স্বামী কারাগারে, ঘরে আত্মহত্যা স্ত্রীর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় নাসিমা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। আত্মহত্যা আগ থেকেই নাসিমার স্বামী কাওসার মৃধা পটুয়াখালী জেল হাজতে রয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামানন্দ গ্রামের এ ঘটনা ঘটে।

নাসিমা ওই গ্রামের নাসির বয়াতির মেয়ে।

আরো পড়ুন : চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমখোলা গ্রামের ফারুক মৃধার ছেলে কাওসার মৃধা (২৮) ও একই ইউনিয়নের রামানন্দ গ্রামের নাসির বয়াতির মেয়ে নাসিমার সাথে ৩/৪ বছর আগে বিবাহ হয়। ভালো ভাবেই সংসার করছিল। দুই বছর আগে তাদের সংসার জুড়ে ফুটফুটে একটি সুন্দর কন্যা সন্তান হয়। তাদের মধ্যে পাবিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগম স্বামী, শ্বশুর ও শাশুরিসহ কয়েক জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন। এতে আদালত স্বামী কাওসার মৃধাকে জেল হাজতে পাঠান, আর তার একমাত্র মেয়ে করিমাকে তার শ্বাশুরি বিউটি তাদের বাড়িতে নিয়ে যান। এ কারণে হয়তো নাসিমা বেগম রাগে ও ক্ষোভে বাবার বাড়িতে আজ ভোরে শূন্য ঘর পেয়ে ঘরের আড়ার সাথে লায়লন রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন বলে স্বামীর পরিবারের অভিযোগ।

আরো পড়ুন : পটুয়াখালী তিন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত

এ ব্যাপারে গলাচিপা থানার এস আই মনির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১০টায় নাসিমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।




চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো: মেহেদী হাসান মিজান এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক।

আজ রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জাদব সরকার মনোনয়ন পত্র যাছাই বাছাই করে মেহেদী হাসান মিজানুর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।

মনোনয়ন পত্র যাছাই বাছাই অুনষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল, জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি সাহনুর খান সহ বিভিন্ন উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলায় মোট ভোটার ৭১ হাজার ৭৫৫। এরমধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন ও নারী ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন।

দুমকি উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে।




পটুয়াখালী তিন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জাদব সরকার মনোনয়ন পত্র যাছাই বাছাই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋন খেলাপী হওয়ায় মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবদুস সালাম খান এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাদব সরকার জানান তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও এদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলায় একজন প্রার্থী ছাড়া বাকী সকলের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন পত্র যাছাই বাছাই অুনষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজ¦ল, জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি সাহনুর খান সহ বিভিন্ন উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।




নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদের সাথে উপজেলার সদরের যোগাযোগের প্রধান সড়কের নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও। ফলে ভোগান্তিতে ওই ইউনিয়নের হাজারো মানুষ। সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার করায় ওই খোয়া এখন লালচে ধুলোয় পরিণত হতে শুরু করেছে। ওই ধুলার কারণে সড়কসংলগ্ন স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২০২২-২০২৩ অর্থবছরে ৯২ লাখ চার হাজার ৩৭৫ টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের কাজের দায়িত্ব পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান সেতারা এন্টারপ্রাইজ। ওই অর্থবছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন উপজেলার কনকদিয়া ইউপি সদস্য কাজী মিজানুর রহমান।

সরেজমিন দেখা যায়, উপজেলা সদর থেকে নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদের দুই কিলোমিটারের অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে মাটি বের হয়ে আছে। সড়কটির এক পাশ থেকে আরেক পাশে পানি নামার জন্য মোল্লা বাড়ি ও দেওয়ান বাড়ির মাঝখানে নির্মাণ করা কালভার্টটি নির্মাণের ছয় মাস যেতে না যেতেই মাঝখানের ঢালাইয়ের পাথর উঠে যাচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও সিমেন্ট কম দেওয়ায় এমনটি হচ্ছে বলে অভিযোগ করেছেন আবুল বশার নামে স্থানীয় এক বাসিন্দা।

ওই সড়কটির পাশে রয়েছে নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, ধানদী কামিল মাদরাসা, ধানদী নুরানী মাদরাসা ও ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী বাজার।

আবদুস ছালাম মিয়া (৭৯) নামে এক ব্যক্তি বলেন, এই সড়ক দিয়ে যাতায়াত করলে শরীরের পরিধেয় পোশাক ধুলায় লালচে হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। এ কারণে তিনি অন্য এলাকা দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে আসা-যাওয়া করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৩৭০৫ পিস ইয়াবাসহ আটক ৪

নাজিরপুর ছোট ডালিমা প্রাথমমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, খোয়ার ধুলোর কারণে শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠদান বিঘিœত হচ্ছে। এ কারণে পানি ছিটিয়ে পাঠদান করাতে হচ্ছে।

উপসহকারী প্রকৌশলী এ বি এম হুমায়ন কবির কাজে ধীরগতির কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মিজানুর রহমান বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক না। দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন বলে জানান।

উপজেলা প্রকৌশলী মানিক হোসেন বলেন, আমি সম্প্রতি যোগদান করেছি। কয়েক দিন আগে সড়কটি সরেজমিন পরিদর্শন করেছি। কালভার্টের খোয়া উঠে গিয়েছে এটা সত্য। ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ দ্রুত শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




ফের রণক্ষেত্র বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল : আহত ১৫-২০ জন,বাস চলাচল বন্ধ

বরিশাল অফিস :: দ্বিতীয় দফা ভাংচুর মারামারি চালিয়ে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। তবে এবার ভাংচুর হয়েছে টার্মিনাল এলাকায় থাকা মহেন্দ্র ও সিএনজি। প্রায় অর্ধশতাধিক মহেন্দ্র ও সিএনজি, অটোরিকশা ভাংচুর ও শ্রমিকদের পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংঘটিত দ্বিতীয় দফা এই হামলা ভাংচুর ঘটনায় কম হলেও ১৫-২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বন্ধ রয়েছে দূরপাল্লার সব বাস চলাচল। মহসড়ক অবরোধ করে রাখায় অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ। ফলে চরম ভোগান্তিতে পরেছেন অভ্যন্তরীণ ছয় জেলার ১৩টি রুটের যাত্রীরা।


বরিশা‌লের কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবা‌দে শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। সাবেক ও বর্তমান মেয়র অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ দু-চারদিন পরপরই অচল করে দেয় এই টার্মিনাল এলাকা। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। তাই বেশিরভাগ যাত্রীদের দাবী বাস টার্মিনাল এলাকা রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত রাখা হোক এবং বাস শ্রমিক বা মালিক নয় এমন নেতাদের বাস টার্মিনাল থেকে দূরে রাখার দাবী করেন তারা।

শনিবার বেলা ১২টার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান যাত্রী, শ্রমিক ও পুলিশ প্রশাসন।

এ সময় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদারীপুরগামী একটি বাস যাত্রী নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা দিয়ে যাচ্ছিল। ওইসময় একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড়িয়ে থাকলে সাইড নেওয়ার জন্য বাসের চালক হর্ণ বাজায়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম বাবাই নামের এক নেতা ও তার সহকারী বাসের চালককে মারধর করে। আর তাকে বাঁচাতে আরেকজন বাস শ্রমিক এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

এ সময় শ্রমিকদের একজন জানান, বাসচালক শাকিল ও সৌরভকে মারধর করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা বিক্ষোভ করে এবং হামলাকারীদের আটক করে মারধরের চেষ্টাও করা হয়।

প্রত্যক্ষদর্শী একজন যাত্রী জানান, শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে টার্মিনালের সামনের বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পাশাপাশি টার্মিনাল এলাকায় থাকা বেশকিছু ব্যানার পোস্টার ভাংচুর করে। পরবর্তীতে দীর্ঘ আলোচনা শেষে সমঝোতার আশ্বাসে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিত স্বাভাবিক হলেও সন্ধ্যার পর তা পুনরায় অশান্ত ও রণক্ষেত্রে পরিনত হয়।

এ বিষয়ে বরিশাল জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী কবির সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে ঘটনা সমাধান করে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এ সময় আবার বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়। এ কারণে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি বলে জানান তিনি।

এর আগে দুপুরের ঘটনায় আহতরা জানান, যে বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েয়েছেন, তারা বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি কাজী কবিরের ঘনিষ্টজন। কবিরের লোকজন কিছুদিন ধরেই নথুল্লাবাদ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম ফকির সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনিসহ নেতাকর্মীরা টার্মিনালের ভেতরে অফিস কক্ষে ছিলেন। চালকের ওপর হামলার খবর শুনে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে আসেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

তিনি বলেন, কি ঘটনায় হামলা তা আমি জানি না, তবে বহিরাগতরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে কেউ টার্মিনালের ভেতরে বহিরাগতদের নিয়ে আসতে পারবে না এবং কোনো প্রশ্রয়ও দিতে পারবেন না। আর এর ব্যতয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রমিকের গায়ে কেউ হাত দিতে পারবেন না, দোষ করলে আমাদের বলবেন আমরা ব্যবস্থা নেবো।

এ ঘটনা শান্ত হতে না হতেই সন্ধ্যার কিছু পরে অতর্কিত হামলা ভাংচুর শুরু হয় নথুল্লাবাদ এলাকায়। পুলিশের সামনেই ভাংচুর ও মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন।

যদিও তারা স্বীকার করেন যে, নথুল্লাবাদ টার্মিনাল কেন্দ্রীক পরিবহন সেক্টরের শ্রমিক নেতাদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। যাদের মধ্যে থাকা বিরোধের সূত্র ধরেই টার্মিনালের ভেতরে ও বাইরে একের পর এক অপ্রীতিকর ঘটনা, সংঘর্ষ, মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছ। তবে এই ঘটনা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পুলিশ প্রশাসন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফারুক হোসেন সাংবাদিকদের জানান, নথুল্লাবাদে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে অনেকদিন ধরে সমস্যা আছে। পাল্টাপাল্টি কমিটি থাকলেও উভয় কমিটিরই টার্মিনাল এলাকায় বর্তমানে সেবামূলক কোনো কার্যক্রম নেই। এখানে শ্রমিক ইউনিয়নের যে অফিস ছিল সেটি মে দিবস উপলক্ষে একপক্ষ খুলে দেয়। এতে অন্য পক্ষের ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এর আগেও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় টার্মিনালের ভেতরে দুই পক্ষের মারামারি হয়। একপর্যায়ে তারা সড়কে এসে অবরোধ করে।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইপক্ষের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে শ্রমিকদের অভ্যন্তরীণ ঘটনাকে উসকানি দিয়ে তৃতীয় পক্ষ সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন জেলা বাস মালিক গ্রুপের নেতারা। আর পুরো ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাস মালিক গ্রুপের বর্তমান মেয়র অনুযায়ী সভাপতি অসীম দেওয়ান। তিনি জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 




পটুয়াখালীতে ৩৭০৫ পিস ইয়াবাসহ আটক ৪

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ৩৭০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মে) বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার হোটেল ছোয়া আবাসিক ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আলমগীর হোসেন (৪৩), মো. সবুজ আকন (২৫), মো. মহসীন হাং (৫০), সজল চন্দ্র চ্যাটার্জি (৩০)।
মো.আলমগীর হোসেন ও সজল বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। এছাড়া সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ও মহসিন হাং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন : কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমানকে সঙ্গে নিয়ে এসআই দিপায়ন বড়াল, গোলাম সরোয়ার, শিপন শেখের নেতৃত্বে পটুয়াখালী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন ছোয়া হোটেলে অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে ছোয়া হোটেলের ৬ষ্ঠ তলায় আলমগীর হোসেনের ভাড়া বাসা থেকে ৩৭০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। আসামিদের নামে মামলা রুজু প্রক্রিয়াধীন।




কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় উফসি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুবর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে বাজুসের মতবিনিময় সভা পটুয়াখালী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষক কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




পটুয়াখালীতে বাজুসের মতবিনিময় সভা পটুয়াখালী

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পটুয়াখালী জেলা শাখার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

শনিবার (৪ মে) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে বাজুস জেলা কমিটি এ সভার আয়োজন করে।

সংগঠনটির জেলা সভাপতি বিপুল কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।

আরো পড়ুন : জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল, উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য সচিব পবিত্র চন্দ্র ঘোষ।

এ সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি তারা অনলাইনে জুয়েলারি কিনে গ্রাহকদের প্রতারিত হওয়ার বিষয়টি তুলে ধরে এটি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার-২

বরিশাল অফিস :: চলন্ত অটোরিকশা থেকে নামিয়ে ১৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকার।

শনিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফারুক হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ভূক্তভোগী কিশোরী বরিশাল ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিসে (ওসিসি) রয়েছে।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ৩ মে ভূক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর ওই মামলায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দুই যুবকের মধ্যে মোঃ সোহেল (৩৩) ঝালকাঠির রাজাপুর উপজেলার বরাইয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে ও জাকির হোসেন মোল্লা (৩৫) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে।

এজাহারের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছেন, মেয়েটি বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে নগরী থেকে অটোরিকশাযোগে সাপানিয়া এলাকার স্বজনের বাড়িতে যাচ্ছিলো।

সাপানিয়া পোল সংলগ্ন এলাকায় পৌঁছালে অটোরিকশা থামিয়ে অভিযুক্তরা ভূক্তভোগীকে নিয়ে যায়। এরপর কিশোরীকে পার্শ্ববর্তী নির্জন এলাকায় নিয়ে দলগত ধর্ষণ করে। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানায়। তখন পুলিশ দ্ররুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলকে আটক করে। এরপর সোহেলের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে জাকির নামের আরেক যুবককে আটক করা হয়।




বরিশালে গৃহবধুকে পিটিয়ে আহত

বরিশাল অফিস :: বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরধরে নারগিস আক্তার (৪৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে ডান পা ভেঙে দেয়াসহ গুরুত্বর আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দশটার দিকে জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায়।

শনিবার সকালে ওই গ্রামের রফিক আলমের স্ত্রী আহত নারগিস বেগম অভিযোগ করে বলেন, আমার শশুরের দেওয়া দলিলকৃত সাড়ে ছয়শতক জমিতে বসতঘর নির্মান করে বসবাস করে আসছি। ওই জমি ভুলক্রমে স্থানীয় মৃত জয়নালের সরদারের নামে রেকর্ড হয়ে যায়। আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে আবেদন করেছি।

 

এনিয়ে জয়নালের ছেলে তারেক সরদারের সাথে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে জয়নালের ছেলে তারেক সরদার রাতের আধাঁরে তার ৪/৫ জন সহযোগিদের নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমি বাঁধা দিতে গেলে আমাকে পিটিয়ে ডান পা ভেঙে দেয়াসহ গুরুত্বর আহত করা হয়েছে।

তবে অভিযুক্ত তারেক সরদার হামলা ভাঙচুর ও গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ পুরোপুর অস্বীকার করেছেন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম
জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।