আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে গরম

চন্দ্রদ্বীপ ডেস্ক: মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে। আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে। এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়াও সব বিভাগেই ৩২-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সারাদেশে বৃষ্টির পরিমাণ কমেছে, তাই গরম অনুভূত হচ্ছে বেশি৷ আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্ভাবাস জানিয়ে তিনি বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা




এবার সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা




টিভিতে যেসব খেলা দেখবেন আজ




গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৫০




ঢাবির হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা




হুথিদের নৌ অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত বন্দর




ব্যাংককে হোটেল কক্ষে মিলল ছয়জনের মরদেহ




প্রাথমিক বাদে বন্ধ হলো সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান




১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত