একা থাকলে পাপে জড়িয়ে পড়েন? নিজেকে রক্ষা করার উপায়

বাসা বা ব্যক্তিগত কোনো পরিবেশে কেউ একা থাকলে পাপ বা গুনাহের কাজের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। ইসলামী বিশেষজ্ঞদের মতে, শয়তানের প্ররোচনায় মানুষ অনিচ্ছাকৃতভাবে ভুল পথে প্রবেশ করে এবং পরে অনুশোচনায় ভুগতে থাকে।
নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে পাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে শুধু অনুশোচনা যথেষ্ট নয়; বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তওবা ও পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ধাপ হলো নিজের ভুল বুঝে নেওয়া এবং পরিবর্তনের চেষ্টা করা।
কীভাবে পাপ থেকে বাঁচবেন:
- পাপের কারণ দূর করুন:
যে পরিবেশ, সঙ্গ বা অভ্যাস আপনাকে পাপের দিকে টেনে নেয়, তা থেকে নিজেকে দূরে সরান। উদাহরণস্বরূপ, খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা, অশ্লীল কন্টেন্ট দেখা, অনুচিত সম্পর্ক ইত্যাদি এড়ান। - দৃঢ় সংকল্প নিন:
অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আর কখনো পাপে প্রবেশ করবেন না এবং পাপের মাধ্যমগুলো স্পর্শও করবেন না। - ভালো কাজে ব্যস্ত থাকুন:
ইমাম শাফেয়ি (রহ.) বলেছেন, মন যদি ভালো কাজে ব্যস্ত না থাকে, তা মন্দ কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাই নেক কাজ বা উপকারী প্রজেক্ট খুঁজে সময় ব্যস্ত রাখুন। - আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না:
কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যারা নিজেদের ওপর জুলুম করেছেন, তারা তাঁর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ তিনি সব গুনাহ মাফ করেন (সূরা আয-যুমার, আয়াত ৫৩)।
এছাড়া যারা তওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে—তাদের গুনাহকে সওয়াবে পরিণত করে দেবেন (সূরা আল-ফুরকান, আয়াত ৭০)।
তওবা মানে শুধু মুখে ক্ষমা প্রার্থনা নয়; বরং পাপ থেকে বিরত থাকা, সৎ কাজ শুরু করা এবং সেই পথে অটল থাকা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









