বানারীপাড়ায় হেভিওয়েট তিন প্রার্থী

বরিশাল অফিস :: আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন একই কমিটির নেতৃত্বস্থানীয় তিনজন হেভিওয়েট প্রার্থী।

তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু।

দিন-রাত একাকার করে প্রার্থী ও তাদের সমর্থকরা চষে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল। চেয়ারম্যান পদে হেভিওয়েটের তিন প্রার্থীর প্রচারনাই এখন তুঙ্গে। তিনজন প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী ওয়ার্ড কমিটি ও সেন্টার কমিটি গঠণ প্রক্রিয়া প্রায় শেষের পথে বলেও জানিয়েছেন ওই তিন চেয়ারম্যান প্রার্থী।

তবে নির্বাচনের দিনযতোই ঘনিয়ে আসছে, সুষ্ঠু ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা বাড়ছে। কারণ একই দলের একই কমিটির তিনজন হেভিওয়েট প্রার্থী হওয়ায় যেকোন সময় বড়ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।

 




বরিশাল জেলার উপজেলা নির্বাচন বৃষ্টিও থামাতে পারছেনা প্রার্থীদের

বরিশাল অফিস :: গত কয়েকদিনের বৈরি আবহাওয়ায় কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারের বৃষ্টি থামাতে পারছেনা বরিশাল জেলার মুলাদী, বাবুগঞ্জ, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও তাদের সমর্থকদের।

সদ্য সমাপ্ত প্রথমধাপের নির্বাচনের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও নির্বাচন কমিশনের স্বচ্ছতায় অনেকটা স্বস্তি ফিরেছে অধিকাংশ প্রার্থীদের মাঝে। তবে এরমধ্যে কয়েকটি উপজেলার কতিপয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রভাব বিস্তারসহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একাধিক অভিযোগও উঠেছে। পাশাপাশি রয়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ।

বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের নির্বাচনে নদীবেষ্টিত মুলাদী উপজেলা পরিষদের দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের ক্লিনইমেজের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু ও তার সমর্থকরা প্রচার-প্রচারনার পাশাপাশি দিন-রাত একাকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। দোয়াত-কলম মার্কার সমর্থনে প্রায় শতাধিক টিম পুরো উপজেলাজুড়ে গণসংযোগ, প্রচার-প্রচারনা ও উঠান বৈঠকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরু অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, তারপক্ষে গণজোয়ার দেখে প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, আমরা এবার পরিবর্তনের পক্ষে একজোট হয়ে মাঠে নেমেছি। সুষ্ঠভাবে ভোট দিতে পারলে দোয়াত-কলম মার্কা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে। তারা আরও বলেন, নদীবেষ্টিত উপজেলা হওয়ায় মুলাদীর জনবিচ্ছিন্ন অনেক ইউনিয়নে বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা একজন প্রার্থীর পক্ষালম্বন করে সাধারণ ভোটারদের বিভিন্নধরনের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তাই বহিরাগত ও বিশেষ ওই প্রার্থীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গত কয়েকদিনের বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে প্রচার-প্রচারনা, গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন দোয়াত-কলম মার্কার প্রার্থী জহির উদ্দীন খসরু।

তার প্রতিটি উঠান বৈঠক জনসভায় রূপ নিচ্ছে। ওই উপজেলায় দোয়াত-কলম প্রতীকের সাথে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর আনারস মার্কার প্রতিদ্বন্ধীতা হওয়ার আভাস পাওয়া গেছে।

একইভাবে কয়েকদিনের বৃষ্টিকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর একমাত্র ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী ও তার সমর্থকরা প্রচার-প্রচারনা, গণসংযোগ এবং উঠান বৈঠক অব্যাহত রেখে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

বৃষ্টিকে উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারজানা বিনতে ওহাব ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌরিন আক্তার আশা আহম্মেদ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য ছুটে চলেছেন। জেলার অন্যান্য উপজেলার প্রার্থীরাও তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।

 




বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ নিহত

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার ( ১৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান।

নিহত ২০ বছর বয়সী জসিম হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিদর্শক লোকমান বলেন,নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহের একটি বাস অপর একটি গাড়িকে পাশ কাটানোর সময় পথচারী জসিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর বাসটি বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।




দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পটুয়াখালী প্রতিনিধি :: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে পটুয়াখালীর দুমকির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুমকিতে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ১৩ মে (সোমবার) দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার। দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান মিজান (আনারস), হারুন- অর- রশীদ হাওলাদার (মোটর সাইকেল), মোঃ শাহজাহান শিকদার(দোয়াত কলম), মোহাম্মদ রুহুল আমিন(ঘোড়া), কাওসার আমিন হাওলাদার( কাপ পিরিচ) ।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল (টিউবওয়েল), মোহাম্মদ আবদুর রশিদ (বই), মোঃ রেজাউল হক রাজন (চশমা)ও মোঃ মিজানুর রহমান (তালা ) প্রতীক পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন (হাঁস), মোসা: শিরিন আক্তার (ফুটবল ) ও রেজোয়ানা হিমেল (কলস) প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য আগামী ২৯ মে দুমকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তাঁর প্রত্যাশিত আনারস প্রতীক পান।

সোমবার (১৩ মে) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর মধ্যে মাওলানা রুহুল আমিন ঘোড়া, হারুন অর রশীদ হাওলাদার মোটরসাইকেল, শাহজাহান শিকদার দোয়াতকলম ও মাল্টা কাওসার কাপপিরিস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছিলেন, তৃতীয় ধাপে চেয়াম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন; মোট ১৫৮৮ জন প্রার্থী মোনয়নপত্র দাখিল করেছেন।




নিয়োগ দিচ্ছে র‌্যাংগস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন ভ্রমণ ভাতা




পটুয়াখালীর ডিসিকে হাইকোর্টে তলব

পটুয়াখালী প্রতিনিধি :: আদালত অবমাননার অভিযোগে পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. নূর কুতুবুল আলমকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৭ মে তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রবিবার (১২ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট পীরজাদা সৈয়দ আবু হানিফা ইবনে জামাল মো. আলম।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এম এম জি সারোয়ার (পায়েল)।

আরো পড়ুন : দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাল্টা কাওসারকে শোকজ

পটুয়াখালী সদরের চরজৈনকাঠী মৌজায় (খ) তফসিলভুক্ত ২১.৭৪ একর জমি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর বিচারিক আদালতের রায়ের পর ২১ নভেম্বর ডিক্রিতে স্বাক্ষর করা হয়।

রায় ও ডিক্রির নথিপত্র দিয়ে ভূমি অফিসের সংশ্লিষ্ট দপ্তরের সহকারী ভূমি কর্মকর্তার কাছে যাওয়া হয়।

তবে এই কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের (ডিসি) অনুমোদন ছাড়া জমা খারিজ খতিয়ান খুলতে পারবেন না।

পরে ২০২৩ সালের ৩০ মার্চ পটুয়াখালীর ডিসি বরাবর জমা খারিজ অনুমোদন চেয়ে আবেদন করা হয়। তবে ডিসি সে আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে আবেদন জানানো হয়।

ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০২৩ সালের ৮ নভেম্বর আদেশ দেন। হাইকোর্টের আদেশ অনুসারে ডিসিকে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হয় এবং রুলও জারি করা হয়।

তবে সে আবেদন নিষ্পত্তির বিষয়ে গড়িমসি করলে প্রীতম মুখার্জী ও অন্যরা হাইকোর্টে পৃথক আরেকটি আবেদন জানান।

২০২৩ সালের ৬ ডিসেম্বর হাইকোর্ট তার আদেশে ডিসিকে আবেদন নিষ্পত্তির জন্য পুনরায় আদেশ দেন এবং ৬০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হয়। পাশাপাশি রুলও জারি করেন আদালত।

আরো পড়ুন : বাউফলে বিদ্যুতস্পৃষ্টে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী গত ৮ মে জেলা প্রশাসককে আদেশের বিষয়টি অবগত করেন। তবে জেলা প্রশাসক বলেন, পরে আবেদন নিষ্পত্তি করা হবে।

এরপরও আদেশ প্রতিপালন না করে গড়িমসি করায় ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে ডিসিকে তলব করলেন হাইকোর্ট।




বাউফলে বিদ্যুতস্পৃষ্টে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ভবনের ছাদে রোববার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং দাসপাড়া গ্রামের তাজউদ্দিন মৃধার ছেলে। তার মৃত্যুতে সহপাঠী ও পরিবারের শোকের ছায়া নেমে আসে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলে আসার পর বিল্লাল বেলা ১১টায় ছাদে ওঠে। এ সময় বৃষ্টি থাকায় ছাদের উপর দিয়ে টানা বৈদ্যুতিক তারে অসাবধানতায় স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হইয়ে পড়ে বিল্লাল। তাৎক্ষণিকভাবে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন : দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাল্টা কাওসারকে শোকজ

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার নুরজাহান বেগম জানান, বিল্লালকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসে। তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। বিল্লালের মুখে বার্নের দাগ ছিল বলেও জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।




দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাল্টা কাওসারকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি :: আচরণবিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদারকে শোকজ করেছেন নির্বাচন কমিশন।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার শনিবার শোকজের কথা নিশ্চিত করে জানান ৭ তারিখ কাওসার আমিনকে লোকজ করা হয়েছে।

আরো পড়ুন : রাজস্ব আয় বৃদ্ধি হলেই রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধি হবে – পটুয়াখালী জেলা প্রশাসক

দীর্ঘদিন মাল্টা থাকায় মাল্টা কাওসার নামে পরিচিত এই প্রার্থী এবারে দুমকী উপজেলা নির্বাচনে পেশি শক্তি ও অর্থ খরচ করে আলোচনা -সমালোচনার জন্ম দিয়েছেন।

এর আগে দুমকী থেকে চরগরবদী ফেরীঘাট পর্যন্ত মাল্টা কাওসারের অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেংগে দেয় উপজেলা প্রশাসন।




বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.১৩ শতাংশ

বরিশাল অফিস :: চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন।

রোববার (১২মে) দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন।

এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

আর বহিষ্কার হয়েছে ৫১ জন। তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে।

এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।