আবু সাঈদ হত্যা মামলা: সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য বুধবার শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
ট্রাইব্যুনাল-২-এ চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য দেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ গ্রেফতার ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিদের মধ্যে সাবেক ভিসিসহ ২৪ আসামি পলাতক রয়েছেন।
এর আগে, ২৪ জুন তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে এবং ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয়। ২২ জুলাই চারজন আইনজীবী আসামিদের পক্ষে নিয়োগপ্রাপ্ত হন। পরে, ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ প্রদান করা হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








