দুমকিতে কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব – ৬।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুমকিতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে শাহীনকে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়। তিনি গ্রাহকদের কাছ থেকে ৯১ লাখ ৮৭ হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে গ্রাহকরা লিখিতভাবে পটুয়াখালীতে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে অভিযোগ করেন। টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এবং ব্যাংকের সুনাম রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সময় ব্যাংকের এরিয়া হেড রিপন কুমার দে বাদী হয়ে দুমকি থানায় প্রতারণা মামলা করেন। এ ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

আরো পড়ুন : কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন ১৩৬ পরিবার : পায়রাবন্দরের সড়ক নির্মাণ শুরু

এরই ধারাবাহিকতায় গত সোমবার র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন বিকালে ফকিরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহীন হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি দুমকির মো. ইউনুচ হাওলাদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।




কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন ১৩৬ পরিবার : পায়রাবন্দরের সড়ক নির্মাণ শুরু

পটুয়াখালী প্রতিনিধি :

পায়রাবন্দরের উন্নয়নের অংশ হিসাবে সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছেদ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন ১৩৬টি পরিবার।

কলাপাড়ার পায়রাবন্দর প্রশাসনিক ভবনের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পরিবারগুলো। ফলে অসহায় দরিদ্র ভূমিহীনরা নতুন করে ভূমিহীন হতে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যারা বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মতো পুনর্বাসনের দাবি জানান।

আরো পড়ুন : বাউফলে শিশু নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আটক

সরজমিন গিয়ে জানা যায়, সড়ক নির্মাণের জন্য কলোনিসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে। কলাপাড়া উপজেলায় পায়রাবন্দরে ক্ষতিগ্রস্থ ৩,৪২৩টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হয়েছে। একইভাবে উচ্ছেদ হতে যাওয়া পরিবারগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বাস্তুভিটাহীন হওয়ার কারণে সরকার বসবাসের জন্য ইটবাড়িয়া গ্রামে আন্ধারমানিক নদীর পাড়ে বেড়িবাঁধের ঢালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে কলোনি করে বন্দোবস্ত দিয়েছিলেন। যার পর থেকে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঢালে বসবাস করে আসছে পরিবারগুলো।
স¤প্রতি পায়রাবন্দরের প্রথম টার্মিনাল থেকে পায়রাবন্দর প্রশাসনিক ভবন হয়ে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সঙ্গে যুক্ত হওয়ার বিকল্প সড়ক হিসাবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাবেয়া বেগম বলেন, আমাদের জায়গা জমি কিছুই ছিল না, তাই সরকার এখানে বসবাস করতে দিয়েছে। এখন আমাদের প্রতিদিন ঘর ভাঙ্গার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি জায়গায় আছি তাই টাকা পয়সা কিছুই দেবে না। ঘর ভেঙে না নিলে বালি দিয়ে আটকিয়ে দেবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনো পরিবার ভূমিহীন থাকবে না। পায়রা বন্দর ও যারা ক্ষতিগ্রস্থ আছে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কথা বলে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সাময়িকভাবে এবং পরবর্তী সময় স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।




বাউফলে শিশু নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে একটি দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরো পড়ুন : আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশু ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) মৃধার বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে তার দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে। পরে ব্যবসায়ী দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে যান। একপর্যায় তিনি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকেই শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের সদস্যরা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাটি জানাজানি হলে গা ঢাকা দেন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার। মঙ্গলবার ভোররাতে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন : পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সাত ইউপি সদস্যদের লিখিত অভিযোগ



পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

২৬ মার্চ মঙ্গলবার সকালে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও ‍বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজের কর্মচারীকে পেটানোর অভিযোগ

ভোর ৫ টা ৫৬ মিনিটে কলাপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মহিব।

এদিকে একই সময় শহীদদের স্মরণে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত আসনের সংসদ সসদ্য নাজনিন নাহার লাইজু ও  জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

 




স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য জাহাজ উন্মুক্ত করেছে কোস্টগার্ড

পটুয়াখালী প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা বারোটায় প্রবেশাধিকার দেয়া হলে ঢল নামে বিভিন্ন শ্রেনী-পেশা-বয়সের মানুষ।

এসময় কোস্টগার্ড সদস্যরা বেশ আন্তরিকতার সাথে আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত অস্ত্র বিষয়ে ধারনা প্রদর্শন করেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

আরো পড়ুন : আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

এসময় জাহাজে আগত দর্শনার্থীদের রকমারী খাবার দিয়ে অপ্যায়িত করে কোস্টগার্ড বিসিজিএস বগুড়া’র সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত জাহাজটি সবার জন্য উম্মুক্ত থাকে।

 




পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টা ৪০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা পাদদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ,  কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

আরো পড়ুন :আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সকাল ৯টায় পবিপ্রবির কেন্দ্রীয় মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে উপাচার্যের নেতৃত্বে স্বাধীনতা দিবসের র‍্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

সকাল ১০টায় পবিপ্রবি পরিচালিত সৃজনী
বিদ্যানিকেতনে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একই সময়ে কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের আত্মত্যাগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা শব্দটি আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, দেশকে ভালবাসতে হবে, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে মূল্যায়ণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সবাইকে সামগ্রিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে।

এছাড়াও  কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




আইসক্রিম চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে অনুমতি ছাড়া একটি দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃধার বাজারে ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকান থেকে স্থানীয় ৩ শিশু ইমাম হোসেন (৭), আবদুল্লাহ (৯) ও ফাহিম (১০) আইসক্রিম খায়।

এ সময় ব্যবসায়ী আনোয়ার দোকানে ছিলেন না। কিছুক্ষণ পর দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে লাল হয়ে যান আনোয়ার হাওলাদার। পরে দোকান থেকে শিকল এনে ওই ৩ শিশুকে বেঁধে রাখেন। সন্ধ্যার পর তিনি শিশুদের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজের কর্মচারীকে পেটানোর অভিযোগ

অভিভাবকরা খবর পেয়ে রাত ১০টার দিকে ৩ শিশুকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মুহূর্তেই এমন হৃদয় বিদারক ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই ব্যবসায়ী গা ঢাকা দেন। ভোররাতে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

 




বরিশালের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

বরিশাল অফিস :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও বরিশাল জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা করা হয়।

এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ প্রদর্শনী শেষে দেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,
বরিশাল রেঞ্জ, ডিআইজি মোঃ জামিল হাসান
বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধারাসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে।

বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হরে।সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হবে।

 




ঝগড়ার সময় শান্ত থাকতে ৫ উপায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্পর্কে ঝগড়া হবেই। আর ঝগড়া হলে কখনো কেউ মিষ্টি করে কথা বলে না। ঝগড়া মানেই উচু গলায় উত্তপ্ত বাক্য বিনিময়। কিন্তু রেগে গিয়ে মানুষ যা বলে, তার বেশিরভাগই অর্থহীন। ঝগড়া কখনো সমাধান আনে না। বরং আপনি যদি সত্যিই সমাধান চান তাহলে ঝগড়ার সময় শান্ত থাকতে হবে। এটি মোটেও সহজ নয়। কিন্তু সম্পর্ক ভালো রাখার খাতিরে আপনাকে শান্ত থাকতে হবে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক ৫ উপায়-




বরিশালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সন্মাননা প্রদান

বরিশাল অফিস:: গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারকে সন্মাননা প্রদান করা হয়েছে। এর আগে সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ইউনিটির মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগী অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগীতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মিথুন সাহা। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সন্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।

সবশেষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অজয় দাশগুপ্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবুর সহধর্মিনী ছায়া রায় চৌধুরীর হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। পরে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।