পটুয়াখালীতে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে ২২ বছর পলাতক থাকার পর অবশেষে মো. ফিরোজ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। শুক্রবার (৭ মার্চ) সকালে বাউফল উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ফিরোজ হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়, এমনকি তার পায়ের রগ কেটে দেওয়া হয়। আহত অবস্থায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা গেলেও ফিরোজ হাওলাদার দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন। ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজা দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে নিজ এলাকায় গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা ফিরোজ হাওলাদারকে নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে নির্ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

গ্রেপ্তারের পর ফিরোজ হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মির্জাগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসার সামনে থেকে উপজেলা যুবলীগের সভাপতি লোটাস শিকদারকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভয়াং বাজারে চাঁদাবাজি ও মারামারি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত লোটাস উপজেলার দেউলী গ্রামের রমজান আলীর ছেলে।

অল্প সময়ের ব্যবধানে মির্জাগঞ্জ ব্রিজের ওপর থেকে উপজেলা শ্রমিক লীগ সভাপতি নিজাম হাওলাদার (৪৯) ও তার সহযোগী রুবেলকে (৪০) ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

আটক নিজাম পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে এবং রুবেল পশ্চিম সুবিদখালী গ্রামের সামসু হাওলাদারের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে।

একই রাতে মজিদবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের করিম মৃধার ছেলে মিরাজ মৃধাকে (২৫) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

উপজেলা সদরস্থ দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের কাঞ্চু কবিরাজের ছেলে নুরুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুমকিতে অবৈধ ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আবাসিক ও আবাদি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়। তবে এ সময় ইটভাটা মালিকপক্ষ তাদের ওপর হামলা চালায় এবং উচ্ছেদ কাজে বাধা দেয়।

মালিকপক্ষের অভিযোগ, “কোনো ধরনের নোটিশ না দিয়েই প্রশাসন আমাদের ইটভাটা ভাঙতে শুরু করে। আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলা হয়।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় জানান, “এই ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। আমরা নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথাযথ তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দুমকির এই ‘ফেমাস ব্রিকস’ ইটভাটাসহ বেশ কয়েকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। পরিবেশ দূষণ ও কৃষিজমির ক্ষতি রোধে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪৩৭৬ কোটি টাকার লেনদেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়ার অর্ধশত ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া আরও ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার অবৈধ সম্পদের তথ্য দুদকের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ মার্চ) একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে ভিজিডি, ভিজিএফ, এলজিএসপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোরপূর্বক ভূমি দখল ও মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অপরদিকে, চেয়ারম্যান লাক মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের নামের ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৬১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ১৪৬ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া মাহমুদা বেগমের নামে ১৪ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৯৭ টাকার সম্পদের কোনও বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।

দুদকের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, চেয়ারম্যান লাক মিয়ার নামের ২৬৫ দশমিক ৬১ বিঘা জমি আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে—যার দালিলিক মূল্য ৭৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৮০০ টাকা। তার দুটি গাড়িও জব্দ করা হয়েছে। যেগুলোর মূল্য দুই কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া ব্যাংক হিসাবে থাকা ১৩ লাখ ১৪ হাজার ৩২২ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে।

১৯৯০-৯১ করবর্ষ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত হিসাব অনুযায়ী দুদকের অনুসন্ধানে চেয়ারম্যান লাক মিয়ার এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর ২০০৭-২০০৮ করবর্ষ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত হিসাব অনুযায়ী তার স্ত্রী মাহমুদা বেগমের তথ্য তুলে ধরা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

লাক মিয়ার কর্মচারীর হিসাবে ১০ হাজার কোটি টাকার লেনদেন

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়ার একজন কর্মচারী হচ্ছেন মো. মহসিন মোল্লা। তার মাসিক বেতন ছিল ১২ হাজার টাকা। তার রয়েছে ১৪টি ব্যাংক হিসাব। এসব হিসাবের মাধ্যমে লেনদেন করেছেন ১০ হাজার ৩২২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৪৬২ টাকা। ১২ হাজার টাকা বেতনের কর্মচারী হলেও তিনি এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড এবং মেসার্স এনআরবি ট্রেডার্সের মালিক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর মহসিন মোল্লা ও তার স্ত্রীর নামে নতুন অনুসন্ধান ফাইল খুলে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক




পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। তিনি সাবেক এমপি শাহীন চাকলাদার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০১২ সালের ২৮ এপ্রিল সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল পরীমনির। দেনমোহর ধার্য করা হয়েছিল এক লাখ টাকা। তবে দুই বছর পর তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়, যা পরে বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি এক পুরুষের বাহুডোরে মাথা রেখে ছবি পোস্ট করেছেন তিনি। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি নতুন করে জীবনে বসন্ত আসার ইঙ্গিত দেন। মুহূর্তের মধ্যেই ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে ওই ব্যক্তি কে, সে বিষয়ে কিছু জানাননি পরীমনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় দুর্নীতির অভিযোগে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত বর্জন অব্যাহত

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি, যার ফলে বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জ্যেষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান চুন্নু বিষয়টি নিশ্চিত করে জানান, বিচার বিভাগে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি চলছে। এর আগে বুধবার সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত বর্জনের ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাদের মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল, তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলেন, কিন্তু বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন।

আইনজীবীরা জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়কে দ্রুত অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তাদের দাবি, বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই, তাই বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনজীবীদের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যা বললেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা




পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান খোকনের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়।

নতুন কমিটির নেতৃত্বে আছেন:

  • সভাপতি: মো. হুমায়ুন কবির (পৌর বিএনপি সভাপতি)
  • সাধারণ সম্পাদক: শরীফ মো. সালাহ উদ্দিন (জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • সহ-সভাপতি: অ্যাড. মো. মিজানুর রহমান পিকু
  • সহ-সাধারণ সম্পাদক: মো. আশিকুর রহমান তুষার ও হুমায়ুন কবির (৬)
  • লাইব্রেরি সম্পাদক: মো. মুজিবুল হক বিশ্বাস রানা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. আরিফুর রহমান রিয়াজ
  • সদস্য: মো. মহিউদ্দিন রোমান ও মারিয়াম আহমেদ

গত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পদেই জামায়াতপন্থীদের পরাজিত করে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন

ভোটার সংখ্যা:

  • মোট ভোটার: ৫৪৯ জন
  • ভোট দিয়েছেন: ৩৯৫ জন

অনুষ্ঠানে বিদায়ী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল শিকদার (৩৭) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল শিকদার জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় স্ত্রী সুমি বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার। রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে সেহরির জন্য উঠে স্ত্রী সুমি স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষে গিয়ে সোহেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




এনায়েত উল্লাহর ব্যাংকে ১২৬ কোটি টাকা, ২৩৫ গাড়ির খোঁজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর ৪০টি ব্যাংক হিসাবে ১২৫ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৮০ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার নিজের ও স্ত্রী-সন্তানদের নামে ২৩৫টি বাসের দালিলিক প্রমাণ মিলেছে। যেগুলো গোপনে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ছিলেন বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি পরিবহন খাতের মাফিয়া হিসেবে দেশজুড়ে ব্যাপক পরিচিতি। ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি। টানা ১৫ বছর দেশের অধিকাংশ সড়ক-মহাসড়ক তার দখলে থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর রয়েছেন পলাতক। সড়কের একচ্ছত্র এ সম্রাটের বিরুদ্ধে প্রতিদিন গড়ে এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ রয়েছে।