পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি :: ঈদ ও পহেলা বৈশাখ উদযাপনে ভ্রমণ পিপাসু পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকেই আগত পর্যটকের আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের ভিড় বাড়তে থাকে সমুদ্র সৈকতে। আগত দর্শনার্থী ও পর্যটকরা সমুদ্র নীল জলে সাঁতার কাটাসহ প্রিয়জনের সাথে ছবি তুলে দিনটি উপভোগ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন সমুদ্রের ঢেউ ও প্রকৃতি। সৈকতে হই হুল্লোড়, ছুটাছুটি, ফুটবল খেলা যেন আনন্দের কমতি ছিল না। সমুদ্রর উত্তাল ঢেউয়ের তালে তালে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে আগত পর্যটক এবং দর্শনার্থীরা।

কুয়াকাটার কুয়া, সৈকতের লেম্বুরবন, তিন নদীর মোহনা, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, টুরিস্ট বোটের মাধ্যমে সমুদ্র পথে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলা ঘুরে বেড়িয়েছেন এসব পর্যটকরা।

ঈদ ও পহেলা বৈশাখ উদ্যাপনে আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট গুলোর ৮৫ ভাগ কক্ষই বুকিং ছিল জানিয়েছেন হোটেল মোটেল কৃর্তপক্ষ। ১৫ দিন আগ থেকেই অনেকেই অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।

খাবার হোটেল গুলোতেও খাবারের জন্য ভিড় পরে যায়। রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মাকের্ট, মিশ্রিপাড়া তাঁত পল্লী সবখানেই কেনা কাটায় ভিড় লেগে যায়। ফিস ফ্রাইয়ের দোকানেও সিরিয়াল দিয়ে কাকড়া, চিংড়িসহ নানা ধরনের সমুদ্রের মাছ খেতে দেখা গেছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সতর্কতা ছিল চোখে পড়ার মতো।

আরো পড়ুন : ছুটি শেষে অফিস খুলছে আজ

রমজানের একমাস পর্যটনমুখী ব্যবসায়ীরা অলস সময় কাটিয়ে বর্তমানে ভ্রমণে আসা পর্যটকদের আগমনে আনন্দ লক্ষ্য করা গেছে। ঈদের ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটির কারণে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের আগমনে ব্যবসায়ীদের মুখে হাসি এবং কর্ম ব্যস্ততা ফিরে এসেছে।

খুলনা থেকে ঘুরতে আসা কাওছার জানান, ঈদ ও পহেলা বৈশাখ একসাথে হওয়াতে অনেক টুরিস্ট এসেছে কুয়াকাটা, খুব ভালো লাগছে। সাগরে অনেক ঢেউ আছে। বন্ধুদের নিয়ে হই হুল্লোড়ে মেতেছি। দিনটা বেশ ভালোই কাটছে।

কুয়াকাটার বার্মিজ আচার ব্যবসায়ী জহির জানান, ঈদের ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটি যোগ হওয়াতে কুয়াকাটা অনেক পর্যটক এসেছে। আমাদের বেচাকেনা ভালো হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কারণে ঢাকা থেকে সহজেই অসংখ্য টুরিস্ট আসতে পেরেছে যার জন্য আমরা অনেক খুশি।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ জানান, এবারের ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ এর লম্বা ছুটিতে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন ঘঠেছে। ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেল-মোটেল রিসোর্টগুলোর প্রায় ৮৫ ভাগ রুম বুকিং হয়ে গেছে। তবে ঈদের দিন স্থানীয় পর্যটকদের ভিড় ছিল বেশি। পহেলা বৈশাখ উপলক্ষে একটু বেশি পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি থাকবে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ মহাসড়কে আগত পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহলে আছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




মির্জাগঞ্জে ৯ প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝাটিবুনিয়া মই. মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করেন ৮৮ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার দুপুরের ওই বিদ্যালয়ের ৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এ ব্যাচের ছাত্র মো. নাসির হাওলাদারের অর্থায়নে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকায় তার বাড়ির আঙ্গিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন :বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মো. শরাফ, মোহাম্মদ আলী, মো. জয়নাল আবেদীন, মো. মজিদ, মো. সালাম, মো. আনোয়ার মাঝি, মো. রুহুল আমিন, মো. হাবিবুর রহমান, মো. রুহুল আমিন ও বিমল চন্দ্র।

এছাড়াও উপস্থিত ছিলেন, মো. জসিম উদ্দিন, মো. মোজাম্মেলসহ ওই ব্যাচের সকল সহপাঠীরা।

এসময় শিক্ষকদের সম্মাননা হিসেবে জামা- কাপড়, শাড়ি ও জায়নামাজ হাতে তুলে দেন শিক্ষার্থীরা। পরে দোয়া শেষে দুপুরের প্রীতি ভোজের আয়োজন করা হয়।




মধ্যপ্রাচ্য ইরান-ইসরাইল উত্তেজনা : যা বলেছে রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরান ও ইসরাইলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তেজনা বাড়তে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে।

রাশিয়া বলেছে, ‘বর্তমান সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসতে হবে।’

মস্কো বলেছে, তারা এর আগে অনেকবার সর্তক করে দিয়েছে যে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।

ওই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার আনা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছিল ইরান। ইসরাইল যদিও হামলার দায় স্বীকার করেনি, আবার নাকচও করে দেয়নি।




বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে রবিবার (১৪ এপ্রিল) দুপুরে মোঃ নাঈম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

মো. নাঈম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোঃ মাসুদুর রহমানের ছেলে।

আরো পড়ুন : পহেলা বৈশাখে পর্যটকে মুখরিত কুয়াকাটা

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম এবং এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’




ইরানে পাল্টা হামলায় ইসরায়েলকে ‘সমর্থন দেবে না’ যুক্তরাষ্ট্র: বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের হামলার জবাবে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে তবে সেই কাজে সাহায্য করবে না ওয়াশিংটন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই হামলা চলাকালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাইডেন।

আলাপকালে ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন তিনি। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ইরানি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র এবং এই ধরনের কোনো অভিযানকে সমর্থনও করবে না ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু রাষ্ট্রটি।

হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান,  বাইডেন নেতানিয়াহুকে বলেছেন—মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলে মোতায়েন করা মার্কিন বাহিনী ইসরায়েলকে প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে।

বাইডেন তার মিত্রদের সুরক্ষার জন্য আবারও ওয়াশিংটনের ‘লৌহবর্মের’ মতো সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাইডেন বলেন, শনিবার মার্কিন বাহিনী বা এর স্থাপনায় কোনো হামলা না হলেও আমরা সব হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব।

১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন।




পহেলা বৈশাখে পর্যটকে মুখরিত কুয়াকাটা

পটু্য়াখালী প্রতিনিধি :: কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট, ঝাউ বাগান, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ প্রতিটি ভ্রমণ স্পটে রয়েছে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নিতে সরকারি ছুটিতে এসব পর্যটকের আগমন ঘটেছে।

সকাল থেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে, বেঞ্চিতে বসে এবং বন্ধু ও স্বজনদের সঙ্গে হইহুল্লোড়ে করে মেতে থাকতে দেখা গেছে তাদের।

এদিকে, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটক শাহ আলম বলেন, গতকাল শনিবার পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। এখন সমুদ্রের বড় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না। তবে, সমুদ্রের যে গর্জন সেটা আমাদের মুগ্ধ করেছে। সবেচেয়ে বেশি আনন্দে মেতেছে আমাদের বাচ্চারা।

আরো পড়ুন : পটুয়াখালীতে পহেলা বৈশাখ ১৪৩১ নানা আয়োজনে পালিত

ঢাকার গাজীপুর থেকে আসা পর্যটক রইসুল ইসলাম টিপু বলেন, আমরা বন্ধুরা মিলে ঈদের ছুটি কাটাতে এবং পহেলা বৈশাখ উদযাপনে কুয়াকাটায় এসেছি। বৈশাখ উপলক্ষে এখানে তেমন আয়োজন না থাকলেও আমরা চর গঙ্গামতি, ঝাউ বাগান ও তিন নদীর মোহনায় ঘুরেছি। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য দারুন লাগছে। বন্ধুরা মিলে সাঁতার কেটেছি সমুদ্রে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা সব পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন করেছি। নৌ-পুলিশ, থানা পুলিশ ও ৪০ জন রোভার স্কাউট সদস্য পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। আশা করছি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমন উপভোগ করতে পারবেন।




পটুয়াখালীতে পহেলা বৈশাখ ১৪৩১ নানা আয়োজনে পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি- নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর নিবিড় সম্পর্ক। পহেলা বৈশাখ সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ ও সম্প্রীতি। তাই পহেলা বৈশাখ বরণে পটুয়াখালীতে গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অংকন করছেন একঝাঁক তরুণ-তরুণী। মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন রয়েছে পহেলা বৈশাখ ঘিরে।

অন্যদিকে বৈশাখে নতুন সাজে স্বজ্জিতশিশু-কিশোর, তরুণ- তরুণীসহ সব বয়সী মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো।

আরো পড়ুন : ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচার

পটুয়াখালী জেলা প্রশাসনের অনুষ্ঠানমালায় পহেলা বৈশাখের প্রথম প্রহরে রবিবার (১৪ এপ্রিল) পিডিএস মাঠ থেকে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল সাতটায় শহীদ আলাউ‌দ্দিন শিশুপা‌র্কে প্রদীপ প্রজলন, প্রভা‌তি সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা করে দ‌খিনা খেলাঘর আসর।

সকাল সাড়ে আটটায় লোকজ মেলার শুভ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয় ডিসি স্কয়ারে।

রবিবার (১৪ এপ্রিল) থেকে ২০ এপ্রিল প্রতিদিন বিকাল চারটা হতে রাত ৯ টা পর্যন্ত লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

লোকজন মেলার সমা‌প্তির দিন অর্থাৎ ২০এ‌প্রিল বিকাল তিনটায় ১লা বৈশাখ উপল‌ক্ষে পটুয়াখালী ব্রীজ থে‌কে পটুয়াখালী লঞ্চঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌বে।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, অতীতের গনি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪৩১ সবার জীবনে আরো সমৃদ্ধি বয়ে আনবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবক্ষেত্রে দেশ নব উদ্যোমে আরও এগিয়ে যাবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্য অর্জন করে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে দেশী প্রজাতির ছোট বড় মাছ বিলুপ্ত হতে চলছে

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বৈশাখী মেলাসহ বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা বাংলা নববর্ষ বরণ করতে প্রস্তুতি নিয়েছি। সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম আরো বলেন, বাংলা নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন। বাংলা নববর্ষ ১৪৩১ কে আনন্দমুখর পরিবেশে বরণ করে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন,পটুয়াখালী। বাংলা নববর্ষের প্রথম দিনটির মতোই সুখে শান্তিতে কাটুক সবার জীবনের প্রতিটি দিন। হাসি আর আনন্দে নতুন বছর হয়ে উঠুক অমলিন, হয়ে উঠুক ভীষণ সুন্দর, বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের সকল আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেন।

পুলিশ সুপার সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার।




বরিশালে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত ৩

বরিশাল অফিস:: ভোলার লালমোহন উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক গর্ভবতী নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবিরচর এলাকার মেলকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই বাড়ির রোমান মেলকারের গর্ভবতী স্ত্রী বৃষ্টি, দাদি বিবিজা খাতুন ও চাচি নাহার বেগম।

তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রফিক মেলকারের ছেলে রোমান মেলকার অভিযোগ করে বলেন, বদরপুরের গত ইউপি নির্বাচনে একই বাড়ির শাহাবুদ্দিন মেলকার ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যান। আমরা তারই সমর্থক ছিলাম। কিন্তু ভোটে হেরে যাওয়ার পর আমাদেরকে দোষারোপ করতে থাকেন শাহাবুদ্দিন মেলকার। তারই জের ধরে তুচ্ছ যেকোনো ঘটনায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন শাহাবুদ্দিন মেলকার ও তার পরিবারের লোকজন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার ঈদের দিন শাহাবুদ্দিন মেলকারদের সঙ্গে অন্য একটি পক্ষের মারামারি হয়।

শুক্রবার আমাদের ঘরে পরিবারের লোকজন (বৃষ্টি, বিবিজা খাতুন ও নাহার বেগম) একে অপরের সঙ্গে কথা বলছিলেন এবং হাসাহাসি করছিলেন। বিষয়টিকে উপহাস ভেবে শাহাবুদ্দিন মেলকারের ভাই জিয়া মেলকার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জের ধরে জিয়া মেলকার, তার ভাই ফরিদ, শাহাবুদ্দিন, খোকন, ভাতিজা সুজন, হৃদয় ও স্থানীয় রাকিবসহ আরো কয়েকজন মিলে ঘরে থাকা মহিলাদের ওপর লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার গর্ভবতী স্ত্রী বৃষ্টি, দাদি বিবিজা খাতুন ও চাচি নাহার বেগম গুরুতর আহত হন। এ বিষয়ে জানতে চাইলে শাহাবুদ্দিন মেলকারের ভাই ফরিদ মেলকার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না।

এ বিষয়ে আমার কিছু জানা নেই। লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন বলে শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ দেখে মোটরসাইকেল রেখে কয়েকজন পালিয়ে যায়। পরে তিনটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) নিহত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত বিকারগ্রস্ত ছেলে শহিদ শিকদার (২৮)  আকস্মিক উত্তেজিত হয়ে ৩-৪ প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে চারদিকে ছোটাছুটিকালে সম্পর্কে চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের (পুলিশ) হাতে থাকা ধারাল দাও কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

আরো পড়ুন : পটুয়াখালীতে দেশী প্রজাতির ছোট বড় মাছ বিলুপ্ত হতে চলছে

প্রতিবেশী লোকজন বিকারগ্রস্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারও সাথে কোনো পূর্ব বিরোধ না থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।




বরিশালে নববর্ষকে ঘিরে চলছে বর্ণাঢ্য আয়োজন

বরিশাল অফিস :: বরিশালে বাংলা নববর্ষকে বরণ করতে চারুকলা শিল্পিদের চলছে বর্ণাঢ্য আয়োজন। এবছর (১৪৩১) বর্ষবরণ করতে মঙ্গল শোভাযাত্রা ও মেলাসহ শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ।ঠানের আয়োজন করেছে বরিশাল চারুকলা, উদীচী ও বরিশাল নাটক, জেলা প্রশাসক,শিমু সংগঠন খেলাঘর।

আমরাতো তিমির বিনাশী ও ফিরেচল মাটির টানে উদীচীর ৪২তম বৈশাখী মেলা আয়োজন উপলক্ষে পৃথক দুটি সংগঠনের এ প্রতিপাদ্যকে তুলে ধরে বরিশাল চারুকলা এ বছর নববর্ষকে বরণ করবে বর্ষবরণের আয়োজনকে ঘিরে নগরের সিটি কলেজ সংলগ্ন চারুকলা কার্যালয় এখন সকাল থেকে গভীর রাত অবধি থাকে কর্মচঞ্চল।


চারুকলা কার্যালয়ে গিয়ে দেখা গেছে, তরুন-কিশোর শিল্পিরা দারুণ ব্যস্তসময় পাড় কড়ছে। কেউ বানাচ্ছেন পালকি, ঘোড়া, হাতি আবার কেউবা ব্যস্ত টোপর ও মুকুট তৈরীতে। কারো কারো হাতের রংতুলির আচরে রঙ্গিন হচ্ছে মাটির হাড়ি, পতিল, বাশের কুলাসহ নানা লোকজ উপকরন। মঙ্গল শোভাযাত্রায় আবহমান দেশজ সংস্কৃতি তুলে ধরতে ব্যস্ততার মধ্যে দিন-রাত সময় পাড় করছেন চারুকলার শিল্পিরা।

মঙ্গল শোভাযাত্রার কর্মযজ্ঞে চারুকলার নিজস্ব কার্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় শিল্পীদের কাজের পরিধি ছড়িয়ে পড়েছে বঙ্গবন্ধু অডিটরিয়াম সহ সিটি কলেজের মাঠ জুড়ে। ১ এপ্রিল থেকে মঙ্গল শোভাযাত্রার উপকরন তৈরী শুরু হয়েছে বরিশাল চারুকলা শিল্পি সদস্যরা।

শোভাযাত্রার জন্য তৈরী হচ্ছে- শান্তির প্রতিক পায়রা, গতির প্রতিক ঘোড়া,দোয়েল,বাংলার গ্রামগঞ্জের ঐতিহ্যবাহি পালকি সহ নানা উপকরন। বরিশাল চারুকলার বৈশাখ উৎসব-মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের সমন্বয়ক দূর্জয় সিং ও কিশোর রায় প্রকাশ বলেন, ১ বৈশাখ রবিবার সকাল প্রাঙ্গনে মঙ্গল সঙ্গীতের পর পরই শিশুদের হাতে রাখি পড়িয়ে বৈশাখ উৎসবের সূচনা হবে। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার পর
শুরু হবে চারুকলার ৩৩তম মঙ্গল শোভাযাত্রা ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হবে। এর পূর্বে উদীচী আয়োজনে সকাল ৭টায় প্রভাতী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হবে। পরবর্তী কর্মসূচিতে রয়েছে মুক্তিযোদ্ধা ও গুনিজন সম্মাননা ও রাখি বন্ধনের মাধ্যমে মঙ্গলশোভা যাত্রার ১৪৩১শুভ সূচনা করা হবে।

দেশবাসীর মঙ্গল কামনা করে আবহমান দেশজ সংস্কৃতির উপকরন নিয়ে মঙ্গল শোভাযাত্রা নগরের সদর রোড, হেমায়েত উদ্দিন সড়ক, চকবাজার, কাটপট্রি হয়ে আবার সিটি কলেজ প্রাঙ্গনে এসে শেষ হবে। শোখাযাত্রা শেষে অনুষ্ঠিত হবে শিশু চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা।


অন্যদিকে ‘ফিরে চল মাটির টানে’- শ্লোগানকে তুলে ধরে উদীচী ও বরিশাল নাটক যৌথভাবে এবছর বাংলা নববর্ষ বরণ করতে আয়োজন করেছে প্রভাতি অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখ মেলা। নগরের ব্রজমোহন (বিএম) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে উদীচী ও বরিশাল নাটকের প্রভাতি অনুষ্ঠান। একই স্থান থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা।

বরিশাল উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন জানান, ১ বৈশাখ (বৃহস্পতিবার) সকাল ৮টায় বিএম স্কুল প্রাঙ্গনে প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। প্রভাতি অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন উদীচী এবং বরিশাল নাটকের শিল্পিরা। পরে অনুষ্ঠিত হবে ঢাক উৎসব। এরপর রাখিবন্ধন শেষে নগরে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

সাইফুর রহমান মিরন বলেন, মঙ্গল শোভাযাত্রায় এবছর প্রকৃতি রক্ষার আবেদন জানিয়ে নানা উপকরন তুলে ধরা হবে। শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদররোডে এসে শেষ করা হবে। হবে। উদীচী ও বরিশাল নাটকের ঐতিহ্যবাহি বৈশাখী মেলা এবছর ৩ দিনের অনুষ্ঠিত হবে। বিএম স্কুল মাঠে ১ ও ২ বৈশাখ (রবিবার ও মঙ্গলবার) মেলা শুরু হবে সকাল থেকে দিনন্তর চলবে মেলা।

এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বেড় করা হবে মঙ্গল শোভাযাত্র।এছাড়া প্রতিবছরের ন্যায় এবছরও
নতুন বছরকে বরন করতে কেন্দ্রীয় শহিদ মিনারে বৈশাখী উৎসবের আয়োজন করেছে শব্দাবলী গ্ররুপ থিয়েটার। অপরদিকে সকাল ৭টায় অশি্নী কুমার টাউন হল চত্বরে শিশু সংগঠন খেলাঘর শিশু সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।