কাউখালীতে ইভটিজিং এর অভিযোগে ৬ মাসের কারাদণ্ড

বরিশাল অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বিড়ালজুরি গ্রামের স্কুল, মাদ্রাসায় পড়ুয়া একাধিক ছাত্রী, বিধবা নারী ও গৃহবধূকে ইভটিজিং ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৬০ বছর বয়সের এক অটোরিকশা চালককে ৬ মাসের সাজা প্রদান করে।

লিখিত অভিযোগের ভিত্তিতে কাউখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান ও কাউখালী থানা পুলিশের এস আই মো: মশিউর রহমান (২৯ অক্টোবর) রোববার বিকেলে উপজেলার বিড়ালজুরি গ্রামে থেকে ইভটিজার অটোরিকশা চালক দুলাল হাওলাদার (৬০) কে আটক করে।

অভিযুক্ত দুলাল উপজেলার জয়কুল গ্রামের মৃত্যু মোবাশ্বের হাওলাদার এর ছেলে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আদালতে অভিযুক্ত দুলাল তার অপরাধ শিকার করে ক্ষমা প্রার্থনা করে কিন্তু একাধিকবার তার নামে অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক একাধিক ইভটিজিং এর অভিযোগে তাকে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন অভিযুক্ত দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এলাকাবাসী কয়েক দফায় ইভটিজিং এর অভিযোগ করেন।




বাবুগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করলো পুলিশ!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আদালতের আদেশে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করতে গিয়ে বিস্মিত হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামে।

ওই মাদক ব্যবসায়ীর ঘরের চারপাশ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য আলিশান ভবনের পিছনের রুমের প্রতিটি জানালায় রয়েছে অভিনব কায়দায় তৈরি করা আলাদা গেইট। যখন তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালায় তখন সিসি ক্যামেরায় দেখে আলাদা গেইট থেকে পালিয়ে যায় ওই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল।

তিনি বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের বাসিন্দা মাদক সম্রাট মোঃ শহীদ প্যাদা (৪৫) আলিশান বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের নির্দেশে প্রায় ৬ লক্ষ্য টাকার আসবাবপত্র ক্রোক করা হয়েছে।

জানাযায়, বরিশাল জেলার বিভিন্ন থানায় ১৫ টি মাদক মামলায় পুলিশের তালিকাভুক্ত আসামী মোঃ শহিদুল প্যাদা উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল কাদের প্যাদার ছেলে।
এই অঞ্চলের শীর্ষ মাদক ব্যাবসায়ী শহীদ প্যাদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহীদ প্যাদা দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন থাকলেও এসব মামলার ধার্য তারিখে তিনি গ্রেফতার এড়াতে অনুপস্থিত থাকেন। গত ১৬ এপ্রিল বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় শহীদ প্যাদার বিরুদ্ধে। মামলা নং-৫।

ওই মামলায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মাদক ব্যবসায়ীর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন আদালত । আদালতের নির্দেশে শনিবার(২৮ অক্টোবর) শনিবার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মালামাল জব্দ করে বাবুগঞ্জ থানা পুলিশ।




পুলিশ সদস্য আমিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : বিপ্লব

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: বিএনপি শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে। এসব ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।



বাউফলে ভুয়া ওয়ারিশে মন্দিরের জমি বিক্রির অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): জীবিত মাকে মৃত এবং দুই ভাইকে না জানিয়ে ভুয়া ওয়ারিশ বানিয়ে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দিরের জমি বিক্রি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে এক প্রতারকচক্রের বিরুদ্ধে।

ইতোমধ্যেই কালী মন্দিরের জায়গা দখলে নিয়েছে দলিলের গ্রাহক।

ওই ঘটনাটি ঘটেছে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। ওই দলিল বাতিলের জন্য মোহাম্মদ সুলতান আহম্মেদ নামের মাদ্রাসার এক সাবেক সুপার উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা ভূমি অফিসের সূত্রে জানা গেছে, ভরিপাশা মৌজার ৬৩৮ খতিয়ানের ৬৩৮২ নম্বর দাগের ৮ শতাংশ জমি হিন্দু সম্প্রদায়ের কালী মাতার মন্দির। কোনোভাবেই বিক্রিয়যোগ্য নয়।

কিন্তু একটি চক্র পরিমল হালদার নামের এক ব্যক্তিকে ওয়ারিশ সূত্রে মালিকানা বানিয়ে ভরিপাশা গ্রামের রতন ফরাজির স্ত্রী কমলা বেগমের নামে ২০২৩ সালের ১১ মে ২ দশমিক ৮১ শতাংশ জমি দানপত্র দলিল করে নেন। দলিল নম্বর ৩২১৩/২০২৩। এছাড়া একই দিন একই খতিয়ানের ৬৩৮০ ও ৬৩৮১ নম্বর দাগের ১৬ দশমিক ৮৮ শতাংশ জমি পরিমলের কাছ থেকে ভরিপাশা গ্রামের আনিচুর রহমান ও জাকির হোসেন দলিল করে নেন। দলির নম্বর ৩২১৪/২০২৩।

স্থানীয়রা জানান, ১৬ দশমিক ৮৮ শতাংশ জমির মালিক প্রফুল্ল কুমার সেন। যিনি প্রায় ৫০ বছর আগে মারা গেছেন। তার একমাত্র ওয়ারিশ ছিলেন তাপস সেন। তিনিও ২০২২ সালের ১৫ ডিসেম্বর মারা গেছেন। ভূমি অফিসের নথিতেও ওই জমির মালিক প্রফুল্ল কুমার সেন। পরিমল হালদারকে প্রফুল্ল কুমারের একমাত্র নাতি দেখিয়ে ভুয়া ওয়ারিশ বানানো হয়েছে। দলিলের সঙ্গে সংযুক্ত পরিমল হালদারের জাতীয় পরিচয়পত্র নং ৬৪০২৩৩২৩২১ অনুযায়ী তার বাবার নাম চিত্তরঞ্জন হালদার, মায়ের নাম পুস্প রানী হালদার। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামে তার বাড়ি। দানপত্রের ওই দুটি দলিলেই পরিমল হালদার তার মাকে মৃত্যু দেখিয়েছেন এবং একমাত্র সন্তান দাবি করেছেন। এ বিষয়ে আনিচুর, জাকির হোসেন ও কমলা বেগম অভিন্নভাবে বলেন, প্রতারণা করলে পরিমল করেছে। এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন।

বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রার মোসা. হাফিজা হাকিম রুমা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, কালী মন্দিরের জমি বিক্রি করার কোনো সুযোগ নেই। কেউ দখল করলে অবশ্যই উচ্ছেদ করা হবে।




বরিশালে বন্ধ হচ্ছে না মা ইলিশ নিধন

এস এল টি তুহিন (বরিশাল) : ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে (১২ অক্টোবর) মধ্য রাত থেকে ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নির্দেশনা মানতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞায় অভিযানও শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এসব অভিযানের তোয়াক্কা করছে না কিছু মৌসুমি জেলে। তারা প্রশাসনের নাকের ডগায় বসেই আবাধে করছে ইলিশ শিকার। প্রশাসনও বলছে একই কথা; এরা কেউ প্রকৃত জেলে নয়। তবে আমরা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছি।

বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে গত ১২ দিনে অভিযানে চালিয়ে এ পর্যন্ত বিভাগে এক হাজার চার শত ৯২টি অভিযানে ৪৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। ৫৬৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২দিনের অভিযানে ৯লাখ ৬ হাজার ৪১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৪ কোটি ৪৮ লাখ ৯৩৫ হাজার টাকা মূল্যের ২১ লাখ ৪শত ৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মঙ্গলবার (২৪ অক্টোবর)৷ বরিশাল বিভাগে বিভিন্ন নদীতে ১১৭টি অভিযান চালিয়ে ২১ জন জেলেকে আটক করে ৪৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৯শত ৯৫ টাকা জরিমানা আদায় করা হয় ।

বরিশাল জেলায় ৪১ টি অভিযান চালিয়ে ১৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে জেল ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে । সাথে ১ লাখ ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয় । ১৮৫ কেজি ইলিশ ও ৪৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। গত ১২ দিনে এ সময় এ বিভাগের মধ্যে সব থেকে বেশী অভিযান পরিচালনা বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলায়। এর মধ্যে বরিশাল জেলায় বেশি অভিযান ও জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি। প্রথমে আমরা অভিযানে গিয়ে জেলেদের সতর্ক করেছি। এরপর যারা নির্দেশ অমান্য করে তাদের জাল জব্দ করে ধ্বংস করেছি। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সঙ্গে যারা জড়িত তাদের ধরে এনে জেল-জরিমানা করা হচ্ছে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে আত্ম সচেতনতা। আমাদের সবাইকে মা ইলিশ রক্ষায় সচেতন হতে হবে। প্রকৃত জেলেরা ইলিশের প্রজনন নিয়ে খুবই সচেতন। আর তাই তারা নদীতে নামছেন না, মৌসুমি জেলেদের রোধ করার জন্য নানান উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইদানিং দেখা যায় অভিযানিক দলকে দেখতে পেয়ে নৌকা ফেলে অনেকেই পালিয়ে যাচ্ছে। তাদের নৌকা বা বোটগুলোও এবারে জব্দ শুরু করেছি। তাও ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকছে না, নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে দেওয়া হচ্ছে। আর নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে ।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত সফল অভিযান করে নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থান নৌ-পুলিশ। আমাদের টিম প্রতিদিন কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে অভিযান চালায় গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সর্বশেষ ৬৮ জন জেলেকে আটক করেছি ১৩ টি মোবাইল কোটের মাধ্যমে ৪ জন (প্রত্যেককে) ১বছর করে কারাদন্ড, ১ জনকে ১ (এক) মাসের কারাদন্ড ও ৮ জনকে জেল জরিমান করা হয়। ২হাজার ২শত ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ ও বিপুল পরিমাণ জালসহ ১২৪ টি নৌযান উদ্ধার করা হয়েছে । বেশ কিছু দিন আগে আমরা হিজলা উপজেলায় গোপন সংবাদের ভিক্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২শত মন ইলিশ মাছ জব্দ করেছি। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার সহ ৩৫ জন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।




বরিশালে ডাকাতদলের চার সদস্য গ্রেফতার

বরিশাল অফিস : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দুধল ইউনিয়নের চাটরা গ্রামে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য জনাব রফিকুল ইসলাম খলিফা (৫৪) এর বাড়িতে সংঘটিত ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

২৫ অক্টোবর বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্রীল ভেঙ্গে রফিকুল ইসলামের ০১ তলা বিল্ডিং বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে স্টীলের আলমিরা হতে নগদ ১,৩৮,৭০০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত) টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মালামালসহ মোট ১২,২৬,৫০০/- টাকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলার রুজুর পর বরিশালের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় তদন্ত ও অভিযান শুরু করে জেলা পুলিশ।

পরে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, সারসী তদন্ত কেন্দ্র ও বাকেরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান হতে ডাকাতির ঘটনায় জড়িত সন্ধিগ্ধ ডাকাত মুছা খান (২১), পলাশ খলিফা(৩৩), সাগর সিকদার (২৩) ও মাসুদ খান(৪০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মুছা খান ও সাগর সিকদারের দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে আজ সকালে গ্রেফতারকৃত সাগর সিকদারের বাসা হতে লুণ্ঠিত ০১ (এক) টি স্বর্ণের চেইন, গ্রিল ভাঙ্গার কাজে ব্যবহৃত একটি রেঞ্জ, মুছা খান এর বাসা হতে ডাকাতি সংঘটনে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০১ (এক) টি ছোরা এবং অপর গ্রেফতারকৃত আসামী মাসুদ খানের দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তার বাসা হতে লুণ্ঠিত ০১ (এক) জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ০১(এক) জোড়া স্বর্ণের কানের রিং এবং নগদ ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পলাশ খানের বিরুদ্ধে পূর্ববর্তী একটি হত্যা ও একটি মাদক মামলা, মুছা খানের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন আছে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।




আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নিহত

বরিশাল অফিস : আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় জামিলা নামের পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়ছে। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার পাঁচ বছরের শিশু কন্যা বুধবার বেলা ১১ টার দিকে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় চাল বোঝাই ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপায় দেয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পরপর অটো রিক্সা চালক জুলহাস গাড়ীটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ গাড়ীটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সার চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক গাড়ী জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরিশাল অফিস: ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও খুন জখমের হুমকি এবং জমি দখলের চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার তার পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, উপজেলার মেডিকেল মোড় এলাকায় ১৯৮০ সালের ৩০ জুন ৪৫৯৪ নং রেজিস্ট্রিকৃত দলিল মুলে ২৬.২৫ শতাংশ জমি ক্রয় করে সিমানা পিলার নির্ধারণ পূর্বক বসত গৃহ নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু কয়েক মাস ধরে আমার ছেলেরা নিজ নিজ কর্মে ঢাকা, খুলনা ও বাগেরহাট থাকায় প্রতিবেশী মৃত কেরামত আলী আজাদ মৃধার মেয়ে স্বর্ণা আক্তার (৩৮) ও নিনা আক্তার (৪২) এবং কেরামত আলী আজাদ মৃধার সন্তান মোঃ মিলন মৃধার ছেলে মোঃ চেচেন মৃধা (২৫) বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের দখলীয় বসতবাড়ির জমির মধ্যে জোরপূর্বক দুইটি ওয়াল করে।

সংবাদ সম্মেলনে একেএম শাহ আলম তালুকদার আরও অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর গভীর রাতে আমার দখলীয় জমির দোকানঘর ভেঙে ফেলে ও রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়।

আমরা বাঁধা দিলে গেলে আমাদের খুন, গুম ও বিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। বেপরোয়া প্রতিপক্ষ স্বর্ণা আক্তার ও নিনা আক্তার গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে আটকিয়ে তুচ্ছ ঘটনায় ইন্দ্রপাশা গ্রামের আবদুল শুক্কুর হাওলাদারকে লাঞ্ছিত করে। তাদের বেপরোয়া আচরনে স্থানীয়রা আতংকিত। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে নিনা আক্তার পুলিশের কাছে দাবি করেন, তাদের জমিতে তারা কাজ করতে চাচ্ছেন। স্থানীয় শালিশের মাধ্যমে জমি মাপ করে তা উভয় পক্ষকে বুঝিয়ে দেয়ার পর তাদের জমিতে কাজ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার সার্কেল অফিস ও রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার এসআই পলাশ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে উধ্বর্তন কর্মকর্তাদের অবহিতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




বরগুনায় পুলিশ ভ্যান উপহার দিলেন আ.লীগ নেতা শিহাব

বরিশাল অফিস: জণসাধারনের দোড় গোড়ায় দ্রুত পুলিশের সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরগুনা সদর থানায় একটি পুলিশ ভ্যান (লেগুনা) উপহার দিয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাব।

সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের হাতে তিনি পুলিশ ভ্যানটির চাবি তুলে দেন। এছাড়াও এ সময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান এবং মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সদর থানার পুলিশ সদস্যদেরকে উৎসাহিত করে মিষ্টি বিতরণ করেন।

মশিউর রহমান শিহাব বলেন, বরগুনা সদর উপজেলার জনসাধারণের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে দ্রুত পুলিশের সেবা পেতে প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার কোম্পানি স্পন্দন পাওয়ার এনার্জি লিমিটেডের সৌজন্যে এ পুলিশ ভ্যানটি উপহার দিয়েছি। বরগুনার মানুষকে নিয়ে আমি ভাবি, বরগুনার মানুষ আমাকে ভাবায়।

আমি বরগুনার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাত্র দুটি পুলিশ পিকআপ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুবই কষ্টকর।

উল্লেখ্য, এসএম মশিউর রহমান শিহাব বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও স্পন্দন পাওয়ার এ- এনার্জি লিমিটেডের স্বত্বাধিকারী, বরগুনা জেলা আওয়ামি লীগের সাবেক সদস্য, ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।




পটুয়াখালীতে ৫৪ পুরিয়া হেরোইন সহ আটক ২

বরিশাল অফিস : পটুয়াখালীতে ৫৪ পুরিয়া (৭ গ্রাম) হেরোইন সহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

সোমবার রাতে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া আসামীরা হচ্ছেন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সতীশ দাসের পুত্র সুমন দাস (২৬) এবং পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের শিমুলবাগ এলাকার ফরিদ খানের পুত্র মোঃ রাকিব খান (২২)।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার একটি চৌকসদল অভিজান চালিয়ে ৫৪ পুরিয়া হেরোইন সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত হেরইনের অবৈধ বাজার মুল্য প্রায় একলক্ষ টাকা।