জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন গণভোট বিষয়ে জামায়াতের সঙ্গে বিএনপি আলোচনায় বসতে রাজি নয়। শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক ডায়লগে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোন সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করবো।’

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে এটি স্বাক্ষরিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ করলো তখন বিরোধ তৈরি হলো।

হামিদুর রহমান আজাদ বলেন, ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস রেইস করাএই দুটোই চলে। আমরা তো ভায়োলেন্স করছি না।

জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল, প্রার্থী কেন্দ্রীক। আমাদের দেশে ভোটকেন্দ্র দখল হয়। দুটো ভোট দিতে গেলে টাইম ম্যানেজমেন্ট হবে না, ভোট কাস্টিং কম হবে। পরে আবার বলবে জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয় নাই।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন এখনো আছে। এখন জনগণের আস্থা নেই। আগে গণভোট হলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা তৈরি হবে। এতে নির্বাচনটা ভালো হবে।




স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ

ব্যুরো চীফ, বরিশাল : ধানের ক্ষেতে হাঁস গিয়ে পাকা আমন ধান বিনষ্ট করার প্রতিবাদ করায় হাঁসের মালিক কামাল সরদার ধান ক্ষেতের মালিক ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর অবস্থায় আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে ওইদিন সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ সাকোকাঠী গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা মৃত লতিফ সরদারের ছেলে গাছ ব্যবসায়ী নাসির সরদারের (৫০) স্ত্রী বেবী বেগম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন-প্রতিবেশী আনিসুর রহমানের ছেলে কামাল সরদারের কয়েকটি হাঁস তাদের জমিতে এসে পাকা আমন ধান বিনষ্ট করছিলো। তিনি কামালের স্ত্রীকে কয়েকটি দিন হাঁস বেঁধে রাখার অনুরোধ করায় তারা ক্ষিপ্ত হয়। এনিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়।

তিনি আরও বলেন-এ ঘটনার জেরধরে কামাল সরদার তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে। এসময় তার স্বামী নাসির সরদার প্রতিবাদ করায় তাকে কামাল সরদার লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় স্বামী নাসির সরদারকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও (বেবী বেগম) পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থায় নাসির সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কামাল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-বেবী বেগমের লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি দুই তরুণ নিহত

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। তাদের মধ্যে একজন রতন ঢালীর (২৯) বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে আরেকজন নিহত ফয়সাল হোসেনের (২২) ঠিকানা জানা যায়নি।

নিহতদের বিষয়টি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিট নিশ্চিত করেছে।

সিটিটিসি বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ জানান, আমরা শতভাগ নিশ্চিত- রতন ঢালী টিটিপির সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রতন ও ফয়সাল ২০২৪ সালের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছে টিটিপিতে যোগ দেয়।

রতন ঢালী ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। তার বাবা আনোয়ার ঢালী ব্যাটারিচালিত অটোরিকশার চালক, মা সেলিনা বেগম। পরিবারের সঙ্গে শেষবার রতন যোগাযোগ করেন ২০২৪ সালের ১০ এপ্রিল রোজার ঈদে। সে তখন জানিয়েছিলেন, ভারতে আছেন এবং শিগগিরই দুবাই যাবেন।

তার মা সেলিনার প্রশ্নের উত্তরে রতন জানিয়েছিলেন, কাজের স্থান থেকে টাকা ব্যবস্থা করা হয়েছে। এরপর আর তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।

রতনের বাবা আনোয়ার ঢালী বলেন, রতন গ্রামের বাড়ি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিল। দুবাই যাওয়ার জন্য এটি প্রয়োজন ছিল। আমরা দেখার চেষ্টা করেছি, কিন্তু সে বলেছিল এতে তার যাত্রায় সমস্যা হবে।

তিনি আরও উল্লেখ করেন, রতন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর পড়াশোনা বন্ধ করে মোবাইল সার্ভিসিং শিখতে শুরু করেন।

সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, চলতি বছরের ২৭ এপ্রিল পাকিস্তানিরা ওয়াজিরিস্তানে টিটিপির ৫৪ যোদ্ধাকে হত্যা করার পর অনুসন্ধান শুরু করে। নিহতদের মধ্যে সাভারের আহমেদ জুবায়েরও ছিলেন। এরপরের তদন্তে রতন ও ফয়সালের নাম শনাক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, রতন ঢালী ও ফয়সালের প্রাথমিক জীবন থেকে সাধারণ ছিল, কিন্তু শেষ কয়েক বছর ধরে তারা বিদেশে যাওয়ার কথা বলতেন।

গোয়েন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, রতন ও ফয়সাল টিটিপির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশি যুবকদের প্ররোচনা এবং বিদেশে যোগদানের পথ প্রশস্ত করার কাজেও জড়িত ছিল।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। দেশের যুবকদের বিদেশে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।




পটুয়াখালীতে বিএনপির দুই প্রার্থী ঘোষণা, দুই আসনে স্থগিত সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুটি আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে, যেখানে ইতোমধ্যে অন্য রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পুনরায় মনোনয়ন পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে পুনরায় প্রার্থী করেছে বিএনপি।

অন্যদিকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মনোনয়ন পেয়েছেন। তিনি দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে দলের শীর্ষ পর্যায়ে প্রশংসিত হয়েছেন।

এদিকে পটুয়াখালী-২ (বাউফল)পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই আসনে জোট ও শরিক দলগুলোর প্রভাব এবং একাধিক সম্ভাব্য প্রার্থীর কারণে বিষয়টি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

স্থগিত আসন দুটিতে ইতোমধ্যে বিকল্প প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। বাউফল আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এবং দশমিনা-গলাচিপা আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই আংশিক প্রার্থী ঘোষণা পটুয়াখালীর রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রস্তুতি, গণসংযোগ ও প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন। দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, জোট ও আসন সমন্বয়ের পর বাকি প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কাশ্মীরে প্রতারণার ক্রিকেট টুর্নামেন্ট, নাম জড়াল সাকিব-গেইলের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত “ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)” নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ক্রিকেট ও পর্যটনকে প্রসারিত করার উদ্দেশ্যে আয়োজন করা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বিশ্বের নামকরা তারকাদের—ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারসহ আরও অনেকে। প্রচারণায় দেখা যায় বাংলাদেশের সাকিব আল হাসানের ছবিও, যদিও শেষ পর্যন্ত তার খেলার বিষয়টি নিশ্চিত হয়নি।

গত ২৫ অক্টোবর শুরু হওয়া লিগটির ফাইনাল হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু শনিবার হঠাৎ করেই খেলোয়াড়দের জানানো হয়, “কারিগরি কারণে” ম্যাচ স্থগিত রাখা হয়েছে। পরদিন জানা যায়, আয়োজকরা রাতের অন্ধকারে উধাও, কোনো বিল পরিশোধ না করে।

প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে হোটেলে আটকা থাকতে হয়। হোটেল কর্তৃপক্ষের দাবি, আয়োজক প্রতিষ্ঠান ‘ইউবা সোসাইটি’ বিদেশি খেলোয়াড়দের জন্য প্রায় ১৫০ কক্ষ বুক করেছিল। তাদের বক্তব্য ছিল, ক্রিকেট তারকাদের অংশগ্রহণে কাশ্মীরের পর্যটনও উপকৃত হবে। তবে টুর্নামেন্টের মাঝপথে সব আয়োজন ব্যর্থ হয়ে যায় এবং আয়োজকরা বকেয়া বিল ফেলে পালিয়ে যায়।

ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানিয়েছেন, “আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছে, খেলোয়াড় বা হোটেল কাউকেই টাকা দেয়নি। শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে ফেরার ব্যবস্থা করা হয়।”

ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রাসুল জানিয়েছেন, কিছু বিদেশি খেলোয়াড়কে হোটেল ছাড়তে দেওয়া হচ্ছিল না। এমন পরিস্থিতিতে ইংলিশ আম্পায়ারকে ব্রিটিশ দূতাবাসের সহায়তাও নিতে হয়েছিল। স্থানীয় ক্রিকেটাররা অভিযোগ করেছেন, শুরু থেকেই টুর্নামেন্টে শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনার অভাব ছিল চোখে পড়ার মতো। মাঠে দর্শক ছিল না, স্পনসররা ফিরিয়ে নিয়েছে। প্রথম দিনেই জার্সি কম পড়ায় খেলোয়াড়দের পোশাক বাজার থেকে কিনে দেওয়া হয়। আনুষ্ঠানিক কোনো চুক্তি করা হয়নি।

ক্রিকেট মহলে এখন প্রশ্ন উঠেছে—কীভাবে এমন প্রতারণামূলক আয়োজন সম্ভব হলো এবং এর পেছনে কারা দায়ী।

শেষাংশ:
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাকা-১৫ আসনে মুখোমুখি জামায়াত আমির ও বিএনপির মিল্টন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মধ্যে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, আর জামায়াতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের আমির ডা. শফিকুর রহমান

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি ঢাকা-১৫ আসনে মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৫ আসনে জামায়াত ও বিএনপির এই মুখোমুখি লড়াই নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে। দুই দলের সমর্থকদের উপস্থিতি এই আসনটিকে কেন্দ্র করে ভোটযুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

উল্লেখ্য, এদিন বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তালিকাটি ঘোষণা করা হয়।

শেষাংশ:
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে) দলের উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন.

  • বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন,
  • বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দলের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু,
  • বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান,
  • বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার,
  • বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান

তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দুইজন হেভিওয়েট প্রার্থী থাকায় ঐ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। বিএনপির মহাসচিব জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শিগগিরই ওই আসনের প্রার্থী নির্ধারণ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের প্রার্থীরা ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন এবং নির্বাচনী প্রস্তুতিও শুরু করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মঠবাড়িয়ার ডিজিটাল একচেঞ্জ পরিত্যক্ত, ময়লার ভাগাড়ে পরিণত

মঠবাড়িয়া উপজেলার প্রাচীন টিএন্ডটি ভবনটি এখন পরিত্যক্ত হয়ে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ছাদ ও দেয়ালের ফলেস্টারা খসে পড়ছে, অফিস এলাকা লতাপাতা কচু গাছে ঘেরা, আর সেবার কোনো কার্যক্রম নেই। স্থানটি স্থানীয়দের মতে এমনভাবে ব্যবহৃত হচ্ছে যেন এটি ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে বিটিসিএলের সাইনবোর্ডে লেখা “ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, মঠবাড়িয়া, পিরোজপুর”। তবে বাস্তবে ডিজিটালের কোনো ছোঁয়া নেই, বরং আবর্জনায় এলাকা ভরপুর। একজন জেলা থেকে আসা কর্মচারী মাঝে মাঝে এখানে কাজ করেন।

বিটিসিএল অফিস সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ভবনটি টিএন্ডটি কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। ২০০২ সালে এটি ডিজিটাল হয়েছে। বর্তমানে এখানে টেলিফোন ও এল এল আই সেবা দেওয়া হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, সরকারি হাসপাতাল, নির্বাচন কমিশন অফিসসহ ৩০টি সংযোগ রয়েছে।

বিটিসিএলের পিরোজপুর জেলার জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম জানান, আবর্জনার বিষয়টি নজরে এসেছে। বিভিন্ন সময়ে পৌরসভার সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে। মেন সড়কে কালভার্টের কাজের কারণে লাইনের ক্ষতি হয়েছে। তিনি জানিয়েছেন, অতি দ্রুত অফিসের পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ চলবে।

সেবা গ্রহণকারী জামান আবির বলেন, ২০০২ সালের ডিজিটাল রূপান্তরের পরও সেবা পাননি, ফলে এক সময়ে লাইনটি কেটে দিতে বাধ্য হয়েছেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অবদুল কাইয়ূম জানিয়েছেন, অফিস সচল ও পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তিনি ভিজিট করে পরিস্থিতি খতিয়ে দেখবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইন্দুরকানীতে সরকারি পুলের বিম বিক্রির সময় দুইজন আটক

ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজারে সরকারি পুলের বিম বিক্রি করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি বিম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাজারে পৌঁছালে স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেয়।

ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ এসে ভ্যানসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন-

  • আতিয়ার শেখ, মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে, ভাঙারি ব্যবসায়ী, মিত্রডাঙ্গা, মোড়েলগঞ্জ
  • সাজু, আতিয়ারের নির্দেশে ভ্যান চালানো ব্যক্তি

আটক আতিয়ার শেখ দাবি করেছেন, পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদারের কাছ থেকে বিম ক্রয় করেছেন। বিমের ক্রয়মূল্য প্রতি কেজি ৩৬ টাকা, যার জন্য তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠান। অপরদিকে সোহেল হাওলাদার এই বিষয়ে অজানা থাকার কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাজারে ভ্যান পৌঁছালে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর জানিয়েছেন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আতিয়ার শেখের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় ইতিমধ্যেই তিনটি মামলা, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সুশাসন জাতির অগ্রগতির মূলভিত্তি, বিলাসিতা নয়: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশের শাসন ব্যবস্থা সৎ ও যোগ্যভাবে পরিচালিত হয়নি। তিনি বলেন, গত ৫৬ বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা শাসনের নামে অপশাসন, উন্নয়নের নামে দুর্নীতি এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।

রবিবার সকালে নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়ন পরিষদে ইউপি প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি জাতির অগ্রগতির মূলভিত্তি। দেশের মানুষের জন্য ন্যায়, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”

মাসুদ সাঈদী আরও বলেন, “ক্ষমতার লোভে নয়, বরং দেশের কল্যাণে কাজ করার নেতৃত্ব স্থাপন করতে হবে। এমন নেতৃত্বই জনগণের সুখ-দুঃখের অংশীদার হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্নীতিমুক্ত, ন্যায়বিচারমুখী ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হক। এছাড়া নাজিরপুর উপজেলা ও মালিখালি ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ বক্তব্য দেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫