সূর্যমুখী চাষে সফলতার মুখ দেখছেন উপকূলের হাজারও কৃষক

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপজেলার মাঠে প্রান্তরে এ যেন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ বিলের পর বিল যেদিকে তাকাই সেদিকে শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী খেত। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে এ উপজেলার কৃষকরা। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন এটি চাষ বাড়ছে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সূর্যমুখী খেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছে উপকূলের হাজারও কৃষক। ভালো ফলন ঘরে তোলার আশায় পরিচর্যার কোনো কমতি নেই তাদের মাঝে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর মোট ১৯৫০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এর মধ্যে হাইসান-৩৩, বারি সূর্যমুখী-১ ও বারি সূর্যমুখী-২ জাতের ফুলের চাষ বেশি করেছে কৃষকরা। তবে গত বছরের তুলনায় এ বছর প্রায় ১২’শ হেক্টর জমিতে এ ফুলের চাষ বেশি হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কমবেশি এ সূর্যমুখী ফুলের চাষ হয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

কৃষকরা জানান, তাদের প্রতি বিঘা জমিতে ১৩ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হবে। এতে তারা সুর্যমূখীর বিচি প্রতি মণ ৩৫’শ টাকার ওপরে বিক্রি করতে পারবেন। তবে স্থানীয়ভাবে এ বীজ থেকে তৈল উৎপাদনের সুযোগ থাকলে আরও লাভবান হওয়া যেত বলে একাধিক সূর্যমুখী চাষিরা জানান।

লতাচাপলী ইউনিয়নের নয়া পাড়া গ্রামের কৃষক সোহরাফ জানান, বর্তমানে তার খেতের ফলন খুব ভালো হয়েছে। শুরুতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলেও কৃষি অফিসের পরামর্শে তা ঠিক হয়ে গেছে। এ বছর তিনি ১০ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। ফসল উঠলে পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

কুয়াকাটা পৌরসভার তুলাতলী এলাকার কৃষক জয়নাল আকন বলেন, আমি এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছি। অন্যান্য বছরের চেয়ে এ বছর আমাদের সূর্যমুখী ফলন খুবই ভালো। সঠিকভাবে সার ওষুধ ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে ভালো ফলনের আশা করছি আমরা। তবে বৃষ্টি হলে আরও ভালো ফলন হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.চিন্ময় হাওলাদার বলেন, সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্যসম্মত ও বিভিন্ন রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এ তেলের ব্যবহার বাড়ানো গেলে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমবে।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কৃষকদের আমরা বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় কীটনাশক দিয়ে সহযোগিতা করেছি। কৃষকরা সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছে। গত বছর ৭২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এ বছর তা অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, এ বছর উপজেলায় মোট ১৯৫০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। আমরা কৃষি প্রণোদনার আওতায় ২৪’শ কৃষককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ ও পর্যাপ্ত পরিমাণ সার দিয়েছি। আগামীতে আরও বেশি জমি এ চাষাবাদের আওতায় আনা হবে।




ঢাকা-বরিশাল নৌ-রুটে ২ এপ্রিল আগাম টিকিট বিক্রি শুরু 

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল নৌ-রুটে যে যাত্রী খরা তৈরী হয়েছিলো সড়ক পথে সাম্প্রতিক সময়ে দূর্ঘটনার সংখ্যা বৃদ্ধি যানযটও বাসের চেয়ে তুলনামূলক লঞ্চে ভাড়া কম হওয়ায় এ বছরের চিত্রটা কিছুটা ভিন্ন। পদ্মা সেতু চালু হবার পর গত দুবছর ধরে অন্তত ঈদের কয়েক দিন আগে ও পরে আবার আগের মত লঞ্চের ছাদেও দেখা যাবে যাত্রীদের ভিড় এমনটাই  দাবী করছেন লঞ্চ মালিকরা ।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু বলেন,ঈদের বিশেষ সার্ভিস ভাড়া, আগাম টিকিট বিক্রি নিয়ে আমরা ইতিমধ্যে ঢাকায় সভা করেছি। আগামী ২ এপ্রিল থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে । আশা করছি এবার পূর্বের ২ বছরের চেয়ে যাত্রী অনেক বাড়বে ,আমাদের টার্গেট ব্যবসা নয় লঞ্চে যাত্রীদের আরো আগ্রহ বাড়ানো ।
তিনি বলেন, বিগত বছর গুলোর চেয়ে এই বছর আমরা লঞ্চের ডেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১ শ’ টাকা কমিয়ে এবার ৩৫০ টাকা মাত্র ভাড়া নেবো আর বাচ্চাদের জন্য ভাড়া ফ্রী। সিঙ্গেল কেবিন ১২শ টাকা এবং ডাবল ২৪শ টাকা করে যা অন্যান্য দিনের চেয়ে কম। ইদানিং কালে সড়ক পথে দূর্ঘটনা অনেক বেড়ে গেছে। ঈদে যানযটও হবে। সব মিলিয়ে সস্তি ও স্বস্তার ভ্রমন হবে লঞ্চে ।



স্থাপত্যের অনন্য নিদর্শন পিরোজপুরের পুরাকীর্তি মসজিদ

বরিশাল অফিস :: মোগল আমলের স্থাপত্যের অনন্য নিদর্শন বেড়াচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের মিয়াবাড়িতে পৌনে ৪শ বছরের একটি প্রাচীন পুরাকীর্তি মসজিদ। উপজেলার পোনানদী পাড় জুড়ে মিয়া বাড়ীর সামনে এ মসজিদটি অবস্থিত। চমৎকার নির্মাণশৈলীর এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলের এক বিস্ময়কর সৃষ্টি। প্রতিবছর প্রচুর পর্যটক এই মসজিদটি দেখার জন্য এখানে ছুটে আসেন।

স্থানীয় আবুল কালাম আজাদ নামের এক মুসল্লি জানান, কয়েক বছর আগে প্রতœতত্ত অধিদপ্তর কর্তৃক ২০ লক্ষ টাকা ব্যয়ে পুরাকীর্তি মসজিদটি সংস্কার করা হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংরক্ষিত প্রাচীন এ পুরাকীর্তি মিয়াবাড়ি মসজিদ সংস্কার শেষে উদ্বোধন করেণ। ৩০ ফুট লম্বা এবং ১৭ ফুট চরড়া। এই মসজিদটি ১৬শ খৃষ্টাব্দের শেষের দিকে নির্মাণ করা হয়েছে । এই মসজিদটি ছাড়াও এ উপজেলায় স্থানীয় কাজী বাড়ি,ভান্ডারিয়ায় থানার পিছনে ও ভেলাই চোপদারের বাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরণের আরও ৬টি মসজিদ রয়েছে। যা এখনো সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে এখনো কালের স্বাক্ষি হয়ে পড়ে আছে। মসজিদগুলো সংস্কারের দাবি জানাই ।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মসজিদ গুলোর দেয়ালে লাল ইট আর চুনা পাথরের মিশ্রণের কাজে দিল্লির লাল ইটের স্থাপত্যরীতির প্রভাব রয়েছে। এর দেয়ালগুলোতে রয়েছে ইটের বিন্যাস, পোড়ামাটির ফলকের কাজ। ছাদের গম্বুজ ও খিলানে এক সময় ছিল সোনালি প্রলেপের কাজ। তবে বর্তমানে তা আর চোখে পড়ে না। রেলিং প্রাচীরে ঘেরা ছোট্ট সুন্দর এই মসজিদগুলোতে মিহরাব এবং এক গম্বুজের ভেতরের অংশ পাথরের ফুল, চমৎকার লতাপাতা ও আরব্য নকশায় খোদাইকৃত। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে পোড়ামাটির নকশার কাজ, যা মোগল ও স্থানীয় শিল্পরীতির নিপুণ সমন্বয়। ভেতরের চমৎকার ফুলেল নকশায় নির্মিত মসজিদটি নামাজের কাজ ছাড়াও বিচারকার্য এবং সভা পরিচালনার কাজেও ব্যবহৃত হতো ।

স্থানীয় মিয়াবাড়ির বাসিন্দা তমিজ উদ্দিন কাজল জানান, পূর্ব ভান্ডারিয়া গ্রামে একটি প্রাচীন দিঘি রয়েছে। ভেলাই চোকদার নামক একজন ধনাট্য জমিদার আনুমানিক পাঁচ একর জমির উপর মুঘল আমলে এ দিঘিটি খনন করেন। ভান্ডারিয়া কৃতি সন্তান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক উদ্যোগে এ দিঘিটি সংস্কার করে ব্যবহার উপযোগী করেন। এ দিঘির পাড়ে ভেলাই চোকদার নির্মিত একটি মসজিদসহ দটি দালান প্রাচীন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এসব মসজিদ জমিদার ভেলাই চোকদারের আমলে তার নির্মিত হয়েছে। যদিও এই মসজিদগুলোর নির্মানকাল বা নির্মাতার নিশ্চিত পরিচয় জানা যায়নি, তারপরেও স্থাপনারীতি এবং এই সম্পর্কিত তথ্য বিশ্লেষনে ধারনা করা হয় যে মোগল আমলের শেষদিকে সম্ভবত এই স্থাপনাগুলি নির্মিত হয়ে ছিলো।

উল্লেখ্য: এই মসজিদের চার পাশ ঘিরে রয়েছে ফুল বাগান ও তার সামনে রয়েছে একটি পুকুর। পুকুরটিও বাধিঁয়ে ও লাইটিং দিয়ে দৃষ্টনন্দন করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে প্রতœতত্ত অধিদপ্তর কর্তৃক ২০ লক্ষ টাকা ব্যয়ে মিয়াবাড়ি প্রাচীন মসজিদটির সংস্কার পূর্বক সংরক্ষিত পুরাকীর্তি মসজিদ হিসেবে ঘোষনা করা হয়।




দুমকিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে খালের পানিতে পড়ে জারামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৬ মাস বয়সী ওই শিশু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘরামী বাড়ীর সুলতান ঘরামীর নাতি কাশেম ঘরামীর মেয়ে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

শিশুটির মা জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলার ফাঁকে পাশের ডাকাতিয়া খালে পড়ে যায়। তিনি খালের ঘাটে পানি আনতে গিয়ে তাকে ভাসমান দেখে তুলে এনে দুমকি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

শনিবার (৩০ মার্চ) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মো. সিয়াম (১২) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ৮ম শ্রেণিতে পড়ুয়া মো: রিফাত নামে এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জসিম শিকদারের ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সিয়াম এবং তার সহপাঠী কিশোর গ্যাংয়ের নেতা রিফাত ছোটবেলা থেকেই পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে এক সঙ্গে ক্লাস পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে সিয়াম লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত রিফাত পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঞ্চন হাওলাদারের মেয়ের ঘরের নাতি। ছোট থেকেই রিফাত নানাবাড়িতেই  থাকেন। তাই সিয়াম ও রিফাতের বসবাস পাশাপাশি এলাকায়। বর্তমানে সিয়াম অন্য প্রতিষ্ঠানে পড়লেও সহপাঠী হিসেবে সিয়াম ও রিফাতের মধ্যে মোটামুটি একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

সিয়ামের বাবা জসিম সিকদার বলেন, গত কয়েক দিন ধরে সিয়াম ও রিফাতের মধ্যে একটা ঘনিষ্ঠতা লক্ষ করেছি, তবে ওদের মধ্যে কোনো সময় ঝগড়াঝাটি হয়নি। তবে শুনেছি রিফাত কিশোর গ্যাংয়ের নেতা। শুক্রবার সন্ধ্যায় সিয়ামকে ডেকে অটোরিকশায় করে তেঁতুলবাড়িয়া নামক এলাকার এক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে সিয়ামকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে জবাই দেওয়ার চেষ্টা করলে সিয়াম চিৎকার দিলে স্থানীয় লোকজন টের পেলে রিফাত পালিয়ে যায়। আহতাবস্থায় সিয়ামকে উদ্ধার করে পটুয়াখালী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে সিয়াম ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।




পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

পটুয়াখালী প্রতি‌নি‌ধি :: পটুয়াখালী‌তে পা‌শের বাড়ী‌তে পিয়াজ আন‌তে গি‌য়ে ধর্ষণের শিকার হ‌য়ে‌ছে চতুর্থ শ্রেনী‌র এক শিক্ষার্থী।

শ‌নিবার দুপু‌রে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভুক্ত‌ভো‌গির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর থানার ও‌সি মোঃ জ‌সিম।

তি‌নি জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার সদর উপ‌জেলার বড় বিঘাই ইউ‌নিয়‌নের মোঃ জ‌সিম হাওলাদা‌রের ছে‌লে মোঃ শ‌ফিকুল ইসলামকে প্রধান আসামী ক‌রে এক‌টি নিয়‌মিত মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। আসামী‌কে গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে ব‌লেও ও‌সি মোঃ জ‌সিম জানান।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

ভুক্ত‌ভো‌গি‌দের অ‌ভি‌যোগ, “ধর্ষণের ঘটনাটিকে প্রথ‌মে স্থানীয় ক‌তিপয় প্রভাবশালী মহল সালিশ – মীমাংসার কথা বলে কাল ক্ষেপন করে‌ছে। যে কার‌ণে মামলা কর‌তে দে‌রি হ‌য়ে‌ছে।”

মামলার বিবরণে প্রকাশ, ভুক্ত‌ভো‌গির প‌রিবার দিনমজুরী ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন গত ২৩ মার্চ বেলা ১১ টায় মেয়েকে বাড়িতে রেখে নিকটবর্তী বাবার বাড়িতে যায় তার মা। এ‌দি‌কে মা বাড়িতে আসতে দেরি করায় মে‌য়ে‌টি পাশের বাড়িতে পিঁয়াজ আনতে যায়। তখন ওই বাড়ীর মোঃ শফিকুল ইসলাম ফুস‌লিয়ে মেয়েটিকে তাদের ঘরের মধ্যে নিয়ে দরজা আটকিয়ে দেয়। এক পর্যা‌য়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে শ‌ফিকুল। প‌রে মেয়েটির ডাক চিৎকারে পাশের ঘ‌রের লোকজন এগিয়ে আসলে শফিকুল পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পরপ‌রেই মেয়েটির মা ও বাবা ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদারকে জানা‌লেও তারা শা‌লিস ব‌্যবস্থার কথা ব‌লে কাল‌ক্ষেপন ক‌রেন।

আরো পড়ুন : কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের

এ বিষয় জানতে চাই‌লে বড় বিঘাই ইউ‌পি চেয়ারম্যান আবু জাফর হাওলাদার জানান, “বিষয়টি শুনে তাৎক্ষণিক স্থানীয় মেম্বার ও চৌকিদার কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করি।”

এ বিষয়ে স্থানীয় কিছু লোকজন সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় বলে জানিয়েছেন স্থানীয় চৌকিদার মোঃ মাসুদ হো‌সেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ জসিম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির মা‌য়ের দায়েরকৃত একটি অভিযোগ গ্রহণ করেছি। ইতম‌ধ্যে মেয়েটির মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে প্রচেষ্টা চলছে।




কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী কলাপাড়ায় দেখা মিলেছে বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের। এটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট।

শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর কিছুটা আহত অবস্থায় সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা সাপটিকে বালিয়াতলী বনে অবমুক্ত করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আহেতুলা ও নাসুটা প্রজাতির মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্ণের এসব সাপ সচারচার দেখা মেলে না বলে জানিয়েছেন স্থানীয়রা। সাপটি সড়ক পার হওয়ার সময় যানবাহনের চাকায় চাপা পড়ে আহত হয়েছে বলে জানান তারা।

পথচারী বুলেট আকন বলেন, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ দেখেছি। আর আজ কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে আবার দেখলাম। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান যায়গা উড়ে যেতে পারে। তবে, এগুলো কতটা বিষধর সেটা বলতে পারছি না।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, এসব সাপ এখন প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ। মাথা চ্যাপটা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্ণের এসব সাপ সচারচার দেখা মেলে না। এই সাপের প্রধান খাবার পোকা মাকড়। এই সাপ লাউগাছসহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।




পটুয়াখালীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে কয়েকজন ইউপি সদস্যদের টিসিবি পন্য বিতরনে অনিয়ম ও আত্মসাত করার প্রতিবাদে শত শত টিসিবি কার্ডধারী মৎস্যজীবী জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড়বিঘাই ইউনিয়নে তিতকাটা ক্যাম্প বাজারে বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মাঈনুল হাসান জিয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বর মোঃ কাওসার আকন, ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মিজানুর রহমান ও  ৯ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জামাল হাওলাদার, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর বিউটি ও ৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মনিরা আক্তার এলাকার কার্ডধারী জেলেদের টিসিবি পন্য চাল বিতরনে অনিয়ম ও আত্মসাত করা এবং অত্র বড়বিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে  মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলেসহ এলাকাবাসী।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

এ সময় বক্তব্য রাখেন দক্ষিন বিঘাই মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি আবুল কালাম, জেলে আঃ রব ফরাজী, জেলে আব্দুস সোবাহান, জেলে জেসমিন, জেলে মোঃ খলিল, জেলে মো: ফোরকান, জেলে রাহাত শরীফ প্রমুখ।

জেলে নেতা আবুল কালাম জানান, উল্লেখিত মেম্বররা টিসিবি কার্ডধারী জেলেদের দুই মাসে ৮০ কেজি করে চাল বিতরন না করে ৬০ কেজি করে চাল বিতরনের উদ্যোগ নিলে ইউপি চেয়ারম্যান আবু জাফর হাওলাদার এতে বাধা দেয় এবং ২৫ মার্চ  খাটাশিয়া বাজারে পটুয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে ইউনিয়নের পাঁচ শতাধিক কার্ডধারী জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত মেম্বররা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছেন।

জেলে জেসমিন জানান, আমি টিসিবি কার্ডধারী জেলে, আমাকে বাদ দিয়ে জেলে না তাকে রিসিভের মাধ্যমে চাল দেয়ার চেষ্টা করছিল, চেয়ারম্যান জানতে পেরে তা বন্ধ করে দেয়। তাই ওরা চেয়ারম্যানের বিরুদ্ধ মিথ্যা কথা বলে।

আরো পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস পটুয়াখালীর জনজীবন

এ রকম অভিযোগ করেন মানবন্ধনে অংশগ্রহনকারী জেলেরা। পরে বাজারে বিক্ষোভ মিছিল করেন জেলেরাসহ এলাকাবাসী।

ইউপি চেয়ারম্যান আবু জাফর জানান, সব মেম্বারদেরকে বলেছি জেলেদের দুইমাসে প্রাপ্য ৮০ কেজি করে চালের ১ কেজি চালও কম দেয়া যাবেনা। আমি উপজেলা সমাজসেবা অফিসারকে উপস্থিত রেখে কার্ডধারী প্রতি জেলেকে ৮০ কেজি করে চাল দিয়েছি। এতে ৫/৭ জন মেম্বর আমার বিরুদ্ধে লেগেছে।




বরিশালে চলছে দুদিন ব্যপি দুই মেলা

বরিশাল অফিস :: বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার (৩০ মার্চ) দুপুর ৩ টায় নগরীর অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে ।

অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব খালেদ মোহাম্মদ জাকী, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, শের-ই-বাংলা চিকিৎসা কলেজের (শেবাচিম) পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,৫ জেলা জেলা প্রশাসক বৃদ্ধ। শুরুতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন৷ পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় উদ্ভাবনী মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন সেখানে বিভিন্ন জেলার উদ্বোধনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

মেলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ২৫ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

এ দিকে,ঈদ উপলেক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বরিশালে দুইদিন ব্যপি উই হাটবাজার নামক মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্ধোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শনার্থী ও ক্রেতারা।

মেলায় অংশগ্রনকালী উদ্যোক্তা ইশরাত জাহান জুশি জানান, মূলত যারা আমরা দেশীয় পণ্য নিয়ে কাজ করি তাদের অংশগ্রহনে এ মেলার আয়োজন। উই ই কমার্স ট্রাষ্টের আওতায় এ মেলায় ১০ টি স্টল রয়েছে। যেখানে তাতের শাড়ি,পাটপণ্য, হাতের কাজের অলংকার, পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইন প্লাটফর্মেও ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে। এদিকে আয়োজন কারীরা জানিয়েছেন রোববার সন্ধ্যায় দুদিন ব্যাপি মেলার সমাপ্তি ঘটবে।




ভ্যাপসা গরমে হাঁসফাঁস পটুয়াখালীর জনজীবন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম কমছেই না। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।
তপ্ত রোদে দুশ্চিন্তায় আছেন মৌসুমি সবজি চাষিরা। হাসপাতালে বেড়েছে জ্বর ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে, শিশু ও বয়স্ক রোগী বেশি। তবে আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পটুয়াখালীতে গাঁজাসহ যুবক আটক

শুক্রবার (২৯ মার্চ) জেলার কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

পটুয়াখালী পৌর শহরের ষাটোর্ধ রিকশাচালক জালাল হাওলাদার বলেন, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবগুলো রোজা আছি। তবে গত কয়েকদিন ধরে রোদের তাপ অনেক বেড়েছে। ভ্যাপসা গরমে রোজা রেখে রিকশা চালানো দায় হয়ে পড়েছে।

নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল হোসেন বলেন, খরতাপে মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। অনেক কৃষকের ক্ষেতের সবজি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে লোকসানের মুখে পড়তে হবে।

আরো পড়ুন : কোনো কালেই কপালে সুখ জুটলো নায় পটুয়াখালীর আদুরীর

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, গত কয়েকদিনে তাপমাত্রা অনেক বেড়েছে। তবে উপকূলে যে কোনো সময় বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে যাবে।