কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুয়াকাটা যুগান্তর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন যুগান্তর সজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত মুখার্জি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, এনজিও পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

কুরআন খতম শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রুমান ইমতিয়াজ তুষার।




ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে দিনভর

পটুয়াখালী প্রতিনিধি :: সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজে আজ (১৩ জুলাই) সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

তাতে আরো বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা ব্যাহত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ৫ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

বাকি দুই হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হয়েছিল।

এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।
অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে এক হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়।




পটুয়াখালীতে বউ নিয়ে টানাটানি

পটুয়াখালী প্রতিনিধি :: নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য ‘আমার বউ আমার বউ’ বলে টানাটানি করেন লিটন আকন নামের যুবক।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু-একজন ছেলেটিকে বাধা দিচ্ছে এমন দৃশ্য দেখতে ভীড় করে উৎসুক জনতা। অনাকাঙ্খিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী-স্ত্রীর জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাওলাদার বাড়িতে বসে মিমাংসা হলে শুক্রবার (১২ জুলাই) বিকেলে শ্বশুরবাড়ী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন। সামনের দিনে সুন্দর ভাবে একত্রে জীবনযাপনের প্রত্যয় ব্যাক্ত করেন এই দম্পতি।

জানা গেছে, এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি। এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন। মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাতধরে টানাটানি করেন তিনি।




পটুয়াখালী বাস টার্মিনাল ইজারা নিলেও কাজ হচ্ছে না

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পৌর বাস টার্মিনাল থেকে প্রতিবছর ২২ লক্ষ টাকা ইজারা নেয় পটুয়াখালী পৌরসভা। তবে এই ২২ লক্ষ টাকা ইজারা নিলেও কোন কাজ হয় না পৌর বাস টার্মিনালটিতে। নেতারা নির্বাচনের আগে অনেক আশ্বাস দিলেও নির্বাচন শেষ হলে তা ভুলে যায়।

প্রতিদিন পটুয়াখালী থেকে ঢাকা ও অভ্যন্তরীন রুটে প্রায় ৫’শ থেকে ৬’শ বাসে প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। তবে যাত্রীদের জন্য নেই কোন বসার স্থান, নেই কোন পয়ংনিষ্কাশনের ব্যবস্থা।

নদী-নালায় পরিনত হয়েছে এই পৌর বাস টার্মিনালটি এমনটাই বলছিলেন পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মৃধা। পত্র আহ্বান করা হবে সেজন্য আমরা ওখানে বেশি টাকা খরচ করতে পারি না।

সরেজমিনে গিয়ে দেখা যায়- নোংরা পানি, কাঁদা, যাত্রীদের দুর্ভোগ, জলাবদ্ধতা, এরই মাঝে চলছে টিকেট বিকিকিনি ও যাত্রী ওঠা নামা। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে চলে এ কার্যক্রম। ২০০৯ সালে পটুয়াখালী পৌর শহর থেকে সরিয়ে নিয়ে আশা হয় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে।

গত ৫ বছরে পটুয়াখালী পৌর শহরের ব্যপক উন্নয়ন হলেও তার ভিন্ন রুপে ফুটে উঠে পটুয়াখালী পৌর বাস টার্মিনাল।

এই ২০০৯ সালের পর থেকে কোন উন্নয়ন এর ছোঁয়া পায়নি এই পৌর বাস টার্মিনালটি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যেমন বেড়েছে যাত্রী সমাগম তেমনি বেড়েছে বাস। তবে বর্ষা মৌশুম শুরুতেই ময়লার ভাগারে পরিণত হয় এটি।

বাস মালিক সমিতি বলছে, আমরা নিজেদের উদ্যগে যাত্রীদের জন্য আধুনিক টয়লেটের ব্যবস্থা করেছি। টিকিট কাউন্টারের সামনে বালু ফেলে যাত্রী।




পটুয়াখালীতে সালিশে এক কামড়ে আঙুল নিয়ে পলায়ন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশ বৈঠকে বিমল মালাকার ওরফে বিট্রিশ নামে এক যুবক কামড় দিয়ে আঙুল বিচ্চিন্ন করেছেন এক দর্জির। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাউফল পৌর শহরের কুন্ডুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অরুন মালাকার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পৌর শহরের বরিশাল টেইলার্সের মালিক।

জানা গেছে, সম্প্রতি স্ত্রী হত্যার অভিযোগে কারাভোগ করে বের হয়ে আসেন বিট্রিশ। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বৈঠক বসলে অরুন মালাকার বিট্রিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ নিয়ে বিট্রিশ ক্ষিপ্ত হয়ে অরুনের ডান হাতের তর্জনীর মাথা কামড়ে নিয়ে পালিয়ে যান। উপস্থিত লোকজন অরুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘অরুণের আঙুলের মাথা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে মাথাটা সেলাই দিয়ে দিয়েছি। যদি কোনো ইনফেকশন হয় তাহলে উন্নত চিকিসা নিতে হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




ফের ভয়ঙ্কর রূপে করোনা, সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু ১৭০০ মানুষের




বরিশালে মহাসড়কে খুলে দিয়েছে শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রথম ও দ্বিতীয় দিনের মত দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছেন ছাত্র- ছাত্রীরা।

সারাদেশে সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের বাধা না মেনে শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে অবরোধ শুরু করে। সময় পুলিশ পিছু হাঁটলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা গেছে । প্রায় ৫ ঘন্টা অবরোধ শেষে মহাসড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধের শুরুতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। আর পণ্যবাহী গাড়িগুলো ও বাসগাড়ি সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা আরিন ইসলাম ফাহিম বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে তারা। তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে বাধ্য হবে তারা।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি অবরোধ হলেই বরিশাাল-কুয়াকাটার পাশাপাশি বরিশাল-ভোলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়ছেন বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সাধারণ মানুষ। এ ভোগান্তি লাঘবে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী আলাউদ্দিন হাওলাদার বলেন, আজকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধের কথা থাকলেও পুলিশ প্রথমে বাঁধা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বাঁধা দেওয়ার কে? এমন প্রশ্নও তুলেন তিনি পুলিশের বিরুদ্ধে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মিজান হাওলাদার বলেন, আমাদের দাবি যতদিন না পর্যন্ত আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কোন বাঁধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সন্ধ্যা ৬ টায় মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, আজকে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলাম মহাসড়ক অবরোধ না করার জন্য। কিন্তু শিক্ষার্থীরা পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন। তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করেছেন।
তারা প্রায় ৫ ঘন্টা ও মহাসড়ক অবরোধ করে রাখেন। পরবর্তী তারা মহাসড়ক থেকে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 




মোমবাতি প্রোজ্জ্বলন করে বরিশালে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস :: কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩নং ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে মোমবাতি প্রোজ্জ্বলন করে তারা। এ সময় তারা কোঠা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে বিকেলে কোটা সংস্কারের দাবিতে মহাসড়টি অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময়‘ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসনের জবাব চাই’ এমন স্লোগানে প্রকম্পিত করে আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মিজান হাওলাদার বলেন, আমাদের দাবি যতদিন না পর্যন্ত আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কোন বাঁধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সন্ধ্যা মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হয়েছে।

শিক্ষার্থীরা আরিন ইসলাম ফাহিম বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে তারা। তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে বাধ্য হবে তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলী আশরাফ ভুঁইয়া জানান, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।




বরিশালে পুরাতন মহাসড়কে মোটরসাইকেল শিক্ষার্থীদের আগুন

বরিশাল অফিস :: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে কয়েক জায়গায়সহ পুরাতন একটি মোটরসাইকেল আগুন দিয়ে তাদের আনদোলনের জানান দেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা । এ সময় পুলিশ তাদের বাধা দিলে না মেনে শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে অবরোধ শুরু করে। পুলিশের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা গেছে । সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবনে কয়েক শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া সহ একটি মোটরসাইকেল আগুন দিতে দেখা যায়।

অবরোধের সময় সড়কের উভয় প্রান্তে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। আর পণ্যবাহী গাড়িগুলো সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে তারা। তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে বাধ্য হবে তারা।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। তবে মোটরসাইকেল আগুন দিয়েছে এটা আমার জানা নেই। তবে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তারা তাদের কোন বাধা দেওয়া হয়নি। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

 




গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হামাস: ওয়াশিংটন পোস্ট