সাবেক মন্ত্রী মুজিবুল ও তার স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ 




রাঙ্গাবালীতে শ্রমিকলীগ নেতা রাহাত শিকদার গণপিটুনির পর পুলিশের হাতে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাত শিকদারকে স্থানীয়রা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গতকাল রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। রাহাতকে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের আওতায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি এমারত হোসেন

কী ঘটেছিল?

ওসি এমারত হোসেন জানান, “গতকাল রাতে আমাদের কাছে খবর আসে যে, রাহাত নামের এক শ্রমিকলীগ নেতাকে স্থানীয়রা ধরে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।”

রাহাত শিকদারের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন চর ও মাছের ঘের দখলদারির পেছনে রাহাত শিকদার সক্রিয় ছিলেন। কয়েকদিন আগে গহিনখালী এলাকার একটি মাছের ঘের দখল করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। পরে গতকাল রাতে উপজেলা সদরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশের কাছে হস্তান্তর করে

পুলিশি ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, রাহাত শিকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে খালের মাটি কাটায় ইটভাটার ব্যবস্থাপককে জরিমানা

পটুয়াখালীর একটি ইটভাটার ব্যবস্থাপককে সরকারি খাল থেকে মাটি কেটে নেওয়ার অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকার কুকুয়া সরকারি খালের দুই পাশের বাঁধ থেকে মাটি কেটে পটুয়াখালী জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাশির উদ্দিন খন্দকারের মালিকানাধীন ‘প্রাইম ইটভাটা’তে নেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং শনিবার সন্ধ্যায় অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে খালের মাটি কাটার বিষয়টি প্রমাণিত হলে ইটভাটার ব্যবস্থাপক আবুল কাসেমকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান বলেন, “সরকারি খালের মাটি অবৈধভাবে ইটভাটায় নেওয়ার দায়ে প্রাইম ইটভাটার ব্যবস্থাপককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল

 




সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল




বাউফলে পৃথক ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে পৃথক দুই ধর্ষণ মামলায় মূল আসামি হোসেন হাওলাদার ও পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

সুজন হাওলাদার (২৮), পিতা- সেলিম হাওলাদার, কালাইয়া ইউনিয়ন।

রিয়াজ মুন্সি (৩৭), পিতা- বারেক মুন্সি, দাশপাড়া ইউনিয়ন।

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও হামলার অভিযোগ

পুলিশ জানায়, পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে হোসেন হাওলাদার (১৬) বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনা দেখে প্রতিবাদ করলে ভিকটিমের মা ও ফুফুকে মারধর করেন অভিযুক্ত হোসেন, তার পিতা সেলিম ও ভাই হাসান।

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ভিকটিমের ভাই বাউফল থানায় মামলা করেন। ঘটনার দিনই হাসান ও সেলিমকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত হোসেন পালিয়ে যান। আজ সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

২০২০ সালের ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অন্যদিকে, ২০২০ সালে এক নারীকে (২৭) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বক্তব্য

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন,
“পৃথক দুটি ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা৷ রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কি শঙ্কায় ফেলে দিলো এ প্রতিবেদন?
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ গত ১১ অক্টোবর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই-তিনটি মামলার রায় হয়ে যাবে৷’ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০৮টি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ১৬টি ট্রাইব্যুনালে গেছে৷

গত সপ্তাহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে কথা বলেন৷ সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে৷’ তিনি আরও বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একধরনের ঐকমত্য তৈরি হচ্ছে৷’

৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে৷ তারা বলছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব৷ অন্তর্বর্তী সরকার এরইমধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে৷ বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৷

সংগঠনটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘জাতি সংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিভাবে স্বীকৃত সন্ত্রাসী৷ তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল৷ গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ , প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে৷ শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়৷ আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে৷’

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আয়না ঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম৷ একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে, শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত৷ আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই৷ সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয়, সকারকে তা করতে হবে৷ আর শুধু শেখ হাসিনা নয়, যারা যারা গণহতায় জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে৷’

তিনি মনে করেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে৷ আর পুরো গণহত্যার মাস্টার মাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা৷ ফলে, দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারুরই আর রাজনীতিতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই৷’




বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ প্রতিবেদনের সুবিধা, জটিলতা ও চ্যালেঞ্জ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদনে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কর্তৃক সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। আবার বেশ অনেকগুলো সুপারিশও করা হয়েছে।

এই প্রতিবেদনের মধ্য দিয়ে যেমন বিচার প্রক্রিয়ায় সামনে এগোনোর জন্য সুবিধাজনক পথ সৃষ্টি হয়েছে, একইসঙ্গে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গাও রয়েছে।

জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন বলছেন, এই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে, কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন।

কীভাবে কাজে আসবে এই প্রতিবেদন?

রোরি মুনগোভেন বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচারকাজ এগিয়ে নিতে কাজে আসবে। এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে বা আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারে বলে মনে করছেন তিনি।

তার ভাষ্য, এগুলো আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে সংরক্ষণ করেছি, যা ভবিষ্যতের জবাবদিহিতা প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে। আমরা নিশ্চিত করতে চাই, যেকোনো বিচারিক প্রক্রিয়া যেন ন্যায়বিচারের আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয়।

এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। আমি মনে করি এটা বিচারকাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে সাক্ষ্যমূল্য রয়েছে।




দুমকিতে অপারেশন ডেভিল হান্ট: এক জন গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

(১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মনিরুল ইসলাম মহিবুল্লাহ (৩৫), পিতা- নুরল হক মাস্টার।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদারের ঘনিষ্ঠ সহযোগী। তিনি বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ৫ আগস্টের পর পটুয়াখালী সদর থানায় দায়ের করা একটি মামলার আসামি ছিলেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “দুমকিতে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম ও ছাত্রলীগের সাবেক নেতা সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মনজুর আলম আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপরদিকে, সোহাগ সিকদার বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, মনজুর আলমকে কাশিপুর বাজার এবং সোহাগ সিকদারকে যৌতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, এই অভিযানে এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম