বরিশালে দুই উপজেলায় আজ ভোট সকল প্রস্তুতি সম্পূর্ণ

বরিশাল অফিস :: আসন্ন উপজেলা নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা ও জেলার বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২২ জন প্রার্থী নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অংশ গ্রহন করছে।

বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাত পোহালেই আজ বুধবার (৮ ই) মে বরিশাল সদর উপজেলা ও বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহন করেছে জেলা রিটানিং অফিসার,সহকারী রিটানিং অফিসার সহ জেলা নির্বাচন কর্মকর্তা গণ।

এরই ধারাবাহিকতায়  মঙ্গলবার (৭) মে সকাল থেকে বরিশাল সদর উপজেলা কার্যলয় থেকে বরিশাল সদর উপজেলার ভোট গ্রহনের একমাত্র ব্যালট পেপার ছাড়া অন্য সকল ব্যালট বক্স,সিল কালি সহ বিভিন্ন সরঞ্জামদী স্ব স্ব ভোট কেন্দ্রের দায়ীত্বশীল কর্মকর্তা সহ কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে নির্বাচনের লট পেপার বুধবার সকাল ৫টার মধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় থেকে বুঝে নেওয়ার কথা মাইকে
ঘোষনা করেন সংশ্লিষ্ট কর্মকতা গণ।

বরিশাল সদর উপজেলার নির্বাচনে এবার প্রতিদ্বন্ধিতা করছেন বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (ছবি) বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাড, মো. মাহাবুবুর রহমান মধু ও সমাজেসেবক মো.আব্দুল মালেক সহ ৫জন।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ফাইজুল ইসলাম (সজিব), বরিশাল মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক ভাইসচেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ নেতা শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, ও মো.মাহিদুর রহমান (মাহাদ) সহ ৪জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন আওয়ামী লীগ নেত্রী ও শিক্ষিকা নেহার বেগম, একই পরিবারে (জা) মারিয়া আক্তার ও এ্যাড, মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপি সহ ৩ জন।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), রাজিব আহম্মদ তালুকদার সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুর রহমান, মো. শাহবাজ মিঞা, কামরুল হোসেন ও আব্দুস সালাম সহ ৪জন। মহিলা ভাই চেয়ারম্যান পদে ২ জন তহমিনা বেগম ও জাহানারা বেগম।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২৯৯ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৯৫ হাজার ১৩৫ জন নারী ও ১ লাখ ১৬১ জন পুরুষ ভোটার রয়েছেন। ভোট কেন্দ্র ৬৮ ও কেন্দ্র ৩২টি।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১ হাজার ২১১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৯৮৪ জন ও ভোটার নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২২৪ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন। ভোট কেন্দ্র ১১৩ ও ভোট কক্ষ ৬৯৮টি ।




মির্জাগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

পটুয়াখালী প্রতিনিধি :: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও বৈশাখী মেলা উপলক্ষে পটুয়াখালী মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলার পশ্চিম গাবুয়া স্থানীয় যুব সমাজের আয়োজনে এই ঘোড়া দৌড় দেখতে ওই এলাকায় হাজারো মানুষের ঢল নামে।

তিন বারে ঘোড়ার দৌড় প্রতিযোগীতার প্রথম হয়েছেন উপজেলা সদর সুবিদখালী কলেজ রোড এলাকার অলি আহমেদ।

আরো পড়ুন : বাউফল উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা

উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলে মাইকিং যার কারণে দর্শনার্থী সংখ্যা বেড়ে যায়। হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শিশুরা মাঠে জড়ো হতে থাকেন এবং হাজার হাজার দর্শকে কানায় কানায় ভরে যায় মাঠ। এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। তবে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে এখানকার শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের বিনোদনের কোনো কমতি ছিল না। বিভিন্ন এলাকা থেকে নয়টি প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশ নিয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী খান মো: আবু বকর সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো: সেলিম মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




বাউফল উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

আজ (৭ মে) মঙ্গলবার সকাল ১০ টায় বাউফল উপজেলা পরিষদ সভা কক্ষে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন, বাউফল উপজেলা নির্বাচন অফিসার শাহিন শাহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীপন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম প্রার্থীদেরকে আচরণবিধি মেনে -নির্বাচন পরিচালনার আহ্বান জানান। নির্বাচনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কে নির্বাচন কমিশনের সকল নিয়মকানুন মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন।




হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকিয়া (১৮) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন।

মঙ্গলবার তাকিয়ার লাশ বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তার স্বামী মিরাজ।

মৃত তাকিয়া উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ে ও সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের মো. মিরাজ হোসেনের স্ত্রী।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

তাকিয়ার ভাবী ঝুমুর বলেন, বিয়ের পর থেকে তাকিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মিরাজ। যৌতুকের জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতো শ্বশুর ও শাশুড়ি। গত তিন দিন ধরে তাকিয়াকে প্রচুর মারধর করে মিরাজ। বিষয়টি মুঠোফোনে তাকিয়া তার ছোট ভাইকে জানায়। মঙ্গলবার সকালে শ্বশুর বাড়ি থেকে ফোন করে তাকিয়ার অসুস্থতার খবর দেওয়া হয়। বেলা ১১টায় তাকিয়ার মা হনুফা বেগম বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর জোরপূর্বক তার স্বাক্ষর নেয় কয়েকজন যুবক। পরে হনুফা বেগমকে বলা হয় তাকিয়া আত্মহত্যা করেছে। এরপরই তাকিয়ার স্বামী মিরাজ হাসপাতাল থেকে পালিয়ে যায়। মেয়ের মৃত্যুর খবর জেনে মা হনুফা কান্নায় ভেঙে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স বলেন, তাকিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরো পড়ুন : ঢেউয়ে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার কুয়াকাটা

তাকিয়ার মা হনুফা বেগম বলেন, মিরাজ মাদকাসক্ত। সে যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করেছে। আমি বিচার চাই।

অবশ্য মারধর করে হত্যার অভিযোগ অস্বীকার করেন তাকিয়ার শ্বশুর ফজলু গাজী।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।




ঢেউয়ে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঢেউয়ের তোড়ে হারিয়ে অজ্ঞান হয়ে থাকা মিঠুন হালদার নামের এসএসসি পরীক্ষা দেয়া এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতে থাকা জিহাদ নামের এক স্থানীয় যুবক ঢেউয়ের সাথে গড়াগড়ি খেতে দেখে অন্যদের নিয়ে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়।

ওই যুবককে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

প্রাথমিকভাবে চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে তিনি জানায়, গোসলে নেমে ঢেউয়ের তোড়ে হারিয়ে যায় তিনি। তবে তার সাথে কেউ ছিল না।

উদ্ধার হওয়া যুবক জানায়, তার নাম মিঠুন হালদার। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদের আদমকাঠী এলাকার। তিনি ভিমরুলী ডি.এন. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছে। তার বাবার নাম মনেন্দ্র হালদার। তিনি একা কুয়াকাটায় এসেছে তবে তার সাথে মোবাইল কিংবা সাথে কেউ নেই।

আরো পড়ুন : লেবুখালি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ নিয়ে আ’লীগ নেতার বক্তব্যে দুমকীতে তোলপাড়!

ঢেউয়ে ভাসতে দেখা যুবক জিহাদ জানায়, আমি সৈকতে হাঁটাহাঁটি করছিলাম এমন অবস্থায় একটা লোককে দেখতে পাই সমুদ্রের গড়াগড়ি খাচ্ছে। সাথে সাথে আমি স্থানীয় কয়েকজনকে ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম জানান, বেশ কয়েকজন যুবক একজন যুবককে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন লাগিয়ে দেই। পরে তার জ্ঞান ফেরে, এখন তাকে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে রেফার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, কয়েকজন যুবকের ডাকাডাকি শুনে আমরা গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন খোঁজখবর নিচ্ছি।




চলতি বছর পটুয়াখালীতে উৎপাদন হবে প্রায় ২০ কোটি টাকার সূর্যমুখী তেল

পটুয়াখালী প্রতিনিধি :: চলতি বছর পটুয়াখালী সদর উপজেলায় ১১০ হেক্টর জমিতে এবং জেলায় প্রায় ২১০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে ৩১৫০ মেঃটঃ তেল উৎপাদিত হবে এসব সূর্যমুখী থেকে। যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেলবীজ জাতীয় ফসল সূর্যমুখী। অনূকুল আবহাওয়ায় ভাল ফলন পাওয়ায় কৃষক পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে লবনসহিষ্ণু সূর্যমুখীর আবাদ। এক সময় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে চাষ হলেও এখন পটুয়াখালী জেলার বিভিন্ন বিস্তীর্ন ফসলের মাঠে সূর্যমুখীর চাষ হচ্ছে। অনুকুল আবহাওয়া, লবন সহিষ্ণুজাত, সময়মত বপন ও ভাল বাজারমূল্য পাওয়ায় কৃষকদের মাঝে সূর্যমুখী চাষে আগ্রহ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন : জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১১

পল্লী প্রগতি সমিতির কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, পটুয়াখালী সদর উপজেলায় পল্লী প্রগ্রতি সমিতির চলতি বছরে উপ-প্রকল্পের আওতায় ১১০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। সূর্যমুখী বীজ হতে গাদ বিহীন তেল উৎপাদন করার লক্ষ্যে উপ-প্রকল্পের আওত্তায় ২জন উদ্যোক্তাকে আধুনিক কোল্ড প্রেস মেশিন প্রদান করা হয়েছে যাতে সূর্যমুখী তেল সহজেই বাজারজাত করা যায় এবং ভোক্তারা যেন নিরাপদ ভোজ্য তেল খেতে পারে।

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সূর্যমুখী চাষে প্রশিক্ষণসহ উন্নত বীজ, চাষ উপকরণ দিয়ে কৃষকদের উদ্ভুদ্ধ করছে কৃষি বিভাগ।




স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন

পটুয়াখালী প্রতিনিধি :: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১১

পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।




জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১১

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (০৫ মে) রাত ১০টায় উপজেলার কুয়াকাটার তুলাতুলি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি চারজন গুরুতর জখম হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংদের সঙ্গে তুলাতলী এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ আকন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার ওই এলাকায় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হন।

আরো পড়ুন : পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের আত্মহত্যা

আহতরা হলেন- মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭), হ্যাপি বেগম (৪০)। আর গুরুতর জখম নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫), সালমান (২৩)।

এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া জিজ্ঞাসাবাদ করতে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।




ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে




পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী দশমিনায় মো: আনোয়ার হোসেন (৪০) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য আত্মহত্যা করেছেন।

আজ রোববার তিনি নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য উপজেলার আলীপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুর রব ঢালির ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর মো: আনোয়ার হোসেন বগুড়া ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন। এ সময় তিনি এলাকায় ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হলে পাওনাদারদের কারণে ঢাকায় চলে আসেন। ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন।

আজ তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে এলাকার লোকজন এসে বাথরুমের দরজা ভেঙে দেখে মরদেহ ঝুলছে। খবর পেয়ে দশমিনা থানার পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

আরো পড়ুন : স্বামী কারাগারে, ঘরে আত্মহত্যা স্ত্রীর

তাঁর স্ত্রী মোছা. সাহিমা বলেন, ‘আমার স্বামী (আনোয়ার হোসেন) চাকরি থেকে অবসরে আসার পর ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় ঢাকায় চলে যান। তিন মাস ঢাকায় থাকেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আসেন। শনিবার রাতে লোকজন এসে টাকার জন্য কথা শোনায়। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।’

সাহিমা আরো বলেন, ‘সকালে আমি বাইরে যাই, পরে এসে না দেখে খোঁজ করি। দেখি বাসার সব রুম আটকানো, লোকজন ডেকে দরজা ভেঙে দেখি বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক সুরতহাল পর্যালোচনায় এটি আত্মহত্যা। একটি অপমৃত্যু মামলা রুজু হবে। অপমৃত্যু মামলা তদন্ত করব। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।’