ভারত থেকে ফেরার পথে আটক ১১ বাংলাদেশি ফেরত পাঠালো বিএসএফ

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন ১১ বাংলাদেশি, যারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হয়ে মহেশপুর বিজিবি-এর কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বিকাল ৫টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের জোড়পাড়া ক্যাম্প থেকে ১১ বাংলাদেশিকে আটক করা হয়। পরে বিএসএফ কমান্ডার মহেশপুর বিজিবি অধীনস্থ পলিয়ানপুর বিওপির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে এবং রাত সাড়ে ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। পতাকা বৈঠক সীমান্ত পিলার ৬১/৭-এস সংলগ্ন শূন্য লাইনের পাশে অনুষ্ঠিত হয়।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসাদের মধ্যে ৫ নারী, ৪ শিশু এবং ২ পুরুষ। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে, এবং দুইজন পুরুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








