কলাপাড়ায় পাওনা টাকার দাবিতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপ বিদ্যুৎকেন্দ্রের চারজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন বরিশালের রূপাতলীর মিফতা ট্রেডার্সের ম্যানেজার সাইফুল ইসলাম রাহাত। অভিযুক্তরা টিইপিসি-সিএইচইসি-সিডব্লিউইসি প্রজেক্টে কর্মরত। মামলায় উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা সাইফুল ইসলামের প্রতিষ্ঠানের কাছে জেটি আনলোড ও পরিবহন খাতে ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩২৮ টাকা বকেয়া রেখেছেন এবং দীর্ঘদিন ধরে পরিশোধে গড়িমসি করছেন।

মামলায় অভিযুক্ত চীনা কর্মকর্তারা হলেন প্রজেক্টের জেনারেল ম্যানেজার ইয়ং লিং, প্রজেক্ট ম্যানেজার লিফুডং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুতাও এবং নির্বাহী পরিচালক সানরুই। অভিযোগ অনুযায়ী, তিয়ানজিং ইলেক্ট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান সিএমইসি-এর কমট্রান্স প্রজেক্ট লজিস্টিক কোম্পানি লিমিটেড এবং সহযোগী ওসান ট্রাক লজিস্টিক (বিডি) লিমিটেডের সঙ্গে ২০২১ সালের ১০ জুন চুক্তি স্বাক্ষরিত হয়।

সাইফুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করার পরও অভিযুক্তরা টাকা পরিশোধে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন। এমনকি কোম্পানি তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

মামলার প্রেক্ষিতে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ধানখালীতে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরএনপিএল পাওয়ার প্লান্টটি উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পায়রা সেতুর টোলপ্লাজায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মুক্তা শেখ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবুকে (৩৮) গ্রেফতার করেছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে পায়রা সেতুর টোলপ্লাজায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে নিজের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৩-১৬৩১) চালিয়ে পায়রা সেতুর টোলপ্লাজা অতিক্রমের সময় মদ্যপ অবস্থায় টহল পুলিশের হাতে ধরা পড়েন মেহেদি হাসান বাবু। তার বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়ায় ২০১৫ সালের যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা মামলাসহ মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেহেদি হাসান বাবুসহ মামলার অন্যান্য আসামিরা আত্মগোপনে ছিলেন। তিনি পটুয়াখালী শহর, কলাপাড়া এবং কুয়াকাটায় আত্মগোপন করছিলেন। বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণের সময় পরিবারের সদস্যদের সঙ্গে ফেসবুক লাইভে উপস্থিত হন।

লাইভ দেখার পর মুক্তা শেখ হত্যা মামলার বাদী এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বিষয়টি থানায় জানান। পরবর্তীতে কুয়াকাটায় ধাওয়া খেয়ে মেহেদি হাসান বাবু দ্রুত বরিশালের দিকে পালানোর চেষ্টা করেন। পায়রা সেতুর রোড ডিভাইডারে গাড়ি আটকে গেলে টোলপ্লাজা কর্তৃপক্ষ তাকে থামিয়ে পুলিশে সোপর্দ করে।

দুমকি থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, বাগেরহাট পুলিশ সুপার এবং কচুয়া থানা পুলিশের তথ্যের ভিত্তিতে মেহেদি হাসান বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে কচুয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পুড়ল আসিফের দুই মন্ত্রণালয়, নীরবে দেখে গেলেন সবকিছু

চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে এ ভবনের ৬ থেকে ৯তলা পর্যন্ত ৪টি ফ্লোর। এরমধ্যে আছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটি মন্ত্রণালয়ই। বিষণ্ন মনে পুড়ে যাওয়া ভবন দেখে গেছেন তিনি।

বেলা সাড়ে ১২টায় পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় তার চোখে-মুখে বিষণ্নতার ছাপ দেখা যায়। ভবন পরিদর্শন শেষে বেলা ১২টা ৪৩ মিনিটে নীরবে সচিবালয় ত্যাগ করেন তিনি।

ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ২ মিনিটের ব্যবধানে রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১০ ঘণ্টা পর দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে।




হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একইসময় ধরে বসবাস করছেন।

স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।

তিনি বলেন, ১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমারা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত।

অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়।




আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ছবি
ভিডিও
ভিডিও

বাংলাদেশ
জুলাইয়ের দুই হত্যা মামলা
আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
তদন্ত কর্মকর্তা নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউমার্কেট থানার পরিদর্শক বলে উল্লেখ করেন।

কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, তিনি একজন এডিসির নির্দেশে কাজটি করেছেন।

নুরুল আমিন
ঢাকা
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ১১
ফলো করুন
আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও। তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায়। আবার তদন্ত করা হচ্ছে।

নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তাঁর ডিবির পরিচয় গোপন করে থানা–পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন।




কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিভিন্ন খাবার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৭,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া।

অভিযানে আরাবেল্লা রেস্টুরেন্ট, বাবনা রেস্তোরা, পটুয়াখালী জয় হোটেল এন্ড রেস্তোরাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং খাবার ও পণ্যের মান বজায় রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খাবার ও পণ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া বলেন, “কুয়াকাটা পর্যটন এলাকায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে খাবার ও পণ্যের মান এবং মূল্য নির্ধারণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। পর্যটন মৌসুমে প্রতারণা রোধে এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রতিকার করবো।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

চন্দ্রদ্বীপ ডেস্ক: আর্থিক খাতে ব্যাপক সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।

আর্থিক খাতে ব্যাপক সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।




কারামুক্ত হয়ে যা বললেন সেই পি কে হালদার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দীর্ঘ আড়াই বছর ভারতের জেলে থাকা পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তম মিত্র ওরফে উত্তম কুমার মিস্ত্রি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কারাগার থেকে মুক্তি পান পি কে হালদার। এদিকে জামিনের সঠিক নথি না থাকায় মুক্তি পাননি আরেক অভিযুক্ত স্বপন মিত্র ওরফে স্বপনকুমার মিস্ত্রি।




বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, বড়দিন উৎসবকে ঘিরে রাজধানীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশের স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, আগামীকাল ২৫ ডিসেম্বর (বুধবার), খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

প্রসিকিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিএম সুলতান মাহমুদ, এস এম মইনুল করিম, শাইখ মাহদী।