প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে “বাকেরগঞ্জে কথিত বিএনপি নেতার ছায়ায় আ’লীগ নেতা-কর্মীদের পুনর্বাসন” শীর্ষক যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি আমাকে ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস ছাড়া কিছুই নয়।
আমি মোঃ কামরুজ্জামান হাসান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার মরহুম পিতা মাহবুব তালুকদার ছিলেন একজন সজ্জন ও নীতিবান রাজনীতিবিদ। আমি বরাবরই বিএনপির আদর্শ ধারণ ও লালন করেছি। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো পদে বা তাদের কোনো কার্যক্রমে আমি যুক্ত ছিলাম না। বরং বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, যা স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জানেন।
প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়েছে যে, আমি নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছি এবং টাকার বিনিময়ে বিএনপির পদে এসেছি। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তদুপরি, আমি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।
এছাড়া, আমার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসা মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণহীন। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার নাম ব্যবহার করে যারা মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন, তারা দলীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এটি করছেন।
অন্যদিকে, আমি কামরুজ্জামান হাসান , ১৯৯৪ সালে সরকারি বরিশাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলাম, আমার বিরুদ্ধে সংবাদে যেসব বানোয়াট অভিযোগ করা হয়েছে, সেগুলোও সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাই, তারা যেন এমন ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেন। পাশাপাশি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে এর সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
মোঃ কামরুজ্জামান হাসান
সিনিয়র যুগ্ম আহ্বায়ক
কবাই ইউনিয়ন, বাকেরগঞ্জ।








