বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণসংযোগে গণজোয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (২ আগস্ট) বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দিনভর চলা এ গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বেতাগী টাউনব্রিজে পথসভায় মুফতির বক্তব্য:
তিনি বলেন,
“যারা বছরের পর বছর ক্ষমতায় থেকেছে, তারা কখনো এখানকার মানুষের দুঃখ-কষ্ট বোঝেনি। আমরা এই মাটি ও মানুষের লোক; পাশে থাকতে চাই, লুটপাট করতে নয়।”
তিনি অভিযোগ করেন,
“দীর্ঘদিন একদল লুটপাট চালিয়ে চলে গেছে, আরেক দল মামলার ফাঁদে ফেলে নিরীহ মানুষকে কাঁদাচ্ছে। দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে হেবিওয়েট নেতার নামে। ইনশাআল্লাহ, বেতাগীতে কোনো চাঁদাবাজি হতে দেব না।”
মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন,
“আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য, রাজনীতি করি মানুষের হক আদায়ের জন্য। যদি আপনারা সমর্থন দেন, এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”
পথসভা ও গণসংযোগ চলাকালে প্রার্থী মিজানুর রহমান কাসেমী গলাচিপা, চান্দখালী, কাউনিয়া, কাজীরহাট, মোকামিয়া, পুটিয়াখালী, বিবিচিনি বাসস্ট্যান্ড ও বেতাগী পৌর শহর জুড়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন।
:
গণসংযোগে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ ভোটার ও ধর্মপ্রাণ তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








