তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।



বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।  গতকাল বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল এই অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান। মৌসুমীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা মাহবুব রশিদ খান।



বরিশালের নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো হলো

বরিশাল অফিস :: নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশী ভোটার বরিশাল সদর (৫) আসনে ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বরিশাল জেলা ৬টি আসনের সকল ভোট কেন্দ্রে একমাত্র ব্যালট পেপার ছাড়া অন্যসকল নির্বাচনী সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট নির্বাচন প্রিজাইডিং
অফিসারের নিকট বুঝিয়ে দিয়ে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার (৬) জানুয়ারী সকাল ১১টা থেকে বরিশাল সদর উপজেলা কার্যলয় হল রুম থেকে বরিশাল সদর উপজেলার ১৭৬টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

এছাড়া জেলার অন্যসকল উপজেলার নির্বাচনী মালামাল আগেই স্ব স্ব উপজেলা কার্যলয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কার্যলয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা পূবেই প্রস্তুত করেছে বরিশাল জেলা নির্বাচন অফিস।

পাশাপাশি আসন ভিত্তিক ভোট কেন্দ্র, ভোট কক্ষের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল জেলার ৬ আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এছাড়া ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

বরিশাল জেলায় সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭টি এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে
মোট ভোট কক্ষের সংখ্যা চার হাজার ৯৭১টি।
আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। এ আসনে মোট ভোটার ৩
লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের জন্য ৫২টি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল ২ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

মুলাদী-বাবুগঞ্জ মিলিয়ে বরিশাল-৩ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার
১২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার ১ জন।

মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন। নদী বেষ্টিত এই
আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর-৫ আসন। জেলার ৬ আসনের মধ্যে সব চেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

মাত্র ১ টি উপজেলা (বাকেরগঞ্জ) নিয়ে বরিশাল-৬ আসন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ ও ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।

তিনি আরো বলেন ঘোষিত অনুযায়ী আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুত চালিয়ে যাচ্ছি। আশা করছি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটি
সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

 

 




২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে শুরু হচ্ছে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনিনির্ভর ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং।

আজ শুরু হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং।

তিনি বলেন, এ সিনেমার বাজেট ২১ কোটি টাকা। প্রথম লটে শুটিং শুরু হবে ২৯ ডিসেম্বর, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম লটে এতে অভিনয় করবেন নিরব, ইমন, জয় চৌধুরী, ডন, অমিত হাসান, মিশা সওদাগরসহ আরও অনেক তারকা। প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন রাজীব কুমার।

নির্মাতা রাজীব বলেন, সিনেমাটি নির্মাণ করতে চাই। সব কথা তো স্বপন চৌধুরী দাদা বলছেন। সবার সহযোগিতা চাই।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সিনেমাটা নির্মাণের জন্য আমি রাজীব বাবুকে দায়িত্ব দিলাম। আমি সঙ্গে আছি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোর কাহিনি নিয়ে নির্মাণ হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। নৌ সেক্টর কর্তৃক পরিচালিত সফল গেরিলা অভিযানের কাহিনি নিয়ে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মাণ হবে এ সিনেমা।

সিনেমাটির প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। এতে মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন।




পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি জাফর, সম্পাদক জাকারিয়া

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৪ সালের এক বছর মেয়াদি কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাফর খান ও সাধারণ সম্পাদক পদে জাকারিয়া হৃদয় নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ও সদস্য পদে মো. মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, আফরিন জাহান নিনা, স্বপন ব্যানার্জী, চিন্ময় কর্মকার নির্বাচিত হন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কর্মকর্তা ডা. সঞ্জীব দাশের নির্দেশক্রমে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।




বরিশাল ৫ আসনে ২ প্রার্থী নির্বাচনে সরব থাকলেও বাকিরা নিরব

এস এল টি তুহিন, বরিশাল :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের একমাত্র ভিআইপি ও মর্যাদার বরিশাল-৫ (সদর) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ছয়জন প্রার্থী। বিভাগীয় শহরের এ আসনে এখন পর্যন্ত নির্বাচনী মাঠে দেখা মিলেছে শুধুমাত্র নৌকা ও ট্রাক প্রতীকের দুইজন প্রার্থীকে। অন্য চারজন প্রার্থী ও তাদের সমর্থকদের এখন পর্যন্ত মাঠে দেখা মেলেনি।

সূত্রমতে, গত ১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে প্রতীক গ্রহণ করেছেন ছয়জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এ আসনের বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস লাঙ্গল, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আলহাজ¦ মোঃ সালাহ উদ্দিন রিপন পেয়েছেন ট্রাক, এনপিপির আবদুল হান্নান আম, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ আসাদুজ্জামান ছড়ি প্রতীক পেয়েছেন। এ ছাড়া দ্বৈত্য নাগরিকত্ব থাকার অভিযোগে স্বতন্ত্র আরেক প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা ঝুলে রয়েছে। এ ব্যাপারে দায়ের করা আপিলের শুনানী আগামী ২ জানুয়ারি। ওইদিন জানা যাবে তিনি (সাদিক) নির্বাচন করতে পারবেন কিনা।

সূত্রে আরও জানা গেছে, এ আসনে ইতোমধ্যে নৌকা ও ট্রাকের পক্ষে ব্যাপক গণসংযোগ এবং উঠান বৈঠক সবার দৃষ্টি কাড়লেও লাঙ্গল, আম, ডাব ও ছড়ি প্রতীকের প্রার্থী কিংবা তাদের কোনো কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় দেখা যায়নি। এমনকি মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতৃবৃন্দকে নৌকার পক্ষেও মাঠে দেখা মেলেনি।

এ ব্যাপারে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাগাভাগির এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করেছি। যেখানে ভোটের আগেই আসন ভাগ করে আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে, তাতেই স্পষ্ট হয় যে ফলাফল নির্ধারিত।

আর ছড়ি প্রতীকের প্রার্থী মোঃ আসাদুজ্জামান বলেন, আমার পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আম ও ডাব মার্কার প্রার্থীরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। গত ২৩ ডিসেম্বর বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম বরিশালের ছয় আসনের প্রার্থীদের সাথে বৈঠক করেছেন। এ সময় সদর আসনের ছড়ি ও ট্রাক মার্কার প্রার্থীদের দেখা গেলেও আর কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। ওই বৈঠকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন তার নির্বাচনী প্রচার প্রচারণায় নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ করেন। এ আসনে অনেক প্রার্থীদের কোনো প্রচার প্রচারণা নেই, তারা প্রতীক নিয়ে বসে আছেন জানালে, প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটারদের উপস্থিতি। আর এই ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের সহধর্মীনির মৃত্যুতে প্রার্থীর অনুপস্থিতিতে তার বিশাল কর্মী সমর্থক এবং সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি লুনা আব্দুল্লাহর নেতৃত্বে দিনরাত সমানতালে গণসংযোগ, প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। নৌকা মার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্টজন হিসেবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ মাহমুদুল হক খান মামুন বলেন, শোককে শক্তিতে পরিনত করে আগামী ২/১ দিনের মধ্যে নৌকার প্রার্থী পূর্ণরায় নির্বাচনী মাঠে নামবেন। একইসাথে আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে শতভাগ সফল করতে মাঠে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

নৌকার প্রার্থীর একাধিক কর্মীরা অভিযোগ করেন, সাদিক আব্দুল্লাহ প্রার্থী হতে না পারলে তার কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাকে ওঠার আভাস মিলেছে। যেকারণে অদ্যবর্ধি মহানগর আওয়ামী লীগের অধিকাংশ সাদিক অনুসারি নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠে নামেননি। তবে শেষপর্যন্ত উন্নয়নের পক্ষে বরিশাল সদর আসনের সর্বস্তরের ভোটাররা নৌকা মার্কার ওপরই আস্থা রাখবেন। আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরের মধ্যদিয়ে যার প্রতিফলন ঘটবে বলেও তারা উল্লেখ করেন।

অপরদিকে ভারতের চেন্নাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যুরদিন বিকেলে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, আমি আমার স্ত্রীর লাশ নিয়ে রাজনীতি করতে চাই না। তাই তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে। সকলের কাছে মরহুমা স্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, এত কষ্টের মাঝেও আমি আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আপনাদের সাথে যদি কথা না বলি, তাহলে প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করা হবেনা। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী একের অধিক হতে পারে, অন্যদল থেকেও হতে পারে। সেটা নিয়ে চিন্তা নেই। আমি জনগনের ওপর নির্ভরশীল। বিগত পাঁচবছরের মূল্যায়ন করে জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মানে নিজেকে উৎস্বর্গ করবো।

জাহিদ ফারুক শামীম বলেন, প্রার্থীদের মূল্যায়ন করবে জনগন, তারা জানে কাকে কীভাবে মূল্যায়ন করতে হবে। গত পাঁচ বছরে বরিশালবাসী বুঝতে পেরেছে কে নির্ভরশীল ব্যক্তি আর কার ওপরে আস্থা রাখা যায়। তারা জানে কার ওপর আস্থা রাখলে বরিশালের উন্নয়ন করা যায়। তিনি আরও বলেন, বরিশালবাসী আমার প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, সেই বিশ্বাস ও ভালোবাসায় আস্থা রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় বরিশাল-৫ আসনের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি বিজয়ী হয়ে আসতে পারি তাহলে করোনাকালীন সংকট সময়ে যেসব কাজ করা সম্ভব হয়নি, সেগুলোসহ চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বরিশালের কৃতী সন্তান অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন, সে যেই হোক না কেন, তাকে বিজয়ী করতে দলের সবাইকে একযোগ হয়ে কাজ করতে হবে। বলরাম পোদ্দার আরও বলেন, যারা প্রধানমন্ত্রীকে মনে প্রাণে ভালবাসেন তাদের নৌকার বিপক্ষে যাওয়ার কোন সুযোগ নেই। দলের পদ-পদবীধারী যারা নৌকার বিপক্ষে যাবেন, তারা প্রধানমন্ত্রীকে শুধু মুখে মুখে ভালবাসেন এমনটাই ধরে নেওয়া হবে।

অপরদিকে বরিশাল-৫ সদর আসনের প্রচারণার মাঠ ঘুরে দেখা গেছে, নৌকার পক্ষে যারা মাঠে সরব রয়েছেন তারা সবাই সদর আসনের বর্তমান সাংসদ ও পানিসম্পদ মন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠজন। সেইসাথে সাদিক আব্দুল্লাহর একমাত্র চাচা ও বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের অনুসারীরাও রয়েছেন নৌকা মার্কার প্রচার-প্রচারনায়। অপরদিকে প্রচরণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহ উদ্দিন রিপন। নৌকার মনোনয়ন বঞ্চিত এই প্রার্থী দাবি করেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয়ী হবেন। সচেতন বরিশালবাসীর মতে, সাদিক আব্দুল্লাহ নির্বাচনের মাঠে শেষপর্যন্ত না থাকতে পারলে তার সমর্থনটা ট্রাক মার্কার এই প্রার্থীর ওপরই ভর করতে পারে। তবে এ বিষয়ে কোনো প্রার্থী মন্তব্য করেননি।

১৯৭৩ থেকে ২০১৮ এর নির্বাচনের পরিসংখ্যান বলছে, বরিশাল-৫ (সদর) আসন থেকে ১৯৯১ ও ২০১৪ সালের উপনির্বাচন ছাড়া বিএনপি সাতবার, আওয়ামী লীগ তিনবার ও জাতীয় পার্টির প্রার্থী একবার বিজয়ী হয়েছে। সেই হিসেবে বিএনপির সমর্থকদের ভোট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পাশাপাশি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন দীর্ঘবছর ধরে বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন ও ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে রয়েছেন। সেইসব হিসেব মিলিয়ে নির্বাচনের মাঠে ভোটারদের বাগে আনতে ট্রাক মার্কার সমর্থকরা কাজ করছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে সবচেয়ে বেশী ভোটার সংখ্যা মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার তিনজন।

 




তালতলীতে থানা হাজতে যুবদল নেতার ছবি ভাইরাল

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার হওয়া যুবদল নেতা বেল্লাল হোসেন রাজা থানা হাজতের ভিতরে থেকে বাইরে তার ভাই বাইজিদ রাজার সাথে হাত মিলিয়ে সেলফি তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। থানা হাজতের ছবি বাইরে প্রকাশ পাওয়ায় থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আটককৃত বেল্লাল রাজার ছোট ভাই, আরিফ রাজা ও বাইজিদ রাজার ফেসবুক পোস্ট থেকে আজ শুক্রবার সকালে ছবিগুলো শেয়ার করা হয়। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মুঠোফোনে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্য পরীক্ষার প্রশ্ন দেওয়ার সময় তার চোখ ফাঁকি দিয়ে কোন একসময় তারা গোপনে সেলফি তুলেছেন। হাজত খানার পাশেই পুলিশের অস্ত্র ভান্ডার আর এরপাশেই হাজতখানার ছবিতোলা বিষয়টা কোন চোখে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ওসি আরো বলেন, আসলে ছবিটা তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, থানা কর্তৃপক্ষের নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত এলাকার কোন ছবি অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধীদের ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নিতে পারেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে বরগুনা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন, যেহেতু তালতলী থানা হাজতের পাশেই মালখানা রয়েছে তো সেখানে এরকম ছবি তোলা আসলে নিরাপত্তার ঘাটতি বুঝায়। এরকম ঢিলে ঢালা নিরাপত্তা আসলেই বর্তমান প্রেক্ষাপটে বেমানান।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হোসেন বলেন, হাজতখানার সেলফির বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা থেকে হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাতনপাড়া এলাকার গণি রাজার পুত্র উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বেল্লাল রাজাকে আটক করে পুলিশ।




তথ্যমন্ত্রীর সাথে সম্পাদকদের মতবিনিময় : আমরা ভয় পাব না, দায়িত্ব পালন করে যাব

চন্দ্রদ্বীপ নিউজ: সমসাময়িক বিষয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।



নিষিদ্ধ হল ‘আমার শেষ কথা’: প্রদর্শিত হলে আইনি ব্যবস্থা

চন্দ্রদীপ ডেস্ক: সেন্সরশিপ আইন লংঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।

সেখানে বলা হয়, “মো. ইসলাম মিয়া প্রযোজিত এবং মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি, চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) উপধারা লংঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হল। “

আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় এখন চলচ্চিত্রটি সনদবিহীন হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দেশের কোথাও চলচ্চিত্রটি প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

কাজী মো. ইসলাম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত কাজী জারা টায়রা। আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।




কাউখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন

বরিশাল অফিস: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কাউখালীতে মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করার লক্ষ্যে কাউখালীতে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, কাউখালী বার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান হাফিজুর রহমান বাদল। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, নারী সাংবাদিক ফারজানা আক্তার প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাউখালী উপজেলা ভোরের কাগজের প্রতিনিধি মোঃ নুরুল হুদা বাবুকে সভাপতি, দৈনিক মানবকন্ঠ কাউখালী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মেহেদী হাসান নয়ন কে কোষাধাক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।