বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন করতে হবে: মেনন

বরিশাল অফিস :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতমূলক সমন্বিত ও পরিকল্পিত উন্নয়ন করতে হবে।

সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় বানারীপাড়ায় উপজেলার সদর, সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়ন এবং পৌর শাখা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ‘উন্নয়ন শীর্ষক’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বানারীপাড়া উপজেলা বিনির্মাণে উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বিত ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে পৌর ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী প্রমুখ বক্তৃতা করেন।

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে ও বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুসারে ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।




দক্ষিণাঞ্চলের কৃষি ও মানব সভ্যতা বিপর্যয়ের মুখে

এস এল টি তুহিন, বরিশাল :: সাগরের জোয়ার ক্রমাগত উজানে উঠে আসায় দক্ষিণাঞ্চলে গত কয়েক বছর লবনাক্ততার মাত্রা ক্রমাগত বাড়ছে। এমনকি এ অঞ্চলের ছোট-বড় ১৩২টি নদ-নদীতে লবনাক্ততার মাত্রা বৃদ্ধির সাথে নাব্যতা সংকটে নৌযোগাযোগ ও মৎস্য সম্পদ হুমকির মুখে বলে পানি উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট সহ একাধিক সূত্রে জানা গেছে। অপরদিকে অব্যাহত প্রবাহ নিয়ন্ত্রনে নদ-নদী সমূহে পলি জমে ধারন ক্ষমতা হ্রাসের ফলে বর্ষা মৌসুমে উজানের ঢলের পানি সাগরে প্রবাহের সময় বাড়ছে ভাঙনের তীব্রতাও। সুষ্ঠু প্রবাহের অভাবে ইলিশের বিচরনস্থলের পরিবর্তন ঘটছে। ইলিশ ক্রমাগত গভীর সমুদ্রে চলে যাচ্ছে।

একাধিক নদী গবেষনা প্রতিষ্ঠানের মতে, সীমান্তের ওপার হয়ে সারা দেশের নদ-নদী সমূহের যে পানি সাগরে পতিত হয়, তার ৭৮%-ই মেঘনা, তেতুলিয়া ও বলেশ্ব সহ দক্ষিণাঞ্চলের ১৩২টি নদ-নদী বহন করে থাকে। কিন্তু প্রতি বছরই উজানে প্রবাহ নিয়ন্ত্রন সহ যথাযথ সংরক্ষন ও উন্নয়নের অভাবে নদ-নদী সমূহ শুষ্ক মৌসুমে ক্রমাগত ভরাট হয়ে ধারন ক্ষমতা হ্রাসের ফলে বর্ষাকালে ভাঙনের তীব্রতা বাড়ছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের নদ-নদীর ভাঙন রোধে এযাবতকালে সর্বাধিক নদী শাসন রোধ প্রকল্প অনুমোদন করেছেন। নদী শাসন প্রকল্প এখনো চলমান।

শুধু দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গত কয়েক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকারও বেশী ব্যয়ে ১৫টি নদী শাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার বেশীরভাগই বাস্তবায়নাধীন। ইতোমধ্যে কয়েকটি ভাঙন রোধ প্রকল্প শেষ হয়েছে বলেও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। কিন্তু এরপরেও অতি জনগুরুত্বপূর্ণ কিছু এলাকার ভাঙন রোধে এখন পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০ হাজার কোটি টাকার প্রয়োজন। কুয়াকাটা পর্যটন কেন্দ্রে সমুদ্র সৈকত রক্ষায় একটি প্রকল্প প্রস্তাবনা সাড়ে ৫শ কোটি থেকে সাড়ে ৭শ কোটি হয়ে সাড়ে ১১শ কোটি টাকায় উন্নীত হয়। এরপর সাড়ে ৭শ কোটিতে নামিয়ে আনা হলেও তা পানি সম্পদ মন্ত্রণালয়ের ফাইলে আটকে আছে।

ড্রেজিং ও ভাঙন রোধে সময়োচিত পদক্ষেপের অভাবে এখনো দক্ষিণাঞ্চলের কোটি মানুষের আশীর্বাদ ১৩২টি নদ-নদী অনেকটাই দুঃখে পরিনত হচ্ছে। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে দক্ষিণাঞ্চলের নদ-নদীর প্রায় দেড় হাজার কিলোমিটার নৌপথের ৫শ কিলোমিটারে নাব্যতা সংকট ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করছে। একই কারণে প্রায় ৩ লাখ টন মাছ উদ্বৃত্ত দক্ষিণাঞ্চলের বিপুল মৎস্য সম্পদের ভবিষ্যতও ঝুঁকির মুখে। অথচ সারা দেশের আহরিত ইলিশের প্রায় ৭০ ভাগই উৎপন্ন হয়ে থাকে দক্ষিণাঞ্চলে ।

বর্ষা মৌসুমে প্রায় ৫ হাজার কিলোমিটার দীর্ঘ দক্ষিণাঞ্চলের ১৩২টি নদ-নদীর ভয়াবহ ভাঙনে সকাল বেলার আমীরকে সন্ধ্যায় ফকিরে পরিনত করছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে নৌ যোগাযোগ বিপর্যস্ত হচ্ছে।

সীমান্তের ওপারে শুষ্ক মৌসুমে বিবেকহীন প্রবাহ নিয়ন্ত্রনে নদ-নদী বহুল দক্ষিণাঞ্চলের প্রায় দেড় হাজার কিলোমিটার নৌপথে নাব্যতা সংকট ক্রমাগত ঝুঁকি বৃদ্ধি করছে। একই সাথে সাগরের লবনাক্ত পানি ১শ কিলোমিটার উজানে বরিশাল ছাড়িয়ে আরো ৫০ কিলোমিটার উত্তরে চাঁদপুরের ভাটিতে হিজলার মেঘনা পর্যন্ত পৌঁছে যাচ্ছে গত কয়েক বছর ধরে।

দক্ষিণাঞ্চলের নদ-নদীর ওপরই দেশের ৩টি সমুদ্র বন্দর সহ সারা দেশের সাথে নৌ যোগাযোগ নির্ভরশীল। এমনকি পায়রা সমুদ্র বন্দরটি সম্পূর্ণভাবেই দক্ষিণাঞ্চলের নদ-নদী নির্ভর। মেঘনা সহ বড় কয়েকটি নদ-নদীর নাব্যতা সংকটে পায়রা ও মোংলা বন্দর সহ দক্ষিণাঞ্চলের সাথে চাঁদপুর হয়ে ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের এবং চট্টগ্রামের নৌ যোগাযোগে ঝুঁকি বৃদ্ধি করছে। ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট পর্যন্ত ২৮ কিলোমিটার প্রশস্ত ভাটি মেঘনায় ডুবো চরে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বিঘ্নিত করে। অথচ এ নৌপথটির ওপরই চট্টগ্রাম বন্দরের সাথে সারা দেশেরই নৌ যোগাযোগ নির্ভরশীল।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্রের মতে ২০০৬ সালের জানুয়ারীতে বরিশালের কীর্তনখোলা নদীতে লবনাক্ততার মাত্রা ছিল ৬১০-৬৩০ পিপিএম। সেখানে ২০১৭ সালের জানুয়ারীতে তা ৯১০ পিপিএম-এ পৌঁছে। ২০১৮ সালে পরিস্থিতির কিছুটা উন্নীত হলেও ’১৯ সালে একই নদীতে লবনাক্ততার মাত্রা আবার ৯শ পিপিএম-এ বৃদ্ধি পায়। ২০২০-এর জানুয়ারীতেও লবনাক্ততার মাত্রা ছিল প্রায় ৯শ পিপিএম-এর কাছে। তবে এছর এখনো লবনাক্ততার মাত্রা বিপদ সীমার নিচেই রয়েছে।

২০২১-এর এপ্রিলের শুরু থেকে বরিশালের কীর্তনখোলায় লবনাক্ততার মাত্রা ১ হাজার পিপিএম অতিক্রম করে। উজানে প্রবাহ নিয়ন্ত্রনসহ স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে ২০২১-এর শুষ্ক মৌসুমে সাগরের নোনা পানি গোপালগঞ্জের মধুমতি নদীতে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ ২১শ পিপিএম লবনাক্ততা সনাক্ত হয়। যা ২০১৬ সালে ছিল ১২শ পিপিএম। আমাদের কৃষি ও মৎস্য সম্পদ সহ মানব দেহের জন্য সহনীয় লবনাক্ততার মাত্রা ৬শ পিপিএম।

উজানে বিবেকহীন প্রবাহ নিয়ন্ত্রনের সাথে জলবায়ু পরিবর্তনে বিগত ২০২১ ও ২০২২ সালে স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে নদীর দেশ দক্ষিণাঞ্চলের নদী সমূহ ক্রমাগত তার চরিত্র বদলাচ্ছে। গতবছরও মূল বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতির পরে শরৎ পেরিয়ে হেমন্তে প্রবল বর্ষনে উঠতি আমন ও আগাম রবি ফসলের ব্যাপক ক্ষতির সাথে নদী ভাঙন তীব্র আকার ধারন করে। যা কৃষি ও মৎস্য সম্পদ সহ সুস্থ্য মানব সভ্যতাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবী পরিবেশবীদদের।




১১ দফা দাবিতে নৌ শ্রমিকদের কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: নাবিক কল্যান তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করাসহ ১১ দফা দাবিতে সোসবার রাত ১২ টা থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু হচ্ছে।

বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে।

১১ দফা দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের কর্মবিরতি সফল করতে আজ (৪) মার্চ সোমবার বেলা ১১ টায় বরিশাল নৌবন্দর সহ নগরীরর লবিেোৌভিৈন্নস্থানে প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা।

 

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা জানান, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদানের গৃহীত সিধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে দূর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরন ১০ লক্ষ টাকা নির্ধারন করাসহ তাদের দেওয়া ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা। তবে সরকার যদি বিষয়টি সমাধানের উদ্যোগ নেন তবে তারা কর্মবিরতি থেকে সরে আসবেন।

উল্লেখ, বরিশাল নৌ বন্দর থেকে বরিশাল-ঢাকা রুটে ও বরিশাল থেকে অভ্যন্তরীণ ২০ টিরও বেশি রুটে লঞ্চ চলাচল করে।

 




কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।

তানভীর ঢাকার ডেমরা থাকতেন। চরমোনাইর মাহফিলে তিনি এসেছিলে। মাহফিলে এসে গত এমভি আচল লঞ্চের ২০২ নং কেবিনে থাকতেন তানভীর।

শুক্রবার ১১ টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেনি।

এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিন কোতয়ালি থানায় তিনি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয।

সোমবার ( ৪ ষ্ঠ মার্চ) সকালে তার মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

 




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 

facebook sharing button
whatsapp sharing button



পরীক্ষা কেন্দ্রে নকলসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রের সীমানার মধ্যে সন্দেহজনকভাবে এক যুবককে তল্লাশি করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। তল্লাশিতে তার কাছে থাকা ইংরেজি পরীক্ষায় আসা একটি প্রশ্নের উত্তরসহ চিরকুট পাওয়া যায়। এই অপরাধে তাকে আটক ও পরে জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে জেলার গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডিত যুবকে রনাম রাকিব শরিফ। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের বাসিন্দা। এসময় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরকে আটক করা হলেও এক সরকারি কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল জানান, সন্দেহভাজন ওই যুবকের কাছে ইংরেজি প্রথম পত্রের ৯ নম্বর প্রশ্নের হুবহু মিল থাকা উত্তরসহ চিরকুট পাওয়া যায়। তার উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবরাহ করা। পরে তাকে জেল ও জরিমানা করা হয়েছে। অপর এক কিশোরকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

 




শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

আজ রোববার ৩ মার্চ সকালে পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ে সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

অংশগ্রহণকারীরা বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে অভিযুক্ত শিক্ষক সবুজ খানকে অপসারণ, অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল ও ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানান।

পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদী শিক্ষকদের পক্ষ নেয়ায় গণিতের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর অফিস কক্ষে ও হরিদেবপুরে ভরাটে মাস্তান দিয়ে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শরীর চর্চা শিক্ষক সবুজ খান।

 




অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, খাদ্য সহায়তা ও কম্বল প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।

 

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নজরুল ইসলাম ও ইউপি সদস্য হেলেনা বেগম উপস্থিত ছিলেন। একইদিন ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন।

 

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতীর রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। এতে আবুল কালামের বসতঘরসহ একই বাড়ির গিয়াস উদ্দিন, সিরাজ বয়াতী ও ফজলে বয়াতীর বসতঘর এবং একটি গোয়াল আগুনে সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।




বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশাল অফিস :: ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের ব্যানারে রবিবার বেলা বারোটার দিকে নগরীর আগরপুর রোড থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম। বক্তারা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।