বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস : বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আগামী (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ সফল করার উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫অক্টোবর) সকালে বরিশাল নৌ পুলিশ বরিশাল অ লের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়ছে ল ঘাট টার্মিনাল ভবনে।

সভার প্রধান অতিথি ডিআইজি মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গিকার ।

এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহোযোগিতাও কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান, বরিশাল জেলা নৌ পুলিশ সুপার মো: কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার আ: রাজ্জাক, এডিশনাল পুলিশ সুপার মো: হুমায়ূন কবিরসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন।




আজ দুদকে যাচ্ছেন ড. ইউনূস

চন্দ্রদীপ নিউজ : গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ১৩ জনকে সশরীরে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলবের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি দুদকে হাজির হবেন বলে বুধবার ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ড. মুহাম্মদ ইউনূস দুদকে হাজির হবেন।

গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে দুদক।

তলবের নোটিশে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম কম্পানির পরিচালনা পর্ষদসহ ১৩ জন আসামির বিরুদ্ধে ২৫.২২ কোটি টাকা মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। আগামী ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপর্যুক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো।

চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক




আমতলী আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময়

বরিশাল অফিস : বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন আমতলী আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

আমতলী আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ মশিউর রহমান খাঁন,

অতিরিক্ত জেলা দায়রা জজ মেসবাহ উল হক, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক আতিকুল হক।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ কাদের মিয়া ও অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস।মতবিনিময় সভার আগে বিচারপতি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন।




দুমকিতে ডাকাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে ডাকাতি করে ফেরার পথে ডিবি পরিচয়ে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিন জনকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

বোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিন জনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।




কেশবপুর ইউনিয়নে মামলা জটিলতায় প্যানেল চেয়ারম্যান স্থগিত: কার্যক্রমে স্থবিরতা

মো: আল-আমিন (পটুয়াখালী): কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। এতে  চরম ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ। ইউএনও কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন করা হলেও মামলা জটিলতায় তা স্থাগিত হওয়ায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গত ১৪ আগস্ট ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তার মারা যাওয়ার দুই মাসেও শূন্য পদে কাউকে দায়িত্ব না দেয়ায় জনগণ চরম দুভোর্গে পড়েছেন। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, ডিজিটাল পরিষেবা কার্যক্রম,  সরকারে বিভিন্ন সহায়তা কর্মসূচি ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে সাধারন মানুষ চরম বিপাকে পড়েছেন।

ইউপি চেয়ারম্যানের মৃত্যুর পর ইউপি কার্যক্রম সচল করতে গত ২৯ আগস্ট ইউএনও কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান গঠন হয়। সকল ইউপি সদস্যদের ভোটাভুটিতে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শাহজাহান গাজী প্যানেল চেয়ারম্যান-১, ১নং ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান-২ ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন আক্তার প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়।

গত ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান তার অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। ইউপির কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠে। তবে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম জেলা জজ আদালতে ওই প্যানেল স্থগিতের আবেদন করেন। আদালত ওই প্যানেল অস্থায়ী স্থগিত করেন। এতে ইউপির কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মহসিন মাস্টার বলেন, ছেলের স্কুলে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। প্যানেল চেয়ারম্যান না থাকায় তা উত্তোলন করতে পারছি না।

আরেক বাসিন্দা ও ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতিক ফয়সাল জানান, ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত। থেমে আছে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প। এটা অতিদ্রুত নিরসন করা দরকার।

ইউপি সদস্য  মো. শাহজাহান গাজী বলেন, সকল সদস্যদের ভোটের মাধ্যমে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হই। দায়িত্বভার গ্রহণ করে পরিষদের থেকে থাকা কার্যক্রম সচল করি। তবে এক ইউপি সদস্য জালিয়াতি করে নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে আদালতে মামলা করেন। যিনি মামলা করেছেন তিনিও উপস্থিত থেকে ভোটাভুটিতে অংশ নেন। তার পরেও এমন ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে জানতে আদালতে অভিযোগকারী ইউপি সদস্য শহিদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, ভোটাভুটির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। যা স্থানীয় সরকার বিভাগ অনুমোদনও দিয়েছে। তবে এক ইউপি সদস্যের অভিযোগের প্রেক্ষিতে আদালত প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করেছেন। এ আইনি জটিলতা নিরাসনের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




বরিশালে নিখোঁজ চার কিশোরীকে উদ্ধার : গ্রেপ্তার-২

এল টি তুহিন (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে একইদিনে তিন স্কুল ছাত্রীসহ চারজন কিশোরী নিখোঁজের একদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় অপহরনের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ওই মামলার প্রধান অভিযুক্ত উপজেলার বাঘার গ্রামের নগেন দেওয়ানের ছেলে বরিশাল সরকারী হাতেম আলী কলেজের ছাত্র হৃদয় দেওয়ান (১৯) ও তার সহযোগি জয়শুরকাঠী গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে তুর্য মন্ডলকে (১৯) গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তবে রহস্যজনক এ বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীরা তাদের ব্যবহৃত স্বর্ণালংকার একটি জুয়েলারী দোকানে ২৯ হাজার টাকায় বিক্রি করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলো। মাহিলাড়া বাজারের ওই জুয়েলারী দোকান থেকে বিক্রি করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সচেতন এলাকাবাসী ও এক কিশোরীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিশোরীদের কাছ থেকে স্বর্ণালংকার ক্রয় না করলে অর্থভাবে কিশোরীরা নিখোঁজ হতোনা। তাই স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর অর্থের যোগানদাতা হিসেবে অপরাধী।

সূত্রে আরও জানা গেছে, মামলার বাদি এক নিখোঁজ ছাত্রীর বাবা বাদশা হাওলাদারের এজাহারের সাথে নিখোঁজের ঘটনারদিন রাত বারোটার দিকে শত শত মানুষের সামনে বসে গণমাধ্যমে তার (বাদশা) দেওয়া বক্তব্যের কোন মিল নেই। এজাহারে উল্লেখ করা হয়, তার মেয়েকে প্রকাশ্যে হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলসহ তাদের ২/৩ জন সহযোগিরা অপহরন করে মাহেন্দ্রাযোগে নিয়ে যায়। ঘটনারদিন বাদশা হাওলাদার বলেছেন, সন্ধায় তিনি কাজ থেকে বাড়িতে ফিরে জানতে পারেন স্কুল থেকে তার মেয়ে বাড়িতে ফিরেনি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপর তিন কিশোরী স্ব-ইচ্ছায় ঘুরতে গিয়েছিলো বলে জবানবন্দি দেওয়ার পর স্ব-স্ব ছাত্রীর অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গত ২৭ সেপ্টেম্বর একসাথে চার কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওইদিন রাতে এক কিশোরীর পালিত বাবা ও মাকে অপর নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা পাচারকারী সন্দেহে আটক করে রাত বারোটার দিকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শহর থেকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধারসহ হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিখোঁজ এক স্কুল ছাত্রীর বাবা বাটাজোর গ্রামের বাদশা হাওলাদার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। জুয়েলারী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, এজাহারে জাহাঙ্গীর হোসেনকে অভিযুক্ত না করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।




তদন্ত কর্মকর্তার সামনে পিস্তল বের করে হুমকি বিএনপি নেতার, জমি নিয়ে বিরোধ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে পিস্তল বের করে একটি পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায় গত ২০২২ সালের ১৪ ডিসেম্বর হালিম হাওলাদারের ভাগিনা ওয়াদুদ সিকদার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-এমপি ২১৬/২০২২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তদন্তের জন্য উপজেলা কৃষি সপ্রসারণ কর্মকর্তা নাহিদ হাসানকে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা নাহিদ হাসান গত ২৬ সেপ্টেম্বর তদন্তের দিন ধার্য করেন ও বিকাল ৪টায় লেমুয়া এলাকার চন্দ্রকান্দা সিনিয়র মাদ্রাসা মাঠে তদন্তের জন্য সব কাগজপত্র নিয়ে আসতে বলেন ।

তদন্ত কর্মকর্তা কাগজ পত্র পর্যালোচনা করার সময় মামলার বাদীর মামা বিএনপি নেতা হালিম হাওলাদার অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর খলিফা জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পরিবারের লোকজনকে মেরে ফেলতে পিস্তল বের করে হুমকি দেন এবং পায়ে গুলি করার কথা বলেন হালিম হাওলাদার। এ ঘটনার পর আমাদের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা এর বিচার চাই। আমাদের গ্রামের মানুষ কেউ এর থেকে নিরাপদ না। তাই প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাচ্ছি।

অভিযুক্ত হালিম হাওলাদারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে, তিনি ফোন রিসিভ করে কথা না বলে লাইন কেটে দেন।

দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান বলেন, প্রকাশ্যে অস্ত্র বের করে হুমকি দিয়ে সে আইন লঙ্ঘন করেছে। হালিম হাওলাদারের অস্ত্র জব্দ করে দ্রুত তাকে আইনের আওতায় আনার এনে বিচার এর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে তদন্তকারি কৃষি স¤প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান বলেন, তদন্ত চলাকালীন দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বাদী পক্ষের মামা হালিম হাওলাদার পিস্তল দেখিয়ে প্রকাশ্যে হুমকি দেন।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ভারতে পাচারকালে কলাপাড়ায় দুই বস্তা কচ্ছপ আটক করেছে কোস্টগার্ড

মো:আল-আমিন (পটুয়াখালী): বৃহস্পতিবার রাতে ভারতে পাচারকালে জেলার কলাপাড়ার পাখিমারা বাজার হতে যাত্রীবাহী ডলফিন বাস থেকে দুই বস্তা কচ্ছপ আটক করেছে কোস্টগার্ড।

পরবর্তীতে মহিপুর রেঞ্জের বন প্রহরী ফরিদ উদ্দিন সাথে সমন্বয় করে আজ শুক্রবার বিকালে অ্যানিমেল লাভার্স ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতে এগুলো অবমুক্ত করা হবে।

কোস্টগার্ড জানিয়েছে, পাখিমারা বাজার হতে যাত্রীবাহী বাস ডলফিন যোগে অবৈধ কচ্ছপ ইন্ডিয়া পাচার এর লক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর হতে কন্টিনজেন্ট কমান্ডার সেলিম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি সেকশন কলাপাডা বাস স্ট্যান্ড গমন করে রাত ১০:৫০ এ অভিযান চালিয়ে বাসটি তল্লাশী করে ২টি বস্তায় ৬২টি অবৈধ কচ্ছপ পাওয়া যায় যা জব্দ করে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।




গৌরনদীতে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

বরিশাল অফিস : জেলার গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ নামক এলাকায় মোটরসাইকেল থামিয়ে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, বুধবার বিকেলে প্রকাশ্যে হামলা চালিয়ে যুবলীগ কর্মী রায়হান ফকির, কাওসার ফকির ও ইমাত খানকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বরিশাল গৌরনদী উপজেলা হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, টরকী বন্দর এলাকায় দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারের সাথে একই দলের রায়হান ও কাওসারসহ তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনার পর টরকী ও তার পাশ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তরের জন্য পুলিশের অভিযান চলছে। ওসি আরও জানিয়েছেন, শান্ত গৌরনদীকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে পাঁচ কিশোরী ছাত্রী নিখোঁজের ঘটনায় স্বামী-স্ত্রী আটক

বরিশাল অফিস : জেলার গৌরনদী উপজেলা বাটাজোর এলাকা থেকে রহস্যজনক ভাবে একইদিনে পাঁচ কিশোরী নিখোঁজ হয়েছে।

বুধবার সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই ওই কিশোরীরা নিখোজ হয় বলে জানিয়েছেন তাদের অভিভাবকরা। এরমধ্যে দুইজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক কিশোরীর অভিভাবকদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে নিখোঁজ অপর কিশোরীর অভিভাবকরা।

নিখোঁজ হওয়া কিশোরীরা হলো- বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের প্রবাসী মনির হোসেনের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার নিশি, দেওয়াপাড়া গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ইসরাত জাহান এবং আগরপুর গ্রামের জাকির সরদারের দ্বিতীয় স্ত্রী হেলেনুর বেগমের পালিত কন্যা ফাতেমা আক্তার (১৬)। এরমধ্যে প্রবাসী মনিরের স্ত্রী সাহিদা এবং জাকিরের স্ত্রী হেলেনুর বাটাজোর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিখোঁজ কিশোরী সুমাইয়া আক্তারের মা সাহিদা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে আর ফেরেনি। পরে জানতে পারি বাটাজোর এলাকা থেকে আরও চারটি মেয়ে একইদিনে নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, একইদিন বিকেলে নিখোঁজ ফাতেমা আক্তার তার মা হেলেনুর বেগমের মোবাইলে ফোন করে আমার মেয়ে সহ তারা পাঁচজন একত্রে রয়েছে বলে জানায়। বিষয়টি হেলেনুর বেগম আমাদের না জানিয়ে একইদিন রাত দশটার দিকে তার কথিত স্বামী
আগরপুরের বাসিন্দা জাকিরকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমাদের সন্দেহ হলে হেলেনুর ও জাকিরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আমাদের ধারনা আমার মেয়ে সহ নিখোঁজ অন্য মেয়েরা হেলেনুরের মেয়ে ফাতেমার সাথে রয়েছে। তাদেরকে পাচারের জন্য কোথাও আটকে রাখা হয়েছে।

দেওপাড়া গ্রামের বাসিন্দা বাদশা হাওলাদার বলেন, সকালে স্কুলে যাওয়ার কথা বলে তার নবম শ্রেনী পড়ুয়া মেয়ে ইসরাত জাহান বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফিরেনি। ওই দুইজনকে আটকের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে এসেছি।

অভিযোগ অস্বীকার করে হেলেনুর ও তার স্বামী জাকির সরদার বলেন, আমাদের পালিত ফাতেমাও মেয়ে নিখোঁজ রয়েছে। কোথায় আছে তাও জানিনা। অন্যদের নিখোঁজের বিষয়ে আমাদের কিছু জানা নেই।

বরিশাল গৌরনদী মডেল থানার এসআই সাহাবুদ্দিন জানান, খবর পেয়ে বুধবার রাত সাড়ে এগারটার দিকে উত্তেজিত জনতার হাত থেকে দুইজনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।