নির্বাচনের তারিখ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান আমীর খসরুর

নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, তাই এই মুহূর্তে সহনশীলতা এবং আস্থা ধরে রাখাই সবচেয়ে জরুরি।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “নির্বাচনের দিনক্ষণ নিয়ে সবার মধ্যে জাতীয় ঐকমত্য রয়েছে। কোথাও দ্বিমত আছে বলে আমরা মনে করি না। এটা একান্তই নির্বাচন কমিশনের বিষয়। সরকার বা কোনো রাজনৈতিক দল এটা নির্ধারণ করতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের ধৈর্য ধরতে হবে। একদম অস্থির হয়ে গেলে চলবে না। নির্বাচন কমিশন নিশ্চয়ই সময়মতো দিনক্ষণ ঘোষণা করবে। আমরা সবাই অপেক্ষা করছি।”

লন্ডনে বিএনপি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক উল্লেখ করে আমীর খসরু বলেন, “বৈঠকের পর জাতির মধ্যে স্বস্তি ফিরেছে। আমাদের ভবিষ্যৎ পথচলাকে প্রশ্নবিদ্ধ না করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সঠিক পথে এগোলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে—এ বিশ্বাস আমাদের সবার মধ্যে থাকতে হবে।”

সরকার ও নির্বাচন কমিশনের মধ্যকার যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে কমিশনের যোগাযোগ থাকা স্বাভাবিক। এটা রুটিন কার্যক্রমের অংশ। তাই আমাদের ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।”

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিষয়ে আমীর খসরু বলেন, “কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশনের দিক থেকেও বিষয়টি এসেছে। এখন আমরা দেখছি সরকার কী সিদ্ধান্ত নেয়। সবার উচিত অপেক্ষা করা এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখা।”

বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। জাতীয় স্বার্থে ঐক্য ও ঐকমত্যের ওপর গুরুত্ব দিচ্ছি।”




ঐকমত্য সংলাপে যোগ দিচ্ছে না জামায়াতে ইসলামী

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আয়োজিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের দ্বিতীয় ধাপের অধিবেশন শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিদল সেখানে উপস্থিত হয়নি।

সংলাপে অংশ নিয়েছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে এনসিপির পক্ষ থেকেও তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে যোগ দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, “আজ আমরা সংলাপে যাচ্ছি না।”

সূত্রে জানা গেছে, লন্ডনে জাতীয় ঐকমত্যের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে জামায়াত ইতিবাচকভাবে দেখলেও, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে দেওয়া যৌথ বিবৃতিতে তাদের উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছে। জামায়াতের মতে, নির্বাচনের তারিখ দেশে এসে ঘোষণা করলেই অধিকতর গ্রহণযোগ্য হতো।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে নির্দেশ আদালতে হাজিরার গেজেট

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট আত্মসাৎ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, একই প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মোট ছয়টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে পলাতক থাকার প্রতিবেদন দাখিল করা হয়। পুলিশের পক্ষ থেকে বাকি পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে আবেদন করে, যাতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশ করে পলাতক আসামিদের আদালতে হাজির হতে বাধ্য করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন পূর্বাচল প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আরও ৪ জনকে অভিযুক্ত করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন:

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
  • পূরবী গোলদার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব
  • রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা
  • শফি উল হক (সাবেক সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ)
  • মোহাম্মদ খুরশীদ আলম (সাবেক সদস্য, এস্টেট ও ভূমি)
  • মোহাম্মদ নাসির উদ্দীন (পরিকল্পনা)
  • মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী
  • নায়েব আলী শরীফ
  • সাইফুল ইসলাম সরকার
  • কাজী ওয়াছি উদ্দিন
  • শহীদ উল্লা খন্দকার

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




আদালতে হাজিরার গেজেট: শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে নির্দেশ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট আত্মসাৎ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, একই প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মোট ছয়টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে পলাতক থাকার প্রতিবেদন দাখিল করা হয়। পুলিশের পক্ষ থেকে বাকি পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে আবেদন করে, যাতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশ করে পলাতক আসামিদের আদালতে হাজির হতে বাধ্য করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন পূর্বাচল প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আরও ৪ জনকে অভিযুক্ত করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন:

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
  • পূরবী গোলদার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব
  • রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা
  • শফি উল হক (সাবেক সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ)
  • মোহাম্মদ খুরশীদ আলম (সাবেক সদস্য, এস্টেট ও ভূমি)
  • মোহাম্মদ নাসির উদ্দীন (পরিকল্পনা)
  • মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী
  • নায়েব আলী শরীফ
  • সাইফুল ইসলাম সরকার
  • কাজী ওয়াছি উদ্দিন
  • শহীদ উল্লা খন্দকার

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ফের শেয়ার কারসাজি, আবুল খায়েরসহ ১৪ জনের বিরুদ্ধে কোটি টাকার জরিমানা

ক্রিস্টাল ইন্স্যুরেন্সে অবৈধ লেনদেন ও শেয়ার কারসাজির অভিযোগে সমবায় বিভাগের বিতর্কিত কর্মকর্তা আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিরুদ্ধে আবারও বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মোট ২ কোটি ৪৬ লাখ টাকার জরিমানা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে আসে, গত ১৬ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত মাত্র দুই মাসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য ১০৭ শতাংশ বেড়ে যায়। তদন্তে জানা যায়, সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবে চাহিদা বাড়িয়ে দাম বাড়ানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয় এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হয়।

মূল অভিযুক্ত ও সহযোগীরা:
আবুল খায়ের ছাড়াও তার বাবা আবুল কালাম মাতব্বর, স্ত্রী কাজী সাদিয়া হাসান, ব্যবসায়িক অংশীদার ক্রিকেটার সাকিব আল হাসানসহ পরিবারের সদস্যদের একাধিক বিও অ্যাকাউন্ট থেকে সমন্বিত লেনদেনের মাধ্যমে এই কারসাজি চালানো হয়।

জরিমানার পরিমাণ:

  • আবুল খায়ের: ৩৭ লক্ষ টাকা
  • কনিকা আফরোজ: ৫৯ লক্ষ টাকা
  • কাজী সাদিয়া হাসান: ১ লক্ষ ৩০ হাজার টাকা
  • আবুল কালাম মাতব্বর: ৩ লক্ষ টাকা
  • সাকিব আল হাসান: ৩ লক্ষ টাকা
  • হুমায়ুন কবির, মোঃ জাহেদ কামাল, মোঃ আশফাকুজ্জামান: মোট ৬ লক্ষ টাকা
  • প্রতিষ্ঠানগুলোর মধ্যে:
    • এশাল কমিউনিকেশন: ৮৫ লক্ষ টাকা
    • মোনার্ক এক্সপ্রেস: ২ লক্ষ ২০ হাজার টাকা
    • মোনার্ক মার্ট: ১ লক্ষ ৫০ হাজার টাকা
    • লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ: ৩ লক্ষ টাকা

আগের বিতর্কিত রেকর্ড:
এর আগেও আবুল খায়েরের বিরুদ্ধে অন্তত ২৫টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। ২০২১ সালে চার কোম্পানির শেয়ার কৃত্রিমভাবে বাড়ানোর দায়ে ১৩৫ কোটি টাকা এবং ২০২২ সালে আরও ১৪ কোটি টাকার জরিমানা করা হয়। সাকিব আল হাসানকেও একই অভিযোগে জরিমানা করা হয়েছিল। নতুন কমিশনের মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ারবাজারে এমন অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




জুলাইতেই প্রকাশ পাবে ‘জুলাই সনদ’: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য গঠনে একটি সমন্বিত জাতীয় সনদ প্রণয়নের পথে দ্রুত এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ প্রকাশের লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। সেখানে আলী রীয়াজ বলেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, আলোচনা এগিয়ে নিতে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার মানসিকতা থাকা জরুরি। আমরা জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করতে সংকল্পবদ্ধ।”

উল্লেখ্য, ঈদের আগেই আলোচনা পর্ব শুরু হলেও মঙ্গলবার থেকে বিএনপি, এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মূল আলোচনা শুরু হয়েছে।

আলোচনার প্রধান এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে:

  • সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ
  • সংসদে নারীদের প্রতিনিধিত্ব
  • সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন পদ্ধতি
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব
  • প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া

কমিশন জানিয়েছে, আলোচনা টানা তিনদিন চলবে এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও তা অব্যাহত থাকবে। সব দলের সম্মতির ভিত্তিতেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষারকে শোকজ

নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব মোঃ আখতার হোসেন জানতে চেয়েছেন।”

সারোয়ার তুষারকে আগামী পাঁচ (০৫) কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এবং গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে ‘চলচ্চিত্র সংসদ’-এর আত্মপ্রকাশ

বরিশালে চলচ্চিত্র ও নাট্যচর্চায় আগ্রহী সংস্কৃতিমনা মানুষদের নিয়ে যাত্রা শুরু করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘বরিশাল চলচ্চিত্র সংসদ’। সোমবার (১৬ জুন) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও নাট্যনির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সিরাজুল মুনির টিটু, শব্দাবলী থিয়েটারের নাট্যকার ও নির্দেশক অনিমেষ সাহা লিটু, নাট্যকর্মী জসিম উদ্দিনসহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অপূর্ব রায় অপু, বিশ্ব সাহিত্যের কেন্দ্রীয় সমন্বয়ক বাহাউদ্দীন গোলাপ, গীতিকার ও সঙ্গীতশিল্পী জহিরুল হাসান সোহেল, প্রবীণ নাট্যকর্মী মাসুম শরিফ, ‘অবেলার ডাক সবার জন্য’ সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর এবং নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সাথী রায়।

সভার শেষ পর্বে সর্বসম্মতিক্রমে বরিশাল চলচ্চিত্র সংসদের চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত বক্তারা সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গুণগত মানসম্পন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




এনসিপি নেতার বিরুদ্ধে তদন্ত, পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৭ জুন) এক লিখিত বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তার সুনির্দিষ্ট অবস্থান জানতে চেয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

তাকে জানানো হয়েছে, উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (০৫) দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদ ও গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে হবে।

এছাড়া, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।




ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ও যুদ্ধ বিরতির আহ্বান মুসলিম দেশগুলোর

ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মিসরসহ ২১টি মুসলিম রাষ্ট্র। সোমবার এক খোলা চিঠির মাধ্যমে এই দেশগুলো শুধু নিন্দাই জানায়নি, বরং চলমান উত্তেজনা হ্রাস ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে দেখতে চায় বলেও উল্লেখ করেছে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে একটি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি দেশগুলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি—‘নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (এনপিটিতে)’ সকল রাষ্ট্রকে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে।

গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হয় ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনা। এ পর্যন্ত এই সংঘাতে দুই দেশ মিলিয়ে প্রায় ৩০০ জন নিহত এবং অন্তত এক হাজার মানুষ আহত হয়েছেন।

সংঘাত শুরুর পর এই প্রথমবার একসঙ্গে এতগুলো মুসলিম দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিল।