আসামিকে খালাস, বাদী এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বরিশালের উজিরপুরে মাদক মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) এ রায় দেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

খালাস পাওয়া আসামি হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে সাইদুর রহমান নান্নু খান।

বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম নারায়নপুর খান বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির উঠান থেকে ৬৭ পিস ইয়াবাসহ নান্নু খানকে আটক করে ১ অক্টোবর উজিরপুর মডেল থানায় মামলা করেন এসআই শেখ ফরিদ।

একই থানা পুলিশের এসআই কামাল ওই বছরের ৭ ডিসেম্বর নান্নুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। কিন্তু বিচারক ৯ জনের সাক্ষ্য নিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পেয়ে খালাস দেন

বেঞ্চ সহকারী সোহেল বলেন, রায়ে নান্নুকে খালাস দেওয়া হয়েছে। আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদেশ বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি ও আইজির কাছে পাঠানো হবে।




কুয়াকাটার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় ২৬ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা মৎস্য মার্কেটে মনি ফিস গদিতে খোলা বাজারে ঢাকার এক ব্যবসায়ী এ মাছটি কিনে নেয় । এ সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসব জনতা।

আরো পড়ুন : মির্জাগঞ্জে গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

জানা যায়, গত মঙ্গলবার কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার মায়ের দোয়া নামক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদীর সাগর মোহনায় বুধবার রাত ২ টার দিকে এই বিশাল কোরাল মাছটি তার জালে ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে কিনারে নিয়ে আসলে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রি করে দেন।




মির্জাগঞ্জে গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোটারদের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। হাট- বাজারের টং চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া ছাপিয়ে কৃষকের মাঠ পর্যন্ত সর্বত্র আলোচনায় তিনটি পদে প্রার্থী হচ্ছেন কে কে?, প্রার্থীদের গ্রহনযোগ্যতা ও জয়-পরাজয়ের সমীকরন করছেন ভোটাররা।

নিজের প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টার ও ছবি পোষ্ট করে দোয়া চাইছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। “দোয়া ও সমর্থন কামনা” করে ইতোমধ্যে দু-চার জন প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে শহর-গ্রামের হাট-বাজারের সর্বত্র। এছাড়া শহর-গ্রামের হাট-বাজার, দোয়া-মাহফিল অনুষ্ঠান ও কুলখানি অনুষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত হয়ে ভোটারদের সাথে করমর্দন ও আলিঙ্গন করে দোয়া চাইছেন প্রার্থীরা। বিগত নির্বাচন গুলোতে অংশ গ্রহনকারী প্রার্থীর চেয়ে এবারের উপজেলা নির্বাচনে প্রতিটি পদে প্রার্থীদের সংখ্যা বেশী হওয়ায় সরব হচ্ছেন ভোটাররা। ভোটাররা মনে করছেন এবারে উপজেলা পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরো পড়ুন : বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

এদিকে এবারের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় সমর্থন পেতে লবিং, তদবীর শুরু করেছেন, সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ বাড়ছে জেলা ও কেন্দ্রে। দলীয় নেতা-কর্মীদের কোন বাঁধা নেই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় যুক্ত হতে।

জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছু প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আশ্রাফ আলী হাওলাদার ও ঢাকাস্থ পটুয়াখালী জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আলহাজ¦ মোঃ আব্দুস ছালাম খাঁন।

আরো পড়ুন : ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডে আটক ৪, ছিনতাইকৃত রড উদ্ধার

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন – উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম (লোটাস সিকদার), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (সোহাগ মৃধা), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম (রুমান), উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুল আলম (জাষ্টিচ মৃধা),এস এম রাসেল মোল্লা ও আলহাজ¦ মোঃ দুলাল ফকির, গাজী মোঃ ওমর ফারুক শাওন ও আমেরিকা প্রবাসী মোঃ নুরুজ্জামান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা হাবিব, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা ও পটুয়াখালী জেলা আওয়ামী মহিলা লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহবুবা মোর্শেদা (রানু)।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ১২ হাজার ৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৯শত ৬৮জন এবং মহিলা ভোটার ৫৫ হাজার ৭১ জন। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের কোন ভোটার নাই। ২০১৯ সালের ৩১ মার্চ মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি এপ্রিল মাসের ১৭ এপ্রিল নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ৪র্থ ধাপে আগামী মে মাসের ২৯ তারিখে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে,মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে।




বরিশালের গৌরনদীতে সিএইচসিপি’র বদলীআদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বরিশাল অফিস :: বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ রিয়াজ হোসেনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫) এপ্রিল সকালে কমিউনিটি ক্লিনিকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ক্লিনিকের জমিদাতা সিরাজ হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নাছিমা বেগম, শাহে আলম সরদার, খোরদেশ আলম সহ অন্যান্যরা।

এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী সিএইচসিপি রিয়াজের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন। ফলে নবাগত সিএইচসিপি সাথী বেপারী যোগদান করতে না পেরে ফিরে যান। সিইচসিপি সাথী বেপারী বলেন, গত ২১ এপ্রিল বাটাজোর ইউনিয়নের বংকুরা ক্লিনিক থেকে একই ইউনিয়নের বাসুদেবপাড়া ক্লিনিকে বদলী করেন। বৃহস্পতিবার যোগদান করতে গিয়ে দেখি ক্লিনিকে তালা ঝুলছে। ফলে যোগদান না করে ফিরে এসেছি। বিষয়টি সংশ্লিস্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সিএইচসিপি রিয়াজ হোসেন বলেন, ক্লিনিকে তালা মারা কিংবা মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। গ্রামবাসী হয়তো ভালবাসার দিক থেকে এটা করেছে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, বিষয়টি অবগত আছি। বদলির বিষয়টি সরকারি আদেশ। এই আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।




গৌরনদীতে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধণ

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধণ করা হয়।

সার্বজনীন পেনশন স্কিমের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাত ইউনিয়নে হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। “নিজের প্রয়োজনে পেনশন স্কিম” শ্লোগানকে ধারণ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান সার্বজনীন পেনশন স্কিমে সকলকে অর্ন্তভূক্তির জন্য দীর্ঘদিন থেকে উপজেলাবাসীকে উদ্বুদ্ধ করে আসছেন। তারই
ধারাবাহিকতায় ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে সাতটি ইউনিয়নের ভূমি অফিসে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ স্থাপনের পরিকল্পনা করে বাস্তবায়ন করেছেন।

 




বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা

বরিশাল অফিস :: সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ২ রাকাত সালাতুল ইসস্তেকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। আজ (২৫) এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় ওলামায়ে মাশায়েক এর আয়োজনে নগরীর এ.কে স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে নামাজের ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী।

সালাতুল ইসস্তেকার নামাজে বরিশাল জেলা ওলামা মাশায়েক সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওলামা মাশায়েক সম্পাদক মাওলানা মতিউর রহমান,এক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড, গোলাম মাসউদ বাবলু, এ্যাড, মোয়ায্যেম হোসেন হেলাল, মাওঃ আব্দুল জব্বার,মাওঃ সোহরাব হেসেন সহ নগরীর বিভিন্ন স্থান থেকে কয়েকশত বিভিন্ন বয়সের মুসল্লি গণ অংশগ্রহন করেন।

পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষও উপস্থিত ছিলেন। নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা।

মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।

বরিশাল নগরীর এলাকার মুসল্লিরা বলেন, দুই রাকাত ইস্তিসকার নামাজ শেষে বরিশাল সহ সারা দেশেই বৃষ্টির জন্য বিশেষ দোয়া
করা হয়। এছাড়া মোনাজাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বৃষ্টি হলেই

মানুষের পাশাপাশি সব প্রাণীকূল ও পরিবেশ স্বস্তি ফিরে পাবে বলে জানান তারা।

খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী বলেন, বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়। বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে বা বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি বলার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে ফিরতে পারি তওবা করতে পারি ও চাইতে পারি তাহলে আমাদের সফলতা আসবে।

উল্লেখ্য, বরিশাল সহ জেলায় গত চৈত্র থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। মৃদু, মাঝারি, তীব্র হয়ে অতি তীব্র পর্যন্ত উঠেছে তাপপ্রবাহ। বৈশাখের প্রথম দিকে দেশের কয়েকটি জেলায় সামান্ন বৃষ্টি হলে ও বাস্তবে বরিশাল নগরী সহ জেলার মানুষ বৃষ্টির দেখা পায়নি। প্রতিদিনই তাপমাত্রা বেড়ে নতুন নতুন
রেকর্ড হচ্ছে।

এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মাযহারুল ইসলাম জানান বুধবার বরিশালে তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন আগামী তিনদিনেও বরিশালে বৃষ্টির আশার কোন সম্ভবনা নেই। তবে এর মধ্যে কাল বৈশাখীর ঝড় হওয়ার আশংকা করা হচ্ছে।




বরিশালে নতুন তিন প্রার্থী নিয়ে দুই উপজেলায় তোলপাড়

খোকন আহম্মেদ হীরা, বরিশাল :: নতুন দুইজন চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে জেলার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নতুন প্রার্থীদের জয়জয়কারে চরম বেকায়দায় পরেছেন প্রতিদ্বন্ধিতা করা হেভিওয়েটের প্রার্থীরা।

নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে পরিবর্তনের পক্ষে সাধারণ ভোটাররা ওই তিন প্রার্থীর পক্ষে কোমর বেঁধে মাঠে নামতে শুরু করেছেন। প্রার্থীরাও দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। গণসংযোগে নেমে তারা উন্নয়নবঞ্চিত উপজেলাবাসীর তীব্র ক্ষোভের কথাশুনলেও ভোটারদের দিচ্ছেন না কোন প্রতিশ্রæতি। তিন প্রার্থীই প্রায় একই কথা বলেছেন, অতীতের জনপ্রতিনিধিদের ন্যায় মুখে কথার ফুলঝুড়ি ছড়াতে চাইনা।

নির্বাচিত হতে পারলে ভাগ্যবঞ্চিতদের ভাগোন্নয়নে সবকিছু কাজে প্রমান করে দিবো। আর দুইবছরের মধ্যে ভাগোন্নয়নে ব্যর্থ হলে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করবো।

আলোচিত ওই তিন প্রার্থী হলেন-মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে উপজেলাজুড়ে ব্যাপক পরিচিত জহির উদ্দীন খসরুর পক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এবার প্রকাশ্যে গণসংযোগে মাঠে নেমেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

অপর দুই প্রার্থী হলেন-বাবুগঞ্জ উপজেলা পরিষদে জনতার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আলোড়ন সৃষ্টি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী ছাত্র মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আদনান আলম খান বাবু এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও অসহায়দের আশার আলো সেই আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা।

জানা গেছে, বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) সংসদীয় আসনটি দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির দখলে। স্থানীয় নির্বাচনে জাপা এককভাবে প্রার্থী ঘোষণা না করলেও প্রার্থীদের বিজয়ী হতে জাপার সমর্থন মুখ্য ভূমিকা পালন করে আসছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এ দুই উপজেলায় জাতীয় পার্টির বৃহত অংশের কর্মী-সমর্থকরা ইতোমধ্যে প্রকাশ্যে উল্লেখিত আলোচিত তিন প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন।

চেয়ারম্যান প্রার্থী দুই ভাই : দ্বিতীয় ধাপের নির্বাচনে জেলার হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। এনিয়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটানিং অফিসার। গত ২৩ এপ্রিল দুপুরে যাচাই-বাছাইতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা পাঁচজন প্রার্থীর মধ্যে দুইজনই হলেন আপন দুইভাই। তারা হচ্ছেন-সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার ও তার ছোট ভাই আলতাফ মাহমুদ দিপু সিকদার। অপর তিন প্রার্থী হলেন- নজরুল ইসলাম রাজু ঢালী, দেলোয়ার হোসেন ও হাফিজুর রহমান। জেলার আরো একটি উপজেলায় আপন দুইভাই প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।

 




তীব্র তাপদহে বিপর্যস্ত উপকূলের জনজীবন

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র তাপদহে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন। গতি কবল জেলার কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রী সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া ও কর্মজীবি মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছতলায়। ছুটছেন নদী তীরে। বেড়েছে ডাব, আখের রস, শরবত ও কাঁচা তালের চাহিদা।

প্রচন্ড খড়তাপে লোকসানে পড়েছেন বোরো ধান চাষী ও সবজি চাষীরা। আবাদির জমির অভ্যান্তরীন ছোটখাল-ডোবা-পুকুর শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে মৌসুমী সবজি চাষীদের খেতে দেখা পানি সংকট। পানির অভাবে আর রোড়ের তীব্রতায় গাছ মরে যাচ্ছে। এতে লোকসানের শংকায় পড়েছেন সবজি চাষীরা।

এদিকে সবজি খেতের এমন বেহাল দশায় বাজারে আমদানী কমেছে সবজির। ফলে বাজারে বেড়ে গেছে সবজির দাম।

কলাপড়ার নীলগজ্ঞের কৃষক জাকির বলেন, তীব্র রোদের তেজ থেকে আবাদি জমির ফসল রক্ষা করা এখন দরকার। এর উপড় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। নিরূপায় কৃষক। পুড়ে যাচ্ছে গাছ। ফলন কমে গেছে।

তীব্র তাপদহকে দু:সহনীয় করে তুলেছে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং। দিনে-রাতে বারবার বিদ্যুতের আসা-যাওয়া ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সকল বয়সী মানুষকে।

পর্যটন নগরী কুয়াকাটায় উল্ল্যেখযোগ্য সংখ্যক পর্যটক উপস্থিত থাকলেও তীব্রতাপদহে এসব পর্যটক হয়ে পড়েছেন হোটেল বন্দী। দর্শনীয় স্থানগুলোর কার্যত পর্যটক শূন্য।

মাদারীপুর থেকে পরিবার নিয়ে কুয়াকাটায় আসা পর্যটক সাবের আহমেদ জানান, তীব্র গরমে সী-বীচ বেশ উপ্তত্ত হয়ে আছে। জুতা পায়েও বীচে হাটা কস্টদায়ক। স্বন্ধ্যার পড়েও একই অবস্থা। তাই পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছি।

আরো পড়ুন : বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

হোটেল ফেন্ডস পার্ক ইনের ব্যবস্থাপক আল-আমিন বলেন, মোটামুটি ভাল পর্যটের উপস্থিতি রয়েছে। কিন্তু এসব পর্যটক হোটেল থেকে বের হয়ে দ্রুতই হোটেলে ফিরে আসছেন। গরমে তারা বাহিরে টিকতে পারছেননা।

জেলার সকল হাসপাতাল গুলোতে বেড়েছে ডায়রিয়াসহ গরম জনিত রোগীর সংখ্যা। গত (বুধবার) ২৪ ঘন্টায় জেলার ৮ উপজেলায় ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৭৯ জন রোগী। কলাপাড়ায় জেলার বাউফল ও কলাপাড়া হাসপাতালে স্যালইনের তীব্র সংকট দেখা দিয়েছে। (২১ এপ্রিল) জেলার কলাপাড়া উপজেলায় সত্তার ফারাজী নামে একজন ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত সত্তার ফরাজী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান, সত্তার ফরাজীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়া আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এই চিকিৎসক সকলকে তেল জাতীয় খাবার পরিহার, প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া, বেশি বেশি পানি পান করা এবং পানি জাতীয় খাবার গ্রহনের পরামর্শ দিয়েছেন। পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) খান নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

২২শে এপ্রিল রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মৃত শহআলম বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। রাত নয়টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আবহাওয়া আফিস সূত্র জানিয়ে, আপতত বৃস্টির কোন সম্ভাবনা নেই। এই তাপদাহ আরো কিছদিন অব্যাহত থাকবে।




বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্রতাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনায় পটুয়াখালীতে সালাতুল ই‌স্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় শেখ রা‌সেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলার বালুর মাঠে (কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তরপা‌শে) ওলামা মাশায়েক পরিষদ এ নামাজের আয়োজন করেন। পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোতাসসিমবিল্লাহ জুনায়েদ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন।

শহরের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষ নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকিতি পরিবেশের সৃষ্টি হয়।




বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা,সকালে পৌঁছাবে ব্যালট

বরিশাল অফিস : তফসিলেই ঘোষনা ছিলো বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভোট হবে ব্যালটে। এবার কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ এপ্রিল) নির্বাচনের রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকা বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ওহিদুজ্জামান মুন্সী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল ও বাকেরগঞ্জের কোন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে না। তবে প্রতিটি কেন্দ্রে থাকছে (প্রায়) সংসদ নির্বাচনের মত আইন শৃঙ্খলা বাহিনী।

যথারীতি ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। শুধু মাত্র দুর্গম এলাকার ভোট কেন্দ্রে ভোটের আগের দিন রাতে ব্যালট পেপার পাঠানো হবে। বরিশাল সদর উপজেলায় এ ধরনের ভোট কেন্দ্র রয়েছে ২ টি এবং বাকেরগঞ্জে রয়েছে প্রায় ১৬ থেকে ১৮ টি।

রিটার্নি অফিসারের দপ্তর সুত্রে জানা গেছে এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ৬৮ টি ভোট কেন্দ্র নির্ধারন করা হয়েছে। মোট কক্ষ থাকবে ৫৩২ টি। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১৬৯ জন এবং নারী ভোটার রয়েছে ৯৫ হাজার ১৩৫ জন,হিজড়া রয়েছে ৩ জন। বাকেরগঞ্জে মোট কেন্দ্র রয়েছে ১১৩ কেন্দ্রের সাথে থাকছে ৬৯৮ টি কক্ষ। মোট ভোটার ৩ লাখ ১ হাজার ২০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৮ জন,নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২২১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

রিটার্ণি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান মুন্সী বলেন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে আদেশ এসে পৌছায়নি। তবে যতটুকু ধারনা করছি সংসদ নির্বাচনের মতই প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। পুলিশ আনসার মিলিয়ে ১০ থেকে ১৩ জন সদস্য নিয়োজিত থাকবে। আগামী ৮ মে প্রথম দফার নির্বাচনে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে।