বরিশালে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন:
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ
বরিশাল সদর উপজেলা ছাত্রদলের নেতা উজ্জ্বল
দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হুমায়ুন কবির
আব্দুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ও শিশু বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম
মহানগর ও সদর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
উপকারভোগীদের প্রতিক্রিয়া:
শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








