বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে একটি ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এক বৃদ্ধ ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

জানা গেছে, ভুক্তভোগীর পরিবার আজ বিকেল ৪টার দিকে বেড়াতে চলে যায়, এবং শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় শিশুটিকে প্রলোভন দিয়ে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সালাম খন্দকার (৫৫) তাকে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকারে স্থানীয় একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন এবং উলঙ্গ অবস্থায় তাদের দেখতে পান। এর পর, শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। মায়ের সঙ্গে কান্নাকাটি করার পর, শিশুটির বাবা বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত সালাম খন্দকারকে আটক করেছে। তাকে আজ (৬ এপ্রিল) আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়াও, পুলিশ জানায় যে, এই ধর্ষণ ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

জিয়ো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।




ভোলায় যুবককে গণধোলাই, হাত-পা ভেঙে চোখ তুলে দিল গ্রামবাসী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. হাসান (২৩) নামে এক যুবককে নির্মমভাবে গণপিটুনি দিয়েছে স্থানীয় গ্রামবাসী। অভিযোগ উঠেছে, শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে তাকে হাত-পা ভেঙে ও ছুরি দিয়ে চোখ খুঁচিয়ে আহত করে ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানকে ২০-২৫ জনের একটি দল মোবাইল ফোনে ডেকে এনে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে নির্মমভাবে পিটিয়ে ফেলে রেখে গেলে স্বজনরা ও গ্রাম-পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়।

আহতের বাবা রতন মাঝি অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে এই হামলা হয়েছে। তারা ন্যায়বিচার দাবি করেছেন।

তবে গ্রাম-পুলিশ ও স্থানীয়রা বলছেন, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং সম্প্রতি এক দোকানদারের কাছ থেকে চাঁদা চাইতে গিয়ে অপর এক যুবককে ছুরিকাঘাত করেন বলেও অভিযোগ রয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঈদ উল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

চন্দ্রদ্বীপ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি।

সংস্থাটি বলেছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন।

সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস বহাল থাকে, তাহলে ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসেবে যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।




বরিশালে ভাড়া নৈরাজ্য, বিআরটিসি সিন্ডিকেটেও জিম্মি যাত্রীরা

ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরা মানুষের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রতিদিন ভোর থেকেই হাজারো যাত্রী টিকিটের আশায় দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। তবে এই সুযোগে বেড়েছে ভাড়া নৈরাজ্য, যাত্রীদের অভিযোগে উঠে এসেছে ভয়াবহ চিত্র।

ঢাকাসহ বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি আদায় করছে কিছু বেসরকারি পরিবহন, বিশেষ করে ‘ইলিশ পরিবহন’। অভিযোগ আছে, ভাড়া জানতে চাইলে কাউন্টার ম্যানেজাররা পালিয়ে যাচ্ছেন ক্যামেরা দেখলেই। যাত্রীদের বলা হচ্ছে, সিট নেই, অতিরিক্ত ভাড়া দিলে সিট পাওয়া যাবে—এভাবেই চলছে প্রতারণা।

চমকপ্রদ তথ্য হলো, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিও এর ব্যতিক্রম নয়। যাত্রীদের অভিযোগ, ডিপোর হাফিজ ও কামাল নামের দুই চালকের নেতৃত্বে গঠিত একটি সিন্ডিকেট যাত্রীদের জিম্মি করে ৭০০ টাকার স্থানে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করছে। ডিপোর ভেতর কৌশলে মাত্র কয়েকটি সিট রাখা হচ্ছে, বাকি যাত্রীদের পাঠানো হচ্ছে বাইরে অপেক্ষমাণ বাসে।

রহমতপুর থেকে গৌরনদী পর্যন্ত বিআরটিসি কাউন্টারগুলো কার্যত কোনো ভূমিকা পালন করছে না। অথচ ঈদের পরে প্রতিদিন গড়ে ২০টি ট্রিপ পরিচালনা করছে বিআরটিসি।

এদিকে, অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে টার্মিনালে মোতায়েন রয়েছে র‍্যাব ও পুলিশ। র‍্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানিয়েছেন, ফিরতি যাত্রায়ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা ও ন্যায্য ভাড়া নিশ্চিত করতে পরিবহন মালিক সমিতি ও বিআরটিসি কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও জবাবদিহিতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মেহেন্দীগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও মেঘনা নদীর মোহনায় জাটকা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কোস্ট গার্ড হিজলার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ।

অভিযান চলাকালে নদীতে পাতা অবস্থায় থাকা ২টি পাই জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, “জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের উৎপাদন বাড়াতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জেলেদের সচেতন করতে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসচাপায় নারী নিহত

পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া খাতুন (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া খাতুন পায়রা পয়েন্ট এলাকা থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি শনাক্তে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, মহাসড়কে দ্রুতগতির যানবাহন এবং নিরাপত্তাব্যবস্থার অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঈদ আনন্দে ভাসছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো

এস এস এল টি তুহিন :: ঈদের ছুটিতে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টানা নয় দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে নগরজুড়ে ঈদের আনন্দ যেন উৎসবে পরিণত হয়েছে। সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে মানুষ।
শুক্রবার ( ৪ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। বিলেস পার্ক, প্ল্যাটেন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, ত্রিশ গোডাউনসহ শহরের প্রায় সব বিনোদন কেন্দ্রেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। ঈদের ছুটিকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের আগমনে মুখর হয়ে ওঠে পুরো নগরী।
পরিবার নিয়ে ঘুরতে আসা একজন দর্শনার্থী ফাহিম হাওলাদার বলেন,সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, ঈদের এই সময়টুকুই শুধু পাওয়া যায় নিজের ও পরিবারের জন্য। তাই সবাইকে নিয়ে এসেছি একটু আনন্দ করার জন্য।
আরেকজন দর্শনার্থী সামীম হোসেন জনি
জানান,বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি, অনেক মজা হচ্ছে। শহরের এই জায়গাগুলোতে ঈদ ছাড়া খুব একটা আসা হয় না। আজ সবাই মিলে খুব ভালো সময় কাটাচ্ছি।
আরেকজন অভিভাবক ইলিয়াস জানান, শিশুদের নিয়ে এসেছি, ওদের খুশি দেখেই আমাদের আনন্দ।
তরুণী এক দর্শনার্থী ফাহিজা আক্তার রিমা
বলেন,পার্কগুলোতে মানুষের ভিড় অনেক, তবু সবার মুখে হাসি এটাই সবচেয়ে ভালো লাগছে।পরিবারের সবাইকে নিয়ে এমন দিন কাটাতে পারা সত্যিই আনন্দের।
শুধু নগরবাসী নয়, বরিশালের আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ এসেছেন শহরের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আনন্দ উপভোগ করতে। কেউ এসেছেন সকালে, কেউ দুপুরে দিনভর চলেছে আড্ডা, খাবার, সেলফি তোলা আর নির্মল আনন্দে মেতে ওঠা।
নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ছিলো বাড়তি নজর। পুলিশের পক্ষ থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়, যাতে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা নির্বিঘ্নে সময় কাটাতে পারেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন,ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। সবাই যাতে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ঈদের এমন প্রাণবন্ত বিনোদনের মাধ্যমে বরিশালবাসী তাদের সারা বছরের ক্লান্তি ভুলে নতুন উদ্যমে ফিরে যেতে চায় স্বাভাবিক জীবনে।



ফিরতি যাত্রায় দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষে ঢল

এস এল টি তুহিন :: দীর্ঘ নয় দিনের ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। বরিশালসহ আশেপাশের জেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বরিশালের বাস ও লঞ্চ টার্মিনাল।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল, নদীবন্দর, রূপাতলী বাস কাউন্টার এবং নগরীর বিভিন্ন টিকিট কাউন্টারে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ ফিরছেন পরিবারের সঙ্গে, আবার কেউ ফিরছেন একাই কর্মজীবনে নতুন উদ্যমে যোগ দিতে।

বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালেও যাত্রীদের চাপ সামাল দিতে পরিবহন মালিকরা অতিরিক্ত ট্রিপ চালু করেছে। তবে অভিযোগ রয়েছে, অনেক পরিবহনই সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঢাকাগামী যাত্রী আল আমিন জানান,প্রতি বছর ভাড়া একটু বাড়ে বুঝি। কিন্তু এবার ৫০০ টাকার টিকিট এখন ৬৫০ টাকায় নিতে হয়েছে। এটা তো বাড়াবাড়ি।

অন্যদিকে,যাত্রীদের চাপ, বাড়তি লঞ্চ থাকার পড়েও আজ শুক্রবার বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ১৩টি লঞ্চ। লঞ্চ ঘাটে একই অভিজ্ঞতার কথা জানালেন যাত্রী রিফাত হোসেন। তিনি বলেন,লঞ্চের ডেকে জায়গা পাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যাচ্ছে। অতিরিক্ত যাত্রী নিলেও কর্তৃপক্ষ কিছু বলছে না। ভিড় নিয়ে সমস্যা নেই, কিন্তু নিরাপত্তার অভাব ভয় ধরিয়ে দিচ্ছে।

যৌথ অভিযান ও প্রশাসনের তৎপরতা
ঈদের এই যাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার দুপুরে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, ঈদ উপলক্ষে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে এবং ফিটনেসবিহীন যান চলাচল না করতে পারে, সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

এই অভিযানে হানিফ পরিবহনের একটি বাসকে বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম বলেন,আমরা ফিটনেসবিহীন বাস যাতে সড়কে না চলে, তা নিশ্চিত করছি। সেইসঙ্গে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারেন।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই ঠেকাতে প্রতিদিন ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে। পাশাপাশি নৌবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বরিশাল নদীবন্দর উপ-পরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা জানান,ঈদের পর ফিরতি যাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি। অতিরিক্ত যাত্রী নিয়ে যেন কোনো লঞ্চ ছাড়তে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে আমরা নিয়মিত মাঠে আছি, পাশাপাশি আমাদের সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে সরাসরি ১১টি এবং ভায়া দুটি লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, প্রতিটি লঞ্চে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

যদিও সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে শুক্রবার ছিল ফিরতি যাত্রার মাঝামাঝি সময়। শনিবার ও রবিবার যাত্রীদের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং আগামী সপ্তাহজুড়েই কর্মস্থলমুখী মানুষের ঢল অব্যাহত থাকবে।




ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ ২৩৯ কোটি ডলার কিস্তির অর্থ পাবে। তবে অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আইএমএফের প্রতিনিধি দল ৬ এপ্রিল ঢাকায় আসছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর আইএমএফের বড় কোনো দলের ঢাকায় এটি দ্বিতীয় সফর।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্তগুলো পর্যালোচনার জন্য আইএমএফের দলটি ঢাকায় আসছে। এই দলটি ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।