পৌরসভার উপ-নির্বাচন ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা

বরিশাল অফিস :: জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি

মাসুম সরদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা পাল্টা হামলা চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খানকে পিটিয়ে আহত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাসেমাবাদ হাই মার্কেট থেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এসময় কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খান ও মিদুল সরদারের নেতৃত্বে মোবাইল ফোন মার্কার বহিরাগত সমর্থক রাসেল রাঢ়ী, রাজিব রাঢ়ীসহ ১০/১২ জনে নারিকেল গাছ মার্কার সমর্থক মাসুমকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনা ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা সকাল থেকে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। জয়নালের সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এ হুমকি দিচ্ছে। তারা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পৌর কাউন্সিলর লিটন বেপারী ও তার দুইভাইকে মারধর এবং সাবেক কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়াকে শারিরিকভাবে লাঞ্ছিত করেছে।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। এ পৌরসভার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ১০৬টি ভোট কক্ষে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ভোটগ্রহণের শুরু থেকে শেষপর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।




আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ৮ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো মাথার অংশে আঘাতের চিহ্নসহ শরীরের বেশ কিছু স্থানে চামড়া উঠানো।

মঙ্গলবার বিকালে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় জুয়েল রানা নামের এক যুবক।

তিনি জানান, বিকালে সৈকত থেকে পূর্বদিকে ঝাউবনের দিকে যাওয়ার পথে ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে ডলফিন রক্ষা কমিটিকে অবহিত করি। তবে এই ডলফিনটি মারা যাওয়া অন্যগুলোর চেয়ে অনেকটা তাজা ছিল। দেখে মনে হচ্ছিল এটির মৃত্যু অল্প সময় হয়েছে।

উপকূল কুয়াকাটায় ডলফিন রক্ষা কমিটি সূত্র জানায়, চলতি বছরে জীবিত দুটি এবং মৃত ৮টি ডলফিনের দেখা মিলেছে। এর আগের বছর মোট ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে।

আরো পড়ুন : মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর -আত্মহত্যার হুমকি

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের নিকটে ও নদী মোহনাতে এবং নদীতে এদের বিচ্ছিন্নভাবে দেখা যায়। খবর পাওয়ার সাথে সাথে পরিদর্শন শেষে বনবিভাগ ও ব্লু-গার্ডের সদস্যদের খবর দিচ্ছি। আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও ডলফিন মারা যাওয়ার কারণ নিশ্চিত হতে পারছি না। যে পরিমাণে ডলফিন আসছে তা সমুদ্র ও পরিবেশের জন্য অদূর ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াবে। কুয়াকাটায় যদি এই পরিমাণ মৃত ডলফিন ভেসে আসে তবে উপকূলজুড়ে যেখানে লোক সমাগম নেই সে-সব স্থানের অবস্থা কেমন সেই তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খুবই উদ্বেগজনক।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান (ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২) বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ জীবিত ও মৃত ডলফিন আসছে তাতে মনে হচ্ছে সমুদ্র তার আগের পরিবেশ হারাচ্ছে। আমরা এদের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। এভাবে চলতে থাকলে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, যা আমাদের জন্য মোটেও কল্যাণকর নয়।

পটুয়াখালী বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে আমাদের বনবিভাগের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।




বরিশালে টাকা লেনদেনের অভিযোগে তিন নির্বাচন কর্মকর্তা আটক

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে টাকা লেনদেনের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

এদিকে, নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকির মধ্যদিয়ে বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হচ্ছে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত,বরিশাল গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।




পটুয়াখালীতে জিংক সমৃদ্ধ ধান-চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি উপ-পরিচালকের সম্মেলন কক্ষে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর সহায়তায় জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজিত বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বায়োফর্টিফাইড ধান-চাল সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব ধান ও মসুর ডাল উৎপাদন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন গেইন এর প্রজেক্ট ম্যানেজার আহমেদ শিহাব জামান।

আরো পড়ুন : ২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম নুরুল আখতার নিলয়, মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান, ব্রি- বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এইচ এম রেজাউল করিম, গলাচিপা উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আল মামুন, এসডিএ নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, কারিগরি পরিদর্শক মো. নাঈম হোসেন, কৃষক সুমন চন্দ্র মিস্ত্রী, কৃষানি মাকসুদা প্রমুখ।

কর্মশালায় জেলা খাদ্য ও কৃষি বিভাগের উপজেলা সমূহের কর্মকর্তা, কৃষক, কৃষানি, মিলারসহ বিভিন্ন শ্রেনী পেশার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।




কলাপাড়ায় পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ পক্ষিয়াপাড়া গ্রামের শিমুল হাওলাদারের ছেলে।

আরো পড়ুন : দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।




দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ভবনের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার মাধবখালি ইউনিয়নের মাধবখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম মো. শাহ আলম সরদার (৬৮)। তিনি মাধবখালী গ্রামের মৃত্যু ওয়ারেচ আলী সরদারের ছেলে।

মাধবখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম সরদারের ঘরের সামনে তাঁর প্রতিবেশী লিটন সিকদার এক মাস আগে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে কাউকে না বলে শাহ আলম সরদার ওই ভবনের দেয়ালে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উমর ফারুক জাবির তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

আরো পড়ুন : তেঁতুলিয়া নদীর ভাঙনকবলে দেশের বৃহৎ বীজবর্ধন খামার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. উমর ফারুক জাবির বলেন, শাহ আলম সরদারকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




তেঁতুলিয়া নদীর ভাঙনকবলে দেশের বৃহৎ বীজবর্ধন খামার

পটুয়াখালী প্রতিনিধি :; স্থাপনের পূর্ব থেকেই তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার প্রকল্প। বালাম ধানের জন্য বিখ্যাত বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবাঁশবাড়িয়ায় উদ্বোধন করেন এই মেগা প্রকল্প।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা গেছে, প্রাথমিক ২৫০ কোটি টাকা ব্যয়ে বীজবর্ধন খামার স্থাপনে চর-বাঁশবাড়িয়া, চরসাইমুন ও চরবোথামের ১ হাজার ৪৪ দশমিক ৩৬ একর জমি অধিগ্রহণ করে। সুগন্ধি কালিজিরা আর বাঁশফুল বালাম প্রজাতির ধানবীজসহ স্থানীয় জাতের ডাল ও তৈলবীজ উৎপাদন করে কৃষকের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করে সরকার। ওই খামারকে ঘিরে কৃষক এবং বিএডিসি স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সেই স্বপ্ন চুরমার করে দিচ্ছে রাক্ষুসে তেঁতুলিয়া নদী। খামার প্রকল্পে বীজ উৎপাদনে আসার আগে নদীগর্ভে বিলীন হয়ে যায় ২৬ একর জমি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় এক’শ ৩০ একর জমি হারিয়ে যায় প্রকল্প এলাকা থেকে।
পর্যায়ক্রমে সেখানে নির্মাণ করা হয় বীজ সংরক্ষণের গুদামঘর এবং প্রকল্পে কর্মরতদের জন্য বহুতল বিশিষ্ট কার্যালয় ভবন। কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ব্যবস্থাপনাও রাখা হয়েছে। ইতিমধ্যেই জমি চাষ করে বীজ উৎপাদন এবং পরিবহনের জন্য শত শত কোটি টাকার বিভিন্ন সামগ্রী কেনা হয়েছে। কিন্তু তেঁতুলিয়ার ভাঙনে সবই বিলীন হয়েছে। ২০১৫ সালের শেষের দিকে প্রধানমন্ত্রীর অস্থায়ী বিশ্রামাগারের দ্বিতল ভবনটি নদী ভাঙনের কবলে পড়ে।

তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনের আড়ালে পরিচালক মিজানুর রহমান ভূমি উন্নয়ন, বালু ভরাট, বেড়িবাঁধ নির্মাণ ও নদী খনন নামক একই কাজ ভিন্ন ভিন্ন নামে দেখিয়ে ৩৪কোটি টাকাসহ নদীতে ব্লক নির্মাণ না করে অর্থ লোপাটের ঘটনায় তার কর্ম স্থগিতাদেশ দেন বিএডিসি চেয়ারম্যান।

স্থানীয় কৃষক মনির হোসেন হাওলাদার জানায়, যেহেতু ভাঙনকবলিত নদীর পাড়ে প্রকল্পটি গড়া হয়েছে, তাই আগে থেকে ভাঙন রোধে ব্লক দ্বারা বেড়িবাঁধ নির্মাণ করা হলে জমি নদীগর্ভে বিলীন হতো না। পরিকল্পনায় ভুল থাকায় এমনটি হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে বীজ গুদাম ও অফিস ভবন নদীগর্ভে হারিয়ে যাবে।

এ বিষয়ে বীজ বর্ধন খামারের ডিডি শেখ ইকবাল হোসেন বলেন, ২০১৪ সালে ১৮ কোটি টাকা ব্যয়ে ‘নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙন রোধের পরিকল্পনা ভুল ছিল। তার চেয়ে তেঁতুলিয়া নদীর মাঝখানে যে ডুবো চরটি রয়েছে সেটি গভীর করে খনন করলে ভাঙন রোধ করা সম্ভব। এ ছাড়া ব্লক কিংবা আরসিসি শিটের মাধ্যমে বেড়িবাঁধ তৈরি করা হলে ভাঙন রোধ করা সম্ভব।




ছাত্রলীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও মিষ্টি বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে সরকারি জনতা কলেজে সদ্যঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সদ্যঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অস্বীকৃতি জানিয়ে সহ সভাপতি মোঃ আবু সাইদ হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা’র নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করা হয়।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে এ কমিটির সভাপতি সানাউল্লাহ হিরা ও সাধারণ সম্পাদক মোঃ মঈন সিকদারের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করে।

এ কমিটিকে সাধুবাদ জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহ জাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খান, দুমকী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সহিদুল আলম হাওলাদার, সাধারন সম্পাদক রাকিব হোসেন মৃধা প্রমুখ।

আরো পড়ুন : পটুয়াখালীতে কৃষকের জালে আটকা পড়লো রাসেলস ভাইপার

জানতে চাইলে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ বলেন, স্বঘোষিত পরিষদের কোন ভিত্তি নেই। যেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, গভীর যাচাই বাছাই করে এ কমিটি দেয়া হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে যদি কেউ লিপ্ত হয় তবে সে দায় তাকেই নিতে হবে।

প্রসঙ্গত, গত ১৫ জুন সানাউল্লাহ হিরাকে সভাপতি ও মো: মঈন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১ বছরের জন্য সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ।




পটুয়াখালীতে কৃষকের জালে আটকা পড়লো রাসেলস ভাইপার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে আটকা পড়েছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার সাপ।

সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের নুর হাওলাদার রাড়ির পুকুরে পাতা জালে সাপটি আটকা পড়ে। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা।

কৃষক নুর হাওলাদার জানান, সাপটি আমাদের জালে আটকা পড়লে আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধারের চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটিকে আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে চাইলে তাকে দিয়ে দিবো।

সাপটি দেখতে আশা নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ স্বচোখে দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি।

তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া জানান, আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে। তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৫জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করবো।

তিনি আরও জানান, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করছি৷ এছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




পটুয়াখালীতে ৫জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে জীবিত ৫ জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা চেষ্টা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২৪ জুন) সকালে পটুয়াখালী এলজিইডি মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন।

আরো পড়ুন : বসত ঘরে দেখা মিলল রাসেলস ভাইপার – আতঙ্কে গলাচিপাবাসী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জী।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগমকে উত্তরীয় পরিধান করান চেষ্টার সদস্যরা। উপহার হিসেবে তাদেরকে শাড়ি ও গাভী প্রদান করা হয়। এসব উপহার পেয়ে খুশি বীরাঙ্গনাগন।