মামলা থেকে বাঁচতে নবজাতক রেখে চলে আসি – সানজিদা

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে ‘সন্তান ভূমিষ্ঠের ৫ ঘণ্টা পরই নবজাতককে হাসপাতালে রেখে মায়ের পলায়ন’ শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূ।

শনিবার সকালে দুমকি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের মেয়ে গৃহবধূ সানজিদা আক্তার পপি তার লিখিত বক্তব্যে বলেন, হাসপাতাল থেকে সন্তান রেখে আমি পালিয়ে আসিনি বরং কোনো উপায় খুঁজে না পেয়ে মার্ডার কেস থেকে রেহাই পেতে আমার ননদের কাছে নবজাতককে বুঝিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসি। যদি ওই অসুস্থ সন্তান আমার কাছে রাখি এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার স্বামী আমার পরিবারসহ সবাইকে সন্তান হত্যা মামলা দেবে। তাই আমি বাধ্য হয়ে সন্তান রেখে চলে আসি।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

পপি আক্তার আরও বলেন, পারিবারিকভাবে দুবছর আগে একই উপজেলার দুমকি সাতানী গ্রামের আ. রব হাওলাদারের ছেলে আল আমীনের (৩০) সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী আল আমীন তার ঘনিষ্ঠ বন্ধু সোহেলের বোনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায়। এ নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে তীব্র দাম্পত্য কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিনিয়ত আমার ওপর আল আমীন শারীরিক নির্যাতন শুরু করে। এনিয়ে বেশ কয়েকবার থানা পুলিশসহ সালিশ বৈঠকও হয়েছে। তাতে আমার ওপর নির্যাতন কমেনি। আমার গর্ভে সন্তান আসলে স্বামী টের পেয়ে একাধিকবার নষ্ট করার চেষ্টা করে। তাই আমি বাপের বাড়ি চলে আসি। যখন আমি আট মাসের অন্তঃসত্ত্বা তখন আল আমীন নেওয়ার কথা বলে দুমকি বাজারে আমার পেটে একাধিকবার লাথি কিল-ঘুসি মারে- যাতে আমার সন্তান নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার বাবা-মা আমাকে দুমকি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পটুয়াখালী রেফার করেন। সেখানে নরমাল ডেলিভারিতে আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে আমাকে ছাড়পত্র দিলে আমি অসুস্থ বাচ্চা আমার ননদের কাছে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে আসি।

অভিযোগের বিষয়ে আল আমীন বলেন, সব মিথ্যা।  উলটো সানজিদা ও তার পরিবার আমার সন্তান নষ্ট করতে চেয়েছে।  না পেরে রাগে ক্ষোভে ৫ ঘণ্টার মাথায় হাসপাতালে সন্তান রেখে পালিয়ে যায় সানজিদা। আমার বন্ধু সোহেলের বোনের সঙ্গে পরকীয়ার বিষয়টি একদম ভিত্তিহীন। আমার সম্মানহানি করার উদ্দেশ্যে এগুলো বলে বেড়াচ্ছে।




বরিশালে সৈকত গুহ পিকলু ইউপি চেয়ারম্যানের চতুর্থবার শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ

বরিশাল অফিস :: অপরাজিতাদের শুভাকাঙ্খী ও সহযোগিতা করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলন শেষে শনিবার বিকেলে তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির হাত থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার গ্রহন করেছেন সৈকত গুহ পিকলু।

এর আগে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও একবার জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী পদক পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এম্বেসির ডেপুটি হেড অফ মিশন করিন হেলচোজ পিগনানি, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও হেলভেটাসের কান্ট্রি ডিরেক্টর মিঃ বেন। এরআগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আরমা দত্ত, নাসিমা জাহান ববি, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট রোখসানা খন্দকার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।

 




নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৮ দিন পর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: ঝালকাঠির সুগন্ধা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আদিত্য চক্রবর্তী (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চড়বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে। সে নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সঙ্গে গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে আদিত্য গঙ্গাস্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। এ সময় তার মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়। পরে দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে নিখোঁজ শিশুর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের পর মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




দশমিনায় দু’হাত বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করে দশমিনা থানা পুলিশ।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে তেঁতুলিয়া নদীর তীরে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোক জন। পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থল থেকে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে দেখা যায় অজ্ঞাত পরিচয়ের লাশের দুই হাত পিছনে গামছা দিয়ে বাঁধা এবং মুখমন্ডল বিকৃত। বয়স আনুমানিক ৩৫। ধারণ করা হচ্ছে কেউ মেরে দুই হাত পিছনে বেঁধে নদীর পানিতে ফেলে দিয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার বিষয় অবহিত হবার পর ঘটনাস্থল থেকে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মূল ঘটনা জানা যাবে। লাশ শনাক্তের জন্য জেলা সিআইডি ও ক্রাইম সিম ম্যানেজমেন্ট টিম অফিসের বিশেষজ্ঞ দল কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অজ্ঞত যুবকের পরিচয় ও মৃত্যুর কারন উদঘাটন করা যাবে।




পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরার ‘সোনার তরী’ দল।

শনিবার বিকাল ৪টায় শহরঘেষা লাউকাঠী নদীতে খেয়াঘাট থেকে শুরু হয়ে ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের যাত্রায় রানার্স আপ হয়েছে মাগুরার এলাকার ‘মায়ের দোয়া’ এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের ‘শিতলা তরী’।

আরো পড়ুন : পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সন্ধ্যায় ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।




পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে শহরের লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের লিডার মুজিবুর রহমান ।

আরো পড়ুন : তীব্র তাপদাহ উপেক্ষা করে সমুদ্রের টানে পর্যটকরা

নিহত মো. রাফি (১৩) শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে। তিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্টেশনের লিডার মুজিবুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর নিখোঁজ রাফিকে উদ্ধার করা হয়।
পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।




বরিশালে বৃদ্ধের গলায় জুতার মালা পড়িয়ে ঝাড়ুপেটা,আটক ১

বরিশাল অফিস :: বরিশাল নগরীর ধানগবেষনা রোড এলাকায় সালিশির নামে বৃদ্ধের গলায় জুতার মালা পড়িয়ে ঝাড়ুপেটা করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ ধানগবেষনা রোডের খেয়াঘাট সড়কে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন ভূক্তভোগী রফিকুল ইসলাম যার নং-৫২ (১৯/৪/২০২৪)। রাতেই হান্নান (৩৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভূক্তভোগী রফিকুল ইসলাম নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ ধানগবেষনা রোডের খেয়াঘাট সড়কের মৃত আফছার উদ্দিন হাওলাদারের ছেলে।

অভিযুক্তরা হলেন- ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে কবির (৩৮), মৃত হোসেন খানের ছেলে হান্নান (৩৮), বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম (৪০), ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়া এএসএম রায়হান (২৮) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

মামলা সূত্রে জানা যায়- রফিকুলের বসতঘরের সামনেই তার একটি মুদি দোকান রয়েছে। সেই দোকান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। ওই এলাকার কবিরের সাথে তার জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। কবির সর্বদা তার জমি দখলের পায়তারা করে আসছে। অন্যান্য আসামীরা কবিরের সহযোগী ও এক দলভূক্ত। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৩ টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডস্থ ধানগবেষনা রোডের খেয়াঘাট সড়ক থেকে সাগরদী ব্রীজ এলাকায় যাওয়ার পথে রফিক মুদি দোকানের সামনে পৌঁছালে আসামীরা অজ্ঞাতনামা ৭/৮ জন লোক নিয়ে তার পথরোধ করে। পরে তারা রফিককে তার বাড়ির উঠানে নিয়া যায়। সেখানে নিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে লোকজন জড়ো করিয়া শালিস বসায়। শালিসের নামে আসামীরা রফিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও তার নামে মিথ্যা অপবাদ দিয়া সামাজিকভাবে মানহানি করে। একপর্যায়ে কবির জুতার মালা বানিয়ে হান্নানের সহায়তায় সকলের সামনে জোরপূর্বক তার গলায় জুতার মালা পড়িয়া দেয়। তখন বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম রফিককে জুতা ও ঝাড়ু দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। মারধরের একপর্যায়ে হান্নান তাকে চর থাপ্পর মারে এবং তার দাড়ি টেনে ছিড়ে ফেলার চেষ্টা করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কবির তার লুঙ্গির কোচরে থাকা নগদ ২ হাজার টাকা নিয়া যায়। অতঃপর কবির ও হান্নান মারধরের ও জুতার মালা পড়ানো মানহানিকর ভিডিও তাদের মোবাইলে ধারন করে। পরবর্তীতে ভিডিও হান্নান ও এএসএম রায়হান তাদের ব্যবহৃত ফেসবুক আইডি ‘Hannan Hannan Khan’ ও ‘Asm Raihan Asm’ ভাইরাল করে সম্মান ক্ষুন্ন করে। অপরদিকে আসামীরা রফিকের দোকান পোড়াইয়া দিবে ও তাকে জীবননাশের হুমকি প্রদান করে।

তবে ওই ভিডিওতে ও রফিকের অভিযোগে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফিরোজ আহমেদের সম্পৃক্ততা থাকলেও তাকে মামলার আসামী করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্তভোগী রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী ব্যক্তি তার দোকানে বসে এক বাচ্চা মেয়ের শ্লীলতাহানীর অপবাদে শালিস বসায় কবির ও কয়েকজন। এ ঘটনায় রফিকের গলায় জুতার মালা পড়িয়ে ঝাড়ুপেটা করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভূক্তভোগী রফিকুল ইসলাম বলেন- ওই বাচ্চাটা আমার সম্পর্কে নাতি হয়। আমার দোকানে মেহেদি নিতে আসলে আমি ভালবেসে তার কপালে একটা চুমু খাই। এ ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করে কাউন্সিলরের শ্যালক কবির শালিস বসায়। কবিরের সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। কবির সর্বদা আমার জমি দখলের পায়তারা করে আসছে। এই সুযোগে আমি বাসা থেকে দোকানের সামনে পৌঁছালে কবির ও হান্নান অজ্ঞাতনামা ৭/৮ জন লোক নিয়ে আমার পথরোধ করে। পরে সেখানে নিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে লোকজন জড়ো করিয়া শালিস বসায়। শালিসের নামে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমার নামে মিথ্যা অপবাদ দিয়া সামাজিকভাবে মানহানি করে।

তিনি বলেন- একপর্যায়ে কাউন্সিলর মোঃ ফিরোজ আহমেদের নির্দেশে কবির জুতার মালা বানিয়ে হান্নানের সহায়তায় সকলের সামনে জোরপূর্বক আমার গলায় জুতার মালা পড়িয়া দেয়। তখন মহিলা কাউন্সিলর সেলিনা বেগম আমাকে জুতা ও ঝাড়ু দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। মারধরের একপর্যায়ে হান্নান আমাকে চর থাপ্পর মারে এবং তার দাড়ি টেনে ছিড়ে ফেলার চেষ্টা করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কবির আমার লুঙ্গির কোচরে থাকা নগদ ২ হাজার টাকা নিয়া যায়। এরপর কবির ও হান্নান মারধরের ও জুতার মালা পড়ানো ভিডিও তাদের মোবাইলে ধারন করে। পরবর্তীতে ভিডিও ভাইরাল করে দেয়। এথন আমার আত্মহত্যা করা ছাড়া কোন পথ খোলা নেই। আমার পরিবারের লোকজন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এর বিচার চাই।

২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফিরোজ আহমেদ বলেন- রফিকের দোকানে এক বাচ্চা মেয়ে মেহেদি কিনতে গেলে সে বাচ্চাটির শ্লীলতাহানী করেছে। ওই মেয়ে এক ফাঁকে ছুটে গিয়ে তার বাসার লোকজনকে জানায়। তখন এলাকাবাসী উত্তেজিত হয়ে রফিকের গলায় জুতার মালা দিয়ে ঝাড়ুপেটা করেছে। আমরা না গেলে তো লোকজনে ওকে মেরেই ফেলতো।

আপনার নির্দেশে রফিকের গলায় জুতার মালা দিয়ে ঝাড়ুপেটা করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- আমি একটা জানাযায় এসেছি। এখানকার কাজ শেষ করে আপনার (প্রতিবেদক) সাথে দেখা করবো।

বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম বলেন- আমি ওখানে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। সেখানে ফিরোজ কাউন্সিলরও ছিল। আমি কোর্টে ছিলাম, গিয়ে শুনি রফিক এক বাচ্চা মেয়েকে চুমু দিয়েছে এবং জড়িয়ে ধরেছে। তার অভিবাবকের কাছে জিজ্ঞেস করছি কি করা যায়। পরে সকলের মতামত নিয়ে তাকে ঝাড়ুপেটা করা হয়েছে।

বিষয়টি নিয়ে আইনের দারস্থ না হয়ে রফিকের গলায় জুতার মালা দিয়ে ঝাড়ুপেটা করে ভিডিও ছড়িয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আমরা ভিডিও করতে নিষেধ করেছি। কারা যেন ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। আর আইন/ আদালত সব বিচার করতে পারেনা তাই স্থানীয়ভাবেও অনেক বিচার করতে হয়। এতে আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধ করেছি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আমানউল্লাহ আল-বারি বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত হান্নানকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 




বরিশালে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশাল অফিস :: রেকডিও জমি দখল করে নেবার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন ভূক্তভুগি এক পরিবার।

শনিবার ( ২০ এপ্রিল) দুপুর ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কর্যালয় এই সংবাদ মন্মেলন অনুষ্ঠিত হয়। ঘটনাটি নগরীর রূপাতলী গ্যাস্টারবাইন পুলিশ বাড়ি সড়ক এলাকার। সংবাদ মন্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভ’ক্তভুগি তানিয়া আক্তার। এসময় তিনি দাবী করেন, তার প্রতিবেশী রিয়াজ ফরাজী ও বিএমপি পুরিশের ওয়ার্লেস অপারেটর এ এস আই আমিনুল ইসলাম এর সাথে দীর্ঘদিন যাবত একটি জমি নিয়ে দ্বন্দ্ব। এ ঘটনায় বরিশাল অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয় যার এমপি নং ১৪৪। পরে আদালত অভিযুক্ত রিয়াজ ফরাজী, আমিনুল ইসলাম, শহিদ ফরাজীকে ১৪৪/১৪৫ জারি অনুযায়ী সরোজমিনে তাদেরকে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার আদেশ জারি করেন।

সংবাদ সন্মেলনে তিনি আরো অভিযোগ করেন আদালতের আদেশ অমান্য করে এমতাবস্থায় এস আই মাইনুল তার লিখিত মতামত বাদী পক্ষের হয়ে কোর্টে জমা দেন। সে প্রেক্ষিতে আদালত ১৮৮ ধারা জারি করেন। ঐ জমিতে কিছুদিন পর দালান নির্মনের কাজ বন্ধ হয়ে যায়। তারপরে রিয়াজ ও তার দুলাভাই এ এস আই আমিনুল ইসলাম ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিলরের কাছে যায়। তারা জমি মেপে যে সিদ্ধান্ত দেন তা আমরা মানলেও তারা মানেনি। পরে রিয়াজ ও তার দুলাভাই এ এস আই আমিনুল ইসলাম আমার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে দুই পক্ষের এডভোকেট ও আমিন দিয়ে সরেজমিনে মাপজোখ করেন এবং প্রাথমিক একটি সিদ্ধান্ত দেন থানা পুলিশ। সে সিদ্ধান্তও আমি মেনে নিলেও আমার প্রতিপক্ষ মেনে না নিয়ে উল্টো আমার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন। তারা আমাকে ধরতে না পেরে আমার অন্তঃসত্ত্বা ছোট বোন মুনিয়াকে বেধরক মারধর করে আবার আমার বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা প্রদান করেছি অভিযোগে মামলা দায়ের করেন। আমাকে ফাঁসাতে পূর্ব পরিকল্পিত ভাবে মামলাটি করা হয় একটি মিথ্যা ও বানোয়াট মামলা বলে দাবি করেন তানিয়া আক্তার।

বর্তমানে তিনি ও তার পরিবার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সন্মেলনে দাবী করেন। তবে এ ব্যাাপারে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে আলাপ করলে তিনি শারিরিক ভাবে অসুস্থ দাবি করে বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।




বরিশাল নগরীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাকিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বরিশাল অফিস : বরিশাল নগরীতে এক তরুণীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৮)এর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বাজার এলাকায় র‍্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে র‍্যাবের মিডিয়া সেল থেকে এ তথ্য জানিয়ে বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত সাকিব বরিশাল নগরীর আমির খান সড়ক সাগরদিঘী এলাকার শুকুর ভূঁইয়ার ছেলে।

র‍্যাব জানায়, চলতি বছরের ১২ ফেব্রয়ারি দুপুরে তরুণীকে (২১) আসামি সাকিব ও রিয়াজ শিকদারসহ (২৮) অন্যান্যরা ধর্ষণ করে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্থ হয়ে তরুণী নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর অভিযুক্তরা বরিশাল থেকে পালিয়ে যায়।

নিহত তরুণীর মা বরিশাল কোতোয়ালি মডেল থানায় গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে সাকিবকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে কোতোয়ালি মডেল থানায় রাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।




মেঘনায় মাঝ নদীতে লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা শত যাত্রী

বরিশাল অফিস :: ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ নামে একটি লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। এসময় চালক কৌশলে লঞ্চটি একটি চরে ভেড়ালে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী। তাদের একটি চরে নামিয়ে দেওয়া হয়। ওই আগুনে কোনো প্রাণহানীর ঘটনা না ঘটলেও ‍চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৯০০ যাত্রী নিয়ে লঞ্চটি সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে। এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে লঞ্চের ভেতর ছোটাছুটি ও চিৎকার করতে থাকে।

তারা জানান, লঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চালক লঞ্চটি কোনো মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে নিয়ে গেলে যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে তীরে আশ্রয় নেয়। এসময় শত শত যাত্রীদের পানিতে ভিজে, রোদে পুড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থরা চরম বিপাকে পড়েন।

কণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন জানান, আগুন নেভানো হয়েছে। যাত্রীদের চাঁদপুরে হরিনা এলাকা থেকে অন্য লঞ্চে করে ঢাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঢাকায় নিয়ে যাওয়া হবে।