বুকার জিতল বৃটিশ লেখিকা সামান্থা হার্ভের ‘অরবিটাল’

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছর সাহিত্যকর্মের সর্বোচ্চ পুরস্কার ‘বুকার’ জিতেছন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাস ‘অরবিটাল’ দিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একটি দলের দৈনন্দিন ঘটনা প্রবাহে মধ্য দিয়ে উপন্যাসটিতে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে।

পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে।




সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখা হবে।




সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং

চন্দ্রদ্বীপ ডেস্ক: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করার কারণ হিসেবে নোবেল কমিটি বলেছে, হান কাং তাঁর শক্তিশালী কাব্যিক গদ্যে ঐতিহাসিক যন্ত্রণাদায়ক বিষয়াবলিকে রূপায়ণ করেছেন। মানবজীবনের ভঙ্গুরতাও উঠে এসেছে তাতে।

৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি দক্ষিণ কোরীয় সাময়িকীতে একগুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে।

পরবর্তী সময়ে হান কাং দীর্ঘাকার গদ্য লেখা শুরু করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য ভেজেটারিয়ান’। হান কাংয়ের যেসব বই ইংরেজিতে অনূদিত হয়েছে, সেগুলোর প্রথম দিককার একটি এটি।

হান কাংয়ের এই উপন্যাস ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পায়। এই উপন্যাসে তিনি মানুষের নিষ্ঠুরতা নিয়ে আতঙ্কে ভুগতে থাকা এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার চেষ্টার কথা তুলে ধরেন।

 




দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের জন্মদিন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের ৭৭ তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক, আর মা কোকিলা বেগম গৃহিণী। কবি হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

কবির লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে, ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’- উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তার রচিত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র এ পঙক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন প্রেরণা জুগিয়েছিল, তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে।

কবি হেলাল হাফিজের উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে, নিষিদ্ধ সম্পাদকীয়, দুঃসময়ে আমার যৌবন, অস্ত্র সমর্পণ, বেদনা বোনের মতো, ইচ্ছে ছিল, নিখুঁত স্ট্রাটেজি, দুঃখের আরেক নাম, প্রত্যাবর্তন, অশ্লীল সভ্যতা, কবিতার কসম খেলাম, উপসংহার, সম্প্রদান, একটি পতাকা পেলে, কবি ও কবিতা, ফেরিওয়ালা, অমীমাংসিত প্রভৃতি।

উল্লেখ্য, কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। এছাড়াও তিনি পেয়েছেন- যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোণা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা।




সব শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত হচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদ—সবার মতামত উপেক্ষা করেই নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছিল। পাঠ্যবইয়ে ইচ্ছেমতো বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। শিক্ষা ও নৈতিকতা বাদ দিয়ে ‘রাজনৈতিক’ বিবেচনায় তৈরি করা হয়েছিল পাঠ্যবই।

আওয়ামী লীগ সরকার পতনের পর বইয়ের নানা অসংগতি বাদ দিয়ে বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে। দ্রুতগতিতেই চলছে এই কাজ। শিক্ষাবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকার পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃত করে ছাপিয়েছে। সেগুলো সংশোধন ছাড়া কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। তাই বই পরিমার্জন ­করা জরুরি। বিকৃত ও ভুল তথ্য সংযোজিত বই আগে দেওয়ার চেয়ে পরিমার্জিত বই দেরিতে দেওয়াও ভালো।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হয়েছে। তবে এখনো ছাপা হয়নি উচ্চমাধ্যমিকের পাঠ্যবই। মেলেনি সিলেবাসও। এ স্তরের পাঠ্যবইয়ে পরিমার্জনের কাজ চলমান থাকায় বই পেতে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে বইয়ের পরিমার্জনের কাজ শেষ করে পাণ্ডুলিপি প্রেসে পাঠানো যাবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—এ তিনটি বিষয়ের চারটি পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে। সর্বশেষ ২০১৪ সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজপাঠ, ২০১৫ সাল থেকে ইংলিশ ফর টুডে এবং ২০২১-এ প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনো শিক্ষার্থীদের পাঠ্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের। বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনো ইংরেজি ও আইসিটি।




পটুয়াখালী প্রেসক্লাবের সামনে উদীচীর জাতীয় সংগীত পরিবেশন

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাড়াও, পথে নামো কন্ঠে ধরো শ্লোগান দিয়ে পটুয়াখালীতে জাতীয় সংগীত পরিবেশন করেছে সংস্কৃতিকর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জাতীয় সংগীতে অংশশ নেয় দক্ষিনা খেলাঘর, মুক্তপ্রাঙ্গন সহ বিভিন্ন সাংস্কৃতিক সঙ্গঠনের কর্মীরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কন্ঠে ধারন করে সংস্কৃতিকর্মীরা জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আহবান জানান।

এসময়, উদীচী শিল্পী গোষ্ঠী পটুয়াখালী জেলা সংসদের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান, রবিউল আমীন বাবুল, কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মোতালেব মোল্লা, দখিনা খেলাঘর আসরের সাধারন সম্পাদক আতিকুজ্জামান দিপু, মুক্তপ্রাঙ্গনের প্রেসিডিয়াম সদস্য জাবেদুল হক খান ইকবাল উপস্থিত ছিলেন।




বিসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশন এলাকায় চলমান সকল উন্নয়নমূলক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী। সোমবার বিকেলে প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মুঠো ফোনে তিনি এ কথা বলেন।

প্রশাসক শওকত আলী বলেন, সিটি করপোরেশনের দুটি কাজ একটি হচ্ছে উন্নয়ন এবং অপরটি হচ্ছে সেবা প্রদান। আমি এই দুটি কাজকেই প্রাধান্য দিতে চাই। সিটি করপোরেশনের অধীনে যত উন্নয়নমূলক কাজ চলমান ছিলো চা চলমান থাকবে। এ বিষয়ে যা যা পদক্ষেপ দরকার হবে তা গ্রহণ করা হবে।

এছাড়া সিটি এলাকার নাগরিকদের সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এসময় তিনি কর্মরত সবাইকে সঠিক সময়ে অফিসে আসা এবং ত্যাগ করার নির্দেশনা দেন। এছাড়া যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।

তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করে বলেন, আপনারা আমাকে সহযোগীতা না করলে আমার দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়বে। এসময় সকল কর্মকর্তা-কর্মচারী তাকে সর্বাত্মক সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার দুপুরে বরিশাল সিটি মেয়রকে দায়িত্ব থেকে অপসারন করে প্রজ্ঞাপন জারী করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পরক্ষনেই বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কে প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারী করা হয়। এতে বলা হয় ‘নিয়োগকৃত প্রশাসকগন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ আইন ২০২৪ এর ধারা ২৫ক এর উপ ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত বর্তমানে সরকারী ও বিদেশী অর্থায়ন মিলিয়ে নগরীতে অন্তত আড়াইশ কোটি টাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যা ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে থমকে যায়। মেয়র আবুল খায়ের আবদুল্লাহ আত্মগোপনে চলে যান। পাশাপাশি এসব উন্নয়নমূলক কাজের অধিকাংশ ঠিকাদার আত্মগোপনে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় সকল উন্নয়নমুলক কাজ।

 




‘অন্তবর্তী সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ’

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তবর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ আগস্ট) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি ভাষণে ড. ইউনূস এ কথা জানান।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্যের মতোই—‘টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ’।

এর আগে, এই সামিটে যোগ দিতে ড. ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৬ আগস্ট) দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ড. মুহাম্মদ ইউনূস।

ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল। শীর্ষ সম্মেলনের আগের দুটি সংস্করণেই গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে।

 




বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে জেলে নিখোঁজ

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ট্রলার থেকে পড়ে শাহজাহান (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শাহজাহান পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। শাহজাহান পাথরঘাটার কামাল হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারের জেলে।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আরমান জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর ২৭ জুলাই পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দেন। হঠাৎ আবহাওয়া খারাপ হলে পরদিন তালতলীর ছকিনা এলাকায় ট্রলার নোঙর করে রাখা হয়। ২৯ জুলাই পুনরায় সাগরে যাওয়ার সময় ফেয়ারওয়ে বয়া এলাকায় জাল পাতার জন্য ঘণ্টা বাজানো হয়। এ সময় ট্রলারে ১২ জেলেকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরে অতিরিক্ত ঝড়ের কারণে কোনো এক সময় শাহজাহান সাগরে পড়ে গেছেন।

নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল বলেন, আমার বাবার যদি হায়াত থাকে তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম আকন জানান, নিখোঁজ জেলের সন্ধানের জন্য সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারগুলোকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শাহজাহান ভেসে ভারতের ভেতরের অংশে চলে গেছে।

কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব জানান, বৃহস্পতিবার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সাগরে অবস্থানরত টহল টিমকেও অবগত করা হয়েছে।




জাতীয় কবি কাজী নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী আজ