৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৮ কর্মকর্তা হলেন- সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।




জুলাই গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে।

এর আগে প্রিজন ভ্যানে করে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে— সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।




গলাচিপায় গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর গৃহবধূ খাদিজা বেগম হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মোহাম্মদ গিয়াস প্যাদাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রামে অভিযান চালিয়ে গিয়াস প্যাদাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন। গ্রেফতারের পর আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, “গৃহবধূ খাদিজা বেগম হত্যার মতো গুরুতর মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষে গিয়াস প্যাদাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

গত ২১ আগস্ট চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয় খাদিজা বেগমকে। ঘটনার দিনই নিহতের স্বামী মো. মানিক প্যাদা গলাচিপা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ তিন মাসের তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর পুলিশ মামলার প্রধান আসামি গিয়াস প্যাদাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীর ধারণা, গ্রেফতার হওয়া আসামির জবানবন্দি মামলার অগ্রগতি বাড়াবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরগুনায় বিদ্যালয়ে ঢুকে ছাত্রীকে কুপিয়ে আহত

বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেফতার করেছে।

অভিযুক্ত হাসান শিকদার (২২), পুটিয়াখালি গ্রামের হক মিয়া শিকদারের ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসান এই হামলা চালায়।

বিদ্যালয়ের শিক্ষক ফাইজুর রহমান জানান, দুপুরের বিরতির সময় শিক্ষার্থীদের চিৎকারে তারা ঘটনাস্থলে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে দেখতে পান এবং হাসানকে পালিয়ে যেতে দেখেন। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর বাবা জানান, স্কুলে যাওয়ার পথে হাসান তার মেয়েকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি অভিভাবকদের জানালে হাসানের পরিবার তাকে শাসন করে। এতে ক্ষুব্ধ হয়ে সে বিদ্যালয়ে ঢুকে তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম জানান, হাসান শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চার দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি




দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন হাইকোর্ট বিচারপতির পদত্যাগ

দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।



প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত




বরিশালে মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

বরিশালে বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, মঙ্গলবার, বরিশাল নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কোহিনুর বেগম বরিশাল সিটি করপোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, এসব মামলায় এর আগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সিটি করপোরেশনের ৯ কাউন্সিলরসহ আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বনশ্রীতে মিথ্যা মামলার অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর

২০২৪ সালের ৫ আগস্ট, ঢাকা শহরের রামপুরা থানার বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে সকাল ১০:৩০টায় একটি ঘটনার সময়কাল দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীর নাম দীপক ঘোষ, যিনি নিজেকে ওই ঘটনার শিকার বলে দাবি করেছেন। মামলাটি দায়ের করা হয়েছে ঢাকার সি আর মামলা নং ১৮৬/২০২৪ এর অধীনে, যেখানে বাদী হিসেবে দীপক ঘোষ নামক এক ব্যক্তি, যিনি গ্রামের বাসিন্দা এবং মৃত দিলীপ কুমার ঘোষের পুত্র, অভিযোগ করেছেন যে ওই দিনে বনশ্রী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

তবে এলাকার বাসিন্দাদের দাবি, তাদের জানা মতে এমন কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি এবং উক্ত সময় ও স্থানে কোন ধরনের অঘটনও ঘটেনি। স্থানীয়রা জানাচ্ছেন, মামলায় উল্লেখিত বাদী এবং মামলার বিষয়বস্তু সম্পূর্ণভাবে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিশেষ করে, তাদের মতে, মামলার বাদী বা অভিযুক্তদের মধ্যে কেউই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না।

এছাড়া, সিসিটিভি ক্যামেরার ফুটেজেও উক্ত সময় এলাকায় গোলাগুলির কোনো চিত্র ফুটে উঠেনি। এর ফলে অভিযোগ উঠেছে যে একটি প্রতারক চক্র রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। বিশেষত, মামলার বাদী স্বনাতনী ধর্মগ্রন্থ ব্যবহার করে এক ধরনের প্রতারণামূলক কৌশল অবলম্বন করেছেন, যা অনেকের মতে অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।

এলাকার বাসিন্দারা এই মিথ্যা মামলা থেকে নিরীহ মানুষদের মুক্তি দেওয়ার এবং সত্য ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। তারা আরও দাবি করেছেন যে, যারা প্রকৃতপক্ষে ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা উচিত এবং যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদেরকে দ্রুত অব্যাহতি দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা পেয়েছেন এবং তিনি নিরপেক্ষ তদন্ত চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এলাকার জনগণ আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের মাধ্যমে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে, যাতে কোনো নিরীহ নাগরিক প্রতিহিংসার শিকার না হন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরীহ মানুষকে হয়রানি না করার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখাসহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে। অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো আরও যাচাই–বাছাই করছে বলে জানা গেছে।

তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এরপরও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে এ ব্যাপারে বিধান যুক্ত করা হলে, তা বিতর্ক সৃষ্টি করতে পারে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট। তাদের শাসনের পতনের আন্দোলনে সরকারি হিসাবে ৮৭৪ জন নিহত হন। এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়ামী লীগের শাসনের সময়ে গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনের।