সামাজিক মাধ্যমে গুজব প্রতিহতে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

চন্দ্রদ্বীপ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক মাধ্যমে গুজব প্রতিহতে পদক্ষেপের সুপারিশ করে সংসদীয় কমিটি।

রোববার কমিটির সভাপতি সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে কমিটির সদস্য তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মো. শিবলী সাদিক, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আফজাল হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনের চলমান কার্যক্রম এবং ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের বিগত অর্থবছরগুলোর খাতওয়ারি অর্থ বরাদ্দ সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের চিত্র তুলে ধরার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটি কর্তৃক সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বণ্টন নীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী




৬ দিনের ছুটি পেতে যাচ্ছে সংবাদপত্র, ঘোষণা আজ

প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা।

কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় বড় ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে সংবাদমাধ্যম। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

শনিবার (৬ এপ্রিল) নোয়াবের বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ফলে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ৬ দিন ছুটি পেতে পারেন সংবাদকর্মীরা।

সূত্র জানায়, ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার বিষয়ে নোয়াবের সংখ্যাগরিষ্ঠ সদস্য নীতিগতভাবে সম্মত হয়েছেন। তাছাড়া এদিন পত্রিকা প্রকাশ হলেও সংবাদপত্র বিপণন সংস্থা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি তা বিপণনে অপারগতা জানিয়েছে। অন্যদিকে ঈদের ছুটির এক দিন পরই পহেলা বৈশাখের ছুটি থাকায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নও (ডিইউজে) নোয়াবের কাছে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছে।

তবে এবার ঈদের ছুটি ৬ দিন হলে এটি অনন্য রেকর্ড হবে। কারণ স্বাধীনতার পর আর কখনো সংবাদমাধ্যম টানা ৬ দিন বন্ধ থাকেনি।

জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এবার ঈদের ছুটির মাঝে এক দিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে, তাই মাঝের এক দিন বিশেষ ছুটি দেওয়া যায় কি না– তা নিয়ে নোয়াবে আলোচনা হচ্ছে। শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।




ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা

চন্দ্রদীপ ডেস্ক : মনোনয়ন পেয়েছিলেন দেশের পাঁচজন তারকা। তাদের মধ্যে তিনজনের হাতেই উঠলো পশ্চিমবঙ্গের সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (বাংলা)। অনুমান ছিল আগে থেকেই। তিনবার এই পুরস্কার উঠেছে যার হাতে সেই জয়া আহসান চতুর্থবারের মতো অবশ্যই পুরস্কার পাবেন।

সেটার কারণও আছে, দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এবার তার সঙ্গে এই পুরস্কার এসেছে তাসনিয়া ফারিন ও সোহেল মন্ডল। তাদের মধ্যে জয়া ও ফারিন সরাসরি পুরস্কার নিতে পারলেও ভিসা জটিলতায় কলকাতায যেতে পারেননি সোহেল মন্ডল।শুক্রবার (২৯ মার্চ) কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর।



পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক লীগ সভাপতির সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জেলার মহিপুর থানা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম ফরাজী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় মো. আবুল কালাম ফরাজী লিখিত বক্তব্য বলেন, আমি জাতীয় শ্রমিক লীগ মহিপুর থানা শাখার সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কোন অপরাধনীতি করি নাই। কিন্তু আপনারা জানেন, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বহিষ্কারের সুপারিশ প্রাপ্ত এবং লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আনসার উদ্দিন মোল্লা গত ২৫ মার্চ আলিপুরস্থ বাসভবনে সাংবাদিক সম্মেলন ডেকে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন। ২৪ মার্চ গভীর রাতে তার বাসভবনে হামলা হয়েছে এমন দাবি করে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে তার বাসভবনের হামলার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। আমি ও আমার লোকজনকে সামাজিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার চক্রান্তে এমন নাটক সাজানো হয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীর বাউফলে লঞ্চ চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা 

তিনি আরো বলেন, গত ২৭ মার্চ মহিপুর থানায় জিআর ৩৪/২৪ নং একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদী জোলেখা বেগম ও তার পরিবারের সদস্যরা যারা আনছার উদ্দিন মোল্লা সকল অপকর্মের সহযোগী ও অনুসারী। দায়েরকৃত মামলায় আমাকে সহ আমার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। দায়েরকৃত মিথ্যা মামলাটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রত্যাহারের দাবি করছি।

আবুল কালাম ফরাজী বলেন, মামলার এজাহারে উল্লিখিত ঘটনার সাথে আমিও আমার লোকজনের কোন সম্পৃক্ততা নাই। আমি ও আমার লোকজন প্রত্যাক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল না মর্মে দূঢ়ভাবে আপনাদের মাধ্যমে জানাতে চাই। আনসার উদ্দিন মোল্লা ইউনিয়নের অপরাধনীতির মূল হোতা এবং মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা-মোকদ্দমা দায়ের করতে পারদর্শী বলেও মন্তব্য করেন।




মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ

চন্দ্রদীপ ডেস্ক : দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক দিন দিন কমেই চলেছে। পাঁচ মাসের ব্যবধানে ৩৫ লাখ গ্রাহক কমেছে। গ্রাহকরা জানান, প্যাকেজ সমন্বয়ের নামে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের দাম বাড়ানোই তারা ব্যবহার কমিয়ে দিয়েছেন।

তবে একই সময়ে তুলনামূলক গ্রাহক বেড়েছে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটের।

বিটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী—২০২৩ সালের আগস্টে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার। এরপর সেপ্টেম্বর থেকে গ্রাহক কমতে শুরু করে। সেপ্টেম্বরে ২০ হাজার গ্রাহক কমে ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজারে নেমে যায়।

অক্টোবরে এক লাফে ৩ লাখ ৬০ হাজার গ্রাহক কমে দাঁড়ায় ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজারে। নভেম্বর প্রায় ৫ লাখ গ্রাহক কমে যায়। ওই মাসে গ্রাহক ছিল ১১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার। এরপর ডিসেম্বর তা কমে ১১ লাখ ৮৪ লাখ ৯০ হাজারে নেমে যায়। সবশেষ জানুয়ারি মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমে ১১ কোটি ৬০ লাখ ৩০ হাজারে নামে।

এদিকে, মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমলেও আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক উল্টো বেড়েছে। সেপ্টেম্বর আইএসপি ও পিএসটিএন গ্রাহক ছিল এক কোটি ২৪ লাখ ৯০ হাজার। অক্টোবর ও নভেম্বরে এ ইন্টারনেটের গ্রাহকের সংখ্যায় হেরফের হয়নি। ডিসেম্বরে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ ৮০ হাজার। সবশেষ জানুয়ারি মাসেও একই গ্রাহক সংখ্যা অটুট রয়েছে।

বিটিআরসির মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি গণশুনানির আয়োজন করা হচ্ছে। সেখানে গ্রাহকরা কী বলেন, সেটা আমরা শুনবো এবং তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’




সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

চন্দ্রদীপ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবন থেকে তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, সরকারপ্রধান সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে সম্প্রচার করবে।




জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি : বিটিভি চট্টগ্রামের আলোচনায় একুশে পদকজয়ী সাংবাদিক এম এ মালেক

চন্দ্রদীপ ডেস্ক: ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারঁ প্রায় ৫৫ বছর পাঁচ মাসের ক্ষুদ্র আয়ুস্কালের মধ্যে ছেলেবেলার ১৮ বছর বাদ দিয়ে বাকী ৩৭ বছরের জীবনের ১৩ বছরই জেল খেটেছেন। এক কথায় তিনি জীবনের সবটুকু দিয়ে গেছেন বাঙ্গালী জাতির জন্য।

আজ দুপুরে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিটিভি চট্টগ্রাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তি’র।

এম এ মালেক আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও কর্মকে পুঁজি করেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি।  শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে বাস্তব সম্মত স্বপ্নে অভ্যস্থ করতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের সকল স্তরের কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নূর আনোয়ার হোসেন রনজু বলেন, জাতির পিতা আজ বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ  উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তবে তিনি যে মন্ত্র দিয়ে গেছেন তারঁ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মন্ত্র উন্নয়নের বাহক হিসেবে কাজ করছে। আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনো দেশকে নিয়ে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ভাবনা ও নির্দেশনা কাজে লাগিয়ে বাঙালি জাতিকে চিন্তায়-চেতনা-মননে বাংলাদেশকে আর্দশিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হতো।

এর আগে দিনের শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন বিটিভি চট্টগ্রামের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু।




জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে ধোঁয়াশা: ভারতীয় গণমাধ্যমের দাবি সফল দেশটির নৌবাহিনী

চন্দ্রদীপ ডেস্ক: ভারতের কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম ‌‌‘‘ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী’’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদমাধ্যমের তালিকায় আছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস (আইএএনএস), ফার্স্ট পোস্ট, নিউজ ১৮-সহ দেশটির আরও কিছু সংবাদমাধ্যম।

ছিনতাইকৃত বাংলাদেশের-পতাকাবাহী জাহাজ উদ্ধার করেছে নৌবাহিনী/Navy rescues hijacked Bangladesh-flagged ship’’ শিরোনামে এমভি আব্দুল্লাহকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই শিরোনামের দাবির বিষয়ে তাদের প্রতিবেদনে কোনও তথ্যই পাওয়া যায়নি। বরং প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটা।

দেশটির সংবাদ প্রতিদিন নামের বাংলা পত্রিকাটি এভাবে উল্লেখ করে যে, “শুক্রবার এক্স হ্যান্ডেলে নৌসেনার তরফে জানানো হয়েছে, ‘গত ১২ মার্চ এমভি জাহাজটিকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। সেটিকে উদ্ধার করার জন্য ছুটে যায় ভারতীয় রণতরী। প্রথমে জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়। কিন্তু কোনও জাহাজটি থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তার পরই সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। অবশেষে ১৪ মার্চ সকালে জলদস্যুদের কবল থেকে এমভিকে উদ্ধার করা হয়। সোমালিয়া উপকূলের কাছে সেটিকে আটকে দেওয়া হয়। জলদস্যুদের হাত থেকে সফলভাবে মুক্ত করা পণবন্দিদের। জাহাজের সকল বাংলাদেশি নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।’ জানা গিয়েছে, জাহাজটি অপহরণ করেছিল ১৫ থেকে ২০ জন জলদস্যু।

কিন্তু ১৪ তারিখ উদ্ধার হলে তা ১৬ তারিখ কেন জানাবে? আর উদ্ধারকৃত নাবিকরা কী এই খবরটা তাদের পরিবারকে দিবে না?

তবে চন্দ্রদীপও আশা করে, ভারতীয় নৌবাহিনী সফল হোক। স্বজনদের কাছে ফিরে আসুক অপহৃত ২৩ বাংলাদেশি নাবিক।




যুদ্ধে ইসরাইলের পক্ষপাতিত্বের কারণে নিউইয়র্ক টাইমসের অফিস ঘেরাও

চন্দ্রদীপ ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়। গাজায় চলমান সঙ্ঘাত নিয়েও একপেশে সংবাদ পরিবেশন করে আসছে ব্রিটিশ ও মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। একই অভিযোগে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ম্যানহাটনে গণমাধ্যমটির সদর দফতরের সামনে জড়ো হন কয়েক শ’ বিক্ষোভকারী। এ সময় সাংবাদিকতা পরিপন্থী আচরণ, পক্ষপাতিত্বমূলক নিউজ কভারেজের জন্য নিন্দা জানায়।

নিউইয়র্ক টাইমস গাজার উপর চলমান যুদ্ধে ইসরাইলি বর্ণনার প্রতি বড় পক্ষপাতিত্বের জন্য তদন্তের আওতায় এসেছে।

দ্য ইন্টারসেপ্টের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যে দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের গাজায় ইসরাইলের যুদ্ধের কভারেজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধারাবাহিক পক্ষপাতিত্ব করে যাচ্ছে। তারা শিশু ও সাংবাদিক উভয়ের উপর ইসরাইলের অবরোধ ও বোমা হামলার দিকে খুব কম মনোযোগ দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর