বাউফলে রাতের আধারে মাছের ঘের লুটে নেয়ায় স্বপ্নভঙ্গ শামীমের

পটুয়াখালী প্রতিনিধি :: কে,এম, শহিদুল ইসলাম শাহিন(৫২)। পেশায় একজন মৎস্য চাষি। স্বপ্ন ছিল চাকরী করবেন। কিন্ত এলাকার মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন কনকদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য।এলাকায় মানুষের ডাকে তিনি মানুষের পাশেই থাকেন। ব্যবসা হিসাবে পৈত্রিক জমিতে মাছের ঘের করে বেশ ভালোই ছিলেন।সেই স্বপ্নকে একরাতেই চুর চুর করে দিয়েছে কতিপয় দূর্বৃত্তদল।

রোববার দিবাগত রাতে তার প্রায় স্থানীয় মাপের ৩ একর জমির উপর ঘের কেটে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিল। প্রায় ৮-৯ লাখ টাকার মাছ রাতের আধারে লুট করে নিয়ে যায়। স্বপ্ন হয়ে যায় ফিকে। ঘেরের মাছ লুট হওয়াতে সর্বস্ব হারিয়ে শামিম এখন অসহায়।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

সাবেক মেম্বর শামিম জানান,তার এ ঘের ছিল সংসার এবং সামাজিকতা রক্ষার এক মাত্র সম্বল। কে বা কারা রাতের আধারে প্রায় নয় লাখ টাকার সিলভার কাপ, মিনারকাপ, থাই পুটি মাছ লুট করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন,এই ঈদে জাল ফেলে মাছ ধরে বিক্রি করে ঈদ করবে এবং গরীবের ফিতরা দিবেন। কিন্তু তা আর হলোনা বলেই কেঁদে ভেঙে পড়েছেন।

এলাকার কবির নামের এক কৃষক জানান, প্রতিদিন সকাল বিকাল মেম্বরে ঘেরে এসে মাছকে খাদ্য দিয়ে যেতেন। খাদ্য দেলেই মাছগুলোর উল্লাসের পানি দুলতো বেশ চমৎকার লাগতো। আমরাও ঘেরের পাড়ে এসে উপভোগ করতাম। সেই ঘের এখন শুনসান।

এ বিষয়ে শামিম জানান,আমি আইনের আশ্রয় নিব।




পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে শফিক হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার ২ এপ্রিল র‍্যাব-৮ এর সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শফিক হাওলাদার সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের সিকেওয়াবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে।

র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেন রানা জানান– গত ২৯ মার্চ পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর থানায় একটি মামলা হলে বিষয়টি র‍্যাব-৮ এর নজরে আসে। পরে র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে।

আরো পড়ুন : ৬ মাসের মধ্যে চালু হবে পায়রা বন্দর – ১ম জেটি তৈরির কাজ শেষের পথে

তিনি আরো বলেন- গত ২৯ মার্চ ১৩ বছরের এক শিশু পাশের বাড়িতে পিয়াজের জন্য গেলে অভিযুক্ত আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে পরে কৌশলে অভিযুক্ত আসাামী পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।




দুমকিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব 

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়া সংক্রান্ত রোগে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৩৮ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত (২৬ এপ্রিল) থেকে ২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়ায় আক্রান্ত ২২ জন নারী, ১০ জন পুরুষ ও ৬ শিশুসহ মোট ৩৮ জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : ৬ মাসের মধ্যে চালু হবে পায়রা বন্দর – ১ম জেটি তৈরির কাজ শেষের পথে

উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টার মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত অন্তত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের ফ্রি স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে ১১ জন ভর্তি রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, বিশুদ্ধ পানির অভাব, প্রচণ্ড গরম, রমজানে ইফতারিতে তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে। এতে ভয়ের কিছু নেই।




৬ মাসের মধ্যে চালু হবে পায়রা বন্দর – ১ম জেটি তৈরির কাজ শেষের পথে

পটুয়াখালী প্রতিনিধি :: দেশের প্রথম পরিবেশবান্ধব এবং তৃতীয় গভীরতম সমুদ্রবন্দর হতে চলেছে পায়রা। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেল বরাবর নির্মিত হচ্ছে এ সমুদ্রবন্দরটি। দেশের অর্থনীতির অমিত সম্ভাবনা হতে যাচ্ছে এ বন্দর। চট্টগ্রাম ও মোংলা বন্দরের চেয়ে আধুনিক এবং প্রযুক্তিসমৃদ্ধ বন্দরটির প্রথম টার্মিনাল আগামী ছয় মাসের মধ্যে চালু হবে।

বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্ত। একে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে গড়ে ওঠবে শিল্প ও কলকারখানা। বন্দর ঘিরে শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগেরও রয়েছে অপার সম্ভাবনা।

সরকারের পক্ষ থেকে নেপাল ও ভারতসহ বাইরের কয়েকটি দেশকে এ বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে এ অঞ্চলে শুরু হয়েছে বিনিয়োগ। এ বন্দর দিয়ে গাড়ি, খাদ্যপণ্য, সার ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য আমদানি হবে।

আরো পড়ুন : কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও বিক্রি, গ্রেপ্তার তিন

সরেজমিন বন্দর ঘুরে দেখা গেছে, আন্ধারমানিক নদীর তীরে অর্ধেক ভাসা, অর্ধেক ডুবে থাকা বিস্তীর্ণ লবণের মাঠটি এখন আর চেনার উপায় নেই। তার বুক চিরে হয়েছে চার লেনের চক চকে সড়ক আর বড় বড় নানা স্থাপনা। এ ভাবেই পায়রা সমুদ্রবন্দর বদলে দিচ্ছে পিছিয়ে থাকা উপকূলীয় দক্ষিণ জনপদকে। বন্দরের প্রথম জেটি তৈরির কাজটিও এখন প্রায় শেষের পথে। প্রথম টার্মিনাল, ওয়্যার হাউজ পন্টুন তৈরিও শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ঝড় বৃষ্টি খরতাপ উপেক্ষা করে নির্মাণযজ্ঞ চালাচ্ছেন দেশি-বিদেশি কর্মীরা।

জানতে চাইলে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, এ বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সম্ভাবনাময় বন্দর। প্রধানমন্ত্রী এ বন্দরকে নিজে বলেন, এটা আমার বন্দর। পায়রা নামটা তারই দেওয়া। বন্দরের চ্যালেঞ্জ হিসেবে তিনি বলেন, অনেক স্টেকহোল্ডার এখনো বন্দরের ক্যাপাসিটি সম্পর্কে সচেতন নয়।
পায়রা বন্দরের এসব অবকাঠামো তৈরি উন্নয়ন ও পুনর্বাসনের জন্য খরচ হচ্ছে ১৫ হাজার ৩৯০ কোটি টাকা। তবে বন্দর পুরোদমে চালু হলে যা কয়েক বছরের আয় থেকেই এ ব্যয় ওঠে আসবে বলে জানান কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম এবং মোংলার পর দক্ষিণাঞ্চলের এই পায়রা সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের আশা অনেক। বলা হচ্ছে, এ বছরের মধ্যেই বন্দরটি চালু হলে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা পালটে যেতে পারে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি হতে পারে একটি মাইলফলক।

বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়নের মহাসড়কে যোগ হতে যাচ্ছে সম্ভাবনাময় এ বন্দর। ফলে সুনীল অর্থনীতির এক অভূতপূর্ব সম্ভাবনার দুয়ার খুলছে।

বর্তমানে কনটেইনার টার্মিনাল, বাল্ক টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিদ্যুৎ প্ল্যান্ট, মডার্ন সিটি, বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চলসহ ১৯টি কম্পোনেন্টের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যে পায়রাকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর এবং ২০৩৫ সাল নাগাদ একে এক বৃহত্তর আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অবকাঠামো গড়ে তোলার জন্যও রয়েছে পর্যাপ্ত উন্মুক্ত স্থান। ফলে কনটেইনার, বাল্ক, কার্গো, এলএনজি, পেট্রোলিয়াম ও যাত্রী টার্মিনাল নির্মাণ, তৈরি পোশাকশিল্পের কারখানা, কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল, সার কারখানা, তেল শোধনাগার, ওষুধ, সিমেন্ট ও জাহাজনির্মাণ শিল্পসহ বিবিধ কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে। বর্তমানে চাহিদার মাত্র ৩০ শতাংশ সার দেশে উৎপাদিত হয়। বাকি ৭০ শতাংশ সার বিদেশ থেকে আমদানি করতে হয়। এলএনজি টার্মিনাল নির্মাণ হলে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সার কারখানা চালু করা সম্ভব হবে। ফলে দেশের সারের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি এতদঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

আরো পড়ুন : পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নোবিপ্রবির অধ্যাপক বাহাদুর

পায়রা বন্দরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ভবিষ্যৎ ৫০ বছরের পরিকল্পনা বিবেচনা করে আন্তর্জাতিক মানের বন্দরটি তৈরি করা হচ্ছে। যাতে সহজে জাহাজ হেন্ডেল করা যায়। পদ্মা সেতুকে কানেক্ট করে বরিশাল থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা সৈকত পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে পায়রা বন্দরের সঙ্গে সুগম হবে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ। অতঃপর রেলপথের মাধ্যমে রাজধানী ঢাকা ও অন্যান্য জেলার সঙ্গে যুক্ত থাকবে পায়রা বন্দর। ফলে পায়রা বন্দর হয়ে উঠবে অর্থনৈতিক উন্নতির স্বাবলম্বী এক প্রাণকেন্দ্র।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজীব ত্রিপুরা বলেন, বাংলাদেশের সর্ববৃহত ড্রেজিং প্রকল্প ক্যাপিটাল এবং মেইনটেইন্যান্স ড্রেজিং সম্পূর্ণ করা করা হয়েছে। ক্যাপিটাল ড্রেজিং করে ১০ মিটার গভীরতা চ্যানেল সৃষ্টি করা হয়েছে। এতে বন্দরে ৪০ হাজার মেট্রিকটন কার্গো বহনকারী জাহাজ ভিড়তে পারবে।




কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও বিক্রি, গ্রেপ্তার তিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং পরে বিক্রি করে দিচ্ছিলো এক যুবক। অভিযোগ পেয়ে, র‌্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এসময় নারীদের কেনাবেচায় সংশ্লিষ্ট আরও দুই জনকে গ্রেপ্তার এবং ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার দুমকি উপজেলার জলিশা গ্রামের ইমন (২০) এবং নারী কেনাবেচায় তার দুই সহযোগী মাদারীপুরের তানিয়া (২৬) ও পালং উপজেলার জাহানারা বেগম (২৭)।

উদ্ধার হওয়া কিশোরীটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

আরো পড়ুন : মির্জাগঞ্জে ছিনতাইকারীদের কবলে স্ত্রীসহ জাপা নেতা

মঙ্গলবার সকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল এলাকার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাসুদ রানা জানান, গত ১১ মার্চ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় ওই কিশোরী। পরের দিন তার বাবা বাকেরগঞ্জ থানায় জিডি করেন। পরে ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে ব্যাপারে র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়।

গ্রেপ্তারের পর স্বীকারোক্তিতে জানা যায়, ইমন প্রেমের ফাঁদে ফেলে ১১ মার্চ ওই কিশোরীকে অপহরণ করে পটুয়াখালী নিয়ে আসে এবং সহযোগী দুই নারীর কাছে ৩০ হাজার টাকায় বেচে করে দেয়। গ্রেপ্তার দুই নারী পটুয়াখালী জেলা শহরের পুরাতন হাসপাতাল এলাকায় বাসা ভাড়া নিয়ে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এই কিশোরীকেও চেষ্টা করা হয়েছিল। কিন্তু পারেনি।

ইমন এর আগেও প্রতারণার ফাঁদ পেতে অপহরণ ও পাচার করেছে। গ্রেপ্তার তিন জনকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ এবং মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।




পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নোবিপ্রবির অধ্যাপক বাহাদুর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

মঙ্গলবার (২ এপ্রিল) পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৮(১) (ছ) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে পরবর্তী তিন বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত থেকে অধ্যাপক নেওয়াজ তার মতামত প্রদান করবেন।




পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ৩ মন ওজনের ৪টি পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ।

মঙ্গলবার দুপুরে এসব মাছ মহিপুর থানার আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় বড় সাইজের এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন।

আরো পড়ুন : স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

গত শনিবার সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

আরো পড়ুন : বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে



স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: কলাপাড়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত জয়নব বিবি (৫০) ওই গ্রামের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে পুলিশ। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে



বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে

পটুয়াখালী প্রতিনিধি ::  দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই ধাপে আগামী ২১ মে পটুয়াখালীর ৩ উপজেলাসহ দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালীর তিনটি উপজেলা পরিষদ হচ্ছে- বাউফল, গলাচিপা এবং দশমিনা উপজেলা ।

আরো পড়ুন : কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে




কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার

পটুয়াখালী প্রতিনিধি :: নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ নানান বয়সী মানুষের পদচারণায় মুখরীত বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মাকের্টে। বিশেষ করে শহরের শপিং মল ও বিভিন্ন মার্কেটের থ্রি-পিস কর্ণারগুলো রোজার শুরু থেকেই ক্রেতা আকর্ষণে এগিয়ে রয়েছে।

ফ্যাশন সচেতন তরুন – তরুণীদের পোশাকের মধ্যে বরাবরের মতো এবারও পছন্দের শীর্ষে রয়েছে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে দিনরাত যেন একাকার হয়ে গেছে। তবে প্রতিটি স্থানেই পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

জেলার সদর রোডের অভিজাত মমতাজ শপিং মল, বন্ড, সাতসওদা, বিসমিল্লাহ সুপার মার্কেট, রুপ মহল, প্লাস পয়েন্ট, গৌরাঙ্গ বস্রালয়, আনিষা বুটিক হাউজ, প্রজপিতি কসমেটিকস, এপেক্স, লোটো, বাটা, অমনি সু, লাকী সু স্টোর, ফারিবা সু স্টোর, নাজ সুজ ও নিউ মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে হরদমে চলছে কেনাকাটা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১টি সেতুর অভাবে ৮ লাখ মানুষের ভোগান্তি

ক্রেতারা জানায়, গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। কিন্তু মোটামোটি সাধ্যের মধ্যে সবকিছু কেনাকাটা করার চেষ্টা করছি। তবে ভালো মানের পোডাক্ট ও কেয়ালিটির দিক থেকে দাম একটু বেশি মনে হচ্ছে।

বিক্রেতারা জানায়, এবার ঈদে নতুন নতুন ডিজাইনের জিনিস আসছে। মার্কেটে ভিড় আছে কিন্তু ক্রেতা মোটামুটি। তবে  দ্রব্যমূল্যের কারণে সব কিছুর দাম অনেকটা বেড়ে গেছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: জসিম জানায়, ঈদ উপলক্ষে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাদা পোষাকে পুলিশের নজরদারি রয়েছে।