় এলে তামিম ইকবালের হাত ধরে। আনন্দের পর্ব এখানেই শেষ নয়।

বরিশালবাসীর জন্য অপেক্ষা করছে বাধভাঙ্গা উচ্ছাসের। যে ট্রফি টিভির পর্দায় কিংবা ফেসবুকে দেখেছেন তা নিজ চোখে এমনকি ছুঁয়ে দেখারও সুযোগ দিচ্ছেন ফরচুন বরিশালের টিম কর্ণধার বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান। ৮ মার্চের পর যেকোন দিন ট্রফি নিয়ে আসা হবে বরিশালে। ট্রফি নিয়ে উল্লাসের সুযোগ দেওয়া হবে বরিশালের ক্রিকেট প্রেমিদের।

বরিশালের ক্রিকেট ভক্তরা বলেন,আমাদের সপ্ন ছিল এই ট্রফি দেখার প্রথমে বারের মতো বরিশাল চ্যাম্পিয়ন হাওয়ায় আমাদের বরিশালবাসীর সপ্ন সত্যি হতে যাচ্ছে। এখন অপেক্ষা ট্রফি দেখার।

 


মিজানুর রহমান বলেন, ট্রফিটা বরিশালের। আর বরিশালের মানুষ বাস্তবে ট্রফি দেখতে পারবে না। সেটা হয় না। বিভিন্ন সীমাবদ্ধতার কারনে বরিশালে ট্রফি নিয়ে যেতে দেরী হচ্ছে। এখনো দিনক্ষন নির্ধারন করিনি। তবে ৮ মার্চের পর যেকোন দিন বরিশাল আসবো এটা মোটামুটি নিশ্চিত।শুধু ট্রফিই নয় ট্রফির সাথে আসার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের। এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর শুক্রবার গভীর রাত পর্যন্ত পুরো নগরীতে আনন্দ মিছিল ও নেচে গেয়ে উল্লাস করেছে সকল বয়সী মানুষ।




বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই

বরিশাল অফিস :: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কয়েকদিন লাইফ সাপোর্টেও ছিলেন তিনি। দৈনিক খবর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিক অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এর আগে তিনি কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দৈনিক আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসিরউদ্দিন বাবুল জীবনের শেষ দিন পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৪ বার বরিশাল প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও একবার সাধারন সম্পাদক ছিলেন।

রোববার ( ৩রা মার্চ) বাদ জোহর কাশিপুরের কাজী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ হবে।