বরিশালে ডাকাত সন্দেহে গ্রেফতার ৬ ‘যাত্রী’র মুক্তি চেয়ে বিক্ষোভ

বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে ডাকাত সন্দেহে গ্রেফতার হওয়া ৬ ‘যাত্রী’র মুক্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা দাবি করছেন, গ্রেফতারকৃতরা ছিলেন শুধুমাত্র যাত্রী, যাদেরকে নির্দয়ভাবে আটক করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন, ১৯ মার্চ রাত ১০টার দিকে মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে ডাকাতি করছিল ভোলার জলদস্যুরা। তখন এলাকাবাসী বাধা দেয়ার জন্য ডাকচিৎকার করলে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু একই সময়ে, শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী ট্রলারকে ডাকাত সন্দেহে আটক করা হয়। এতে ৬ জন নিরীহ যাত্রীকে গ্রেফতার করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

গ্রেফতারকৃতরা হলেন—মামুন মোল্লা, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার, মো. জুয়েল শেখ, আনোয়ার হোসেন এবং আরও এক ব্যক্তি। বর্তমানে তারা ভোলা কারাগারে বন্দি আছেন এবং তাদের পরিবার অর্থসংকটে চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা আবু তালেব কাজী বলেন, “আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই।”

এদিকে, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, ওই এলাকায় নিয়মিত ডাকাতির খবরে তাদের অভিযান চালানো হচ্ছিল। অভিযানে ৮ থেকে ১০টি ট্রলার তাদের ওপর হামলা করেছিল। এর মধ্যে একটি ট্রলার থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 

 




আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ বিকেলে

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিচারের দাবিতে আজ (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

গতকাল (শুক্রবার) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ তথ্য জানায়। দলটি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিজ্ঞপ্তিটি শেয়ার করে লিখেছেন, “আগামীকালের সমাবেশ।”

এদিকে গণঅধিকার পরিষদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ ঢাকাসহ সারাদেশে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে। সংগঠনের সভাপতি নুরুল হক নুর গতকাল দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

ট্যাগ: এনসিপি, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিক্ষোভ সমাবেশ, গণঅধিকার পরিষদ, শাহবাগ, নুরুল হক নুর, রাজনৈতিক আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি, বাংলাদেশ রাজনীতি




নারীর ক্ষমতায়নে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান শারমীন এস মুরশিদের

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার বাস্তবায়ন দ্রুততর করার পাশাপাশি নারীদের জন্য শক্তিশালী অংশীদারিত্ব এবং বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (CSW69)-এর ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শারমীন এস মুরশিদ বলেন, “নারীরা সবসময়ই জাতীয় মুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের সংগ্রামের প্রথম সারিতে থেকেছে। ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহেও নারীদের অংশগ্রহণ ছিল ৬৫%।”

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পরিবর্তন আনে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, অন্তর্বর্তী সরকার নারী ও শিশুর প্রতি বৈষম্য দূর করতে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠন করেছে। এ কমিশন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, প্রান্তিক পর্যায়ে সহিংসতার শিকার নারীদের ২৪ ঘণ্টার মধ্যে সেবা দিতে ‘কুইক রেসপন্স টিম’ চালু করা হয়েছে।

নারীর ক্ষমতায়নকে আরো এগিয়ে নিতে সিডও অনুচ্ছেদ ১৩(ধ), ১৬.১(ভ) ও ১৬.১(প) এর সংরক্ষণ অপসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

CSW69-এর অংশ হিসেবে শারমীন এস মুরশিদ ‘জেন্ডার সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য জাতীয় প্রক্রিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি চীন, সুইডেন, মেক্সিকো, ফিনল্যান্ড, তুরস্ক ও তিউনিসিয়ার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নারীর উন্নয়ন, লিঙ্গ সমতা, কেয়ার অর্থনীতির প্রসার ও নারী সহিংসতা প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও লিঙ্গ সমতার জন্য কেয়ার-এ বিনিয়োগ’ শীর্ষক উচ্চ-পর্যায়ের আলোচনাতেও তিনি বক্তব্য রাখবেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ ১০-২১ মার্চ ২০২৫ পর্যন্ত নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। সেখানে তিনি লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা ও বহুপাক্ষিক অংশীদারিত্ব শক্তিশালীকরণের জন্য বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করবেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিদেশি শক্তির নিয়ন্ত্রিত দল আওয়ামী লীগ: মাহফুজ আলম

আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি বিদেশ থেকে পরিচালিত একটি দল— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, “আওয়ামী লীগ বিদেশি শক্তির দ্বারা পরিচালিত। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। তবে এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।”

রাজধানীতে শহীদ ও আহত ছাত্রনেতাদের স্মরণে নোফেল সোসাইটির আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখন সাধারণ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ইতোমধ্যে জয়লাভ করেছে। তবে এই অর্জন ধরে রাখতে হলে ঐক্য বজায় রাখা জরুরি। যদি জনগণ বিভক্ত হয়, তবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার সুযোগ পাবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “নির্বাচন যথাসময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সবার উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন যে, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো যদি নাশকতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে সময়মতো নির্বাচন আয়োজন সম্ভব হবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আ. লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিন জারা প্রমুখ।

ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না
নাহিদ ইসলাম বলেন, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছি, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদি রেজিমে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।




নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : মির্জা ফখরুল




দুমকিতে শহীদ কন্যাকে নির্যাতনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে গণআন্দোলনে শহীদ জসীম উদ্দীনের কন্যাকে দলবদ্ধ ধর্ষণের মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টায় পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিফাত মুন্সি (১৯) উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুমকী থানায় দায়ের করা দলবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে আটক করা হয়েছে।

এর আগে, ঘটনার পরদিন (১৯ মার্চ) মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। প্রথমে সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়, পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিফাত মুন্সিকে নাজিরপুর থেকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং এরই জেরে শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত অতীতে “লন্ডন বিমানবন্দর” নামে পরিচিত এই স্থপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর।

বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে।




পটুয়াখালীতে সেই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

টুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শহীদ পরিবারের কিশোরীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “বোন, আপনি চিন্তা করবেন না। দেশবাসী ও আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। বিচার না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব এবং সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।”

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে ভুক্তভোগী কিশোরীর মায়ের সঙ্গে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “বিএনপির পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। ইনশাআল্লাহ, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।”

তারেক রহমান জানান, স্থানীয় পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ হাসান মামুন ও আলতাফ হোসেন চৌধুরী ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা করবেন।

তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, “আমি ফাঁসি চাই, আমি সর্বোচ্চ বিচার চাই। আমি ও আমার পরিবার প্রশাসনিক ও সামাজিক নিরাপত্তা চাই।”

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটোন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ এক নেতার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করলেও আরেকজন এখনও পলাতক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনা নেই। তবে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে দুটি পরিধি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের জন্য ডিসেম্বরে একটি সময়সীমা নির্ধারিত থাকলেও, বৃহত্তর সংস্কার প্যাকেজের ক্ষেত্রে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টা জানান, সরকার আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর ব্যাপারে আলোচনা করছে, তবে এ বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কাজ করছে উল্লেখ করে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম