ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) নিহত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত বিকারগ্রস্ত ছেলে শহিদ শিকদার (২৮)  আকস্মিক উত্তেজিত হয়ে ৩-৪ প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে চারদিকে ছোটাছুটিকালে সম্পর্কে চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের (পুলিশ) হাতে থাকা ধারাল দাও কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

আরো পড়ুন : পটুয়াখালীতে দেশী প্রজাতির ছোট বড় মাছ বিলুপ্ত হতে চলছে

প্রতিবেশী লোকজন বিকারগ্রস্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারও সাথে কোনো পূর্ব বিরোধ না থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।




নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে, নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি উল্টে রাস্তার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিহতরা হলেন আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩)। এ ঘটনায় চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালক পার্শ্ববর্তী আমতলী চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সিএনজিচালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : দীর্ঘ ৮ বছর পর পটুয়াখালী-কুয়াকাটার ১১ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ

কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।




ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ফকির (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্র ( এয়ারপোর্ট) এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরত্বর আহত যুবককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নিহত জাহিদ সদর উপজেলার ইটবাড়িয়া কালিচন্না এলাকার বাসিন্দা শাহ আলম ফকিরের ছেলে।

আরো পড়ুন : পটুয়খালীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

স্থানীয়রা জানান, রাতে নিহত জাহিদুল ও আহত মুজাহিদ দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঈদে ঘোরাঘুরি করার সময় পটুয়াখালী মহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্র (এয়ারপোর্ট) এলাকা অতিক্রম কালে বরিশাল থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.সঞ্জীব বলেন, সড়ক দূর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসলেও এক যুবককে চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয়েছে। অপর আহত যুবককে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার এসআই মনিন্দ্র বলেন, ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত জাহিদুল ফকিরের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি।




পটুয়খালীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু মোল্লা (৪৮) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে।

আরো পড়ুন : পিতার বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার থেকে জানা গেছে, অভিযুক্ত ফজলু মোল্লা ও ভক্তিভোগীরা পাশাপাশি বাড়িতে বসবাস করে। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা দিনমজুর। ঘটনার দিন সকালে প্রতিদিনের মত সে কাজ করার জন্য বের হয়। মা তিন মেয়েকে বাড়িতে রেখে ঈদ উপলক্ষে উপজেলা চেয়াম্যানের সুবিদখালি বাড়িতে ত্রানের শাড়ি আনাতে যায়। এই সুযোগে ফজলু মোল্লা মেজো মেয়েকে একটি কেক নিয়ে খেতে দেয় এবং বড় মেয়েকে ঘরের পশ্চিম পাশের বারান্দায় নিয়ে যায়। সেখানে মাটির উপরে পাটের বস্তার উপর শুয়াইয়া মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় গোমরানির শব্দ শুনে মেজো মেয়ে ঘটনা স্থলে এসে ডাক চিৎকার দিলে ফজলু মোল্লা পালিয়ে যায়।

ভুক্তভোগী মা থানায় এসে বুধবার রাতেই মামলা করলে অভিযান চালিয়ে ফজলু মোল্লাকে ছৈলাবুনিয়া থেকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন বলেন, ভুক্তভোগী ওই তরুণীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফজলু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




পিতার বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে পিতার বিরুদ্ধে আট বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ এনেছেন শিশুটির মা। তবে পুলিশের ধারণা খেলাধুলা করার সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশু তুষানের (৮)। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুটির মা রেশমা বেগমের অভিযোগ, তার স্বামী ২য় বিয়ে করে আলাদা বসবাস করেন। এবিষয়ে পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা চলমান। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বরিশাল শহরে বসবাস করেন। কয়েকদিন আগে তার স্বামী মো. শামীম শিশু তুষানের আকিকা দেয়ার কথা বলে তাকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে সৎ মায়ের কাছে নিয়ে আসেন।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।

আরো পড়ুন : ঈদের দিন প্রকাশ্যে তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

এদিকে পুলিশ জানায়, তুষান পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও মায়ের অভিযোগের প্রেক্ষিতে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিখুঁত তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উন্মোচন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটকে গিয়ে বশির হাওলাদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বশির ওই গ্রামের বারেক হাওলাদারের পুত্র।

আরো পড়ুন : দুমকিতে রাস্তা সংস্কার বন্ধ দুবছর

নিহতের চাচাতো ভাই রফিক হাওলাদার জানান, দুপুরে তার বাড়িতে একটি চাম্বল গাছের ডাল কাটতে ওঠেন বশির। এ সময় আচমকাই তিনি নিচে ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেনন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




ঈদযাত্রায় ট্রেনে নাশকতা-সহিংসতার কোনো তথ্য নেই: র‍্যাব

চন্দ্রদ্বীপ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে র‍্যাব। সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং অন্য যারা কাজ করছে সবার সঙ্গে সমন্বয় করে বলছি, কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য আমাদের কাছে নেই।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা যেন নিশ্চিত হয় সেজন্য কিছু কার্যক্রম নিয়েছি। স্টেশনভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা করেছি। সাদা পোশাকে গোয়েন্দারা এখানে আছেন। বিভিন্ন স্টেশনে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, আমরা সাইবার ওয়ার্ল্ডডেও নজরদারি করছি, আমরা বসে নেই। আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।




মির্জাগঞ্জে নসিমনের চাপায় পথচারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। তিনি উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের আব্দুল মাজেদ সিকদারের ছেলে।

আজ রবিবার (৭ এপ্রিল) সকালে মির্জাগঞ্জ-বেতাগী সড়কের সুবিদখালী সরকারি কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ঝড়ে মৃত্যু বেড়ে তিন, নিখোঁজ এক

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক তার মাহেন্দ্র গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে, রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে পূর্ব দিক থেকে আসা একটা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




পটুয়াখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত তাওরিন আহমেদ (২০) উপজেলা ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়চত্রা গ্রামের মাহাতাব হাওলাদারের ছেলে।

তার চাচা জালাল হাওলাদার জানান, তাওরিন ঢাকার উত্তরায় একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে তিনি পরিবারের কাছে মোটরসাইকেলে কেনার জন্য বায়না ধরেন। পরে শুক্রবার বাবা-মা চিকিৎসার জন্য বাড়ির বাইরে থাকার সুযোগে তিনি আত্মহত্যা করেন। আমরা ধারণা করছি, সে অভিমানেই এমন কাজ করেছে। শনিবার সকালে বাড়ি ফিরে বাবা-মাসহ স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

জালাল হাওলাদার আরও জানান, তাওরিন মাদকাসক্ত ছিলেন। প্রায় দুই বছর আগে তাদে মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিলো।

আরো পড়ুন : দুমকিতে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এদিকে ঘটনার দিনগত রাত দুইটার দিকে তাওরিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভালো থেকো আব্বু-আম্মু। তোমাদের অনেক কষ্ট দিছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমাদের আর কষ্ট দিতে চাইনা আমি তাই তোমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের কষ্ট দেওয়ার জন্য।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান জানান, মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।




দুমকিতে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে দুমকি থানা পুলিশের একটি দল মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা লঞ্চঘাটের কাছের লোহালিয়া নদী থেকে ২৩ থেকে ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় তার পরনে ছিলো ফুলপ্যান্ট ও গেঞ্জি।

আরো পড়ুন : গলাচিপায় ডায়রিয়ার প্রাদুর্ভাব

মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, শনিবার সকালের দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, ওই যুবকের পরিচয় মেলেনি। পুলিশ ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।