চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে আলোচিত একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তানভীর মো. সজিব ও মোহা. হৃদয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আহসান।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, ইপিজেড থানায় ২০২০ সালে দায়ের করা হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ন্যায়বিচারের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আংশিক হলেও স্বস্তি পেলো। রায় কার্যকর হলে এটি হত্যার মতো জঘন্য অপরাধ দমনে দৃষ্টান্ত হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







