কানের লাল গালিচায় উর্বশীর ‘বিকিনি ব্যাগ’ কাণ্ডে চটেছেন হলিউড তারকারা!

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা—নানাভাবে ট্রলের শিকার হওয়া এই তারকা এবারও বিতর্ক পিছু ছাড়তে দিলেন না।
ফ্রেঞ্চ রিভেরাঁর রেড কার্পেটে প্রথম দিনেই ৪০ কোটি টাকার পোশাক পরে আলোচনায় আসেন তিনি। তবে বিতর্কের সূত্রপাত তার হাতে থাকা সোনা ও হীরায় খচিত ‘বিকিনি’ ডিজাইনের ক্লাচ ব্যাগ এবং অতিরিক্ত সময় ধরে পোজ দেওয়ার কারণে।
ঘটনার সূত্রে জানা গেছে, ‘কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির)’ চলচ্চিত্রের স্ক্রিনিংয়ের দিন উর্বশী একটি বেইজ রঙের ফিশকাট গাউনে রূপকথার মৎসকন্যার মতো সেজে হাজির হন। কিন্তু তার আচরণ ঘিরেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
দীর্ঘক্ষণ পোজ, সিঁড়িতে পথ আটকে ক্ষুব্ধ পাপারাজ্জি ও তারকারা
উর্বশীর ‘ব্যতিক্রমী’ ক্লাচ ব্যাগ হাতে পাপারাজ্জিদের উদ্দেশে একের পর এক পোজ ও উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার দৃশ্য বেশিক্ষণ চলায় বিরক্তি প্রকাশ করেন পিছনে অপেক্ষমাণ হলিউড তারকারা। রেড কার্পেটে এমনভাবে সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলেন যে, অন্যদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
‘ভারতের সম্মান নষ্ট করছেন’: সমালোচনায় ভারতীয় নেটিজেনরা
ঘটনার ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার পর দেশ-বিদেশের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেক ভারতীয় নেটিজেন দাবি করেছেন,“এই একটি মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশের মাটিতে।”
আবার কেউ কেউ উর্বশীকে কটাক্ষ করে বলছেন,“ভারতের ফার্স্ট লেডি হয়ে সম্মান হারালেন ফ্রেঞ্চ রিভেরাঁয়।”
তবে বিতর্ক যতই থাকুক, উর্বশীর ‘বিকিনি ব্যাগ’ নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার যেন শেষ নেই। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ওই ব্যাগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে মেমের ঝড়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








