দুমকি দলিল লেখক সমিতির সভাপতি জসীম, সম্পাদক খোকন নির্বাচিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোঃ জসীম উদ্দিন সভাপতি এবং আবু সালেহ খোকন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান নির্বাচিত হন।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুমকি সাব-রেজিস্ট্রি অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৭ জন ভোটারের মধ্যে ২৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির উপদেষ্টা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জসীম উদ্দিন (ছাতা প্রতীক) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবু সালেহ খোকন (হেলিকপ্টার প্রতীক) ১৭ ভোট এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান (কলম প্রতীক) ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ জসীম উদ্দিন বলেন, “সমিতির সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করে সমিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন জানান, “নির্বাচনের মাধ্যমে দলিল লেখকদের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা সবাই মিলে কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবো।”

নির্বাচনের দিন সকালে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সাব-রেজিস্ট্রি অফিসে ভিড় জমায়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সদস্যরা জানান, ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয়রা আশা করছেন, নবনির্বাচিত এই কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং তাদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবে। উল্লেখ্য, দুমকি দলিল লেখক সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে আসছে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রাবির ভর্তি পরীক্ষার বরিশালে আঞ্চলিক কেন্দ্র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে

চন্দ্রদ্বীপ নিউজ::রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বরিশালে আঞ্চলিক কেন্দ্র ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করেন ভর্তিচ্ছুরা।

এই সময় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী–অভিভাবকদের দুর্ভোগ লাগবে বরিশালেও কেন্দ্র ঘোষণার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন–শিক্ষার্থী শহিদুল ইসলাম, ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম, জান্নাত আরা স্নেহা প্রমুখ।এ সময় শিক্ষার্থীরা বলেন, দুর্ভোগ লাঘবে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পরীক্ষা কেন্দ্র করেছে রাবি কর্তৃপক্ষ। পরবর্তীতে রংপুরের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানেও কেন্দ্র করেছে।

কিন্তু দুঃখের বিষয় বরিশাল বিভাগের ছয় জেলার ভর্তি–ইচ্ছুকদের কথা তারা চিন্তা করেননি। ফলে কমপক্ষে ৪ শ কিলোমিটার পথ পারি দিয়ে রাবির ভর্তি পরীক্ষা অংশ নিতে হবে বরিশালের ভর্তি–ইচ্ছুকদের। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা চরম দুর্ভোগে পড়ে। তাই দুর্ভোগ লাঘবে অবিলম্বে বরিশালেও রাবির কেন্দ্র ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।




আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো কয়েকজন উপদেষ্টা। সংখ্যাটা চার অথবা পাঁচজন হতে পারে।

রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টারা সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে।

১৭ থেকে ২১-এ দাঁড়াল অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা
৪ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৮ জনের পুনর্বণ্টন
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।




পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি

পটুয়াখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পটুয়াখালী পিডিএস ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, ও অঙ্গসংগঠনের গেঞ্জি ও ক্যাপ পরে জমায়েত হতে থাকেন।

সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া র‍্যালির উদ্বোধন করেন। এরপর জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে র‍্যালিটি পিডিএস ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনানী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।

সরকার পতনের পর পটুয়াখালীতে দীর্ঘদিন পর বিএনপির এই বিশাল র‍্যালিকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত একাধিক ভ্যান ও শেখ হাসিনার প্রতীকী খাঁচাবন্দী দৃশ্য, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ ::নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, আজ রোববার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হতে পারে।

তবে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন, সেটা ওই সূত্র নিশ্চিত করতে পারেনি। শুধু বলেছে, একাধিক উপদেষ্টা আজ শপথ নিতে পারেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১




কুয়াকাটায় ১৫ কেজির বিশাল মেদ মাছ জেলের জালে

পটুয়াখালীর কুয়াকাটায় মো. খলিল নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল মেদ মাছ। শনিবার (১০ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেললে এই মাছটি ধরা পড়ে। পরে রাতে কুয়াকাটা পৌর মাছ বাজারে মাছটি নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় জমায়।

মাছটি ৯০০ টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ১৪ হাজার ৫৩০ টাকায় এটি কিনে নেন। তিনি মাছটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছেন, যা থেকে ভালো লাভের আশা করছেন।

জেলে মো. খলিল জানান, বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার সময় এত বড় একটি মেদ মাছ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। গত বছরও তিনি এমন একটি মাছ পেয়েছিলেন, তবে সেটি আকারে ছোট ছিল।

মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, “এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পর এমন বড় মাছের দেখা এই প্রথম।”

কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এই আকারের মেদ মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্র মোহনায় পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়িয়ে এবং সমুদ্র মোহনা খননের মাধ্যমে আরও বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

এ বিক্ষোভে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। তারা আওয়ামী সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সরকারের সমালোচনা করেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শ্রমিক ছাঁটাইয়ে আইনের প্রয়োগে জোর দিচ্ছেন উপদেষ্টা আসিফ

শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, শ্রমিকদের ছাঁটাই আইন ভেঙে করা যাবে না এবং শ্রম আইন আগামী মার্চের আগেই সংশোধন করা হবে।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, সংশোধিত আইনে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টিও নিশ্চিত করা হবে।

বকেয়া বেতন পরিশোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করা সরকারের দায়িত্ব নয়। যদি সরকার তা পরিশোধে এগিয়ে আসে, তবে রাজস্ব তহবিল খালি হয়ে যাবে। মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যারা বেতন পরিশোধ করছেন না তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তারা বিদেশে পালাতে না পারেন।

তিনি আরও বলেন, “আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধানের চেষ্টা নয় বরং মালিকদের সহযোগিতার মাধ্যমে বেতন পরিশোধের ব্যবস্থা করছি। তবে তাৎক্ষণিক সমাধান কিছুটা জটিল।”

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে সম্পর্কের উন্নতি প্রসঙ্গে আসিফ বলেন, বাংলাদেশের অবস্থান এখন ইতিবাচক এবং আইএলও-র বিভিন্ন সদস্য রাষ্ট্র আমাদের সমর্থন জানিয়েছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিমানে নারীর ওপর পড়ল গরম চা

চন্দ্রদ্বীপ নিউজ::নিউইয়র্কের এক নারী ইজিপ্টএয়ারের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, যাত্রাপথে গরম পানীয় তার গায়ে ছিটকে পড়ে। এতে ওই নারী দগ্ধ হন।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ৩৫ বছর বয়সী এসরা হাজাইন এ বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কায়রো যাওয়ার পথে ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়, গরম চা ‘ঢাকনাবিহীন কাপ’-এ পরিবেশন করা হয়েছিল এবং ‘ত্রুটিপূর্ণ’ ভাবে পরিবেশন করার সময় ট্রে থেকে পড়ে গিয়ে তাকে দগ্ধ করে।

বিমানে চা পরিবেশনের সময় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়, যা দুর্ঘটনার কারণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ক্রুরা পূর্ববর্তী সতর্কতা বা পরিষেবা স্থগিত না করায় দুর্ঘটনাটি ঘটে।
হাজাইনের আইনজীবী আব্রাম বোহার জানিয়েছেন, তার মক্কেল পেটের নিম্নাংশ, ডান দিকের উরু এবং পশ্চাৎদেশে গুরুতর দগ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘একটি ঢাকনার অভাবে এমনটি হওয়া উচিত ছিল না।’ এ ঘটনার বিষয়ে ইজিপ্টএয়ারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনাটি ২০১৯ সালে ফ্লোরিডায় ঘটে যাওয়া আরেকটি মামলার সঙ্গে তুলনীয় যেখানে একটি ম্যাকডোনাল্ড চিকেন নাগেট শিশুর উরুতে পড়ে দ্বিতীয় স্তরের দগ্ধ সৃষ্টি করেছিল। দীর্ঘ চার বছর পর ওই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ ডলার প্রদান করা হয়। মেয়ের বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিশুটির মা।




আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে বেধড়ক পিটুনি

চন্দ্রদ্বীপ নিউজ::রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে । তাঁদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাঁদের পেটানো হয়েছে, তাঁদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।


এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে এ ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির শিরোনারাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে । তাঁদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাঁদের পেটানো হয়েছে, তাঁদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে এ ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত।