গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় যেসব বিষয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। আপনার আমার মতো সারাবিশ্বে প্রতিনিয়ত গুগলে সার্চ করছেন মানুষ।

কিন্তু কী নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি? কোন বিষয়টি নিয়ে গুগল-এ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? সম্প্রতি সেই তথ্য-ই সামনে এলো! কোন বিষয়গুলো নিয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন কি? চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কী কী আছে-

রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুগলে ২টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এরমধ্যে প্রথম বিষয়টি হলো ‘ইউটিউব’। অন্যটি হলো ‘অ্যামাজন’

সামনে এসেছে, গুগলে খুব বেশি সার্চ হওয়া বিষয়ের একটা লম্বা তালিকা। গুগলে কোন শব্দগুলো সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে? তালিকায় রয়েছে– ফেসবুক, জি-মেইল, ওয়েদার, হটমেল, ট্রান্সলেট, ইনস্টাগ্রাম, ট্র্যাডাক্টর, হোয়াটসঅ্যাপ ওয়েব, ক্রিকবাজ, গুগল ম্যাপস, ম্যাপস, নেটফ্লিক্স, ইবে, ট্যুইটার, টিয়েম্পু।

আরও কিছু বিষয় আছে এই তালিকায়। যেগুলো গুগলে সার্চ করা হয়েছে আউটলুক, ওয়ালমার্ট, করোনাভাইরাস, লাইভস্কোর, নিউজ, পিন্টারেস্ট, রেস্টুরেন্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




যোগ্যতা নির্ধারণে সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদীপ নিউজ: সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার প্যানেল আলোচনা পর্বে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

বিসিএস প্রশাসন একাডেমির সহযোগিতায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ কর্মশালা আয়োজন করে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের দাবি অনুযায়ী সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের কিছু একটা থাকা দরকার। সরকার যখনই এটা বলবে তখনই বলা হবে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এজন্য এ বিষয়টি নিয়ে সাংবাদিকদেরই আওয়াজ তুলতে হবে। দেশে ও বিদেশের সব জায়গায় এ বিষয়ে লিখতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের এ বক্তব্য তুলে ধরতে হবে যে এটা আপনারাই চান। সরকার সাংবাদিকদের দাবির সঙ্গে একমত। সরকারের এ বিষয়ে কোনো অসুবিধা নেই। সরকার বিষয়টির সমাধান করবে।

তিনি জানান, সকল পেশাদার সাংবাদিকদের দাবি, সাংবাদিকদের একটা সংজ্ঞা নির্ধারণ করা হোক, একটা পরীক্ষার ব্যবস্থা থাকুক, একটা সংজ্ঞায়ন থাকুক কে সাংবাদিক, কে সাংবাদিক না। সাংবাদিকরাই বলছেন সাংবাদিকদের তালিকা থাকা উচিত। কেন বলছেন, কারণ অনেক অপেশাদার ঢুকে পড়েছে এ কমিউনিটিতে। যার দ্বারা সাংবাদিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু যখনই সরকার বলবে তালিকা তৈরি করা হচ্ছে, তখন আবার আরেক গোষ্ঠী বলে তালিকা কেন তৈরি হবে সাংবাদিকদের।

প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যের বিপক্ষে তথ্যের লড়াইটা খুব জরুরি। তথ্য এবং অপতথ্যের লড়াই এখনও চলছে। প্রশিক্ষণের মাধ্যমে অপতথ্য রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

মুক্তিযুদ্ধের শক্তি বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছে অপপ্রচার ও মিথ্যাচার দ্বারা। যেখানে সত্য থেমে যায়, সেখানে অসত্য ও মিথ্যাচার জায়গা করে নেয়, তিনি যোগ করেন।

সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, শুধু সাইবার নিরাপত্তা আইনই নয়, যেকোনো আইনের অপব্যবহারের বিপক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়াতে হবে। সরকার মোটেও চায় না কোনো আইনের অপব্যবহারের মাধ্যমে নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার প্যানেল আলোচনায় অংশ নেন। প্যানেল আলোচনা পর্বে মডারেটর ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক।




কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদীপ নিউজ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ২৯তম সভায় তিনি এই কথা বলেন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. হুমাযুন কবীর খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সুভাষ চন্দ (বাদল), তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার ও ট্রাস্টি বোর্ড সদস্য মো. শাহেনুর মিয়া, অর্থ বিভাগের যুগ্মসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ সাদেকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য মো. কাউসার আহাম্মদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য ওমর ফারুক, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক ও ট্রাস্টি বোর্ড সদস্য কাশেম হুমায়ুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য সোহেল হায়দার চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকারিভাবে সাংবাদিকদের জন্য অনেক কিছু করার প্রচেষ্টা বর্তমান সরকারের আছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ২৫ কোটি টাকা দিয়েছেন। তিনি আরও ১০ কোটি টাকা দেওয়ার কথা বলেছেন। তারপরও আন্তর্জাতিক পর্যায়ে কিছু কিছু জায়গা থেকে কখনো কখনো অপপ্রচার করা হয়। প্রশ্ন তোলা হয়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকতার জায়গা সংকুচিত, না প্রসারিত করছে।

প্রতিমন্ত্রী বলেন, অথচ সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের এতো বড় উদ্যোগ প্রমাণ করে তিনি সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। তার নেতৃত্বাধীন সরকার যে সাংবাদিকবান্ধব সরকার কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে এটি প্রমাণ হয়। এ বিষয়গুলো আরও সামনে নিয়ে আসা দরকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে।

আরাফাত বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাজে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আছে। সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট থেকে সহযোগিতা দেওয়ার জন্য সাংবাদিক বেছে নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও পেশাদারিত্বে সাথে যেন হয়, সে বিষয়টি  লক্ষ রাখা প্রয়োজন। বাছাইয়ের প্রতিটি স্তরে যেন সাংবাদিকদের প্রতিনিধি থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে। কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড থেকে আমরা পক্ষপাতহীন ও পেশাদারি সিদ্ধান্ত দিতে চাই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, তার বাস্তবায়ন আমরা চাই। সত্যিকার অর্থে যেন সাংবাদিকদের কল্যাণ কাজেই ট্রাস্টের অর্থ ব্যয় হয়, সেটিই আমাদের চাওয়া।




অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপন হার নির্ধারণে নীতিমালা থাকা দরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে। বিগত দিনে যখন সামরিক শাসন ছিল ও সামরিক শাসন থেকে উদ্ভূত দল যখন এ দেশ শাসন করেছে এবং তাদের সাথে বিভিন্ন সময় যখন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ছিল, সে সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার যে বাস্তবতা ছিল, সে জায়গা থেকে এখন আমরা কতটুকু এগিয়েছি, কতটুকু উন্নয়ন হয়েছে, সংখ্যাগত দিক থেকে এবং গুণগত দিক থেকে, এ তুলনামূলক বিষয়গুলো নিয়ে প্রকাশনা বের করতে হবে।

মতবিনিময়ে তিনি আরও বলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়ে গেছে, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন এসেছে। এ বিষয়গুলো মাথায় রেখে অধিদপ্তরের কাজে নতুন নতুন বিষয় সংযোজন করতে হবে।

ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ প্রয়োজনবোধে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও  জানান প্রতিমন্ত্রী।




গ্র্যামি পুরস্কার: ইতিহাস গড়লেন টেইলর সুইফট

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর ৬৬তম আসরে এবার ইতিহাস গড়লেন বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট। অবশ্য মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে নিয়ে আলোচনা হচ্ছিল।

অবশেষে সবার ধারণাই সত্যি হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) সকালে ৬৬তম গ্র্যামির আসরে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন বর্তমান সময়ে বিশ্বজুড়ে আলোচিত এ সংগীতশিল্পী।

এবারের গ্রামিতে টেইলর সুইফট‘মিডনাইটস’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন।

বিশ্বসংগীতের অন্যতম সেরা এ শিল্পী এবার নিয়ে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। যা তার ৩৪ বছরের জীবনের সেরা অর্জন বলে টেইলর সুইফট মনে করছেন।

টেইলর সুইফটের আগে ৪ বার এ পুরস্কার আর কোনো শিল্পী পাননি। ৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তিনি। সুইফটের হাতে এবার পুরস্কার তুলে দেন সেলেন ডিওন।

বিশ্বসংগীতের অনেক মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জনের পর সুইফট অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার আমাকে রীতিমতো আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে বলে আমি আশা করছি।’

চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করায় তাকে তার ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানাচ্ছে। সেই সঙ্গে তারা আশা করছেন তাদের প্রিয় শিল্পী সুস্থ থেকে দীর্ঘদিন সংগীত পরিবেশন করে যাবেন।




বাসায় ফিরেছেন জাহিদ হাসান

জানা গেছে, মঙ্গলবার শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নেওয়া হয়েছে এই অভিনেতাকে।

বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি  বলেন, শীতকালে জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।




সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গোপন রাখবেন যে কারণে




চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে যেসব সিনেমা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর পর্দা নেমেছে গতকাল (২৮ জানুয়ারি)। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসবটির সমাপনী দিন শেষ হয়েছে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এবারের উৎসবের স্লোগান ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিয়েছেন। কোন কোন বিভাগে কারা পেয়েছেন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার-

শিশুতোষ সিনেমা বিভাগ- সেরা শিশুতোষ সিনেমা (বাদল রহমান পুরস্কার): বিপুল শর্মা পরিচালিত ‘প্রভাস’, ভারত। অডিয়েন্স অ্যাওয়ার্ড: শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার (মুজিব: দ্য মেকিং অফ আ নেশন)’, বাংলাদেশ, ভারত। বিশেষ অডিয়েন্স অ্যাওয়ার্ড: অভিজিৎ শ্রীদাস পরিচালিত ‘বিজয়ের পরে’, ভারত।

স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ-
সেরা ফিচার ফিল্ম: ওলেগআসাদুলিন পরিচালিত ‘দেয়ার অ্যান্ড ব্যাক’, রাশিয়া।
সেরা তথ্যচিত্র: হ্যানসেল লেভা ফানেগো পরিচালিত ‘কুনানফিন্ডা: দ্য ল্যান্ড অব ডেথ’ কিউবা।
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: গোলাম রাব্বানী পরিচালিত ‘সুরত’, বাংলাদেশ।
নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগ- সেরা ফিচার ফিল্ম: মানিজেহ হেকমত পরিচালিত ‘জাঙ্কস অ্যান্ড ডলস’, ইরান।
সেরা তথ্যচিত্র: ন্যান্সি সভেনডসেন পরিচালিত ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’, মার্কিন যুক্তরাষ্ট্র।

সেরা পরিচালক: ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য জিওংমু এনওএইচ, দক্ষিণ কোরিয়া। স্পেশাল মেনশন: চৈতালী সমদ্দার পরিচালিত ‘মুক্তি’, বাংলাদেশ। বাংলাদেশ প্যানোরামা: পূর্ণদৈর্ঘ্য বিভাগ ফিপরেস্কি পুরস্কারের বিজয়ী (পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম): পান্থ প্রসাদ পরিচালিত ‘সাবিত্রী’।

বাংলাদেশ প্যানোরামা: ট্যালেন্ট বিভাগ
ফিপরেস্কি পুরস্কারের বিজয়ী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): বৈশাখী সমদ্দার পরিচালিত ‘লায়লা’। প্রথম রানারআপ শর্ট ফিল্ম: শুভাশিস সিনহা পরিচালিত ‘ইনাফি’।
দ্বিতীয় রানারআপ শর্ট ফিল্ম: জিয়াউল হক রাজু পরিচালিত ‘অন্তহীন পথে’।

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা চিত্রনাট্য: মুহিদ্দীন মুজাফফর পরিচালিত ‘ফরচুন’, তাজিকিস্তান। সেরা সিনেমাটোগ্রাফি: অ্যাঞ্জেলোস র‌্যালিস পরিচালিত ‘ইন দ্য টাইম অফ ফ্লাডস’, বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস।

সেরা অভিনেত্রী: বাদেমা। কিয়াও সিক্সু পরিচালিত ‘দ্য কর্ড অফ লাইফ’ সিনেমা, চীন। সেরা অভিনেতা: অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত পরিচালিত ‘চলচ্চিত্র এখন’ সিনেমা, ভারত। সেরা পরিচালক: জগৎ মনুওয়ার্না। সিনেমা ‘রাহাস কিয়ানা কান্দু, শ্রীলঙ্কা।

সেরা সিনেমা: কিয়াও সিক্সু পরিচালিত ‘দ্য কর্ড অফ লাইফ’, চীন।
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: আসকার উজাবায়েভ পরিচালিত ‘বাকিত’, কাজাখস্তান। স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম। অ্যাঞ্জেলোস র‌্যালিস পরিচালিত ‘মাইটিআফ্রিন’ সিনেমা, বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস।

২২ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সবার কাছে আগ্রহের বিষয় ছিলেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এবারই প্রথম তিনি এ উৎসবে যোগ দিয়েছেন। তিনি এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করেছেন।

 




মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা




পছন্দের কেউ থাকলে বিয়ে করতেন সাফা কবির

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।