ঢাকায় ভারতীয় দূতকে তলব

চন্দ্রদ্বীপ নিউজ :  ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, পলাতক শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে বাংলাদেশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বাসসকে এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।




গণভোট হবেই , বিএনপি রুখতে পারবে না: নাসীর উদ্দীন পাটওয়ারী

 চন্দ্রদ্বীপ নিউজ :   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট আটকে রাখতে পারবে না।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাটওয়ারী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়েও তার মূল্যায়ন ছিল জনসাধারণের মনোযোগ আকর্ষণকারী।

পাটওয়ারী বিএনপির কাছে আহ্বান জানিয়ে বলেন, “জিয়া ও খালেদা জিয়া সময়োপযোগী রাজনৈতিক পালস বুঝে রাজনীতি করেছেন — এ কারণেই বিএনপি এক সময় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান নেতৃত্ব যদি জনগণের পালস না বুঝে সিদ্ধান্ত নেন তাহলে তারা হারবে। জনতার আকাঙ্ক্ষা মাথায় রেখে ফিরুন।”

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের পাঁচ দফা দাবির প্রতি এনসিপি একাত্মতা ঘোষণা করেছে। পাটওয়ারীর কথায়, “পাঁচ দফার দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। যদি তাদের ওপর কোনো আক্রমণ হয়, এ নিয়ে আমরা চুপ থাকবে না।”

পাটওয়ারী এককভাবে হাসনাত আবদুল্লাহর কথাও উল্লেখ করে বলেন যে, “আওয়ামী লীগকে প্রতিহত করতে হাসনাত আবদুল্লাহর মত নেতৃত্ব পর্যাপ্ত”—এই মন্তব্য অনুযায়ী তিনি শরিকদের প্রতি ঐক্যের আহ্বান জানান।

উল্লেখ্য, এনসিপি মুখপাত্রের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে সরাসরি প্রতিক্রিয়া জাগিয়েছে। দলটির পক্ষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐক্যর ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।




চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালস এর মধ্যে ৩০ বছরের কনসেশন চুক্তি সই

চন্দ্রদ্বীপ নিউজ  : যেকোন দেশের অর্থনীতির চালিকা শক্তি নির্ভর করে সেই দেশের রপ্তাণী বাণিজ্যের উপর আর এই রপ্তানী কে গতিশীল রাখতে সুষ্ট বন্দর ব্যবস্থা পনা অতীব জরুরী । আর তাই এবার   চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা ডেনমার্কের শীর্ষস্থানীয় শিপিং কম্পানি ম্যারস্ক গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, টার্মিনাল নির্মাণের জন্য প্রতিষ্ঠানটি ২৫০ কোটি টাকা সাইনিং মানি দেবে। এটি হবে একটি বিশ্বমানের টার্মিনাল, যেখানে বর্তমানে তুলনায় দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে এবং ৪০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, লালদিয়া টার্মিনাল হবে একটি বিশ্বমানের, স্মার্ট ও গ্রিন পোর্ট। এটি সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা চালু থাকবে।

প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা, যা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে হবে। এতে সরকারের কোনো খরচ হবে না, বরং আগামী তিন বছরে এই অর্থ বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে প্রবেশ করবে।

চৌধুরী আশিক আরো বলেন, এটি ইউরোপ থেকে বাংলাদেশের প্রথম বড় প্রত্যক্ষ বিনিয়োগ, যা দেশের জন্য একটি মাইলফলক। শুধু ইউরোপ নয়, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশের বন্দর পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এপিএম টার্মিনালস বাংলাদেশে আসছে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

বিডা চেয়ারম্যান জানান, টার্মিনাল চালু হলে বন্দরটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে ৮ লাখ টিইইউ বাড়বে, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। এটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি রাজস্ব ভাগাভাগি ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) প্রতি কনটেইনারে নির্দিষ্ট ডলারভিত্তিক রাজস্ব পাবে। পাশাপাশি কর, শুল্ক ও সামুদ্রিক সেবা খাত থেকেও সরকারের আয় বাড়বে।

এপিএম টার্মিনালস বিশ্বমানের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ নীতি অনুসরণ করবে, যা দুর্ঘটনা হ্রাস ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করবে।
এ ছাড়া নির্মাণ ও পরিচালনা পর্যায়ে ৫০০ থেকে ৭০০ জনের সরাসরি কর্মসংস্থান এবং লজিস্টিকস, ট্রাকিং, স্টোরেজ ও স্থানীয় এসএমই খাতে হাজারো পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

 




সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি

চন্দ্রদ্বীপ নিউজ:আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ধার্য ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বুধবার সেনাসদরে এই চিঠি দেওয়া হয়।

এদিকে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।




আগামী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ : আগামীকাল বৃহ্সপতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

ভাষনে  প্রধান উপদেষ্টা   দেশের চলমান সংস্কার ও আগামী ফ্রেরুয়ারীতে জাতীয়  সংসদ নির্বাচন সম্পর্কে দেশবাসী কে দিক নির্দেশনা  দিবেন ।




দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

চন্দ্রদ্বীপ নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী বৃহস্পতিবারেরঢাকা লকডাউনকর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশে চলমান সহিংসতা নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল মঙ্গলবার সংস্থার সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, সব বিমানবন্দরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল কার্যক্রম মনিটরিং বাড়াতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুন লাগার পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরো শক্তিশালী করা হয়। এখন সহিংসতার আশঙ্কায় যুক্ত হয়েছে বাড়তি সতর্কতা।




দুমকির চেয়ারম্যান আজাহার আলী মৃধা গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকলীগ আহ্বায়ক ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুমকি থানা পুলিশ আজাহার আলী মৃধাকে আটক করে পরে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, “আজাহার আলী মৃধাকে দুমকি থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।’’

তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ওসি। তিনি আরও জানান, আটক আজাহার আলী মৃধাকে বুধবার (১২ নভেম্বর) পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারের খবর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, আজাহার আলী মৃধা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শিক্ষার্থীদের ট্রাফিক সহায়কের খণ্ডকালীন চাকরি, সুবিধার থেকে শঙ্কা বেশি

চন্দ্রদ্বীপ নিউজ ;  শহর ঢাকা প্রতি  ‍দিন হাজার হাজার কর্ম যন্টা নষ্ট হয়ে এখানে যানজটের জন্য।

বিকেল সাড়ে পাঁচটা। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে দুজন তরুণ ট্রাফিক সহায়ক দৌড়ে যান একদিকে অটোরিকশা থামাতে, পরক্ষণেই ছুটে যান উল্টো দিক থেকে আসা গাড়ির দিকে। ঢাকার বিশৃঙ্খল রাস্তায় কিছুটা শৃঙ্খলা ফেরানোর চেষ্টা তাঁদের। পাশে রয়েছেন এক ট্রাফিক পুলিশ সদস্যও। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের সময় ট্রাফিক ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দেয়। তখনই শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণে অংশ নেন। পরে অন্তর্বর্তী সরকার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথ উদ্যোগে গত বছরের ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের খণ্ডকালীন ট্রাফিক সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খণ্ডকালীন চাকরি, কিন্তু অনিশ্চিত সুবিধা

প্রতিদিন চার ঘণ্টা দায়িত্ব পালনের বিপরীতে শিক্ষার্থীরা পান ৫০০ টাকা। মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও নিয়মিতভাবে বিলম্ব হচ্ছে। জুন ও জুলাই মাসে অনেকে বেতনই পাননি। অনেকেই টিউশনি ছেড়ে এই কাজে আসায় আর্থিক চাপে পড়েছেন। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ মিয়ান বলেন, ‘এই শহরের ট্রাফিক সামলানো খুব কঠিন। প্রতি সেকেন্ডে সতর্ক থাকতে হয়। আমরা শুধু আইন মানাতে নয়, পুলিশ ও মানুষের দূরত্ব কমাতেও কাজ করছি। অটোরিকশা নিয়ন্ত্রণই সবচেয়ে চ্যালেঞ্জ।’ দায়িত্ব শুরু করার আগে শিক্ষার্থীরা মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণ ও একটি ভেস্ট পেয়েছেন। আইডি কার্ড এখনো দেওয়া হয়নি। অনেকেই ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ পাওয়ার আশায় এই কাজে যুক্ত হয়েছেন। তবে নিয়মিত বেতন, নিরাপত্তা ও মর্যাদার অভাব শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করেছে।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ যেমন ক্লান্তিকর, তেমনি বিপজ্জনকও। যানজট, রোদ, ধুলো আর গরমে কাজ করতে গিয়ে শারীরিকভাবে কষ্ট পেতে হচ্ছে শিক্ষার্থীদের। শাহবাগ মোড়ে দায়িত্বরত এক শিক্ষার্থী বলেন, ‘৫ আগস্টের পর যখন সবাই স্বেচ্ছাসেবক ছিলাম, মানুষ হাততালি দিত। এখন আর সেই সম্মান নেই। উল্টো প্রভাবশালীদের চাপ ও নিরাপত্তাঝুঁকি বেড়েছে।’ নারী ট্রাফিক সহায়কদের অভিজ্ঞতা আরও কঠিন। আনিষা নামের এক শিক্ষার্থী বলেন, ‘অনেকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। প্রশ্ন তোলে—মেয়ে হয়ে ট্রাফিকের দায়িত্বে কেন?’ কিছু পুলিশও ভাবেন, আমরা নাকি দায়িত্ব পালনে উপযুক্ত নই। তিনি মনে করেন, নারীদের অংশগ্রহণ থাকলে ট্রাফিক ব্যবস্থায় মানবিকতা বাড়ে, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো প্রতিবন্ধক

ট্রাফিক সহায়কদের চার ঘণ্টার দায়িত্ব প্রায়ই দীর্ঘায়িত হয়। ফলে পড়াশোনা, বিশ্রাম ও ব্যক্তিগত জীবনে সময়ের ঘাটতি তৈরি হয়েছে। ধুলো, ধোঁয়া ও শব্দদূষণের কারণে অনেকে ডাস্ট অ্যালার্জি, পিঠব্যথা ও মানসিক চাপের শিকার হচ্ছেন। আবিদ হাসান নামে এক প্রাক্তন ট্রাফিক সহায়ক বলেন, ‘প্রথমদিকে সমস্যা হয়নি। মাসখানেক পর ডাস্ট অ্যালার্জি ও মাথাব্যথায় ভুগি। পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না, তাই চাকরি ছেড়ে দিই।’

ট্রাফিক সহায়কদের প্রয়োজনীয়তা রয়েছে: ডিএমপি

বর্তমানে ঢাকায় প্রায় ৮৭০ জন শিক্ষার্থী ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করছেন। ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন,‘ট্রাফিক সহায়কদের কারণে আমাদের কাজে সুবিধা হচ্ছে। তাদের কাজে বহাল রাখা প্রয়োজন। সাধারণ মানুষকে সচেতন করা ও ট্রাফিক পুলিশের প্রতি আস্থা তৈরিতেও কাজ করছে তারা। তাদের কিছু সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদের আইডি কার্ড এবং অনিয়মিত বেতনের মতো সমস্যাগুলো দ্রুত নিরসন করা যায়।’

শিক্ষাপ্রতিষ্ঠানেই খণ্ডকালীন চাকরির সুযোগ দরকার

বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরেই খণ্ডকালীন চাকরির ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের জন্য তা বেশি উপযোগী হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান প্রথম আলোকে বলেন,‘বিশ্ববিদ্যালয় বা কলেজে গবেষণা সহকারী, শিক্ষণ সহকারী, লাইব্রেরি বা আইটি কাজের সুযোগ থাকলে শিক্ষার্থীরা নিরাপদে কাজ করতে পারবে। এতে আর্থিক সুবিধার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও অর্জন হবে।’

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসনীয় হলেও তাঁদের খণ্ডকালীন চাকরি কতটা স্থায়ী ও নিরাপদ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্লান্তি, স্বাস্থ্যঝুঁকি, অনিশ্চয়তা আর দেরিতে বেতন—এই বাস্তবতায় অনেকেই ভাবছেন, এই চাকরি কি সত্যিই সহায়তা করছে, নাকি শিক্ষার্থীদের নতুন করে চাপে ফেলছে?




নতুন জোটের আর্বিভাব

চন্দ্রদ্বীপ ডেক্স :  নতুন রাজনৈতিক জোট গড়ার লক্ষ্যে বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ছয়টি দল বসে। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসূফ সেলিমসহ মঞ্চের অন্যান্য নেতা।

সভা থেকে বের হয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, আমরা অনেক দিন ধরেই আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। ফের এটিকে আমাদের আলোচনার টেবিলে এনেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাইনি। তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হতে পারি কি না, তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এ বিষয়ে আন্তরিক, জনগণও চায় নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি-জামায়াতের বাইরে ৯টি দল ছাড়াও অন্য দলগুলোকেও আমরা যুক্ত করব।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, সরকারের দিক থেকে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ হতে দায়দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে সাত দিনের সময় দিয়েছে। দলগুলোকেই দায়িত্ব নিতে হবে বলে আমরা মনে করি। সে জায়গা থেকে আমরা বসেছি, কিভাবে সমাধান করা যায়। কিছু বিষয় আমরা কাছাকাছি আসছি। অন্যান্য দলের সঙ্গেও আমরা আলোচনা করব।




সবাই কে সতর্ক থাকতে বললেন জামায়াত আমির

চন্দ্রদ্বীপ ‍নিউজ : চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী সহ তিনজনকে গুলি এবং তাতে  একজনের মৃত্যুর ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন উল্লেখ করে তিনি আরও লেখেন, অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।