কলাপাড়ায় মামার বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় মামার বাসা থেকে হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা।

নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা কলাপাড়া উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন : বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার ভাইরাল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে বিয়ে হয় মালিহার। দাম্পত্যজীবনেও লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে কলাপাড়া পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থেকে ক্লাস করতেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর ঘরের দরজা বন্ধ ছিল। এতে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করেন স্বজনেরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশ লাশ উদ্ধার করে।




বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার ভাইরাল

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতার বাসার গেইটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার সাঁটিয়ে আলোচনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।

বিষয়টা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা করছে সব শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই গেটের ছবি ভাইরাল হয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রী চলে যাওয়ায় ফাঁস নিলেন স্বামী

বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলিন জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার দল বিএনপি সরকারের পাতানো নির্বাচনের ভোট বর্জন করেছে। কিন্তু এখানে উপজেলা নির্বাচন উপলক্ষে নিয়মিত বাসায় প্রার্থীদের সমর্থকরা ভিড় জমাচ্ছে। তাই আমি এই পন্থা অবলম্বন করেছি। বিএনপি নীতিগতভাবে এই সরকারের আমলে সব নির্বাচন বর্জন করেছে। এটা আমার প্রতিবাদের মাধ্যম। খুব দ্রুতই এই সরকারের পতন ঘটানোর জন্য বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বাউফল উপজেলার এই বিএনপি নেতা।

পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবার তিনধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাউফল উপজেলায় ২য় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।




পটুয়াখালীতে স্ত্রী চলে যাওয়ায় ফাঁস নিলেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পন্ডিত (৩০) নামের এক যুবক।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার সকালে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল নিয়ে আসলে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

আরো পড়ুন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে কর্মশালা

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্য নিয়ে ৯ মে হইতে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস (এনএনএস) এর আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছ রোপণ

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা. সোহেল হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিন, সুবিদখালী সরকারি র,ই, (পাইলট) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ জলিল ও আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদল হোসেন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আরো পড়ুন : পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

কর্মশালায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন করা, সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।




পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছ রোপণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ।

আরো পড়ুন : দুমকী নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক গাজী সবুজ আহম্মেদ, প্রভাষক এনামুল হক, সহকারী অধ্যাপক ইদ্রিস বেপারী, সাইদুল আলম, কাজী দেলোয়ার হোসেন, প্রভাষক সানজিদা ইসলাম, নাজমুন্নাহার লাভলী, জহিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান, বসুন্ধরা শুভসংঘ মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য মেহজাবিন ঐশী প্রমুখ।

আরো পড়ুন : পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ বলেন, দেশের পরিবেশ আরো সুন্দর, সবুজ ও উন্নত হয়—সে জন্য বৃক্ষ রোপণ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।




পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

পটুয়াখালী প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪’র ৩য় ধাপে ২৯শে মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলায় যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন– বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে মো. আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মো. শহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আনিচুর রহমান, মো. সালাউদ্দিন হীরা, ও মো. কামরুল ইসলাম।

আরো পড়ুন : ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হয় লাশ, গ্রেপ্তার যুবক

মহিলা ভাইস চেয়ারম্যান পদে– বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসা. নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসা. ফৌজিয়া ইয়াসমিন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গণসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন।




কৃত্রিম হাত তৈরি করলো বরিশালের ক্ষুদে বিজ্ঞানী প্রীতম

বরিশাল অফিস :: চিকিৎসা বিজ্ঞানে সাফল্য অর্জনে রোবটিক আর্ম বা মানব দেহে সংযোজনের জন্য কৃত্রিম হাত তৈরি করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল। প্রীতম পাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এ প্রথম স্থান দখলে রেখেছে। এর আগে প্রীতম পাল উপজেলা পর্যায়ের ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায়ও প্রথম স্থান দখল করেছিল।

বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে ৫ মে অশ্বিনী কুমার টাইন হলে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত এর হাত থেকে প্রথমস্থানের পুরস্কার গ্রহণ করে প্রীতম পাল।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রীতম আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের বাসিন্দা ও রাজিহার ইউপি সচিব গৌতম পাল ও গৃহীনি কাজলী পাল এর বড় সন্তান। প্রীতম গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী।

চলতি বছরের ২৯ জানুয়ারি বরিশাল সদর উপজেলায় অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় রোবটিক আর্ম বা মানব দেহের জন্য কৃত্রিম হাত তৈরি করে তা প্রদর্শন করে বিজ্ঞান অলিম্পিয়াড বিভাগে প্রথম স্থান অধিকার করেছে প্রীতম। প্রীতমের এই সাফল্যের জন্য বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার এর স্বাক্ষরিত সনদপত্র তার হাতে তুলে দিয়েছিলেন অতিথিরা।

ক্ষুদে বিজ্ঞানী প্রীতম বলেন, একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একটি ভিডিও ক্লিপে দেখতে পায় যে, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে একটি হাত হারিয়েছেন একজন সৈনিক। ওই সৈনিক একদিন ফিরলেন নিজের স্বজনদের কাছে বাড়িতে। বাড়ি ফেরার আগে অপেক্ষায় স্ত্রী ও শিশু সন্তানেরা। দীর্ঘ দিন পরে বাবা বাড়ি আসছে তাই অধীর আগ্রহে তার অপেক্ষা করে পথ চেয়ে বসে আছে সন্তানেরা। কলিং বেল চাপতেই সন্তানেরা দরজা খুলে দিল। বাবা দাড়িয়ে রয়েছেন দরজার সামনে। সন্তানেরা অপেক্ষ করছে বাবা তাদের জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে আদর করবে। আবার সন্তানদের ভাবনা এলো বাবা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানাতে একটি হাত হয়তো তার পিছনে রেখেছে সাপ্ররাইজ দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটলো না।

কিন্তু হতভাগ্য বাবা এর কোনটাই যখন করলেন না; তখন সন্তানেরা দেখতে পেল যে তাদের বাবার একটি হাতই নেই। কাটা গেছে। হৃদয় বিদারক দৃশ্যর এমন একটি ভিডিও চিত্র দেখে এমন হতভাগ্য বাবাদের কৃত্রিম হাত তৈরির স্বপ্ন দেখতে শুরু করে তাদের জন্য কিছু করার। স্বপ্ন দেখা থেকে মানব কল্যাণে সেই স্বপ্ন বাস্তবায়নে একাগ্র চিত্তে মনোযোগী হলো ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল। অধ্যাবসায়রে কারণে প্রীতমের সেই স্বপ্ন বাস্তবে ডানা মেলেছে।

প্রীতম আরও জানায়, হোস্টেলে থেকে তার বাবার কাছ থেকে আনা পড়া লেখার খরচ থেকে কিছু অর্থর সঞ্চয় করে প্রথমে এই উদ্ভাবনী কাজে মনোযোগ দেয় সে। পর্যায়ক্রমে উদ্ভাবনী বিষয়টি তার সহপাঠী ও বাবাও জানতে পারে। বাবা তাকে উৎসাহিত করায় মাঝেমধ্যে বাবার কাছ থেকেও চেয়ে নিত অর্থ। নিজের সঞ্চয় ও পরিবারের কাছ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় শুরু করে এই রোবটিক আর্ম এর পিছনে। নিরলস পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে প্রীতমের দেখা স্বপ্ন বাস্তবে ধরা দেয় তার মানব কল্যাণের উদ্ভাবনীতে।

শিক্ষার্থী প্রীতম জানায়, বিভিন্ন দূর্ঘটনায় সারাদেশসহ সারা বিশ্বে অনেক লোকদের তাদের হাত হারাতে হয়। বেঁচে থাকার জন্য বাকী জীবন তারা কর্মহীন হয়ে পরে। গলগ্রহ হতে হয় অন্যর উপর। এমন মানুষের জন্যই তার আবিস্কৃত রোবটিক আর্ম বা কৃত্তিম হাত মানবদেহে সংযোজন করা যেতে পারে। মানবদেহে এই কৃত্তিম হাত সংযোজন করলে যেখানে মানুষের হাত পৌঁছানো সম্ভব নয় এমন ভারী যান্ত্রিক স্থানেও এই কৃত্তিম হাত অনায়াসে কাজ করতে পারবে। স্বাভাবিক ভাবেই এই হাত দুই থেকে ছয় কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। হেভিওয়েট হাত হিসেবে এর স্থায়ীত্বও অনেক বেশি।

দেশের চিকিৎসা বিজ্ঞানে অনেক ধন্যাঢ্য ব্যক্তিরা বিদেশ থেকে ৫ থেকে ২০ লাখ টাকা খরচ করে কৃত্তিম হাত আমদানী করে তার সংযোজন করে আসছেন। তবে ক্ষুদে বিজ্ঞানী প্রীতমের উদ্ভাবিত কৃত্তিম হাত তৈরীতে খরচ হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন তথা মানব দেহে কৃত্তিম হাত সংযোজনের মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য কৃত্তিম হাত বা রোবটিক আর্ম এর যুযোপযোগী উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যৈ বাজারজাত করতে সরকারী ও বেসরকারী পৃষ্টপোষকতার জন্য তাঁর উদ্ভাবন নিয়ে আরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ক্ষুদে বিজ্ঞানী প্রীতম।

প্রীতমের বাবা ইউপি সচিব গৌতম পাল জানান, তার ছেলের উদ্ভাবন নিয়ে তিনি আনন্দিত। মানব কল্যানে কাজ করায় ছেলের আর্থিক চাহিদা পুরণ করে আসছেন তিনি। পৃষ্টপোষকতার মাধ্যমে স্কলারশীপ নিয়ে পড়াশুনা আগ্রহর পাশাপাশি প্রীতম তার উদ্ভাবনীতে আরও সাফল্য পাবে বলেও আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা প্রার্থনা করেন তিনি।




বাকেরগঞ্জে রাজিব-সাইফুর-জাহানারা নির্বাচিত

বরিশাল অফিস :: বাকেরগঞ্জ উপজেলায় চেয়াম্যান নির্বাচিত হয়েছেন রাজিব আহম্মেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. সাইফুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছে।

উপজেলার ২৪ দশমিক ৬ ভাগ ভোট দিয়েছে। চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজিব আহম্মেদ তালুকদার পেয়েছেন ৩৭ হাজার ৫৪৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পান ৩৫ হাজার ১৫৪ ভোট। এ উপজেলায় কামরুল ইসলাম খান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ও ফিরোজ আলম খান দোয়াত কলম প্রতীক নিয়ে পান এক হাজার ৫১ ভোট।

 




বরিশাল সদর উপজেলায় মালেক-জসিম-হেপি নির্বাচিত

বরিশাল অফিস :: সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় এ ভোট হয়। রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পড়েছে।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিমউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।




দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও স্কুল বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল বির্তক অনুষ্ঠানে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।

বির্তকের বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ.এম শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম প্রমুখ।

আরো পড়ুন : শখের বসে কোয়েল পালনে সফল নাহিদ

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার অয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান সুপন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.ফারুক হোসেন, সদস্য মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. আবু হোসেন মিরন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মু.আবদুল জলিল তালুকদার।