দুমকীতে ১৫ বছর পর পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

দীর্ঘ ১৫ বছর পর পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাত ৮টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ।
নির্বাচনে বিজয়ীরা হলেন:
সভাপতি: মো. বশির উদ্দিন (মোটরসাইকেল)
সহ-সভাপতি: মো. ইয়াকুব আলী (মাইক্রোবাস), মো. মাহাবুবুর রহমান (অটোরিকশা), রাম চরণ গাইন (উড়োজাহাজ)
সাধারণ সম্পাদক: মো. আমিনুল ইসলাম শাহীন (চশমা)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাইদুর রহমান খান (হরিণ)
সাংগঠনিক সম্পাদক: মো. খায়রুল আলম মেহেদী (বাইসাইকেল)
কোষাধ্যক্ষ: মো. সোহেল হাওলাদার (জগ)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
দপ্তর সম্পাদক: জিএম আবুবকর সিদ্দিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. হাবিবুর রহমান
ক্রীড়া সম্পাদক: মো. রাজিব হোসেন
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. রেজাউল করিম
সমাজ কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান পান্না
এই নির্বাচনে মোট ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট প্রদান করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি পদে নির্বাচন সম্পন্ন হলেও বাকি ৮টি পদের জন্য ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








