জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ফেব্রুয়ারিতে : আসিফ নজরুল

চলতি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই কমিশনের নেতৃত্বে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আজ অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিক বৈঠক হবে, যেখানে ৮ ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে একটি সুপারিশমালাও প্রস্তাব করা হবে, যা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানপন্থী শক্তির কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, সুপারিশের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। এতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান হিসেবে থাকবেন। সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এই আলোচনার মাধ্যমে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান আসিফ নজরুল।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









