আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী




‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করে। সব অন্যায়-অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে। একুশের অবিনাশী চেতনা শক্তি যুগিয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে।”

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়া তিনি জানান, “বাহান্ন’র রাষ্ট্রভাষা আন্দোলনের পর ৩৫ বছরে কেউই সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেয়নি। কিন্তু আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৭ সালের ৮ মার্চ আইন করে সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেন।”

গোলাম মোহাম্মদ কাদের বলেন, “মাতৃভাষার মর্যাদা ও স্বীকৃতির জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আগমনে পুরো দেশটি উৎসবের আমেজে ছিল, কিন্তু সেই উৎসবে জল ঢেলে চমকপ্রদ জয়ে শুরু হলো কিউইদের অভিযান। পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে নিজেদের প্রতিপক্ষকে চমকে দেয় মিশেল স্যান্টনারের দল।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। এর জবাবে পাকিস্তান ৪৭.২ ওভারে অল আউট হয়ে ২৬০ রান করতে পারে।

পাকিস্তানের ব্যাটিংয়ে শুরু থেকেই ছিল বিপর্যয়। সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। চোটে পড়া ফখর জামানও ব্যাট হাতে কিছু করতে পারেননি। ৯০ বলে ৬৪ রান করা বাবর আজম ফিরে যাওয়ার পর পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে উইল ইয়াং ১১৩ বলে ১০৭ রান এবং টম লাথাম ১১৮ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট নিয়েছিলেন, কিন্তু তারা দলকে জয় এনে দিতে পারলেন না।

শেষ পর্যন্ত ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান কিউইদের বিপক্ষে হার মেনে নেয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন। বুধবার, রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট (পিআইবি) চত্বরে তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম আগামী দুই দশক ধরে বাংলাদেশকে প্রভাবিত করবে এবং যারা তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারা রাজনৈতিক ক্ষেত্রে সফল হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ, তারা একদিন দেশের নেতৃত্বে আসবে।”

তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।




যদি ব্যবস্থা না নেয় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাব : ফখরুল




কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুয়েত সফর শেষে আজ (১৯ ফেব্রুয়ারি ২০২৫) দেশে ফিরেছেন। পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে তিনি এই সফর করেন।

কুয়েত সফরকালে তিনি কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুল্লাহ মেশাল মুবারক আব্দুল্লাহ আল-সাবাহ এবং কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাশেম আব্দুল রাজ্জাক আল-রিফাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। কুয়েতের আমির উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এবং পরবর্তীতে ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’-এ (ওকেপি) বাংলাদেশি সদস্যদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও সেনা সদস্যদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। তিনি অফিসার্স অ্যাড্রেস ও দরবারের মাধ্যমে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, তিনি কুয়েত আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন, যেখানে বাংলাদেশি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা আরও সুসংহত হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, কুয়েত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সফরে যান। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে, আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে

পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
  • বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার সময় ৩০ মিনিট, সৃজনশীল (সিকিউ) পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
  • ব্যবহারিক বিষয় থাকলে বহুনির্বাচনির সময় ২৫ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
  • এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  • সকাল ১০টার পরীক্ষার জন্য ৯:৩০টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে, দুপুর ২টার পরীক্ষার জন্য বিতরণ হবে ১:৩০টায়।
  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এবং নির্ধারিত প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না।
  • তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক— প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
  • শুধুমাত্র অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।

শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতির জন্য পরীক্ষার নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ জন খালাস

নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের রায় ও প্রক্রিয়া

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিদের মধ্যে ছিলেন—

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন,
  • জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম,
  • ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া,
  • সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন,
  • সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী,
  • বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক,
  • নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আদালতের পর্যবেক্ষণ

গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। এদিন খালেদা জিয়ার খালাস চেয়ে শুনানি করেন তার আইনজীবী আমিনুল ইসলাম।

আদালত রায়ে উল্লেখ করেন, এ মামলার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও তা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। দুদক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত সবাইকে খালাস প্রদান করেছেন।

মামলার পটভূমি

২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে ২০২৩ সালের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

আইনজীবীর প্রতিক্রিয়া

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আমিনুল ইসলাম রায়ের বিষয়ে বলেন, “আদালত এই মামলায় বিএনপি চেয়ারপারসনসহ সব আসামিকেই খালাস দিয়েছেন। দুদক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় এ রায় এসেছে।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবেক আইজিপি শহীদুলের বস্তাভর্তি হাজার কোটি টাকার আলামত জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের দুই বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহীদুলের আত্মীয়র বাসা থেকে ওই আলামতগুলো উদ্ধার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের এক আত্মীয়র বাসায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

দুদক জানায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, এ অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে প্রেরণ করেছেন। গোয়েন্দা তথ্যে আরো জানা যায় যে, উক্ত নথিপত্র গোপন রাখার জন্য এক আত্মীয়র কাছ থেকে অপর এক আত্মীয়ের বাসায় প্রেরণ করেছেন। এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

এর আগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও তার স্ত্রী-সন্তান এবং তাদের নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশনের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যার প্রতিবেদন দুদকে পাঠিয়েছে বলে জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান এবং তাদের তিন সন্তানের নামে ৭২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন মজিদ-জরিনা ফাউন্ডেশনের একাধিক হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। এসব হিসাবে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৬০ কোটি ২৮ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ৫৫০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ স্থিতি ছিল ১০ কোটি ২০ লাখ টাকা। গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে গ্রেপ্তার আইন-শৃঙ্খলা বাহিনী।