তারকাদের অনলাইন প্রচারণা না জুয়ার অবাধ প্রবাহ?

চন্দ্রদ্বীপ ডেস্ক :   দেশের অন্যতম শোবিজ তারকা ও মডেল পিয়া জান্নাতুল। তিনি আইন পেশায়ও আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তাঁর অনুসারীসংখ্যা ১৭ লাখ। ইনস্টাগ্রামে ১১ লাখ।

পিয়া নিজের মডেলিং–জীবনের পাশাপাশি নানা সময় সামাজিক ও আইনি পরামর্শমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেন। তবে তাঁকে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালাতেও দেখা গেছে। গত ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনি ১২টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে।

শুধু পিয়া নন, চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনয়শিল্পী সামিরা খান মাহিও অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন এই তালিকায়।

সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়া বেড়ে গেছে। বিশেষ করে ক্রিকেটের আসর আইপিএল ও বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চলাকালে তা আরও বেড়ে যায়।

গত ডিসেম্বর-ফেব্রুয়ারির বিপিএলের পাশাপাশি চলমান আইপিএলের সময় একই প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন চলছে অবাধে। বাংলাদেশের শীর্ষ তারকারা অর্থের বিনিময়ে এসব বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসের (পরিসর) জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়, তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আসবেন।

জুয়া খেলা ও প্রচারণার অভিযোগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার খবর সামনে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন ইউটিউবারকে জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করে গ্রেপ্তার করেছিল। তবে জুয়ার প্রচারণার চালিয়েও দেশের শীর্ষ তারকারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।

মডেল পিয়া বিপিএলের গত আসরে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া আইপিএলের চলমান আসরে তিনি অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি চলতি বছরের জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘বাবু ৮৮’ ও ‘ভাগ্য’ নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ১২টি প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পিয়া কোনো কথা বলবেন না বলে প্রথম আলোকে জানান।

চিত্রনায়িকা শবনম বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চলতি বছর ‘মেগা ক্রিকেট ওয়ার্ল্ড’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন প্রচার করেছেন। এ ব্যাপারে জানতে বুবলীকে তাঁর মুঠোফোন নম্বরে কল করে ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।

অভিনয়শিল্পী সামিরা খান মাহি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চলতি বছর ‘বাবু ৮৮’ নামের জুয়ার দুটি প্রচারণা চালিয়েছেন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন।

ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচার-প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। ১ কোটি ৬০ লাখ অনুসারী থাকা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২২ মার্চ সাকিব ‘ওয়ানএক্সবেট’ নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগে ২০২২ সালে ‘বেটউইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

এ ছাড়া ভারতে বেটিং অ্যাপ (অনলাইনে বাজি ধরার অ্যাপ) কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম আসে। গত বছরের মার্চে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘১১ উইকেটডটকম’ নামের একটি বেটিং অ্যাপে সাকিবের বোন বিনিয়োগ করেছেন।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনলাইন জুয়ার প্রচারণা নিয়ে বক্তব্য জানার জন্য তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি সাড়া দেননি।




তুরিন আফরোজ গ্রেপ্তার




হাছান মাহমুদের ৯ ও তার স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব, লেনদেন ৭২২ কোটি




ক্রিকেটার সাকিব দুর্নীতি মামলারও আসামি হতে পারেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন।



পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ গৃহবধু উদ্ধার, প্রেমিকসহ গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধু আঁখি আক্তার (৩০) কে তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। ৪ দিন নিখোঁজ থাকার পর রবিবার (৫ এপ্রিল) রাত একটায় তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে।

গত মঙ্গলবার গভীর রাতে, গৃহবধু আঁখি আক্তার প্রেমিক হাসান মাহমুদের সঙ্গে পালিয়ে যায়। এসময় তাদের বাড়ির মেঝে এবং বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে ছিল, যা ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। পরদিন গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার তার জামাই আলমগীর হোসেনসহ শ্বশুরবাড়ির ৯ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় রহস্য উদঘাটন করে এবং প্রেমিকের বাড়ি থেকে গৃহবধুকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, “আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিস্ফোরক মামলায় বাউফলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নওমালা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাতে পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ তদন্তের পর মামলার সাথে তার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় এ অভিযান চালানো হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফল থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কামাল হোসেনকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনার পর রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একাংশ বিষয়টি নিয়ে নীরব থাকলেও অন্য অংশের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে।

এদিকে, গ্রেফতার হওয়া চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলেও দাবি করেছেন তার ঘনিষ্ঠরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে একটি ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এক বৃদ্ধ ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

জানা গেছে, ভুক্তভোগীর পরিবার আজ বিকেল ৪টার দিকে বেড়াতে চলে যায়, এবং শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় শিশুটিকে প্রলোভন দিয়ে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সালাম খন্দকার (৫৫) তাকে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকারে স্থানীয় একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন এবং উলঙ্গ অবস্থায় তাদের দেখতে পান। এর পর, শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। মায়ের সঙ্গে কান্নাকাটি করার পর, শিশুটির বাবা বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত সালাম খন্দকারকে আটক করেছে। তাকে আজ (৬ এপ্রিল) আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়াও, পুলিশ জানায় যে, এই ধর্ষণ ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অতিরিক্ত ভাড়া আদায়: পটুয়াখালীতে ৭ বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৭টি বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। এছাড়া, পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মোঃ শাহিন (২৮) কে ৫ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলাম (২৯) কে ৫ হাজার, ডলফিন পরিবহনের মোঃ সোহাগ (২৩) কে ৫ হাজার এবং শাকুরা পরিবহনের মোঃ বদরুল (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

অভিযানের সময় যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহনের এক যাত্রী জুয়েল মৃধা বলেন, ‘সাধারণ দিনে যেখানে ৬৫০ টাকা ভাড়া ছিল, এখন ৯০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই বলে, যেতে চাইলে যান, না গেলে নাই।’

একই অভিযোগ করেন শাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম। তিনি বলেন, ‘আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। বাধ্য হয়েই যেতে হচ্ছে।’

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাস টার্মিনাল এলাকার বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, ‘এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।’

অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে মাকে কুপিয়ে জখম, ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আহত মা রাজিয়া বেগম বাদী হয়ে থানায় এ মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে ছেলের কাছ থেকে কোনো ভরণপোষণ পাননি রাজিয়া বেগম। বাধ্য হয়ে তিনি মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক বিরোধের জেরে প্রায়ই ছেলের সঙ্গে তার বিবাদ হতো।

গত ৩০ মার্চ দুপুরে রাজিয়ার নাতি ইমরান (২৫) এক টমটম চালককে মারধর করলে তা মোবাইলে ধারণ করেন আসমা আক্তার (৩০)। বিষয়টি প্রকাশ পেলে ইমরান আসমাকে মারধর করে। আসমার চিৎকার শুনে তার নানী রাজিয়া বেগম, মা আছিয়া বেগম ও ফুফু মোমেলা এগিয়ে এলে ইমরান, তার বাবা আব্দুল জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং ছেলে জলিল শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে রাজিয়া বেগম গুরুতর আহত হন। এ সময় আসমার ফুফু মোমেলা ও ইমরানও আঘাত পান।

রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরান ও ছেলের বউ কাজলের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে পাল্টা মামলা করেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, “এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে। তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে শিশু আহতের ঘটনায় হামলা-ভাঙচুর, তদন্তে পুলিশ

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটরসাইকেল চাপায় মাসরুফা (৫) নামে এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ব্যবসায়ী চুন্নু মৃধা পরিবারসহ গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার মোটরসাইকেল দিয়ে শিশু মাসরুফাকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠে। খবর পেয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা (৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা (৩৫) গুরুতর আহত হন। পরদিন বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন গ্রাম পুলিশ জসিম মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

গ্রাম পুলিশ জসিম মৃধার স্ত্রী সালমা বেগম জানান, তার স্বামী নির্দোষ হলেও প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শিশুটির বাবা চুন্নু মৃধা বলেন, “বুধবার সন্ধ্যায় আমার ৫ বছরের মেয়েকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। আমি মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। তবে পরবর্তী হামলার বিষয়ে আমি কিছু জানি না।”

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “একটি শিশুকে মোটরসাইকেল চাপা দেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম